| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

চলো বন্ধু দাঁড়াই গিয়ে
স্রোতস্বিনী নদীর কোলে
যেখানটাতে আছে ভরা
লাল গোলাপী বুনোফুলে।
চলো দাঁড়াই যেথায় পাহাড়
সবুজ রঙের আলো উড়ে
আজ বিকেলে সেখান হতে
একটু না হয় আসি ঘুরে।
চলো না যাই ঝর্ণা ধারায়
যেথায় জলের বইছে হাওয়া
যেখানটাতে কলকল ধ্বনি
হোক না বন্ধু সেথায় যাওয়া।
যাবে নাকি দূর সমুদ্দুর
ফেনিল জলে ঊর্মি যেথায়
যেখানটাতে সূর্য ডুবে
আমায় নিয়ে যাবে সেথায়?
ঝিলের পাড়ে কিংবা বনে
বৃক্ষ যেথায় সারি সারি
হাঁটি দু'জন বিকেল আলোয়
ব্যথার পিছন টেনে দাঁড়ি।
যাবে নাকি মেঠোপথে
ক্ষেতের আলে দূর কোথাও
এসো বন্ধু শহর হতে
যাই হয়ে যাই আজকে উধাও।
যেথায় ইচ্ছে যাবো সেথায়
দীঘি, পাহাড়, দূর সমুদ্দুর
বসবো গিয়ে দুজন ঘাসে
যেথায় উড়ে সুখের রোদ্দুর।
=====================
©কাজী ফাতেমা ছবি
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রৌদ্র-মাখা কোমল ঘাসে, বইছে মৃদু বায়,
শান্ত ক্ষণে কাটুক সময়, তরুর শীতল ছায়ায়।
দূরে থাকুক ব্যস্ত ভুবন, আমরা দুজন একা,
ভোরের কনক আলোর মাঝে, কাব্য বিভায় দেখা।
সবুজ ঘাসের স্পর্শ পরম, রবির মিষ্টি ওম,
চারিদিকেতে ছড়িয়ে আছে, শান্তি মনোরম।
যেথায় উড়ুক সুখের পাখি, তিমির দূরে যায়,
বসে রব দুজন মিলে, শান্ত মহিমায়।