| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(তটিনী-জোভান অভিনীত 'কাজল চোখের মেয়ে' নাটক দেখে)
কাজল চোখের মেয়ে
বুকের ভিতর সাঁতার কাটিস
চোখের সাগর বেয়ে।
তোর কাজল চোখে চেয়ে
দিন কাটে না রাত কাটে না
চোখের ছোঁয়া পেয়ে।
কাজল চোখের ছায়া
ছড়ায় বুকে মায়া
মন জানে না কখন থেকে
আছিস হৃদয় ছেয়ে!
কাজল চোখের মেয়ে।
আমার বুকের তুমুল ঝড়ে
হৃদয় কি তোর যাচ্ছে নড়ে?
বোঝার আশায় যখন তাকাই
কাজল চোখের সাগর টানে
নতুন করে বুঝতে থাকি
কাজল চোখের নতুন মানে
সেই চোখেতে চেয়ে
কাজল চোখের মেয়ে।
২|
০৩ রা আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪২
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: তটিনী-জোভান অভিনীত 'কাজল চোখের মেয়ে' নাটক দেখে অনুপ্রাণিত হয়ে লেখা চমৎকার একটি রোমান্টিক কবিতা! চোখের মায়া আর অনুভূতির ছান্দসিক প্রকাশ বেশ ভালো লাগল। সুন্দর এই কবিতার জন্য অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।