নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু সিদ

আবু সিদ › বিস্তারিত পোস্টঃ

যদি ঘাবড়ে গিয়ে থাক

০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৪

তুমি তো খুব ঘাবড়ে গিয়ে বললে যে
তুমি পারবে না । এ কাজ তোমাকে দিয়ে হবে না;
তোমাকে দিয়ে আর হবে না !
জেনে রেখ, তুমি পারবে ।
তুমিই পারবে ।
কখনো না কখনো কোন না কোন দিন
তুমি পারবে !

যদি অলস সময় কাটিয়ে হাওয়া খাও বিকেলের বাতাসে,
তাহলে তুমি কী করে পারবে?
তুমি কী করে পারবে যদি নিছক কথার মারপ্যাঁচে
খুঁজে নাও জীবন?
প্রস্তুত করো; প্রস্তুত করো নিজেকে ।
নিজেকে প্রস্তুত করে নাও,
গড়ে তোল নিজেকে
তোমার স্বপ্ন দেখার যোগ্য করে ।
না হলে, তা না হলে
স্বপ্ন দেখাটা খালি হবে সার -
স্বপ্ন আর বাস্তবের অভিসার
কখনও হবে না ।
কখনও না । কোন দিনও না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৩

আবু সিদ বলেছেন: ধন্যবাদ, রাজীব নুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.