| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের আফসোস গুলো জন্ম থেকে জন্মান্তর "ইশ! " এর মাধ্যমেই প্রকাশ পায়।
কোন একটি সুন্দর মেয়ে সামনে দিয়েই গেলে বুকের বাম পাশের কোথায় যেন বড় একটা BSRM এর রড এর বারি এসে ঠেকে। অজান্তে মুখ দিয়েই বের হয়ে যায়।
ইশ! যদি মেয়েটা আমার হত।
আমার হত? এখানেই এসে ঠেকে ইচ্ছে টা।
কখনো সম্পূর্ণ ভাবে মেয়েটাকে পাওয়ার ইচ্ছা করেনা। কারণ আমরা ভেবে নি এই মেয়েটা আমার সাথে যায় না।
কেন যায় না, কি কারণে যায় না এইসব খোজার সময় নেই।
শুধু মনে হয় এই মেয়েটা আমার সাথে মিলবে না।
সুন্দরী দের নিয়ে বড় রকমের একটা অজানা ভয় থাকে আমাদের মাঝে।
তাই "ইশ" পর্যন্ত থেমে থাকে ভাল লাগার পর্ব টা। কখনো চৌকাঠ পেড়িয়ে মেয়েটির সামনে এসে মনের ভাব প্রকাশ করা হয় না।
হয় না কখনো এক গুচ্ছ গোলাপ নিয়ে ভালবাসার বিনিময় ।
তাই মাঝে মাঝে বখাটে হতে ইচ্ছে করে।
যাদের চিন্তার ল্যাব এত কিছু রিসার্চ হয় না।
তারা শুধু প্র্যাক্টিকালি বিশ্বাসী ।
মেয়ে আমি একবার বখাটে হয়, বখাটে হয়ে তোমার মন জয় করে নি।
আমার এই বখাটেপনায় হইত আমাদের মাঝের সম্পর্কের আশির্বাদ হয়ে আসবে।
©somewhere in net ltd.