| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিকসেস
লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা (ব্লগ লিংক ফেসবুক শেয়ার করা যাবে)। বাক্য গঠন এবং বানান ভুল পাওয়া যাবে এ জন্য দুঃখিত। সেগুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেগুলাকে ঠিক করে দেই। ফেসবুক - http://www.facebook.com/rrzico
মুন্নি বদনাম হইতেসে এটা নিয়ে ইদানিং এটা নিয়ে বেশ তোলপাড়। যেসব মেয়েদের নাম মুন্নি তারা সবাই সালমান খান এর দাবাং সিনেমার একটা গান দিয়েই বদনাম হয়ে গেছে। তবে সব থেকে মজার ব্যাপার হল এই গানটার বিরুদ্ধে মুন্নিদের কোন আপত্তি না থাকলেও ঝান্ডুবাম ওয়ালাদের নাকি বিরাট আপত্তি। মুন্নিরা ঝান্ডু বাম হয়ে যাবে এটাতে ঝান্ডুবাম ওয়ালাদের বেশ আঁতে ঘা লাগসে। ঝান্ডুবাম একটা জনপ্রিয় বাম কোম্পানি। এদের কাজ হল মানুষের মাথা ব্যাথা কমানো। তা মুন্নির হাতের পরশে যার আবার গাল গোলাপি, চোখে মাদকতা, হাটা চলা রাজা বাদশাদের মত সে যদি হেটে যায় তাহলে সবার মাথা ব্যাথা নাকি এমনিতেই কমে যায়। যাই হোক আমার একটা স্বভাব হইল সব হিন্দি গান বাংলা গান পাইলেই সেটাকে ইংলিশ করে ফেলা। মুন্নি বদনাম হুয়ি, ডারলিং তেরে লিয়ে, মুন্নি কি লাল গোলাপী, নেইন শারাবী, চাল নোয়াবী রে, লে ঝান্ডু বাম হুয়ি ডারলিং তেরে লিয়ে এইটারেও আমি ইংলিশ বানায় ফালাইসি………
Munni goes infamous, for u o darling,
Munni has pink cheeks, drunk eyes, a royal walk,
became Zandu Balm, for u o darling
জগতের বেশিরভাগ হিন্দি সিনেমাই হলিউড থেকে ইন্সপায়ার্ড। দাবাং সিনেমার শুরুতে সালমান খানের গায়ে যে ড্রাম থেকে তরল পদার্থ গায়ে লাগে যাতে মারমারি করতে সুবিধা হয় সেটা ইংলিশ ট্রান্সপোর্টার থেকে নেওয়া। অন্যদিকে বাংলা সিনেমা আবার পুরাপুরি হিন্দি সিনেমার নকল হয়। আমাদের শাকিব খান তো থ্রী ইন ওয়ান। শাহরুখ খানের বাংলা কপিতেও সে থাকে, আমির খান এরটাতেও থাকে, সালমান খানেরটাতেও থাকে। যাই হোক তার সামনের সিনেমাতে মুন্নি গানটার কপি করা হবে আমি না হয় একটূ আগে ভাগেই তাকে সাহায্য করি।
মুন্নির বদনাম হইসে, সজনী তোমার জন্য
মুন্নির গালডা গোলাপী, চোখটা শারাবী, হাটা কাবাবী
আমি মিল্লাত বাম হইসি, সজনী তোমার জন্য
ও মুন্নিরে ও মুন্নিরে ওলিতে গলিতে খালি তোর কথাবার্তা রে।
কেউ কি একটা ব্যাপার খেয়াল করসেন? মালাইকা ছাইয়া ছাইয়া (দিল সে ১৯৯৮) তে যেমন ছিল এখনও তেমন ও আসে। তাদের মেইনটেইন করার ব্যাপারটা আসলেই দারুন। আমাদের ঢালিউড এর পপি ১৯৯৬ সালে ৪৫ কেজি নিয়া অমর সানি এর সাথে কুলি ছবিটা করতে আসছিল। ১৯৯৮ সালেই তার ওজন হয়ে যায় ৭০ কেজি। আফসুস। জাতিগত ভাবেই যে কোন কিছুতে আমরা কষ্ট একটু কম করি। ভাল কিছু করতে গেলে কষ্ট করতে হয়।
যাই হোক বাংলা সিনেমার ব্যাপক বিনোদোন থেকে আমি নিজেকে খুব একটা বিরত রাখিনা। আর তাই একবার ফারুক এর একটা সিনেমা দেখে বেশ অবাক হইসিলাম। আমার ধারনা এই জিনিশ বলিউড হলিউড কোথাও দেখাইতে পারবেনা। সেটা হল ফারুক প্রথমে সম্ভবত মারমারি করতে গিয়ে গুলি টুলি কিছু একটা লেগেছে। সেটা কিভাবে হল জানিনা বাংলা সিনেমার শেষের আগে কেউ গুলি খায় এমনটা দেখিনাই। তাকে হাস্পাতালে রাখা হল। তাকে স্যালাইন দেওয়া হল। ঠিক এই অবস্থায় সে জানতে পারল গুন্ডারা কোন এক স্বজ্ঞাত জায়গায় আছে। সে তখন ইয়া ইয়া বইলা উঠতে লাগল। ডাক্তার বলল উঠবেননা প্লিজ। আপনাকে স্যালাইন দেওয়াটা জরুরি। এরপরের ঘটনা ভয়াবহ। ফারুক গুন্ডাদের সাথে মারমারি করতেসে। তার স্যালাইনটা ঐ পাশ দিয়ে ধরে আছে নায়িকা। নায়িকাটা যে কে ছিল আমি পুরাই ভুলে গেসি।
চাঁদের আলো সিনেমা দিয়ে চিত্র জগতে প্রবেশ করা ওমর সানি এর আমি ব্যাপক ভক্ত ছিলাম কিন্তু। ওমর সানি আর সানি দেওল এদের ব্যাপার স্যাপার ই আলিদা। সানি দেওল গাদার সিনেমায় নলকুপ টুথপিক এর মত টান দিয়া তুইলা নিয়া মারামারি করে। ওমর সানি অবশ্য প্রেমিক পুরুষ। কবে জানি কোন সিনেমায় দেখলাম মৌসুমি আপা তার বিশাল দেহ নিয়ে ব্যাটমিন্টন খেলতেসিলেন। সানি ভাই সেখানে আসলেন। কি যে হইল বুঝুনাই সম্ভবত ওমর সানি গরীব মৌসুমী বড়লোক এই জাতীয় ঝামেলা। অমর সানি যে গরীব এটা বুঝানোর জন শার্টের তিনটা বোতাম খুলা। মৌসুমি ব্যাট দিয়ে অমরসানির বুকে বাড়ি দিল। অমর সানি মৌসুমির হাতে কিস করল। রোমান্টিক সিন হওয়ার কথা কিন্তু ব্যাপার দেখি হেভি সিরিয়াস। অমর সানির ডায়লগ, “ ম্যাডাম, আমি গরীব হয়ে আপনার হাতে কিস করেছি ম্যাডাম। আপনি আপনার হাতটা এখন কেটে ফেলুন ম্যাডাম”। ভাল কথা অমর সানি কিন্তু ডায়লগ দেওয়ার সময় তার মাথা ১৩৫ ডিগ্রি কোন এ বাঁকিয়ে রাখে। এইটা কেন হয় ঠিক বুঝিনা। এম্নিতে সে ৯০ ডিগি এঙ্গেল এই থাকে। ডায়লগটা দেয় বাঁকিয়ে। আর বেশির ভাগ সিনেমাতেই সে গরীবেরন্ধু অসহায়ের সহায় থাকে কিন্তু চৌধুরী বংশ পাইলেই হইল। তার মাথা ঠিক থাকেনা। চৌধুরী বংশের নামে কলঙ্ক দেওয়ার জন্য সেই বংশের মেয়েদের হাতে কিস (!!) করে।
প্রয়াত জাম্বুর একটা সিন মনে পড়ে গেল। জাম্বু চম্পাকে আটক করেছে। ঘটনার তীব্রতা বোঝানো কঠিন। চম্পার সময়োপোযোগী ডায়লগ, “ শয়তান দেহ পাবি, কিন্তু মন পাবিনা”। জাম্বুর তার টাকএ হাত বুলিয়ে আমার দেখা বাংলা সিনেমার সব থেকে স্মার্ট ডায়লগটা দিল। “ ওতেই চলবে”।
ইতিহাস না পাতিহাস নামে একটা সিনেমা ছিল। কাজী হায়াত এর সিনেমা। নায়ক তার ছেলে কাজী মারুফ। লেখাপড়া করতে গিয়ে কিছু একটার স্বিকার হয়ে বিপথে যাওয়া ছেলে। এই ছবিতে খুব হৃদয় বিদারক একটা সিন ছিল। কাজী হায়াত এর মারা যাওয়ার দৃশ্য। মারা যাওয়ার আগে কাজী মারুফ বলেন, বাবা তুমি আমাকে একতা চুমা দাও বাবা, আমার কপালে একটা চুমা দাও বাবা, কতদিন তোমার চুমা খাইনা। কাজী হায়াত কাজী মারুফ এর কপালে চুমা দিতে গিয়ে মইয়ার গেল। কেউ মরা যাওয়াতেও যে এত বিনুদুন পাইতে পারি আগে বুঝিনাই। ভাল কথা কাজী মারুফ এত চিল্লাপাল্লা করত কেন সিনেমাটাতে সেটা ঠিক বুঝতে পারিনাই। আমার কাজিন এর সাথেই ছেলেটা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পরত। বেশ শান্ত শিষ্ট ছেলে বলেই জানতাম।
যাই হোক তাই বলে বাংলা সিনেমার ডায়লগ নিয়ে এত হাসার কিছু নাই। বাংলা সিনেমার ডায়লগ ইংলিশ করলেই সেটা অনেক ভাবের কথা হয়ে যাইত।
There are so many stars in the sky but only one moon. Oh yeah!!
এই যে ভাবের কথাটা বললাম। এইটা কিন্তু বাংলা সিনেমার আউয়ুব বাচ্চুর গান মাইরা দিলাম।
আকাশেতে লক্ষ তারা চাঁদ মাত্র একটা রে। ইয়াআআহ। ইয়াআআহ।
চিত্র জগতের এক নায়ক কিন্তু আমার দুলাভাই। আমার খালাতো বোনের জামাই। খালাতো বোন ডাক্তার জিনাত অবশ্য সিনেমা জগতের কেউ না। তবে তার বাসায় খুব একটা যাওয়া আসা হয়না। এটা নিয়া আমার ভাইগ্না জিবরাল এর বেশ আপত্তি। কেন তার বাসায় যাই না। যাই হোক শেষ যেবার গেসিলাম সেইবার শুনে আসছিলাম ডিপজল নাকি অমিতাভ এর থেকে ভাল অভিনেতা। এরপর আর যাওয়া হয়নায়।
ডিপজল এর দুইটা ডায়লগ দিয়া লেখা শেষ করি।
পানি ডুবাইয়া মারে, আগুন পুড়াইয়া মারে, আর এই ডিপজল কেড়বেড়া কইরা মারে।
Water kills by dissolving, fire kills by burning, and this Dipjol kills by kerabering.
সিল লাগাইয়া দিমু।
Seal you down.
নাহ শেষ করার আগে আরেকটা ডায়লগ মনে পরসে। ছবির নাম বুকের ভিতর আগুন।
“আমার বুকের ভিতর যে আগুন আসে তা মিটানোর মত কোন দমকল তোমার কাছে নেই।“
(এইটার সাব টাইটেল দিমুনা)
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৬
জিকসেস বলেছেন: এক্সপ্রেশনটাও সেইরম ছিল।
২|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৫
খন্ডকাব্য বলেছেন:
লে ঝান্ডু বাম হুয়ি ডারলিং তেরে লিয়ে
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৬
জিকসেস বলেছেন: এইটা আমার হিট গান।
৩|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৭
অবয়ব বলেছেন: পড়ে ব্যাপক মজা পেলুম।
ভাই আপনে কেমনে যেন আমার লতায় পাতায় পেচাইন্না আত্মীয়। আপনার খালাত বোনের জামাইর শেষ বিয়া বার্ষীকিতে গেছিলাম। রিটার্ণ টিকেট না কি যেন ছবির মহরত টাইপ অনুষ্ঠান ছিল। নায়িকার যে ফিগার ছিল মাশাল্লাহ...
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৮
জিকসেস বলেছেন: আমি অনেক আগে একবার গেসিলাম এখন আর যাই না। শেষবার তো আপায় বিরক্ত হইয়া দাওয়াতই দেয়নায়।
৪|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪০
কবিরাজ শরীফুল ইসলাম বলেছেন: “ ওতেই চলবে”।
হা হা প গে
ব্যাফক বিনুদন ++++++++++++++++++++++++
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৬
জিকসেস বলেছেন: খিক খিক।
৫|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪০
আমিনুল ইসলাম বলেছেন: ওতেই চলবে
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৯
জিকসেস বলেছেন: খিক খিক।
৬|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৫
বড় বিলাই বলেছেন: bangla cinema manei nirmol binodon.
(sohel rana apnar dulabhai?)
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৮
জিকসেস বলেছেন: তার বউ যেহেতু আমার খালাতো বোন। আমি নানাবাড়ির ৩০-৪০ টা কাজিন এর মধ্যে সব থেকে ছোট। তাই সবাই অনেক বড় বড়। আমার
ভাইগ্না ভাগ্নি গুলা অনেক গুলাই আমার জেনারেশন এর।
৭|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৭
প্রভাষক বলেছেন: ব্যাপক!!!...
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫০
জিকসেস বলেছেন: ধন্যবাদ।
৮|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৭
গুরুজী বলেছেন:
![]()
চ্রমইছে, চালায়া যান।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫২
জিকসেস বলেছেন: হে হে।
৯|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৮
অগস্ত্য বলেছেন: http://www.youtube.com/watch?v=OSWEDoy1zP
http://www.youtube.com/watch?v=uZP_RCozEPE
যাই বলেন দাদা, ডিপজল রকস!! তবে জাম্বুর ডায়লগটা বোধহয় এযাবৎকালের শোনা শ্রেষ্ঠ সংলাপ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩
জিকসেস বলেছেন: হি রক্স।
১০|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫০
দূরের মানুষ বলেছেন: শাবনুর আন্টির একটা নতুন সিনেমা আসছে.. আন্টির জীবন থেকে নেওয়া । নাম হলো]
"শাবনুর আপা জিদাবাদ"
গতকাল কালের কন্ঠে দেখলাম।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৬
জিকসেস বলেছেন: নায়ক কিডা?
১১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩
নাসের সরকার বলেছেন: ব্লগে খালি পেজগী আর পেজগী।
এখানেবিনোদনের অভাব দেখা দিচ্ছে, তাই আপনারটা প্লাস না দিয়ে পারলাম না।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৫
জিকসেস বলেছেন: ধন্যবাদ।
১২|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০০
গুরুজী বলেছেন: আমার এক ক্লাসমেট আছে মুন্নি নামে, তার মাইয়া যখন-ই এই গান শুনে, কয়: আম্মু আম্মু দেখ তোমাকে গায়, তোমাকে গায়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৩
জিকসেস বলেছেন: খিক খিক।
১৩|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৫
শামীম শরীফ সুষম বলেছেন: + সহকারে প্রিয়তে সংযুক্ত হইল
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৪
জিকসেস বলেছেন: সম্মানিত বোধ করতেসি।
১৪|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার দুলাভাইটা ও কিন্তু চিজ একখান। তার সাইজের চেয়ে দেড়্গুন ভিলেন ও তার মুখের অদ্ভুত আওয়াজে কাইত।
“ শয়তান দেহ পাবি, কিন্তু মন পাবিনা” এই ডায়ালগটার প্রভা স্ক্যান্ডাল পরবর্তী সংস্করণ নাকি এ রকম "“ শয়তান দেহ পাবি, মন পাবি কিন্তু মজা পাবি না।" এই ডায়ালগটা ও বাংলা সিনেমায় আসবে আশা করি।
পোস্ট মজার হইছে। প্লাস না দিয়ে উপায় নাই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৫
জিকসেস বলেছেন:
১৫|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৮
ভালোবাসা মেঘ বলেছেন: ভালো হৈচে ...
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৭
জিকসেস বলেছেন: হে হে।
১৬|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৩
জসিম বলেছেন: নাম নাই খালি বদনাম । মুন্নীর অবস্থা কাহিল!
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৮
জিকসেস বলেছেন: পুরাই।
১৭|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৯
ময়মনসিংহ হতে বলেছেন: ভালো লাগলো। প্লাস++++++++++++
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৭
জিকসেস বলেছেন: )
১৮|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২১
ঘুমরাজ বলেছেন: +++++++++++++++
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৮
জিকসেস বলেছেন: ধন্যবাদস।
১৯|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২২
একলাহুতুম বলেছেন: বাংলা সিনেমার পোস্ট মর্টেম লিখেন। আশাকরি ভালো করবেন। আগে দৈনিক পত্রিকাগুলোর সাথে প্রকাশিত ফান ম্যাগাজিনে বাংলা সিনেমার পোস্ট মর্টেম নিয়মিত প্রকাশিত হতো। এখন হয় না। সুযোগটা নিতে পারেন। পোস্টের জন্য পেলাস.....
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৯
জিকসেস বলেছেন: অনেক ধন্যবাদ।
হা লিখা যায় তবে পৃথিবীতে এগুলা ছাড়াও যে জানার অনেক কিছু আছে।
২০|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৪
উপদেশ গুরু বলেছেন:
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪১
জিকসেস বলেছেন: খাইসে।
২১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৪
অগ্নিলা বলেছেন: বাংলা কোচিংএ খালি মেয়ে দেইখা বেড়াইতা! শিকার বানানও মানুষ ভুল করে?
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪২
জিকসেস বলেছেন:
২২|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৬
আলিম আল রাজি বলেছেন: অগ্নিলাপুর কমেন্টে জাঝা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪২
জিকসেস বলেছেন: খিকজ।
২৩|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩৩
তায়েফ আহমাদ বলেছেন: মুন্নী আফার গানটা এখনো শুনি নাই!
বড়ি আফসোস কি বাত্
Very Sad..........
আর আমাদের দেশীয় ছবি সকল কালেই বিনোদনে ভরপুর.........অ্যাকশনধর্মী সামাজিক শিক্ষামূলক ছবি.........![]()
![]()
![]()
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৭
জিকসেস বলেছেন: কন কি তায়েফ ভাই। হুইন্না লন বড়ই মজাদার গান।
২৪|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৯
অ্যামাটার বলেছেন:
=pপুরাই বাংলা ছবি বিশেষজ্ঞ!
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৮
জিকসেস বলেছেন: খিক খিক।
২৫|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০১
নতুনছেলে বলেছেন: পুরাই হা হা প গে
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫০
জিকসেস বলেছেন: খিকজ।
২৬|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫১
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
পড়ে খুব মজা পাইলাম। দারুণ রম্য লিখেন আপনে...
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৬
জিকসেস বলেছেন: অনেক ধন্যবাদ।
২৭|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ব্যাপক বিনোদন...
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪০
জিকসেস বলেছেন: হে হে।
২৮|
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৭
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১০
জিকসেস বলেছেন: )
২৯|
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:৩০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: খিকজ।
+++
যাই হোক শেষ যেবার গেসিলাম সেইবার শুনে আসছিলাম ডিপজল নাকি অমিতাভ এর থেকে ভাল অভিনেতা। .. অদ্ভুত
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৬
জিকসেস বলেছেন: স্পিচলেস।
৩০|
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:৫৫
হাসান মাহবুব বলেছেন: আপনি ভালো লেখেন। সেন্স অফ হিউমার চমৎকার। তো, আপনি তো এখানে রম্যসাহিত্য রচনা করতে চেয়েছেন, তাইনা? সেখানে ভাই-বেরাদর গ্রুপের মত হইসে, গেসে, টাইপ কথাগুলা ভালো লাগেনাই। শিরোনামেতো আরো দৃষ্টিকটূ লাগে। আর "মুন্নি বদনাম হইসে" বাক্যটায় সম্ভবত কোন সমস্যা আছে। আমি বুঝতে পারছিনা। "মুন্নির বদনাম হইসে" হবে নাকি? যাহোক, লেখাটা ভালৈ লাগসে।
আচ্ছা, এই যে এতকিছু বলার পর আমি লাগসে, গেসে টাইপ শব্দ ইউজ কর্তেসি এইটা কি কন্ট্রাডিক্ট্ররি লাগতেসে? দুটা কিন্তু এক জিনিস না। আপনি নিজেই একবার আপনার লেখায় গেসে, খাইসে টাইপ শব্দগুলা চেঞ্জ করে দেখেন তো ভালো লাগে কিনা। ব্লগে অনেকধরনের ফান পোস্ট আসে, যেখানে এই টাইপ শব্দ ব্যবহার কর্লে আমি কোন আপত্তি করবনা। বরং উপভোগ করব। কিন্তু আপনার লেখাকে নেহায়েৎ ফানপোস্ট হিসেবে না দেখে সার্থক রম্যরচনা হিসেবে দেখতে চাই।
শুভভোর।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৩
জিকসেস বলেছেন: মুন্নি বদনাম হইসে বাক্যের গঠন ঠিক নাই। তারপরেও এরকম করার কারন ওটা হিন্দিটাকে কটাক্ষ করে বাংলা করে দিয়েছি তাই।
আমি রিয়েল লাইফ এ যখন কথা বলি তখন মজা করার সময় যেভাবে বলি এখানে সেভাবে লিখে দেই কিন্তু লেখা আর বলা এক জিনিস না। এইখানেই সমস্যাটা হয়ে যায়। আরেকটা সমস্যা হল কখনো নিজের লেখা দুইবার পড়িনা।
মুন্নি বদনাম হইসে তে গ্রামার এর একটা ভুল আসে। বাংলা ব্যাকরনটাতে আমার দখল নাই তবে মনে হচ্ছে ইংলিশ এর বিচারে সেটা অনেকটা এরকম ভুল- I have problem with you ("your" is correct) going there.
টাইটেলটা থাক। বাকি পুরাটা পরে যা যা ঠিক করা যায় চেস্টা করতেসি।
অনেক ধন্যবাদ।
৩১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:০৮
রাজসোহান বলেছেন: ২১+
এবার একটু অফটপিক ! উপরে হাসান ভাইয়ের সাথে একমত আমিও অনেকদিন ধরে আপনাকে এই কথাটা এফবিতে অথবা ব্লগে বলতে চাচ্ছিলাম কিন্তু মনে থাক্তেছিলো না । আপনি যদি ফান পোস্ট দেন যেমন আমার জ্বালিয়ে দাও ..... কিংবা কাঠের খাচার পাত্রী চাই ....... অথবা আমাকে নিয়ে যে একটা পোস্ট লিখছিলেন রাজসোহানা এই টাইপ পোস্টে এই সব বানান চলে কারন এগুলো শুধুই ক্ষনিকের মজা কিন্তু আপনার এগুলো রম্য সাহিত্য তাই বানানে বিশেষ নজর দিতে হৈবে বৈকি !
বেশি আঁতলামি করে থাকলে স্যরি
ঘুমাইতে গেলাম ঠা ঠা
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৪
জিকসেস বলেছেন: )
৩২|
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৪
পুরাতন বলেছেন: জটিল হইছে
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৫
জিকসেস বলেছেন: ধন্যবাদ।
৩৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৭
মেঘ_বালিকা বলেছেন: ফাউরক গুন্ডাদের সাথে মারমারি করতেসে। তার স্যালাইনটা ঐ পাশ দিয়ে ধরে আছে নায়িকা। নায়িকাটা যে কে ছিল আমি পুরাই ভুলে গেসি।
বেশির ভাগ সিনেমাতেই সে গরীবেরন্ধু অসহায়ের সহায় থাকে কিন্তু চৌধুরী বংশ পাইলেই হইল। তার মাথা ঠিক থাকেনা। চৌধুরী বংশের নামে কলঙ্ক দেওয়ার জন্য সেই বংশের মেয়েদের হাতে কিস (!!) করে।
ডিপজল নাকি অমিতাভ এর থেকে ভাল অভিনেতা।
“আমার বুকের ভিতর যে আগুন আসে তা মিটানোর মত কোন দমকল তোমার কাছে নেই।“
ব্যাপক বিনোদন হলো ভাইয়া !!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৭
জিকসেস বলেছেন: হে হে।
৩৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৯
কষ্ট শিকারি বলেছেন: আকাশেতে লক্ষ তারা চাঁদ মাত্র একটা রে। ইয়াআআহ। ইয়াআআহ।
আমিতো জানতাম এইটা ডলি আপার গান। ![]()
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
জিকসেস বলেছেন: আরে নাহ বাচ্চুদা। (খিক খিক)
৩৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
কৌশিক বলেছেন: হাসতেই আছি হাসতেই আছি!
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪০
জিকসেস বলেছেন: হে হে।
৩৬|
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২০
নিশম বলেছেন: জিকুব্বাই, আপনার রইম্য আর পড়ন যাইতোনা। খামাখামা আম্মা আইসা বিয়াপক ঝাড়ি দিয়া গেলো -
" নিশম, তুমি কি রাস্তা-ঘাটের পোলা? রাত ১টা দেড়টায় মানুষ এমনে চিল্লায়া হাসে? শয়তানের বাক্স ( কম্পিউটার) বন্ধ কর"
ভাই, সেই পর্যায়ের বিনোদন লিখসেন!!!! জাম্বু কে খুউব মিস করি । হি ওয়াজ দা লিজেন্ডারি ভিলেন অফ অল টাইম !!
ভাইয়া, মিশা সওদাগর রে নিয়া কিছু লিখবেন না??
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫১
জিকসেস বলেছেন: ঐডা কিডা?
৩৭|
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৬
মাশুক০১৭১৯ বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৮
জিকসেস বলেছেন:
৩৮|
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:১৬
খেক খেক বলেছেন: : ভালো হৈচে .
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৯
জিকসেস বলেছেন: খিক খিক।
৩৯|
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৫
জেরী বলেছেন: মুন্নি বদনাম হুয়ি, ডারলিং তেরে লিয়ে, দাবাং এর গানটা শুনলেই অনেক হাসি পায়![]()
জাম্বু তো রীতিমতন ডিজিটাল জবাব দিছে নায়িকারে
শুধু গাদার মুভিতেই না সানি দেওল প্রায় সব মুভিতে যেভাবে দাপিয়ে বেড়ায় মনে হয় সিনেমার হল রীতিমতন কাঁপতে থাকে এমনি কি নাচের সময় হাত-পা সমানে ধুপধাপ করে নাচতে থাকে
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৫
জিকসেস বলেছেন: হে হে।
৪০|
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৩
ভাঙ্গন বলেছেন: ....................
আফটার অল,মজা পেয়েছি লেখাটাতে![]()
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৬
জিকসেস বলেছেন: ধন্যবাদ।
৪১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০২
সাপিয়েন্স বলেছেন:
আপনি চমৎকার মজলিশি গল্প লেখেন। একে ঠিক প্রচলিত অর্থে 'রম্য' বলা উচিত কি না নিশ্চিত নই। আপনি নিজেই সঠিক বলেছেন, মুখের ইম্পার্ফেক্ট কথ্য ভাষাতেই এর জোর বেশি। এরকম লেখার একটা শূন্যতা ছিল, যা আপনি চমৎকারভাবে পূরণ করেছেন।
অন্য প্রসঙ্গ। হঠাৎ আপনার এই পোস্টের পাশে আপনার খুব মজার পুরোনো 'ফিজিক্স ভাইবা' পোস্টের লিঙ্ক দেখে স্মরণ হলো আমিও কি জানি সেখানে মন্তব্য করেছিলাম। আবার গেলাম মনে করতে। কিন্তু এবার দেখে খুব বিব্রত বোধ করলাম। আমার মন্তব্যের উত্তরে আপনি তখন (এপ্রিল মাসে) যে উত্তরটি দিয়েছিলেন (বানান ভুল সংশোধন সম্বন্ধে) সেটি মুছে এক মাস পরে ( যখন আমার সেই উত্তর আর দেখার প্রশ্ন ওঠে না) আপনি নতুন একটা উত্তর লিখেছেন আপনার প্রিয় স্যরের পক্ষ নিয়ে। এটা তখনই করতে পারতেন, আমার অজ্ঞাতসারে করাটা একটু বেখাপ্পা লাগল। আমি একজনের কাছে তাঁর লিখিত সিভি দেখেই মন্তব্যের কথাটি বলেছিলাম, ভুল হওয়ার কোন সম্ভাবনাই নেই। আশা করি আপনাকে কেউ ভয় দেখিয়ে প্রথম জবাবটি মুছে বহু পরে এই দ্বিতীয় জবাব লিখতে বাধ্য করে নি। ভালো থাকবেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০০
জিকসেস বলেছেন: আমার ডিপার্টমেন্ট এর টিচাররা যে আমার ব্লগ পড়ে এটা আমি জানতাম না। আপনি যে কমেন্ট করেছেন ঠিক আছে। কিন্তু আপনি নিজেকে আড়াল করতে চাইলে করতে পারেন আমি যেহেতু "জিকসেস" নিয়ে লিখি আর ছবি থাকে তাই আমারটা সম্ভব না।
ফিজিক্স ডিপার্টমেন্ট এর এক টিচার একদিন আমাকে এসে বললেন আমার ব্লগে তিনি যা দেখেছেন সেটা নিয়ে অনেকের একটু খারাপ লেগেছে। আমি তখনও ব্যাপারটা বুঝিনি। পরে কমেন্ট দেখলাম। আমি কখনও কারো কমেন্ট ডিলিট করিনা। মানশষ আগ্রহ নিয়ে কমেন্ট করে ডিলিট করার প্রশ্নই আসেনা।
টিচাররা মানুষ। তারা অনেক বড় বড় অপরাধও করে মাঝে মাঝে। আমার খুব কম কিন্তু ভাল কিছু ব্যাপার আছে। তার মধ্যে একটা হল টিচারদের প্রতি আমার শ্রদ্ধাবোধ। কে কেমন মানুষ এটা বোঝার আগেই আমি সবার আগে ভাবি ইনি আমার টিচার। আমি তার আশার প্রতিফলন না ঘটাতে পারি কিন্তু তাকে শ্রদ্ধা আমি ঠিকি দেখাতে পারি।
একটা ছোট উদাহরন দেই। ২০০১ এসএসসি দিয়েছিলাম। ২০১০ এ স্কুল এ রিইউনিয়ন এ গেলাম। একটা ক্লাসরুম এ ঢুকে সবাই মজা করছি। সবার বসার জায়গা নেই। স্যারদের যে চেয়ারটা থাকে সেটা দেখলাম খালি। ১০ বছর হল স্কুল ছেড়েছি। তারপরেও স্যারদের চেয়ার এ বসার থেকে দাঁড়িয়ে থাকাটাই শালীনতা মনে করলাম।
এরকম কিছু ব্যাপার আমার মধ্যে আছে। কেন জানিনা অনেক সময় সত্যি কথাটাও হয়ত জানতে ইচ্ছে করেনা।
৪২|
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৪২
সাপিয়েন্স বলেছেন:
আপনার মনোভাব সত্যি প্রশংসনীয়। আমার সেই মন্তব্যটি সঠিক হলেও অপ্রাসঙ্গিক এবং আপনার পোস্টের লঘু মেজাজের সাথে অসমঞ্জস ছিল। ঢা বি তে শিক্ষক রাজনীতির প্রচণ্ড দাপট দেখে মহাবিরক্ত হয়েই সম্ভবত ওটা লিখতে প্ররোচিত হয়েছিলাম। আমার মনে হয় সেই মন্তব্য এবং এখানকার দুটিও ( এটা সহ) মুছে দেয়াই সর্বোত্তম। এ বিষয়ে আর কথা না বাড়ানোই ভালো। আপনার শিক্ষকরাও আপনার লেখা পছন্দ করেন জেনে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:২৯
জিকসেস বলেছেন: মন্তব্য থাকুক।
কেউ যদি রাজনীতি করেই থাকে তাহলে কিছু কথা তার শোনাই উচিত।
৪৩|
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৯
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আমার ধারণা ওমর সানীর সাথের ঐ নায়িকার নাম শাহনাজ, মৌসুমী নয়।
আমার হয়তো ভুলও হতে পারে। বহুদিন আগে খালাত ভাইয়ের সাথে দেখছিলাম মনে হয় সিনেমাটা।
+ এবং প্রিয়তে
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০০
জিকসেস বলেছেন: দুইটাই মোটা। এক মোটার সাথে আরেক মোটার মিল থাকে তাই আমরা দুইজনই কনফিউজড।
৪৪|
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫২
চতুষ্কোণ বলেছেন: রম্য ভাল লাগলো। আপনার হিউমার ভাল। ++
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৯
জিকসেস বলেছেন: ধন্যবাদ।
৪৫|
০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:০৮
জানজাবিদ বলেছেন: হামা ভাই যেটা বললো খুউব খিয়াল কইরা। ............আপনার কিন্তু এখন নেক্সট লেভেলে যাওয়ার সময় হইছে। কাজেই গিয়ার আপ, ম্যান।
০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:১৯
জিকসেস বলেছেন: হুম।
৪৬|
০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:৩৮
আমি তুমি আমরা বলেছেন: চরম
০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪৩
জিকসেস বলেছেন: ![]()
৪৭|
০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:০৯
দুর্বলতার অমিত বলেছেন: অগ্নিলা বলেছেন: বাংলা কোচিংএ খালি মেয়ে দেইখা বেড়াইতা! শিকার বানানও মানুষ ভুল করে
পোষ্ট পড়ে ব্যাপুক মজা পাইছি
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৩
জিকসেস বলেছেন: হে হে।
৪৮|
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪২
লেডি বার্ড বলেছেন: হি হি হি হি ব্যাপক লিখছেন ভাইজান।
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৮
জিকসেস বলেছেন: ![]()
৪৯|
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: দুর্বলতার অমিত বলেছেন: অগ্নিলা বলেছেন: বাংলা কোচিংএ খালি মেয়ে দেইখা বেড়াইতা! শিকার বানানও মানুষ ভুল করে
যুগপৎ হন্টন নিয়া কিসু একখান কইতে চাইছিলাম। অফটপিক হওনে অফ দিলাম।
![]()
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:০০
জিকসেস বলেছেন: খিকজ।
৫০|
১১ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৬
ছোটমির্জা বলেছেন: ভাল কথা অমর সানি কিন্তু ডায়লগ দেওয়ার সময় তার মাথা ১৩৫ ডিগ্রি কোন এ বাঁকিয়ে রাখে। এইটা কেন হয় ঠিক বুঝিনা। এম্নিতে সে ৯০ ডিগি এঙ্গেল এই থাকে। ডায়লগটা দেয় বাঁকিয়ে। আর বেশির ভাগ সিনেমাতেই সে গরীবেরন্ধু অসহায়ের সহায় থাকে কিন্তু চৌধুরী বংশ পাইলেই হইল। তার মাথা ঠিক থাকেনা। চৌধুরী বংশের নামে কলঙ্ক দেওয়ার জন্য সেই বংশের মেয়েদের হাতে কিস (!!) করে
..........হাস্তেই আছি।
এত ভাল লেখেন কিভাবে?
১১ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৮
জিকসেস বলেছেন: ![]()
৫১|
১১ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৩
কুন্তল_এ বলেছেন: চমৎকার লেখা।
১১ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১২
জিকসেস বলেছেন: অনেক ধন্যবাদ।
৫২|
১২ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৭
লালু কসাই বলেছেন: কুলি ছবি টা ২ বার দেখছিলাম।মধুমিতা আর পূর্ণিমায়। পূর্র্ণিমাতে একটু বেশি দেখাইছিল। এসএসসি পরীক্ষার পর ই দেখেছিলাম। গানের শিল্পী এন্ড্রু দা আর রিজিয়া আপা।
শাহরুখের কপি মুভিটা কি পড়েনা চোখের পলক? নাকি আরো করছে? DDLJ এর কপি সানি ভাই আর সুমি আপায় ও করছে। আপনি তো ভাল রম্য লিখেন। অনেক মজা লাগ্ল পড়ে। যেই পয়সা দিয়া বাংলা সিনেমা বানায় আর যেই কারিগরি সুবিধা পায় তারা যে সিনেমা বানান জারী রাখছে তার জন্য তাগোরে ধন্যবাদ দেন মিয়া ভাই। এখন তো হিন্দি সিনেমা নকল করা ভুইল্যা ই গেছে বাংলা ছবির পরিচালকেরা। তেলুগু আর তামিল দিয়া ই গত ৮/১০ বছর চলতাসে আমাদের সিনেমা।
এইসব ভুল ভ্রান্তির পর ও আসেন সিনেমা দেখি। বাংলাদেশি সিনেমা। এরকম মজা করে করে যদি সিনেমা না দেখেন তাইলে তো শেষ! যেইভাবে সিনেমা বন্ধ হইতাছে...কয়দিন পর রম্য লেখার জন্য ও সিনেমা খুইজ্যা পাবেন বলে মনে হয় না
১২ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:২৫
জিকসেস বলেছেন: ক্রিয়েটিভ লোকজনই কম। স্বল্প বাজেটেও মৌলিক আর অনেক ভালো সিনেমা বানাও যায় চাইলে।
৫৩|
০৮ ই মার্চ, ২০১১ সকাল ৮:৩৫
খোঁচা ভাই বলেছেন: ভাই খুব ভাল মলম দিয়া লেইখেছেন। বড়ই ভালা লাগিনো। আপনি এমতেই লেখতে থাকেন। মুন্নি বদনাম অইলেও মাইয়ারাই এইসব গান শুনতে মজা পায় বেশি। রান দেখাইয়া বামের কাজ করে ওরা।
০৮ ই মার্চ, ২০১১ সকাল ১০:০৫
জিকসেস বলেছেন:
৫৪|
০৮ ই মার্চ, ২০১১ সকাল ১১:০৮
johanbd বলেছেন: post prio te
০৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪৯
জিকসেস বলেছেন: )
৫৫|
০৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৯
দেখি আর শুনি বলেছেন: ভাইয়া, আপনার খালাতো বোনের নাম শুনে মনে হল, উনি কি অভিনেত্রী তানিয়ার মামী হন নাকি? ওনাকে কিঞ্চিত ভয় পাই।
০৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৬
জিকসেস বলেছেন: হা হা হা।
৫৬|
০৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৫২
দেখি আর শুনি বলেছেন: পোস্টটাকে ভাল বলতে ভুলে গেছি, আপনার পোস্ট ছাড়া আর কোন কারণেই ব্লগে ঢুকিনা। সত্যি, দারুণ ।
৫৭|
০৯ ই মার্চ, ২০১১ দুপুর ১:২৩
বৃষ্টিধারা বলেছেন:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
৫৮|
০৪ ঠা মে, ২০১১ রাত ১২:৫৯
রেজওয়ান তানিম বলেছেন: আমার সিনেমা রিভিউ বা এইসব পোস্ট ভাল লাগে না । কিন্তু সত্যি আপনার টা অসাধারণ । যদিও ঠিক রিভিউ পর্যায়ে পড়ে না, তবে সিনেমা ঘটিত তো !!!
অনেক মজা পাইলাম । এখনো হাসছি । এরকম নির্মেদ বিনোদন পেতে অনেক গুলো মুভি একবারে দেখতে হয় । যা এই দুতিন পাতায় পাওয়া গেল । আর পোস্ট প্রিয়তে জিকো ভাই ।
৫৯|
১৩ ই মে, ২০১১ রাত ১২:১১
দু-পেয়ে গাধ বলেছেন: লেখা পড়ে হাসি পায়নাই।
তবে ওতেই চলবে ![]()
![]()
![]()
৬০|
০৪ ঠা জুন, ২০১১ রাত ৩:০০
হাম্বা বলেছেন: There are so many stars in the sky but only one moon. Oh yeah!!
এই যে ভাবের কথাটা বললাম। এইটা কিন্তু বাংলা সিনেমার আউয়ুব বাচ্চুর গান মাইরা দিলাম।
আকাশেতে লক্ষ তারা চাঁদ মাত্র একটা রে। ইয়াআআহ। ইয়াআআহ
৬১|
০৪ ঠা জুন, ২০১১ রাত ৩:৩৯
ফারহান আহমেদ বলেছেন: সে তখন ইয়া ইয়া বইলা উঠতে লাগল।
তার মাথা ১৩৫ ডিগ্রি কোন এ বাঁকিয়ে রাখে। এইটা কেন হয় ঠিক
বুঝিনা। এম্নিতে সে ৯০ ডিগি এঙ্গেল এই থাকে।
শেষে ছেরে দে শয়তান
মারাত্মক পোস্ট
অফ লাইন কপি রাখলাম
৬২|
২০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪০
আহমাদ জাদীদ বলেছেন: চম্পার সময়োপোযোগী ডায়লগ, “ শয়তান দেহ পাবি, কিন্তু মন পাবিনা”। জাম্বুর তার টাকএ হাত বুলিয়ে আমার দেখা বাংলা সিনেমার সব থেকে স্মার্ট ডায়লগটা দিল। “ ওতেই চলবে”।..................
৬৩|
১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৪
কালো চিতা বলেছেন: “ শয়তান দেহ পাবি, কিন্তু মন পাবিনা”। জাম্বুর তার টাকএ হাত বুলিয়ে আমার দেখা বাংলা সিনেমার সব থেকে স্মার্ট ডায়লগটা দিল। “ ওতেই চলবে”। পুরাই লুল
৬৪|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
ভোলার ডাইরী বলেছেন: “ ওতেই চলবে” মজা পাইলাম দারুন মজা। এই নাও তোমার এনাম
৬৫|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১
মোঃ সাগর সরকার বলেছেন: "সে তখন ইয়া ইয়া বইলা উঠতে লাগল। ডাক্তার
বলল উঠবেননা প্লিজ। আপনাকে স্যালাইন
দেওয়াটা জরুরি। এরপরের ঘটনা ভয়াবহ। ফারুক গুন্ডাদের
সাথে মারমারি করতেসে। তার স্যালাইনটা ঐ পাশ
দিয়ে ধরে আছে নায়িকা। নায়িকাটা যে কে ছিল
আমি পুরাই ভুলে গেসি।" হাসতে হাসতে আমি শ্যাষ! ডিপজলের ডাইলগ গুলোও খুব মজার ছিলো, তবে বাংলা গুলো নয় ইংলিশ গুলো।
![]()
৬৬|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
মোঃ সাগর সরকার বলেছেন: "সে তখন ইয়া ইয়া বইলা উঠতে লাগল। ডাক্তার
বলল উঠবেননা প্লিজ। আপনাকে স্যালাইন
দেওয়াটা জরুরি। এরপরের ঘটনা ভয়াবহ। ফারুক গুন্ডাদের
সাথে মারমারি করতেসে। তার স্যালাইনটা ঐ পাশ
দিয়ে ধরে আছে নায়িকা। নায়িকাটা যে কে ছিল
আমি পুরাই ভুলে গেসি।" হাসতে হাসতে আমি শ্যাষ! ডিপজলের ডাইলগ গুলোও খুব মজার ছিলো, তবে বাংলা গুলো নয় ইংলিশ গুলো।
![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৫
পল্লী বাউল বলেছেন: চম্পাকে উদ্দেশ্যে করে জাম্বুর ডায়লগটা সত্যি চরম।
