নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্থবিরতা চাই না

জীসান মাহমুদ

জীসান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় গল্পেরা-০১

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

নিরুদ্দেশ যাত্রা- আখতারুজ্জামান ইলিয়াস।

আখতারুজ্জামান ইলিয়াস আমার প্রিয় গল্পকারদের একজন। তার গল্পের সবচেয়ে অসাধারণ দিকটি হল পারিপার্শ্বিকের বিশদ বর্ণনা।পাঠককে তিনি শুধু গল্প শোনাতে চান না বরং পাঠককে গল্পের অংশ করে নিতে চান।এছাড়াও কল্পনা আর বাস্তবতার মিশেলে জাদুবাস্তবতা তৈরীতে তিনি যে কতটা সিদ্ধহস্ত, তাঁর ছোটগল্পে বেশ বোঝা যায়।
নিরুদ্দেশ যাত্রা গল্পের রঞ্জু মনোবিকারগ্রস্ত এক যুবক যার বাস্তবতা এবং পরবাস্তবতাবোধের সীমারেখাটুকু লুপ্ত হয়ে গেছে। বাস্তবতা বর্জন করে স্মৃতিকাতর রঞ্জুর কল্পনাজগতে পরিভ্রমন কাহিনীই গল্পের মুখ্য বিষয় হয়ে উঠেছে। রঞ্জু কাজলা দিদির জন্য ব্যাকুল হয়ে ওঠে আবার ‘পথের পাঁচালীর’ অপু কখনওবা তার স্মৃতি দখল করে নেয়।
“রাস্তার লাল সুরকির ফাঁকে ফাঁকে জল একটু ঘোলা, ইলেকট্রিক তার,মেঘলা আকাশ, ল্যাম্পপোস্টের বিনীত মাথা সেই জলে তিরতির করে।ম্লান আলো বাল্বের ওইটুকু ছায়ায় রঞ্জু দেখতে পেল নিশ্চিন্তপুরের সময়, কাঁদা-নির্লিপ্ত মাঠে দুপুর ঝাঁঝাঁ করছে ।ছোট ছোট পা ফেলে দুর্গার সঙ্গে রেললাইন দেখতে রঞ্জু কতদূরে পাড়ি দিচ্ছে।দুর্গা সিদুরের কৌটা চুরি করে তাকের উপর লুকিয়ে রেখেছিল বলে রঞ্জুর বড্ডো মন খারাপ করে।”-(গল্পাংশ)
রঞ্জুর রক্তে কখনও তোলপাড় করে আসতে চায় গত গত জন্মের স্মৃতিরা।নদিতীরে একহাজার নয়শো তেতাল্লিশ বছর আগে বন্ধুদের সাথে ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায় তার।
প্রবল ঝড়ের মাঝে একসময় শিমুল গাছের নিচে এসে দাঁড়ায়। শিমুল গাছের ভাঙ্গা ডাল রঞ্জুর উপর পড়লে সে মারা যায়।গল্প এখানে শেষ করলেও আখতারুজ্জামান ইলিয়াস যেন রঞ্জুর নস্টালজিয়া চেতনা ও পরবাস্তবতা বোধকে রঞ্জুর মৃত্যুর উর্ধ্বে স্থাপন করতে চেয়েছেন ‘নিরুদ্দেশ যাত্রা’ গল্পে।
প্রতিটি কল্পবিলাসী মানুষ মাত্রই রঞ্জুর মত কিছুটা বিকার ধারণ করে না কি? শুধুমাত্র এক্ষেত্রে পরবাস্তব-বোধ এক কঠিন সীমারেখায় আটকে পড়ে বাস্তবতাকে ছাপিয়ে যেতে পারে না।
আখতারুজ্জামান ইলিয়াসের প্রকাশিত গল্পগ্রন্থ মোট পাঁচটি । মাওলা ব্রাদার্স এই পাঁচটি গল্পগ্রন্থের আটাশটি গল্প একত্রে মলাটবন্দী করেছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র-১ এ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

বিজন রয় বলেছেন: ভাল শেয়ারিং।

ব্লগে স্বগতম।
শুভকামনা, শুভব্লগিং।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:২১

জীসান মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.