নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০তম গ্রেডে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। এই অঙ্ক দেখে সবাই বলাবলি করছেন , বেতন কাঠামোতে বিশাল পরিবর্তন আসছে। তবে বিশিষ্ট বুদ্ধিজীবী ও অর্থনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলছেন ভিন্ন কথা ; দীর্ঘদিন নতুন পে স্কেল না হওয়ায় নিয়মিত ইনক্রিমেন্ট পেতে থাকা অনেক সরকারি কর্মচারীর বর্তমান বেতন নতুন স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে। তাই কাগজে যে শতকরা বৃদ্ধির হিসাব দেখা যাচ্ছে, বাস্তবে সবার ক্ষেত্রে তার ফল এক রকম হবে না।

নতুন পে স্কেল বাস্তবায়নও হবে ধাপে ধাপে। আর্থিক সংস্থান এবং সার্বিক মূল্যস্ফীতির ওপর চাপ কমাতে চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের মধ্যে তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় ১০ম থেকে ২০তম গ্রেডকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে। বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতার জন্য অবশ্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। এগুলো ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর হওয়ার কথা রয়েছে। অর্থাৎ মূল বেতনের সঙ্গে সবকিছু একবারেই মিলছে না। পে স্কেলের এই দীর্ঘ যাত্রায় বেতনের পাশাপাশি ধৈর্যেরও প্রয়োজন আছে।

মূল্যস্ফীতি কেমন বাড়তে পারে চারদিকে তা নিয়ে চলছে নানা হিসাব কিতাব।ডা. জাহেদ উর রহমান নিজেও কিছুটা শঙ্কা প্রকাশ করে বলেছেন, বিপুলসংখ্যক মানুষের বেতন বাড়লে কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে। ঝুঁকি মোকাবেলায় সরকার নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার মতো ঘটনা অতীতে দেখা গিয়েছে । সর্বোপরি সরকারি অফিসে ঘুষ খাওয়ার প্রবণতা কমতে পারে বলে সরকার সংশ্লিষ্ট সকলকে বেশ আশাবাদী মনে হলো ।

ফটোকার্ড ক্রেডিট : ইন্টারনেট

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:০৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
সিংগাপুরে সরকারি কর্মকর্তাদের বেতন বেশি। দেশ এখন সিংগাপুর হওয়ার পথে....

০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৩

সৈয়দ কুতুব বলেছেন: এমপি , মন্ত্রীদের বেতন মাসে দশ লাখ হবে তাহলে ; ভিপি নুর এমনটাই দাবী করেছেন । নুর ভাইয়ের বেতন বাড়ার আগে দেশ সিংগাপুর হবে না ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৪৭

অধীতি বলেছেন: বেতন বৃদ্ধি করে ঘুষ ঠেকানো যাবে না। ঘুষ ঠেকাতে হলে নৈতিকতা বৃদ্ধির সাথে কঠোর শাস্তির বিধান লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.