| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা বাবা সন্তানের জন্য বিভিন্ন পরিকল্পনা করেন ভবিষ্যতের সেটাও যেমন ঠিক , সন্তানেরাও অনেক পরিকল্পনা করে । অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সন্তানের পরিকল্পনাই বেশী কার্যকরী হয় । দু একটা পরিকল্পনার কথা বলা যাক ।
ঘটনা ১ : আমার এক খালা তার পুরোন সব শাড়ি রোদে দিয়েছেন । তার ছেলে তার মায়ের এবং নানা বাড়ির সবার বিশেষ আদরের ছিল , তখন বয়স ৬/৭ বছর । । সে শাড়িগুলোর গন্ধ শুকছে কাছে গিয়ে , কথায় কথায় জানল কোনটা তার মায়ের বিয়ের শাড়ি । এমন সময় খালা তাকে জিজ্ঞেস করলেন , বাবা তুমি বিয়ে করবে না ? সে জবাব দিল , করব তো । খালা বললেন , আমাকে নেবেতো বিয়ে করতে যাবার সময় ? ছেলে হ্যা বলল । তার পরে বলল , তোমাকে তো নিতেই হবে , তুমি আমার বিয়ের স্যুটকেস মাথায় করে নিয়ে যাবে না !
খালার তখন কাঁদ কাঁদ অবস্থা ।
সেই খালাত ভাই মনে হয় বড় হয়ে বুঝতে পেরেছে , তার মায়ের দ্বারা সম্ভব না স্যুটকেস মাথায় নিয়ে বিয়ে বাড়ী যাওয়া , তাই অনেক দিন ধরে ভেবে চিন্তে বেশী বয়সে বিয়ের সিদ্ধান্ত নিল।
ঘটনা ২ : কদিন আগে আমার পুত্রধন অতি ধীরে ধীরে তার রাতে আহার শেষ করছিলেন । আমার আঙুলগুলো মাঝে মাঝে অসাড় হয়ে যাচ্ছিল । আমি বললাম , আমি যে সব সময় তোমাকে খাইয়ে দেই তুমি তো আমাকে খাওয়াও না । সে বলল , তুমি যখন বুড়ো হয়ে যাবে , কোমর বাঁকা হয়ে যাবে , বা হাতে লাঠি ধরে থাকবে আর ডান হাতটা কাঁপবে তো , ভাত তুলে খেতে পারবে না , পড়ে যাবে সব ভাত ; তখন আমি খাইয়ে দেব ।
১৩ ই মে, ২০০৯ রাত ১০:২৭
মেহবুবা বলেছেন: ছোটদের এত এত কথা ধরে রাখব কোথায় ? তাই আর ধরি না । বুঝব কি , ওদের মত কি আর পারি ?
আমি নিজেও তো বলেছি ছোট বেলায় আম্মাকে , আপনি কিছু বোঝেন না । আম্মা একবাক্যে মেনে নিতেন , বলতেন -- তুমি তো আসলে আম্মু , আমি তোমার মেয়ে । আমি অনেকটা বড় হয়েও জানতাম আমার আব্বা এবং আম্মা আসলে আমার সন্তান , আমি বুড়ো হয়ে নাকি ছোট মেয়ে হয়ে গিয়েছিলাম ।
২|
১৩ ই মে, ২০০৯ রাত ৮:৩৪
জেরী বলেছেন: আপুর বাবুটাকে আদর![]()
১৪ ই মে, ২০০৯ সকাল ৯:৪৮
মেহবুবা বলেছেন: পৌছে গেছে তোমার আদর তার কাছে ।
৩|
১৩ ই মে, ২০০৯ রাত ১০:০৭
বড় বিলাই বলেছেন: ও যে কত বড় সেবা করবে বলে কথা দিয়েছে সেটা বুঝবেন বয়স হলে।
১৪ ই মে, ২০০৯ সকাল ১০:১৩
মেহবুবা বলেছেন: কবে বয়স হবে ? জানিনা কি হবে ।
সবাই বলে আমার বাচ্চারা লক্ষ্মী , আমি তাতে খুশী ।
৪|
১৩ ই মে, ২০০৯ রাত ১০:১৫
~স্বপ্নজয়~ বলেছেন: জেরী ও ~স্বপ্নজয়~ বলেছেন: আপুর বাবুটাকে আদর ![]()
![]()
১৪ ই মে, ২০০৯ সকাল ১০:৩৭
মেহবুবা বলেছেন: আচ্ছা দেব ধার করা আদরের কথা পৌছে তাকে ।
সব আদর আদিত্যর জন্য জমিয়ে রাখছেন , তাই জেরীর কাছ থেকে আদরের কথা ধার !!!!
৫|
১৩ ই মে, ২০০৯ রাত ১১:৪৬
ভিয়েনাস বলেছেন: ~স্বপ্নজয়~ বলেছেন: জেরী ও ~স্বপ্নজয়~ বলেছেন: আপুর বাবুটাকে আদর
১৫ ই মে, ২০০৯ সকাল ১০:৫৫
মেহবুবা বলেছেন: ঠিক আছে , যথাস্থানে পৌছে গেল আদর ।
৬|
১৪ ই মে, ২০০৯ সকাল ৯:৫৬
মুক্ত বয়ান বলেছেন: খাইছে.. এই পোস্ট কখন আসল.. মিস হইল ক্যামনে?? ![]()
মাইনাস মাইনাস মাইনাস!!! আমারে মাইনাস। ![]()
আমারে উৎসর্গকৃত পোস্ট। ![]()
আপনেরে ধইন্যা। ![]()
১৫ ই মে, ২০০৯ সকাল ১০:৫৬
মেহবুবা বলেছেন: তোমাকে উৎসর্গ করে দেখিয়ে দিলাম , তোমরা আসলে কেমন জ্বালাতন কর মায়েদের ।
ধনেপাতা কই ? কুরিয়ারে পাঠিয়েছো ?
৭|
১৪ ই মে, ২০০৯ বিকাল ৪:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা
১৫ ই মে, ২০০৯ সকাল ১১:২৩
মেহবুবা বলেছেন: তোমার তো মজা লাগবেই , তোমরা সব এক একজন আয়মান যে ।
এখনই লিচু ধুয়ে খেতে গিয়ে ডালসহ ধুয়ে নিয়ে এসে বলছে , লিচু গাছটাই ধুয়ে নিলাম , আর ময়লা নেই ; পুরো গাছটাই ধুলাম ।
৮|
১৫ ই মে, ২০০৯ ভোর ৬:৩৫
সহজ্ বলেছেন: ওদের যুক্তিগুলোর সাথে একমত।
আরও কিছু যোগ করছি।
সারে চার বছরের একটি ছেলে বললো -
মা,একশ বছর হলে আমি বা তুমি কত বড় (লম্বা )হব।
মা বললো-না,তখন মানুষ আবার শিশুর মতো হয়ে যায়।
ছেলেটি একটু চিন্তা করে বললো -
তাহলে একশ চার বছর হলে আমাকে নিশ্চয়ই আবার স্কুল (শিশুশ্রেণী) শুরু করতে হবে - এবং তোমার বেলাতেও তাই।
১৫ ই মে, ২০০৯ দুপুর ১:৪৫
মেহবুবা বলেছেন: ছেলেটি কি তোমার ছেলে নাকি ?
অদ্ভুত সব কথা বলে বাচ্চারা ।
মেইল চেক করো । ব্যস্ততা আর ভাল লাগে না ।
৯|
১৫ ই মে, ২০০৯ সকাল ১১:৪৮
নীল-দর্পণ বলেছেন: অনেক অনে...ক আদর কিউট বাবুটার জন্য
১৬ ই মে, ২০০৯ রাত ৯:৪০
মেহবুবা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
১০|
১৬ ই মে, ২০০৯ রাত ৩:৩৪
নাজনীন খলিল বলেছেন:
খুব ভাল লাগল কচিকাঁচাদের গল্পগুলো।বাচ্চার জন্য অনেক আদর।
শুভেচ্ছা।
২২ শে মে, ২০০৯ রাত ১০:১১
মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা আপনার জন্যেও আপা ।
১১|
১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
হাসান মাহবুব বলেছেন: অফটপিক: আপনি আমাকে মাঝেমাঝে তুমি বলেন,মাঝে মাঝে আপনি বলেন! আমি কিন্তু অনেক ছোট আপনার চেয়ে। আপনি বললে অস্বস্তি লাগে ![]()
২৩ শে মে, ২০০৯ রাত ১০:৫৪
মেহবুবা বলেছেন: ঠিক আছে এখন থেকে আর আপনি বলব না তোমাকে ।
শুভেচ্ছা রইল তোমার জন্য ।
১২|
১৮ ই মে, ২০০৯ রাত ১১:১০
শত রুপা বলেছেন: ভিয়েনাস বলেছেন: ~স্বপ্নজয়~ বলেছেন: জেরী ও ~স্বপ্নজয়~ বলেছেন: আপুর বাবুটাকে আদর
২৩ শে মে, ২০০৯ রাত ১১:২৬
মেহবুবা বলেছেন: সবার আদর পৌছে দেই তাকে , যে এসবের যোগ্য ।
ঠান্ডায় ভুগছে ছেলেটা আমার । ভাল লাগেনা বাচ্চাদের অসুস্থতা ।
১৩|
২৩ শে মে, ২০০৯ রাত ১১:২৪
আবু সালেহ বলেছেন:
বাবুটাকে অনেক আদর...
নতুন পোস্ট কই???
২৫ শে মে, ২০০৯ বিকাল ৪:২৯
মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
নতুন পোষ্ট কখন লিখি , লেখার সময় পাই না ।
১৪|
২৪ শে মে, ২০০৯ সকাল ৯:১৭
নুশেরা বলেছেন: আইমান মনামীকে আদর। সব পরিকল্পনার বাস্তবায়ন হোক ![]()
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
মেহবুবা বলেছেন: তোমার আদর পৌছে দিলাম । অপনাকে আদর দিও ।
১৫|
২৫ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৫
শাওন৩৫০৪ বলেছেন: আমার আম্মায় ও আমারে কত কথা কইয়া ভুলাইছে!!![]()
আপনার বাবুর ঠান্ডা ভালো হইছে?? আদর পৌচে দিবেন....
২১ শে জুন, ২০০৯ রাত ৮:২৯
মেহবুবা বলেছেন: আমার ছোট্ট আব্বুজী সুস্থ আছে । তুমিও ভাল থেকো ।
১৬|
২৫ শে মে, ২০০৯ রাত ১০:১৪
গিফার বলেছেন: ভালো লাগলো আর শুভকামনা।
অট: সব ঠিক আছে তো ঝড়ে ?
২২ শে জুন, ২০০৯ রাত ৯:২৮
মেহবুবা বলেছেন: আছো কেমন ? দেখছি না কেন ?
ঝড়তো এদিকে নেই ।
১৭|
১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৪৬
আবু সালেহ বলেছেন:
সময় করে লেখা চাই.......
শুভকামনা রইলো....
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪৮
মেহবুবা বলেছেন: লিখতে চাই , সময় পাইনা কেন ?
১৮|
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৭
চাচামিঞা বলেছেন: খুব টাচি লিখা। আমার মনে পরে খুব ছোটো কালে বাবা যখন আমাকে হাত ধরে নিয়ে যেতো মাঠে....আমি বলতাম....আমি যখন বড় হবো তখনতো তুমি ছোটো হয়ে যাবে.....আমি তোমাকে হাত ধরে মাঠে নিয়ে যাবো.....।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩৯
মেহবুবা বলেছেন: কত আগের মন্তব্য ! ১৭ বছর আগের ! কেমন আছো? বাচ্চারা কখন বড় হয়ে গেল, কত কি বদলে গেল!
১৯|
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৮
সিটিজি৪বিডি বলেছেন: মায়ের কথা মনে পড়ে গেল।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০০৯ রাত ৮:১৯
আগামি বলেছেন: আহা ছোট্টদের সব কথা ধরতে নেই । সব কথা বড়দের পক্ষে বোঝা সম্ভব নয় ।