নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ পতনের অপেক্ষায়...

০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....

কে আগে পড়বে? উপরেরটা নিশ্চয়?
না, ঠিক নেই। নিচেরটা নাকি মাঝেরটা,
তারও কোন ক্রমিক বাঁধা নেই।
মাতাল বাতাস যখন হঠাৎ এসে
আমাদের দোলা দিয়ে যায়,
ভূমি তখন আমাদের ডেকে বলে-
আয় আয় বাছা, কাছে আয়, ভেতরে আয়!
যেতে না চাইলেও আমরা কেউ চলে যাই,
কেউ দ্বারপ্রান্ত থেকে পুনরায় ফিরে আসি!

ঢাকা
০৩ জুন ২০২৬

(ছবিটা তুলেছিলাম মেলবোর্নে, ২৭ মে ২০২২ তারিখে। সময়ঃ ১৫ঃ১৮)

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি কিছু দিন আগে একটা মোটিভেশনাল ভিডিও দেখেছিলাম।
সেখানে, কয়েকটি বলকে একটা বোর্ডে গড়িয়ে দেওয়া হয়।
যেটা পরে শুরু করে, সেই বলটা বাকিগুলোকে পেরিয়ে সবার আগে তার 'গন্তব্যে' পৌঁছেছিলো!!!

আমাদের সবার চলার পথ আলাদা, কিন্তু, গন্তব্য একই!

সুন্দর একটি কবিতার জন্যে ধন্যবাদ নিরন্তর।

০৪ ঠা জুন, ২০২৬ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: "আমাদের সবার চলার পথ আলাদা, কিন্তু, গন্তব্য একই!" - চমৎকার বলেছেন, সঠিক।
কবিতার প্রশনংসায় প্রীত হ'লাম। 'প্রিয়' তালিকায় তুলে নেয়ার জন্য কৃতজ্ঞতাা।

২| ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: মানুষের আসল পতন কিসে হয় বুঝি না।
নাকি মৃত্যুই মানুষের আসল পতন।
মানুষ ব্যবসায় লস খেলে, একসময় কাটিয়ে ওঠে। পরীক্ষার ফেল করলে, পরের বছর ভালোভাবে পড়ে পাশ করে যায়। একজন আসামীও কারাগার থেকে সাজা ভোগ করার পর ছাড়া পেয়ে যায়। যে গাছে ফল হয় না, পরের বছর ফল হয়।

০৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতায় উল্লেখিত পতন এবং আপনার মন্তব্যে ব্যক্ত পতন দুটি ভিন্নার্থে ব্যবহৃত হয়। কবিতার পতনের সহজ সরল সোজাসুজি অর্থ পড়া বা নিচে পড়ে যাওয়া। গাছের ফল যখন পেকে যায়, তখন সে পতনের অপেক্ষায় থাকে। শুধু সময়ের ডাকের অপেক্ষা, একটু 'মাতাল বাতাস' এর অপেক্ষা।

৩| ০৩ রা জুন, ২০২৬ দুপুর ২:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: ক্ষমতাই পতনের লাভ নেই
আসবে যাবে মৃত্যুই আসল পতন;

০৫ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৮

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যটি ঠিকমত পরিস্কার বুঝতে পারলাম না। আর তা ছাড়া একটা সেমিকোলনের পর বাক্যটা থেমে গেছে; বাক্যটা দাঁড়ি পর্যন্ত পৌঁছাতে পারে নাই।

৪| ০৩ রা জুন, ২০২৬ রাত ৯:২৬

শায়মা বলেছেন: চারিদিকে নানান দুঃসংবাদে সবাই ভারাক্রান্ত!!!

তবে এর মাঝেই চলছে জীবন যার যত টুকু চলার.....

৫| ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:১৪

করুণাধারা বলেছেন: আসার সিরিয়ালের সাথে সাথে যাবার সিরিয়াল মিলবে না ধরে নেওয়া যায়। কিন্তু ইদানিং দেখছি তরতাজা তরুণেরা হঠাৎ মারা যাচ্ছে। খুবই দুঃখজনক।

আপনার ছবিটা ভালো লেগেছে।

৬| ০৪ ঠা জুন, ২০২৬ ভোর ৪:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পাকা ফল হয়ে আমি , ঝুলে আছি ডালে;
মাটির পানে চেয়ে রই , শেষ বিদায়ের কালে।
মনে মোর দুঃখ নাই , নাই কোনো ভয়;
নতমুখে মেনে নিই , প্রকৃতির এই জয়।
ডাল তার স্নেহের বাঁধন , আলগা করে দেয়;
মাটির বুকে লুকিয়ে যেতে , মন যে বিদায় নেয়।
মাটি ছুঁয়ে মুছে যাওয়া ,সে তো মরণ নয়;
লুকিয়ে থাকা বীজের মাঝে , নতুন সৃষ্টি হয়।
মাটিতে যে ফল পড়ে ,আঁধার কালো দেশে;
আগামীতে মহীরুহ , আকাশ ছোঁবে হেসে।

৭| ০৪ ঠা জুন, ২০২৬ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.