নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মনে রঙ নেই আর=

২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৭



একদা মনের ডালে ফুটতো বেলী, জুঁই অথবা রঙ্গন ফুলের ঝুমকো,
সেখানে ডানা মেলে উড়তো সুখ পোকা'রা,
কী রঙবাহারী দিন হোঁচট খেতো বুকের বাগানে,
ফুলেল সময় আমার ছিলো হাতের মুঠোয়।

একদিন এই বুকের বাড়ীতে জ্বলে উঠতো রঙিন আলোর বাতি,
কী দিন কী রাত নিভে,যেত না.....
সে আলোয় পথ চলেছি নিদ্বির্ধায়, আপোষহীন সময় আমার,
যা ইচ্ছে সুখ কুঁড়িয়েছি পথ হতে পথে।

একদা এই মনের বাগানে সূর্যের তীক্ষ্ণ রশ্মি এসে বসতো
না কপাল কুঁচকাইনি তীক্ষ্ণতার ভয়ে, হাসি মুখে মেনে নিয়েছি ঘর্মাক্ত জীবন
দেহে ছিল যৌবনের জোর, মন ছিলো উচ্ছল, নিশ্চিন্ত সুভাবনাময় সময়,
সেখানে কেবল সুখ পাখিরাই এসে বসতো, করতো দ্বিধাহীন উড়াউড়ি।

আজ এখানে কিছু ঘুণপোকা এসে নষ্ট করে দিলো মন বাগান,
সুখের ফুল'রা আর ফোটে না ডানা মেলে, উড়ে না প্রজাপতি,
ফড়িং এসে আলগোছে বসে না মনের শাখে,
মনের শাখে ফুটে থাকে গন্ধহীন চুপসে যাওয়া ফুল।

এখানে মনের বাড়ী অন্ধকারাচ্ছন্ন, আলো গেলো হারিয়ে,
বুক দেয়ালে নিরাশার বাতি জ্বালালেই সময়ের ধুলো চোখে,
চোখের কোণে মাকড়শার জাল, দৃষ্টি ঝাপসা,
প্রতিনিয়ত ব্যথার জল পান করে করে ক্লান্ত মন।

কিছুই আর লাগে না ভালো, দুর্ভাবনার বেড়াজালে বন্দি,
ফুটাতে চাই মন বাগানে থোকা থোকা রঙ্গন, বেলী অথবা বকুল
আর সেখানে কিনা ফুটে আছে চুপসানো ফুল, যা অচিরেই যাবে ঝরে,
সুখ ফুল তবে কবে ফুটবে আর, অশীতিপর তো এসে গেলো বন্ধু!
===================================
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
..................................................
প্রভাতে ছিল যৌবনের দুরন্ত সে জোর,
উচ্ছল প্রাণে যেন নতুন ভোর!
নিশ্চিন্ত, সুভাবনাময় ছিল প্রতিটি ক্ষণ,
স্বপ্নিল আবেশে মেতে থাকত মন।

সেই বাগিচায় কেবল সুখপাখিরাই আসত,
দ্বিধাহীন ডানা মেলে আকাশে ভাসত।
ছিল না কোনো পিছুটান, ছিল না হিসাবের খাতা,
আনন্দ-উল্লাসে ভরা ছিল জীবনের পাতা।

সময় গড়িয়ে চলে নদীর স্রোতের মতো,
বয়সের ভারে বাড়ে অভিজ্ঞতা যত।
সোনালী সেই দিনগুলো আজ স্মৃতির পাতায়,
জীবনবোধের পাঠ শেখায় নীরব ভাষায়।

সুখপাখিরা উড়ে গেলেও, সীমাহীন আকাশটা তো আছে,
নতুন করে বাঁচতে শেখা চলমান জীবনের কাছে।
যৌবনের উচ্ছাস আজি প্রজ্ঞায় বিশ্বরুপ,
অতীতের স্মৃতির পাতায়, ভাবছি জীবনটা বড় অপরূপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.