| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানাডায় ব্যাচেলার্স করতে আসলাম আজ ২ বছর ১০ মাস হল। জীবন যে কতো কঠিন এখানে আসার পর আস্তে আস্তে বুঝতে শিখলাম। নিজে পড়ালেখা করা, কাজ করে নিজের টিউশন ফী দেওয়া। মাঝে মাঝে মা এর কাছে টাকা পাঠানো। শত কষ্টের মধ্যেও জীবন চলে যায়। যায় প্রত্যেকটা দিন।
গত রোববার ছিল আমাদের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশান এর বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। পাশ করা ছাত্রদের বিদায় দেওয়া, আর নবীনদের বরণ করা।
শেষ মুহূর্তে চিন্তা করলাম এই ভিডিওটা বানাবো। সব বন্ধুরা ৪ দিন রাত খেটে কাজ শেষ করলাম। অনেক আবেগঘয়ী মুহূর্তের মধ্যে পার করেছিলাম এই ৪ টা দিন। আমার জীবনের সেরা ৪ টা দিন।
আর আমার বন্ধু বান্ধব যেই দেখেছে, বলেছে অনেকের মন খারাপ হয়েছে, অনেকের চোখ ঝাপসা হয়ে এসেছে, আবার অনেকে কান্না করেছে। আমি শুধু দেখাতে চেয়েছি আমরা অনেক অল্প বয়সে এসে এইখানে কেমন থাকি। বাবা মা, বন্ধু বান্ধব দের ছেড়ে আসা কতো কষ্টকর। আর আমরা কি কি হারিয়ে ফেলছি।
আর মনে করে দিতে চেয়েছি বাবা মা কে। কারন এই আত্মকেন্দ্রিক আর ব্যস্ত দেশে আস্তে আস্তে আমাদের আবেগ আর অনুভূতি গুলো ও পাথরের মত শক্ত হয়ে যাই।
আশা করি সবার ভাল লাগবে।
২|
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৬
তারেক বলেছেন: দেশের জন্য কিছু করেন , খালি ব্যক্তি স্বার্থ দেখলে হবে না।
৩|
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪
শাখাঙয়াত বলেছেন: Awesome Bro!!!!!!!!!!!!!!! I feel it so much, still crying !!!!!!!! During my London study time (master's) i felt it. Awesome :-< :-< :-< :-< :-< :-< :-< :-<
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৫
কালোপরী বলেছেন: