নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মন কথনিকা-৬৩০৩-৪

০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০৫

মন কথনিকা-৬৩০৩
আয় রে বৃষ্টি ভেঙ্গে আকাশ, জমিন জুড়ে জলের ধারা,
দে ভিজিয়ে ধানী জমি, ভিজা আমার শহর পাড়া,
আষাঢ় মাসের গাত্র বেয়ে, নামরে বৃষ্টি রোজই অল্প;
আয় না বৃষ্টি বস না পাশে, জমে আছে কত গল্প।

মন কথনিকা-৬৩০৪
ক্ষমা করো প্রভু আমার, বিগত পাপ আছে যত
দাও না মুছে ওগো আল্লাহ, বুকের ভিতর পাপের ক্ষত,
দাও হিদায়াত আমায় তুমি, শুদ্ধতা দাও মনের মাঝে
দাও ক্ষমতা তোমায় যেন, ডাকতে পারি অবিরত।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আয় রে বৃষ্টি ভেঙ্গে আকাশ, জমিন জুড়ে জলের ধারা,
........................................................
নামলো শ্রাবণ মেঘের ভেলা,
আকাশ জুড়ে আঁধার মেলা।
রিমঝিমিয়ে ঝরছে জল,
ভিজলো মাঠের শস্যদল।

গাছের পাতায় নূপুর বাজে,
প্রকৃতি নাচে নতুন সাজে।
শহর জুড়োলো শীতল বায়ে,
ক্লান্তি আসলো সবুজ গাঁয়ে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৪২

অধীতি বলেছেন: বৃষ্টি নিয়ে আসুক স্নিগ্ধতা, স্রষ্টা দিক হেদায়েত; এই ভাবে কবুল হোক কবিতার পঙক্তিমালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.