| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।
ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।
তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না। তাকে অপেক্ষা করতে শিখালাম, ধৈর্য ধরতে শিখালাম।
দুদিন পর সে বললো আমার আগে আমার বন্ধু সাফা সাইকেল কিনে ফেলেছে...............তাই তার মন খারাপ। স্কুল পাঁচ দিনের বন্ধ। তাই ০১লা বৈশাকের আগের দিন তার জমানো টাকার সাথে আরও টাকা ভরে সাইকেল কিনে দিলাম। এই বন্ধে সাইকেল চালানোটা শিখে যাক। সে মহা খুশি। আমরাও আনন্দিত।
ছোট ভাইকে পেছনে বসিয়ে সে যেন উড়ে চলছে। এই আনন্দ থাকুক সারা জীবন।
সকল বাচ্চার শৈশব কৌশর আনন্দের হোক, সুখের হোক।

২|
২৩ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাচ্চাদের নির্মল আনন্দ সবাইকে মোহিত করে
নিষ্পাপ বাচ্চাদের দিকে তাকায়ে ভাবি
আমাদের দেশও এমন নিষ্পাপ হতে পারত,
যদি আমরা সবাই বে-ঈমান না হতাম ।
৩|
২৩ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৩৭
শায়মা বলেছেন: আমার নিজের ছোটবেলা মনে পড়ে গেলো!!!
অনেক অনেক ভালোবাসা!!!!!
৪|
২৩ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: বাহ অনেক সুন্দর, আমার অনেকদিন ধরেই সাইকেল চালাতে ইচ্ছা করছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:২১
সামরিন হক বলেছেন: এই আনন্দ দেখে আমারও আনন্দ হলো।
অভিনন্দন ।