| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কখনো মনে হয় চারিদিক ছাপিয়ে নামে অচেনা অস্বচ্ছ এক আবরন ; ঢেকে দেয় বোধ , আড়াল করে রাখে পরিচিত জগৎ , চেনা চারিপাশ দুরের ,অনেক দুরের মনে হয় ।
আমার মধ্যে একজন আমি আছে সে অনেক কথার সঠিক জবাব খোঁজে , জটিল জীবনবোধের সহজ সমীকরন মেলাতে চায় ; বারবার এ অংক কষতে কষতে উত্তরে পৌঁছুতে পারেনা , তার জন্য নির্দিস্ট একটা বৃত্তের পরিধি ছুঁয়ে ছুঁয়ে চলে ।
এই আমি টা আসলে কে ? আমি টা আর সবকিছুর মাঝেও এক একাকীত্ব ,নি:সীম শূন্যতা । সব পাওয়ার মাঝেও তার দৈন্যতা কিসের ? তার দৈন্যতা তার নিজেকে সবটুকু না জানার । মানুষ কতটুকু জানে বা বোঝে নিজেকে ! সময়ের সাথে সাথে তার বিভিন্ন মানসিক পরিবর্তন তাকে অনেক সময় ভুল করায় ; সে আজ যা ভাবছে ভুল ,কালের বিবর্তনে দেখা যাবে সেটাই ঠিক ছিল । আমার বিচার বিশ্লেষণের যে ক্ষমতা তা নিতান্তই হাস্যকর জগৎ সংসারের বিচিত্র পটভূমিতে ; তাই কেবলই মেনে নেওয়া আর মেনে নেওয়া ।
স্বভাবতই মানুষের মন দু:খবিলাসী ,তার কাছে যখন এগিয়ে আসে দু:খবীণার করুণরাগিনী - সামলাতে গিয়ে নিজেকে অনেক সময় অন্যদের জড়িয়ে ফেলে অকরুণ রাগ রাগিনীতে ;
অনেক পাওয়ার অতলান্ত সাগরে ভেসেও আকাশ পারে হারিয়ে যাওয়া কোন একদিনের সূর্যাস্ত মনের পাড় ভাঙ্গে , সেদিনের সে আভা ভেজা পাপড়িতে লেগে থাকে দুচোখে সুরমা হয়ে। মানুষের অদ্ভুত মনের আজব খেয়াল ; যা আছে তার থেকে সরে গিয়ে বসে সেই প্রায় পড়ে যাওয়া কিনারায় , সেখানে দোল খায় মনের আনন্দে ! তারপর বিষাদ চুপি চুপি এসে তাকে ঘেষে বসে ,একসময় জাপ্টে ধরে ; তখন শ্বাস বন্ধ করা সময়ের মুঠোবদ্ধ হাত কঠিন মনে হয় ।
কেন এমন হয় ? কেন আমরা এগিয়ে যেতে গিয়ে পিছনকেই দেখি মনে মনে , কেন সেদিনের সাথে সাথে হারিয়ে যায়না সেদিনের সব সবকিছু !
আমার আমি যে পারিজাত পেয়েছি , তাকে বুকে রেখে চলি ; অঞ্জলি দেই আমার মণিদীপ জ্বালা হৃদয় মন্দিরে । আমার শুদ্ধতায় আমার আমি রূপ রস গন্ধ ঢালি সমগ্র আয়োজনে । তারপরে তুমি , সে আর সবাই ।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২১
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ।
২|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৬
নিবিড় বলেছেন: লিখার গাঁথুনিটা খুব ভালো লাগলো.......
সবশেষে তুমি সে আর সবাই ------"সবাই" বোধ হয় না
নিজেকে খুঁজাটা একটা অনন্ত জিজ্ঞাসা.......নিজের বোধ আর বিশ্বাস গুলি অনেক সময় নিজেকে অনন্য ভাবায় ,কি ভাবায় না? এটাই নিজেকে খুঁজার সাথর্কতা.........হাজার লোকের ভীড়ে নিজেকে "ভিন্ন" পাবার আস্বাদ .....।
কেমন আছেন ?সব ভালো তো ?
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২২
মেহবুবা বলেছেন: নিবিড় ধন্যবাদ তোমাকে । মানুষের প্রতিকৃতি কোথায় দেখা যায় বলতে পারো পরিষ্কার ?
৩|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৭
সিটিজি৪বিডি বলেছেন: আমি টা আর সবকিছুর মাঝেও এক একাকীত্ব ,নি:সীম শূন্যতা ।
আসলে একাকীত্ব থাকা বেশী ভাল নয়। নানা রকম চিন্তা মাথায় ঘুরপাক করে, তাই সব সময় বই পড়ুন অথবা বন্ধুর সাথে আড্ডা দিন। দেখবেন সব ঠিক হয়ে যাবে।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৫
মেহবুবা বলেছেন: এটা সে একাকীত্ব নয় ! সবকিছুর মধ্যে থেকেও নিজেকে একা মনে হওয়া ; সব পাওয়ার মধ্যেও না পাওয়া বোধ , অথবা ছোট্ট একটা না পাওয়ার জন্য যে ব্যকুলতা ।
৪|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৭
নম্রতা বলেছেন: ভালো লাগলো মেহবুবা ! অনেক শুভেচ্ছা ! ++
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৬
মেহবুবা বলেছেন: ধন্যবাদ কবি তোমাকে ।ভাল থেকো ।
৫|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৬
পারভেজ বলেছেন: "মানুষের অদ্ভুত মনের আজব খেয়াল ; যা আছে তার থেকে সরে গিয়ে বসে সেই প্রায় পড়ে যাওয়া কিনারায়।"
কেউ কেউ বলে এটা হয়তো দুঃখবিলাস। আমার মনে হয়, এটাই মানুষের নিয়তি; এই ভাবনাটুকু আছে বলেই মানুষ মানবিকতার অধিকারী। স্রষ্টা মানুষকে নিছক চাল, ডাল আর তেল নূনের ভাবনার জন্য তৈরী করেননি। তিনি চেয়েছেন মানুষ তার ভাবনায় ডুব দিক, ভেসে উঠুক, কখনো একলা হাটুক, কখনো বা কারো হাত ধরে; কিন্তু গতিটা, বিশ্বাসটা যেন কখনো না হারায়।
তাই পিছু তাকানোতে বাঁধা নেই লজ্জাও নেই।
খেদ নেই পথ ধরে পাশি হেটে যাওয়া সহযাত্রীদের সাহায্য নিতে।
ভাললাগা ঘিরেই থাকনা এই সীমাবদ্ধ জীবনটুকুতে।
মানুষের মনের চাইতে আর কোন বড় সম্পদ কি পৃ্থিবীতে আছে?
খুব ভালো লাগলো লেখাকটি।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩০
মেহবুবা বলেছেন: আপনার মন্তব্য টা কি আমার লেখার চেয়েও সমৃদ্ধ নয় ? ধন্যবাদ ,শুভকামনা রইল ।
৬|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৬
নিবিড় বলেছেন: না আমার কোন ধরনা নাই আপু ,বলে দেন
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৮
মেহবুবা বলেছেন: আমি যদি বলে দেব ,তাহলে আর তোমাকে কেন জিজ্ঞেস করি ? কেউ কি জানে , জানে না ।
৭|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪
লীনা দিলরূবা বলেছেন: লেখার গাঁথুনি অতি উত্তম.......
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৬
মেহবুবা বলেছেন: তোমার লেখা কিন্তু আমার ভাল লাগে খুব । ধন্যবাদ ।
৮|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৬
বিলাশ বিডি বলেছেন: দারুন লেখা! কিন্তু শুধু বিষাদ নয়, সুখের বর্ণনাও চাইঃ-)
২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ,দেব সুখেরও বনর্না ।
৯|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩০
ফাঁকি বাজ বলেছেন: আমার মাথাটা ঘুরাচ্ছে লিখাটা পরে ।আপনি খুব ভাল লিখেন।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৮
মেহবুবা বলেছেন: মাথা ঘুরালে আমার তো উচিৎ এমন লেখা না দেওয়া !
১০|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২
চিটি (হামিদা রহমান) বলেছেন: এক অনন্য সৃস্টি। আপনার হাতের পরশে প্রতিটি শব্দ পেয়েছে প্রাণ।
ভালো থাকুন।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৮
মেহবুবা বলেছেন: বেশী বেশী বলো না কিন্তু ! ভাল থেকো । সাজির লেখাটা পড়ে মন খারাপ হয়ে গেল । ওকে একটা মাইনাস !!! দিয়ে এসো ।
১১|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১১
নুশেরা বলেছেন: কী অসাধারণ লিখলে স্বল্প পরিসরে!
আচ্ছা, শিরোনামটা আরেকবার ভাববে?
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
মেহবুবা বলেছেন: দেখ পাল্টে দিয়েছি ।একশটা ধন্যবাদ সূতোয় গেঁথে পাঠিয়ে দিও ।
১২|
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৫
পথিক!!!!!!! বলেছেন: ঠিকাছে
২৫ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩০
মেহবুবা বলেছেন: আচ্ছা ।ধন্যবাদ ।
১৩|
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: তোমার আয়নায় তুমি?
নাকি তোমার আয়নায় সবাই.......।
কি দারুণ করেই না লিখলে মনের কথাগুলো......।
এভাবে এত সুন্দর করে লিখতে পারি কই?
লিখতে বসলে সব এলোমেলো হয়ে যায়.......
ভালো বাসা নিও মেহবুবা।
আমি তোমার মন খারাপ করেছি? চিটির মন্তব্যে লিখেছো।
আমি আমার গত পোষ্টে মেনে নেয়ার কথা বলেছি......
সময়কে মেনে না নিলেই কষ্ট ।
মানলেই লাভ.....।
আমি এক সময় খুব হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিলাম.....এখন আর হতাশাবোধে ভুগিনা।
বেঁচে থাকার প্রতিটা সময় সত্যিকার ভাবে বাঁচতে চাই।
ছোট্ট একটা জীবনের কাছে আমার চাওয়া গুলো খুব আকাশ ছোঁয়া কিছু নয়...।
খুব সাদামাটা সাধারন।
ভালো থেকো তুমি।
ক'দিন বাবুয়াদা নাই ব্লগে।মনটা খারাপ লাগছে।
আশাকরি উনি ভালো আছেন সিংগাপুরে/////
২৫ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৭
মেহবুবা বলেছেন: এলোমেলো কত কথা বলে যাই ,যা আসে হঠাৎ হাওয়ায় ভেসে । তোমার ওই লেখাটা পড়ে আমি কষ্ট পেয়েছি সেই মেয়েটার কথা ভেবে । ফোনে কেবলই বলে আর মন খারাপ করে ।, তার বিদেশ বিঁভুই ভাল লাগেনা । সুন্দর মানিয়ে নিচ্ছে । সেদিন পাঠাইনি ,কারন ওর ছেলের জন্মদিনে মন খারাপ করুক চাইনি । আজ পাঠাব তোমার লেখা ওকে ।
আমি স্বপ্ন দেখি একদিন আমার মেয়েটা ওর মত হবে ।
মানিয়ে নেয়ার কথা বলছো? আর কত ! আর কত চাই জীবনভর সাধুবাদ ,হাততালি ! ক্লান্ত হই এক একবার ।
মন বলে বাবুয়া ভাই ভাল আছে , ।আরো ভাল হয়ে ফিরে আসবেন ।
অনুরোধ করি জোর করে ভাল থেকোনা , ভাল থাকা ধরা না দিলে যাক দিন যেমন যাচ্ছে বয়ে । আমার ,আমাদের চাওয়া যেন সবাই ভাল থাকে ।
১৪|
২৫ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫০
ফাঁকি বাজ বলেছেন: হাহ কি যে বলেন ।এরকম চিন্তা উদয়কারী লিখা ক'জন লিখতে পারে বলুন?
আমার বাড়ি আসবেন ,এই যে দাওয়াত পত্র রেখে গেলাম ।
২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০২
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ,ভাল থাকবেন ।
১৫|
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯
বাবুয়া বলেছেন: কি সুন্দর লেখা!
একেই তো বলে সুন্দর!!
এমন সুন্দর ছড়িয়ে যাক দিক দিগন্তে!!!
ছড়িয়ে যাক-সকলের অন্তরে।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৫
মেহবুবা বলেছেন: সুন্দর কেন বললেন ? এলোমেলো লেখা । এটা আপনার দেখার গুনে সুন্দর হয়ে গেল । অনেক আশা করি ভাল থাকুন সবাই ।
১৬|
১৬ ই জুন, ২০১০ বিকাল ৪:২২
সুরঞ্জনা বলেছেন: এভাবেই যদি সবাই নিজেকে চেনার চেষ্টা করতো? তবে পৃথিবীর রুপ বদলে যেতো।
১৭|
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২
মেহবুবা বলেছেন: ভাবছো " কতদিন পরে এলৈ "
এই আসবার সময়টা যে কি ভাবে বের করতে হয় জানলে আমার রূপটাও ঠিক বদলে যেত না ।
তোমাকে আমার খুব করে মনে থাকে , যোগাযোগটা না থাকলেও ।
১৮|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: বক্তব্যের দৃঢ়তা ও সেই সাথে আকুলতা মন ছুঁয়ে যায়।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৩
মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে, কত পুরোন লেখা খুঁজে পড়েছেন দেখতে পাচ্ছি।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৬
মদন বলেছেন: ও