নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

উপরোধের আগে

১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি অন্তঃসার,
ঢের দূরত্বে তোমাকে না ছোঁয়া আমি সত্যই অংকশুন্য,
শুধু মনে পরে সে তো মহাকাল।
তুমি এলে ,
রুক্ষ মহীরুহের বুকে।

ডাগর কালো চোখ, কপোলের তিল, ভেজা ঠোঁট,
ঠিক তেমনই আছে,
আগের মতো কপালের মৃদু ঘাম,
যেখানে চুমু দিলে আমার ঠোঁট জোড়া ভিজে যেত।

কতকাল পর,
বুকের ভেতর থাকা অদৃশ্য পাথর তুমি এক পলকে চূর্ণ-বিচূর্ণ করে দিলে,
তুমি এলে,
ভাস্বর প্রশান্তির উর্মি নিয়ে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১

ইসিয়াক বলেছেন: বিরহী হৃদয়ের পুনর্জন্মের কল্পগাঁথা মনকে স্পর্শ করলো। একজন প্রেমিকের কাছে প্রেমিকা কখনওই সাধারণ নারী নয় বরং সে এমন এক শক্তি যে রুক্ষতাকে সজীব করে এবং পাহাড়সম দুঃখকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারে এমনই তার শক্তি। বিরহের "মহাকাল" শেষে এই মিলনের ক্ষণটিই প্রেমিকের কাছে পরম পাওয়া।

২| ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বুকের ভেতর থাকা অদৃশ্য পাথর তুমি
এক পলকে চূর্ণ-বিচূর্ণ করে দিলে,

..................................................................
আমার প্রতীক্ষা থাকে তোমার জন্য, অতি
সর্ন্তপণে কাক ডাকা ভোরে!
প্রার্থণা করি প্রিয়তম ভাবনা গুলি;
তোমার স্পর্শর সম্মোহিত নিউরণগুলি
অতি নিভৃতে চাওয়া মিলনের ক্ষণ
নক্ষত্ররাজি !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.