নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

নিঃশব্দে

০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৪

তোমাকে পাবো না জেনেও ,
এই নিঃশব্দ পাগলামি আরও বেড়ে যাচ্ছে ,
এর মাঝে কত লেখা কবিতা হয়ে গেলো,
সেদিকে আমার ভ্রূক্ষেপ নেই।
তোমার চোখ আঁকা,
কপোলে চুমু খাওয়ার ইচ্ছে, অসমাপ্ত।
শিমুলের তুলো, বাতাসে উড়িয়েছি
কখনো তোমার কাছে গেলে,
বুকের মাঝে একবার শুধু ছুঁইয়ে নিও।

তুমি আমার হবে না জেনেও,
এই নিঃশব্দ পাগলামি আরও বেড়ে যাচ্ছে,
এর মাঝে কত ভুল শুধরে গেলো,
সেদিকে আমার ভ্রূক্ষেপ নেই।
তোমার হাত ধরা,
পাশাপাশি হাঁটার ইচ্ছে, অসমাপ্ত।
শেষ রাতের ঘুম, গোধূলীর কাছে বিলিয়েছি,
কখনো তোমার ক্লান্তি এলে ,
নয়ন তারায় ভরে নিও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৬ রাত ৯:০৪

জিনাত নাজিয়া বলেছেন: কবিতাটা পড়তে পড়তে আমার চোখ ভিজে এলো। না পাওয়া নি:শব্দ চাওয়া গুলো এতো বেদনার হয় কেন? অসাধারণ লিখেছেন। অনেক ধন্যবাদ।

১০ ই মে, ২০২৬ রাত ১:০৪

মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
চোখ ভিজলে মন হালকা হয়।
পেয়ে গেলে হারিয়ে যাওয়ার ভয় থাকে,না পেলে ভালোবাসা অন্তত বেঁচে থাকে।
আবারও ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.