| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার রাজধানী আগরতলায় স্থানান্তর করা হবে।
পুরো প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্বে রয়েছেন RAW-এর বিশেষ অপারেশন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগাযোগ রাখছেন।
তবে এবারের আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে শেখ হাসিনার সঙ্গে একটি বিশেষজ্ঞ ও সহায়তাকারী দল পাঠানোর প্রস্তুতি। চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা, সামরিক উপদেষ্টা, প্রশাসনিক কর্মকর্তা এবং লজিস্টিকস বিশেষজ্ঞসহ পুরো দলটির সদস্যসংখ্যা ২৫ ছাড়িয়ে যেতে পারে।
চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা দলঃ
শেখ হাসিনার শারীরিক অবস্থা বিবেচনায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল সাপোর্ট টিম রাখার পরিকল্পনা রয়েছে।
ডা. অরিন্দম চক্রবর্তী( প্রধান চিকিৎসক)
MBBS, MD (Internal Medicine)। কলকাতার Eastern Metropolitan Medical Institute এর মেডিসিন বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পরে দিল্লির National Capital Critical Care Centre-এ সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। অভ্যন্তরীণ মেডিসিন ও জটিল রোগীর চিকিৎসা ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে।
ডা. টি পে ধর (কার্ডিওলজিস্ট)
MBBS, MD, DM (Cardiology)। কলকাতার Bengal Institute of Cardiovascular Sciences-এ কাজ করেছেন। হৃদরোগ ও কার্ডিয়াক মনিটরিংয়ে বিশেষ অভিজ্ঞতা রয়েছে।
ডা. দেবাশিস মুখার্জি( নিউরোলজিস্ট)
MBBS, MD (Medicine), DM (Neurology)। North Bengal Neuro Sciences Centre-এ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্নায়বিক জটিলতা ও নিউরোলজিক্যাল স্বাস্থ্য পর্যবেক্ষণে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে।
রাইমা সেন,সিনিয়র নার্স
BSc Nursing, Critical Care Nursing। কলকাতার Eastern Life Care Hospital-এর ICU বিভাগে দায়িত্ব পালন করেছেন।
প্রিয়াঙ্কা দত্ত, সহকারী নার্স
BSc Nursing। আগরতলার Tripura Advanced Medical Centre-এর Emergency Care Unit-এ কাজের অভিজ্ঞতা রয়েছে।
চিকিৎসক দলের সঙ্গে জরুরি চিকিৎসা সরঞ্জাম, পোর্টেবল কার্ডিয়াক মনিটর, অক্সিজেন সাপোর্ট এবং প্রয়োজনীয় ওষুধ রাখার ব্যবস্থা থাকবে।
ব্যক্তিগত নিরাপত্তা ও সামরিক সমন্বয় দলঃ
নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন সামরিক ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনায় অভিজ্ঞ কর্মকর্তারা।
কর্নেল (অব.) অরুণাভ মুখোপাধ্যায় (প্রধান নিরাপত্তা সমন্বয়কারী)
Defence and Strategic Studies-এ স্নাতকোত্তর ডিগ্রিধারী এই কর্মকর্তা দীর্ঘদিন ভারতীয় সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। সামরিক প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে।
মেজর বিক্রম সিং (ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা)
সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এই কর্মকর্তা একটি পদাতিক ব্যাটালিয়নের প্রশাসনিক ও নিরাপত্তা-সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন। পরে Central Command Training Establishment-এ প্রশিক্ষণ-সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন।
মেজর অমিতাভ রাও ( নিরাপত্তা প্রশাসন কর্মকর্তা)
সামরিক প্রশাসন ও Defence Management-এ প্রশিক্ষিত। সামরিক সদর দপ্তরের প্রশাসনিক শাখায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
ক্যাপ্টেন রাহুল চৌহান ( ব্যক্তিগত নিরাপত্তা সহায়তাকারী)
সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এই কর্মকর্তা পদাতিক বাহিনীর একটি ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাপনা ও VIP protection-সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেন।
নিরাপত্তা দলের সঙ্গে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পৃথক সহায়ক টিম থাকবে।
প্রশাসনিক ও ব্যক্তিগত সহায়তা দলঃ
চৈতালি রায় ( ব্যক্তিগত সচিব)
MA in Political Science এবং Diploma in Public Administration ডিগ্রিধারী। কলকাতার আঞ্চলিক প্রশাসনিক দপ্তর এবং দিল্লির Eastern Policy Coordination Office-এ কাজের অভিজ্ঞতা রয়েছে।
অ্যাডভোকেট রনিত রায় (আইন উপদেষ্টা)
LLB ও LLM (Constitutional Law) ডিগ্রিধারী। সাংবিধানিক আইন, আন্তর্জাতিক আইন এবং প্রত্যর্পণ-সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন।
অমিতাভ চ্যাটার্জি ( প্রশাসনিক কর্মকর্তা)
MBA in Public Administration। প্রশাসনিক ব্যবস্থাপনা ও দাপ্তরিক সমন্বয়ে অভিজ্ঞ।
রচনা ব্যানার্জি (নথি ও ব্যক্তিগত সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা)
MA in English এবং Diploma in Records Management ডিগ্রিধারী। ব্যক্তিগত নথি, চিঠিপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণে অভিজ্ঞ।
যোগাযোগ ও লজিস্টিকস দলঃ
সিদ্ধার্থ মালহোত্রা (প্রধান সমন্বয়কারী)
MBA in International Business এবং Diploma in Logistics Management। আন্তর্জাতিক সফর ও প্রশাসনিক যোগাযোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞ।
অজয় প্রকাশ সিং (লজিস্টিকস কর্মকর্তা)
BBA এবং Advanced Logistics Management-এ প্রশিক্ষিত। পরিবহন, সরবরাহ ও রসদ ব্যবস্থাপনায় দীর্ঘদিন কাজ করেছেন।
আশীষ বিদ্যার্থী (যোগাযোগ কর্মকর্তা)
MA in Mass Communication। প্রাতিষ্ঠানিক যোগাযোগ, তথ্য ব্যবস্থাপনা ও সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয়ের কাজে অভিজ্ঞ।
সামরিক ও কূটনৈতিক পর্যায়ের সমন্বয়ঃ
পুরো প্রত্যাবর্তন প্রক্রিয়ার কূটনৈতিক সমন্বয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং একজন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি আলোচনায় রয়েছে।
সামরিক পর্যায়ে ইস্টার্ন কমান্ডের একজন লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ফিল্ড ফরমেশনের একজন মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তার তত্ত্বাবধানের বিষয়টিও আলোচনায় এসেছে।
সীমান্তসংক্রান্ত প্রশাসনিক সমন্বয়ে বিএসএফের একজন ইন্সপেক্টর জেনারেল এবং একজন ডিআইজি পর্যায়ের কর্মকর্তার সম্পৃক্ততার কথা বলা হচ্ছে।
অন্যদিকে, RAW এর পক্ষ থেকে পুরো বিষয়টির কূটনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ সমন্বয়ের দায়িত্বে রয়েছেন একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
[ আগরতলাভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম দ্যা ডেইলি থান্ডারস্টর্মে প্রকাশিত সংবাদ থেকে অনুদিত। অনুবাদ করেছেন এমডি এম আর রাঠোর। ]
সোর্স: ইরফান ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: শেষতক কি হয় দেখার অপেক্ষায় থাকলাম।