| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে না।
সবচেয়ে অবাক হচ্ছি, অন্যদের ব্লগ দেখতে পাচ্ছি ঠিকমত।
তবে প্রথম পাতা ঠিকমত আসছে না।
ভূত প্রেত এর কান্ড বটে!
আগের বার সমস্যা আক্রান্ত অবস্থায় নতুন পোস্ট লিখতে গিয়ে ছবি দিতে পেরেছিলাম, এবার কোন ছবিও add করতে পারছি না।
৩১ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩
মেহবুবা বলেছেন: বেশী মিষ্টি খাওয়া ভালো না। তাই দিলাম না।
২|
৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:১২
মেহবুবা বলেছেন: আগেরবার সুলাইমান কেবল '?' চিহ্ন বসিয়ে দিতে বললো শেষে তাই করে ঠিক হয়ে গেল। এবার তেমনটি করেও কোন কাজ হচ্ছে না।সব clean করেছি restart দিয়েছি তবু ব্যর্থ। অন্যদের ব্লগ বাড়ী ঠিকমত দেখতে পাচ্ছি
৩|
৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:১৫
মেহবুবা বলেছেন:
বর্তমান হাল আমার ব্লগের!
৪|
৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:১৭
মেহবুবা বলেছেন:
এই পোস্ট এককভাবে এখন প্রথম পাতা থেকে select করে টিকমত দেখা যাচ্ছে, কিন্তু ব্লগ বাড়ী বিরক্তিকর।
৫|
৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৩
মেহবুবা বলেছেন:
এটি এখনই দেখেছি, তবে আমারটি এমনভাবে আসছে না।
গত রাত থেকে সমস্যা
৬|
৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২
জুল ভার্ন বলেছেন: এমন সমস্যা আমার হরহামেশাই হচ্ছে।
৩১ শে জুলাই, ২০২৬ রাত ৮:৫৮
মেহবুবা বলেছেন: তারপর ঠিক করেন কি করে?
৭|
৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪৩
৩১ শে জুলাই, ২০২৬ রাত ৮:৫৯
মেহবুবা বলেছেন: বিফল হলাম। গতবার আপনার পরামর্শে সব ঠিক হয়ে গিয়েছিল। এবার হচ্ছে না
৮|
৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: দুষ্ট জ্বীন আছর করেছে।
জ্বীন ছাড়াতে হবে।
৩১ শে জুলাই, ২০২৬ রাত ৯:০০
মেহবুবা বলেছেন: অনেকদিন ব্লগে 'জ্বীনের বাদশা' কে দেখছি না ! কে ছাড়াবে জ্বীন?
৯|
৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৯
কাছের-মানুষ বলেছেন: মোবাইল থেকে ব্লগ চালালে ফায়ার ফক্স ব্রাউসার কাজ করতে পারে! আমার ক্ষেত্রেও একই সমস্যা মোবাইল থেকে, তবে ফক্স ব্রাউসার এ সমস্যা হয় না! ডাউনলোড করে নিতে পারেন মোবাইলে !
৩১ শে জুলাই, ২০২৬ রাত ৯:০২
মেহবুবা বলেছেন: সে আমার পুত্র করে দেবে, দেখি কি হয়।
১০|
৩১ শে জুলাই, ২০২৬ রাত ৮:৪৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুলাইমান হোসেন বলেছেন: এ লিংকটিতে টাচ দিয়ে দেখেনতো
............................................................................................
আমি চেক করে দেখলাম, খুব দ্রুত সুন্দর ভাবে আসে ।
এর অর্থ হলো যে আপনার মোবাইল বা কম্পিউটারে সমস্যা আছে ।
লগইন পাসওয়ার্ড জানা থাকলে , আমি মনে করি অন্য কোন কম্পিউটারে সামুতে
দেখতে পারেন, যদি সেখানে সমস্যা না হয় তবে, আপনার মোবাইল বা কম্পিউটার থেকে সামু
সম্পূর্ণ ভাবে ডিলিট করে দিন কোথাও ক্যাশে জমা থাকবেনা ।
...............................................................................................................................
এরপর কিছু সময় বিরতি দিয়ে নূতন ভাবে ইন্সটল করুন এবং অন্য একটি পাসওর্য়াড দিন ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সমস্যা থাকলে সমাধান আছে ।
আগের কবিরাজ যেহেতু রোগ ধরতে পেরেছিলো
তাকে সংবাদ দিন এবং মিষ্টি যোগ করুন ।
....................................................................
আর যদি সত্যই জ্বীন ভূতের ব্যাপার হয়, তাহলে আমার
কবিতা সেখানে ফেল ।
আস্তে আস্তে বলি জ্বীন ভূতে আমার ভয় আছে !