নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

অপ্রতীম

২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:১৪


আজ আমি স্থির হয়ে বসে থাকতে পারছি না, কথা বলতে পারছি না,
মোবাইল স্ক্রিনে নিজেকে আর ধরে রাখতে পারছি না,
আজ আমার বাচ্চাটার দিকে তাকাতে পারছি না।
এই বুকে আজ হিমালয়ের ভার,
এই চোখে আজ বিষাদের স্রোতধারা।
লালমাই পাহাড়ের গাঢ় সবুজ পাদদেশ এমন রক্তাক্ত হবে বিশ্বাস করতে পারছি না
আমার প্রিয় অপ্রতীম নেই কিছুতেই বিশ্বাস করতে পারছি না।

আজ আমি সুস্থভাবে চিন্তা করতে পারছি না
ঘুমোতে পারছি না,
খবরের কাগজে আর নিজেকে ধরে রাখতে পারছি না,
আজ আমার বাচ্চাটার দিকে তাকাতে পারছি না।
এই বুকে আজ সমুদ্রের ঝড়,
এই চোখে আজ ট্র্যাজিক হাহাকার ।
লালমাই পাহাড়ের শতাব্দী পোড় খাওয়া শান্ত বৃক্ষগুলো এমন রক্তাক্ত হবে বিশ্বাস করতে পারছি না,
আমার প্রিয় অপ্রতীম নেই কিছুতেই বিশ্বাস করতে পারছি না।

আজ আমি কোন শব্দ লিখতে পারছি না
পড়তে পারছি না,
চেয়ার- টেবিলে আর নিজেকে ধরে রাখতে পারছি না,
আজ আমার বাচ্চাটার দিকে তাকাতে পারছি না।
এই বুকে আজ বারুদের স্ফুলিঙ্গ ঠাসা,
এই চোখে আজ ভারী মেঘের পাহাড়।
দুই পয়সার আইফোনের জন্য লালমাই পাহাড়ের এই ঊর্বশী হাওয়া, মাটি, জল এমন রক্তাক্ত হবে বিশ্বাস করতে পারছি না,
আমার প্রিয় অপ্রতীম নেই কিছুতেই বিশ্বাস করতে পারছি না…

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:০২

ডঃ এম এ আলী বলেছেন:



খবরের কাগজে দেখেছি , টিভিতে দেখেছি , অরো অনেক সংবাদভাস্যে দেখেখি
এই জগন্য হত্যাকান্ড , কী বলব ভাষাই হারিয়ে ফেলছি , এই একই বিষযে এর
বিষয়ে একটি এই ব্লগে প্রকাশিত একটি কবিতায় কমেন্ট করে নীচে এসে এই
মর্মান্তিক বিষয়ে আপনার লেখাটি দেখতে পেলাম । সত্যিই এখন বলার মত ভাষা
হারিয়ে আপনার মতই নির্বাক হতে চলেছি । কামনা করি দায়িদের যেন কঠোরতর
শাস্তি দেয়া হয় ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.