| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে উঠবে সে আনন্দে মশগুল
প্রেমময় তোমার প্রাণের পরশ পেলে!
পথের ধূলোগুলো দেখ মুষড়ে পড়েছে সব,
তোমার চরণ-ছোয়া না পাওয়ায়!
জানি আমি, নড়েচড়ে উঠে বসবে তারা –
তরতাজা হয়ে জানাবে কুশল সবাই –
ধন্য যখন হবে এ পথ আবার
তোমার পায়ের ধূলায়!
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৭
আবু সিদ বলেছেন: ধন্যবাদ, মহাজাগতিক চিন্তা ।
২|
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:৫১
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা। + +
আশায় আশায় দিন কেটে যায়, আশা নিয়েই মানুষ বেঁচে থাকে।
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৭
আবু সিদ বলেছেন: ধন্যবাদ, বেশ বলেছেন ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভালো হইছে।