নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সুখে দুঃখে কেটে যায় সময়=

১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৫



জীবনের খেলাঘরে খেলে যাচ্ছি হেসে অথবা কান্নায়
কখনো সুখ এসে দেয় ধরা
কখনো অসুখের কীট দেহ খায় কুরে,
কখনো খুঁজি রবের নিয়ামত হন্যে হয়ে।

জীবনের বাঁকে দুঃখ সুখের ভাসে ভেলা,
সে ভেলায় পা রেখে যাচ্ছি মৃত্যুর কাছাকাছি
কখন যে থেমে যাবে নিঃশ্বাস
ভাবলেই ভয় শিহরণ বয়ে যায় শিরদাঁড়ায়।

পরক্ষণে সুখের স্পর্শে মৃত্যু ভুলি;
শোকর গুজার করে নিই ত্বরা, এত সুন্দর জীবন
করেছেন দান এই বিশ্ব জগতের, এই প্রাণের মালিক
তাকে স্মরণে রাখি হরদম।

তাঁর কাছে সদা এই ফরিয়াদ;
ঈমান যেন রাখেন ঠিকঠাক;
যেন হই মানবিক মানুষ;
দায় খয়রাতের হাত হউক সমুদ্দুর সম।

মন হতে হিংসা দূর করার প্রার্থনা করি
কখনো বলি ঈর্ষা হতে রাখো দূরে রব,
কখনো নিজের সুস্থতার জন্য কাঁদি তাঁর কাছে;
তিনি ছাড়া কে আছে আর দুঃখ সুখের সাথী।

তাঁর দয়ার আশ্রয়ে জীবন এই,
জীবনের বুকে কত নিয়ামত আছে ছড়িয়ে,
চাই না অকৃতজ্ঞ হই, তাই মোনাজাতে উঠাই হাত
বলি মনে মনে, আমায় তুমি ভালো রেখো
মন শুদ্ধতায় রেখো রব পরিপূর্ণ।
=============================
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
দান ও খয়রাতের হাত দুটি মোর,
করে দাও বিশাল ওই সমুদ্র সম,
বিলিয়ে দেওয়ার সুখে ভরে উঠুক প্রাণ,
সার্থক হোক তবে জীবন মম।

১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর কাছে এই প্রার্থনা সব সময় করি।

আল্লাহ কবুল করুন।

ধন্যবাদ আপনাকে

২| ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সময় নামের ট্রেনটা কখনও লেট করে না। চলতেই থাকে, যতক্ষন না ডিজেল শেষ হয় ।

১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সেটাই। আমরা কত কিছুর জন্য অপেক্ষা করি
মাস শেষ হউক বেতন পাবো। বছর যাবে ইনক্রিমেন্ট লাগবে। আর এদিকে বয়সের কাম শেষ।

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন অনেক অনেক

৩| ১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

সাইফুলসাইফসাই বলেছেন: উত্তম কবিতাখানি পড়ে একরাশ মুগ্ধতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.