নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে গা শিউরে ওঠে। আমাদের সবার প্রিয় আমান আযমী স্যারকে টানা সাত বছর গুম করে রাখা হয়েছিল। ফ্যাসিবাদের কী ভয়ানক রূপ, সাত বছর পর তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, তখন আরো কষ্ট দেওয়ার জন্য তার কক্ষে এসি লাগিয়ে দেওয়া হলো। ভাবা যায়? যাকে তিলে তিলে মারার পরিকল্পনা করা হয়েছিল, তাকেই আবার এসির ঠান্ডা বাতাসে হিমায়িত করার এই কৌশল পৃথিবীর আর কোনো স্বৈরাচার দেখাতে পেরেছে কি না সন্দেহ।

একই কায়দায় ব্যারিস্টার আরমানকেও আট বছর গুম করে রাখা হয়েছিল। তিনি যখন ফিরে এসে বললেন যে বন্দি অবস্থায় নিঃসঙ্তা কাটাতে তিনি সাপ, ব্যাঙ আর টিকটিকির সাথে কথা বলতেন, তখন বোঝা যায় শেখ হাসিনা এদেশের মানুষের জীবনকে কোন নরকে পরিণত করেছিলেন। অন্যদিকে আমাদের সালাউদ্দিন সাহেবকে তো সীমান্ত পার করে সেই শিলংয়ে গিয়ে গুম করে দিয়ে আসা হলো। সেই ট্রমা তিনি আজও কাটিয়ে উঠতে পারেননি, যা আমাদের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

বর্তমানে বিএনপি সরকার দেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য নানা রকম কার্ড দিচ্ছে। কেউ ফ্যামিলি কার্ড পাচ্ছে, কৃষকরা পাচ্ছে কৃষক কার্ড, এমনকি স্পোর্টস কার্ড আর ই-হেলথ কার্ডের মাধ্যমে নগদ ভাতাও দেওয়া হচ্ছে। যারা গত স্বৈরাচারী আমলে গুম হয়েছিলেন, তাদের জন্য কি বিশেষ কোনো কার্ডের ব্যবস্থা করা যায় না? তাদের জীবনের মূল্যবান সময়গুলো তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু রাষ্ট্র কি তাদের এই ত্যাগের কোনো আর্থিক স্বীকৃতি দিতে পারে না? যে স্ত্রী তার স্বামীকে হারিয়ে বছরের পর বছর চোখের জল ফেলেছেন, যে সন্তান তার বাবার মুখটা দেখার জন্য আকুল হয়ে ছিল, তাদের সবাইকে এই ভাতার আওতায় আনা উচিত।

যারা আয়নাঘর থেকে ফিরে এসেছেন বা যারা আজও নিখোঁজ, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াটা এখন সময়ের দাবি। তাদের জন্য দরকার হলে প্লট বা ফ্ল্যাটের ব্যবস্থা করা হোক, যাতে তারা অন্তত ব্যবসায়িক কোনো ভিত্তি খুঁজে পায়। আসলে যার সাতটা বছর বা আটটা বছর অন্ধকার ঘরে হারিয়ে গেছে, তার কাছে এসির বাতাস আর সাপ-ব্যাঙের সাথে কথা বলা একই যন্ত্রণার। তাই এই ক্ষতিপূরণ বা বিশেষ ভাতা কোনো দয়া নয়, বরং ফ্যাসিবাদের শিকার হওয়া মানুষগুলোর প্রতি রাষ্ট্রের ন্যূনতম প্রায়েশ্চিত্ত। এখন দেখার বিষয়, আমাদের এই ‘গুম-ভাতা’র প্রস্তাব সরকার কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করে। গুম হওয়া এই মানুষগুলোর জীবনের প্রতিটি সেকেন্ডের মূল্য কি এই এসি বিল বা সামান্য কয়েকটা টাকায় শোধ করা সম্ভব? তবুও এই উদ্যোগ অন্তত তাদের ক্ষততে সামান্য মলম হিসেবে কাজ করতে পারে।


গুমের ৭ বছর পর অসুস্থ হয়ে পড়লে এসি লাগানো হয়: ট্রাইব্যুনালে আযমী-বারতা বাজার ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আয়নাঘর,গুম, খুন কোনটাই মানব স্বাস্হ্যর জন্য
ভালো সংবাদ নয় ।

.................................................................................
দু:খজনক এই যে, ক্ষমতায় যে যায় সে এর কিছু প্রয়োজনীয়তা মনে
করে ; আর এই ফাঁক গলে যত অনিয়ম চলতে থাকে ।
ইউরোপের কিছু দেশ ছাড়া , মানবাধিকার সোচ্চার অনেক দেশেই
এর অস্তিত্ব পাওয়া যায় ।
খোদ আমেরিকা এর প্রথম পথ প্রদর্শক, শুধু তাই না , এই সব আচরন
রেবকে (RAB) শিখায়েছে মার্কিন গোয়েন্দা সংস্হা ।
তবে এর বাড়াবাড়ি ও অপপ্রয়োগ চলবেনা যা আমাদের দেশে ঘটেছে ।

২| ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৩৪

মাথা পাগলা বলেছেন: উনার গামছাটা জুলাই জাদুঘরে রাখা হয়েছে কি? [ এটা লিখে একটু সার্চ দিয়ে দেখলাম জুলাই জাদুঘর নাকি আপাতত বন্ধ আছে? ]

ইউনুসের আমলে হাসিনার আয়নাঘর নিয়ে অনেক ফোকাস করা হয়েছিলো। ইউনুসের দল সেই আয়নাঘর নিয়ে পাবলিকের সামনে হাস্যকর ভিডিও বানিয়েছিলো। হাসিনা পতনের পর ভেবেছিলাম, আয়না ঘরে থাকা নির্যাতিতরা টিভিতে দলে দলে এসে তাদের নির্যাতনের কথা বলবে। কিন্তু দিন শেষে ৩~৪ জনকে পাবলিকলি দেখা গেছে, যারা তাদের করুণ কাহিনির বর্ণনা দিয়েছিলেন। আমি জানতাম নির্যাতনে মানুষ কঙ্কালসার হয়ে যায়, কিন্তু মাইকেল চাকমাকে দেখে মনে হয়েছিল তিনি ১০০ কেজির বেশি হবেন। গুম কার্ড আনলে ভালোই হবে, গুম কার্ড থাকলে সরকারিভাবে আয়না ঘরে থাকা প্রকৃত নির্যাতিতের সংখ্যাটা জানা যাবে।

৩| ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৩৯

মাথা পাগলা বলেছেন: সারকাস্টিকভাবে বললাম। গুম নিয়ে কোন কথা হবে না কারন বর্তমানে সামরিক বাহিনিতে যারা আছেন সবার মুখোশ খুলে যাবে।

*সরাসরি না বললে হয়তো বা অনেকে অন্য মিনিং বের করবে। তাই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম।

৪| ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ২:৩১

ডঃ এম এ আলী বলেছেন:



গুম ভাতা চালু হোক , তাহলে প্রকৃত গুমের সংখ্যটি জানা যাবে ।
এক জন অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেলের জন্য গুম ঘরটা তো
দেখি খুবই ছোট । এদের কী দয়া মায়া বলতে কিছুই ছিল না ।

৫| ১৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৯:১২

অপু তানভীর বলেছেন: এসিওয়ালা গুম আমিও হইতে চাই। এসি থাকবে, পড়ার জন্য বই থাকবে। খাওয়ার জন্য ভাত থাকবে। আর কিছু দরকার নেই আমার। :D

৬| ১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০

অর্ক বলেছেন: এরা প্রত্যেকে মহা মিথ্যুক, মহা বাটপার। বিরাট ভুঁড়ি, নতুন চকচকে গামছা গায়ে হঠাৎ দাবি করে বসলো, ৭-৮ বছর গুম ছিলো! একটা বিষয় লক্ষ্য করবেন, গুম অবস্থাতেও কম খায় নাই শ্লারা! হা হা হা। নিজেরাই আসলে গুম হয়েছিলো। ব্লগেও দুয়েকটা আছে। দাবি করে, গুম হয়েছিলো। সরাসরি হাসিনা নাকি তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করেছিলো! এদের একটার কাহিনি পড়ে অবাক। দুয়েক দিন শুধু কোথাও আটক রেখেছিলো। সেটাও অন্যায় নিঃসন্দেহে। এভাবে একজন মানুষকে সুনির্দিষ্ট গুরুতর কারণ ছাড়া হেনস্তা করা কোনওভাবেই সমর্থন করি না। অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর কেউ করে থাকবে। এর জন্য একেবারে হাসিনা ফেসিস্ট, হাসিনা রেসিস্ট, আওয়ামী লীগ ফেসিস্ট, শেখ মুজিব ফেসিস্ট করে তারা ভাসিয়ে দিয়েছিলো ব্লগ। এখন প্রতিদিন নিরপরাধ লোকদের মব করে, দিনরাত, যখনতখন পিটিয়ে মারা হচ্ছে কোথাও কোনও আওয়াজ নেই!

৭| ১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৫

অর্ক বলেছেন: এরা প্রত্যেকে মহা মিথ্যুক, মহা বাটপার। বিরাট ভুঁড়ি, নতুন চকচকে গামছা গায়ে হঠাৎ দাবি করে বসলো যে, ৭-৮ বছর গুম ছিলো! একটা বিষয় লক্ষ্য করবেন, গুম অবস্থাতেও কম খায় নাই শ্লারা! হা হা হা। নিজেরাই আসলে গুম হয়েছিলো। ব্লগেও দুয়েকটা আছে। দাবি করে, গুম হয়েছিলো। সরাসরি হাসিনা নাকি তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করেছিলো! এদের একটার কাহিনি পড়ে তো আমি অবাক। দুচার দিন শুধু কোথাও আটক করে রাখা হয়েছিলো। সেটাও অন্যায় নিঃসন্দেহে। এভাবে একজন মানুষকে সুনির্দিষ্ট গুরুতর কারণ ছাড়া হেনস্তা করা কোনওভাবেই সমর্থন করি না। অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর কেউ করে থাকবে। এর জন্য একেবারে হাসিনা ফেসিস্ট, হাসিনা রেসিস্ট, আওয়ামী লীগ ফেসিস্ট, শেখ মুজিব ফেসিস্ট করে ভাসিয়ে দিয়েছিলো ব্লগ। এখন প্রতিদিন নিরপরাধ লোকদের মব করে, যখনতখন পিটিয়ে হত্যা করা হচ্ছে কোথাও কোনও আওয়াজ নেই! কেউ টু শব্দ করে না। দুয়েক দিন আগেই একজন পীরকে মারা হলো নৃশংসভাবে। কোনও শব্দ নেই। জয় বাঙ্গুল্যান্ড।

(আগের মন্তব্য ডিলিট করে দেন প্লিজ।)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.