| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায় তুমি
হায় হারিয়ে গেলে
আসতে পারো ব্লগে একবার
ব্যস্ততা সব ঠেলে।
শুধু এসে যাও জানিয়ে
আছো বড় ভালো;
আসতে যদি কাজের ফাঁকে
ব্লগটা হতো আলো।
জীবন সবার ব্যস্ত বুবু
করার আছে কী বা;
তবু চাচ্ছি ব্লগে এসে
ছড়াও তোমার বিভা।
৩।
করুনাধারা আপু তুমি
কেমন আছো শুনি;
আসবে তুমি ব্লগ বাড়িতে
নিত্য সময় গুনি।
কেমন করে পারো থাকতে
মোদের ভুলে থাকতে;
কেমন আছো-এসে যদি
একটু কাছে ডাকতে!
ডেকে ডেকে হচ্ছি যে বোর
পাচ্ছি নাতো সাড়া;
ব্লগ বাড়িতে যাও না ঘুরে
আপু করুনাধারা।
৪।
সাদা নয় কালো নয় সে
ব্লগের নীলপরী;
কখন সে যে উড়ে গেল
নাটাই ছেঁড়া ঘুড়ি।
আজ আমাদের ভুলে সেতো
দিব্যি আছে সুখে!
দেখতো যদি কেমন আছি
ব্লগ বাড়ীতে ঢুকে!
নীলপরী কই-কোথায় বেহনা
ব্যস্ত আছো বুঝি;
ব্লগ বাড়িতে এসে বুবু
নিত্যদিনই খুঁজি।
চলে এসো কাজের ফাঁকে
দেখা দিয়ে যাও;
সামু ব্লগে খুশির বাজনা
এসে বেহনা বাজাও।
৫।
একটা সুন্দর কাহানি
মোদের আপু সোহানী
কোথায় আপু -গেলা যে কই
আমরা বুঝি আপন আর নই?
ভুলে গেলা ব্লগবাসীদের
না জানাইয়া হারাইলা
কোন ব্যস্ততা ধরলো ঝেঁকে
কোন পথে পা বাড়াইলা?
তোমার কথা মনে পড়ে
যখন তখন ব্লগে আইলে
লাগতো ভালা জানো আপু
ব্লগে আবার তোমায় পাইলে।
৬।
জুনাপু গো কিতা করো
ব্যতি ব্যস্ত কি নিয়া
খুঁজি তোমায় হন্য হয়ে
তন্ন তন্ন নেট দুনিয়া।
তুমিও নাই শায়মাও নাই
উমেরা আপু হারাইলো;
শনির দশা কেমন করে
ব্লগের সামনে দাঁড়াইলো।
আইসো আপু ফিইরা আইসো;
দেইখা যাইয়ো ভাই বোনেরে;
আইসা তুমি জানান দিয়ো
আছো ভালো হাতটা নেড়ে।
বেলা গেল পড়ে আপু
বাড়ী যাইগা এবার আমি;
ব্লগে আইসা ডাইকো কিন্তু
সয়ে নিয়ো এ পাগলামি।
২|
১১ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭
মেহবুবা বলেছেন: জুন আপা চুপচাপ, অন্যরাও ব্যস্ত ভীষণ। শায়মা তবু উঁকি দিয়ে যায় ! মুক্তা আপাকে মনে করতে পারছি না।
যেভাবে হাঁকডাক দেখা যাক্ মেলে কিনা দেখা।
৩|
১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৭
জিনাত নাজিয়া বলেছেন: আপু,তুমিতো দেখি ছড়ার রাজা হয়ে গেছ,স্যরি রানী হয়ে গেছ।খুবই সুন্দর লিখেছ।
৪|
১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:১৭
শায়মা বলেছেন: ইজি কাজে বিজি আমি
এতো পুরান কথা!
চাচ্ছো যখন জানতে তুমি
খুলছি আমার খাতা!
নাম্বার ওয়ান রোজ সকালে
বারান্দাতে বসে
আকাশ দেখি গলা সাধি
জোর গলাতে কষে!
একটু যখন সময় গড়ায়
হুড়মুড়িয়ে ছুটি
সাজুগুজু করে বসি
খেতে ভাজি রুটি!
কি যন্ত্রনা খেতে মানা
আমার প্রিয় খানা
নইলে নাকি পটল তুলবো
বলে ডক্টর কানা!!!
পটল তুলি বেগুন তুলি
তাহার কিবা যায়!!
ইচ্ছা করে শয়তানটারেই
এসব খানা খাওয়াই!
স্কুলেতে লম্ফঝম্প
নাচা গানা করে
রোজ বিকালে পায়ের ব্যথায়
যাই অর্ধেক মরে।
তবুও আমার নাচ থামেনা
শিখাচ্ছি মন দিয়ে
এনুয়াল শোতে পুচ্চিগুলোন
নাচবে স্টেজ গিয়ে।
পাড়া পড়শী রিলেটিভরা
যখন তখন আসে।
অকারনেই বসে হাসে
এবং খানিক কাঁশে!
বিয়ে শাদী জনমদিন তো
লেগেই থাকে পাছে!
কেমনে পালাই সে সব থেকে
উঠতে হবে গাছে !!!
আরও কিছু বলবো নাকি
ইজি কাজের লিস্ট
নাকি এসব শুনেই তোমার
ব্রেনে লাগলো মিস্ট
৫|
১২ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
......................................................
এমন করে ডাকলে যেন ব্লগটা শুধু নারীদের?
পুরুষরাও জেগেই আছে, মন যে শুধু তাহাদের!
সামুর পাতায় প্রেম বাড়ছে, মিষ্টি কথার ঢেউ আসছে,
নতুন পুরান সব কপোত-কপোতী, আড্ডার টানে ছুটে আসছে!
ওরে তোরা সবাই আয়,
ভালোবাসার এই সামুর পাতার আঙিনায়!
রাত-বিরেতে কিবোর্ড ছুঁয়ে, কত কথার মালা গাঁথা,
কমেন্ট বক্সে লুকিয়ে থাকে, অব্যক্ত সব মনের কথা।
চোখের আড়াল হলে তবু, মনের কাছেই রয়,
অক্ষরের এই মায়াজালে, নতুন কথামালার উদয় হয়।
চায়ের কাপে চুমুক দিয়ে, গল্প চলুক বেশ,
ভালোবাসার এই আড্ডা যেন, হয় না কভু শেষ!
গল্প আর কাব্যর মাঝে হৃদয় ছুঁয়ে, থাকব পাশাপাশি,
সামুর পাতায় ছড়িয়ে দেব, অনাবিল এই পাঠকের হাসি।
৬|
১২ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৯
খায়রুল আহসান বলেছেন: যারা ব্লগ থেকে অনেকদিন ধরে নিরুদ্দেশ/নিশ্চুপ রয়েছেন, তাদের মধ্য থেকে মাত্র ছয়জন নারী ব্লগারকে নিয়ে আপনি এ ছড়া-কবিতাটি লিখেছেন; তবুও বলবো, ভালোই করেছেন। আপনার আহবানে সাড়া দিয়ে হয়তো তাদের মধ্য থেকে কেউ কেউ সাড়া দিতেও পারেন। শায়মা ইতোমধ্যেই একটি পাল্টা ছড়া লিখে মন্তব্যে রেখে গেছেন।
যাদেরকে নিয়ে লিখেছেন, তাদের মধ্যে নীলপরি সবার আগে থেকে নিরুদ্দেশ। তারপরে চলে গেছেন মুক্তানীল। তারপরে সোহানী। জুন আর করুণাধারা এখনও কালে ভদ্রে এসে কিছু কথা বলে যান।
মেহবুবা বলেছেন: জুন আপা চুপচাপ, অন্যরাও ব্যস্ত ভীষণ। শায়মা তবু উঁকি দিয়ে যায় ! মুক্তা আপাকে মনে করতে পারছি না। যেভাবে হাঁকডাক দেখা যাক মেলে কিনা দেখা - আশাকরি, আপনার এই কবিতার পর আরও অন্ততঃ দুই একজন হলেও, এসে কিছু বলে যাবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ বাহ এডা না হলে কি চলে