নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর কোনো বিকল্প নেই এবং
২). দণ্ডিত ব্যক্তি পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট এবং NID ইস্যুর সুযোগ নেই।


জুলাই আন্দোলনে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৮৪৮ জনের মৃত্যুর জন্য সরাসরি দায়ী করা হয়। এর বাইরে বহু পুলিশ অফিসার, পথচারী বা পরিস্থিতির শীকার হয়ে সব মিলিয়ে প্রায় ১৪০০ মানুষ মারা গেছে। ৫৮৭ জন মানুষ স্থায়ীভাবে পঙ্গু হয়েছে এবং প্রায় ৩০ হাজার আহত হয়েছিল। আর্থিক ক্ষতি অপরিসীম। এছাড়া গুম তদন্ত কমিশনের প্রতিবেদন: ২০২৬ অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার শাসনামলে মোট ১,৯১৩টি গুম হয়। আয়না ঘর প্রতিষ্ঠিত হয়। খুলনার কোন এক নদীর ত্রিমোহনায় ৪০০ এর বেশি লাশ ডুবিয়ে দেয়া হয়।


যাইহোক বুবুর এত সব গুনগান গাইতে লিখছি না। লিখছি এটা মনে করে যে, এত এত অপরাধের পাশে যদি একটাও খুন বা গুমের হুকুম বুবুজান করে থাকে, তাহলে শুধু মৃত্যুদন্ড যথেষ্ট। কিন্তু সংখ্যাটা ১টা দুটা নয়, শয়ে শয়ে... হাজারের ঘরে। তার শাস্তির সাথে এগুলোও যোগ করা যেতে পারে:

ক) ওনাকে চোখ বেঁধে সারাদিন গুমবাহিনীর গাড়িতে ঘোরানো এবং গুমের মানুষদের সামনে যে ধরনের কথা শোনানো হত, সেসব কথা শোনানো। যাতে মনের মধ্যে মৃত্যু ভয় গভীর হয়।

খ) তাকে আয়না ঘরে যত আসামী ছিল, আনুমানিক ৬ হাজার, তাদের পত্যেকের জন্যে ৩ দিন করে আয়না ঘরের ছো্ট্র ঘরে রাখা যেতে পারে। যাতে সেখানেই প্রাকৃতিক কর্ম, বসে বসে ঘুমানো, মশার কামড় খাওয়ার সুযোগ দেয়া যায়। মাঝে মাঝে বিনোদনের জন্যে কত নৃশংসভাবে অত্যাচার করা হয়েছিল, সেসব ভিডিও ফুটেজ দেখানো। হয়ত চোখে দেখে ভাল ভাবে বুঝবে না, তাই প্রাকটিক্যালী তাকে সে ধরনের অত্যাচার করে দেখানো যায়।

গ) গায়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীর মোহনায় ১ মিনিটের জন্যে বুবুজানকে ডুবিয়ে রাখা, যাতে যারা পানির নীচে দম আটকে যারা মারা গেছে, তাদের বুক ফেটে মরার যন্ত্রনা আঁচ করতে পারে। কমপক্ষে ৫০০ বার রিপিট করতে হবে।

ঘ) চার হাত পা এবং নাকের হাড্ডি ভেঙ্গে দেয়া যায়, এবং ৪-৫ ঘন্টা ফেলে রাখা, তারপর এক হসপিটাল থেকে অন্য হসপিটালে ভ্যানে বা অটোতে করে ঘুরপাক খায়ানো। সাধারন মানুষ যে কি পরিমান কষ্ট পেয়েছে, চিকিৎসা না পেয়ে মৃত্যু যন্ত্রনায় ছটফট করেছে, সেটা বোঝানো ভীষণরকম দরকার। ফাঁসির দড়িতে ২ মিনিট ঝুলিয়ে বুবুজান মৃত্যু যন্ত্রনা কি বুঝবে, কতটুকুই বা বুঝবে?

ঙ) তাকে রাবার বুলেট আর ছররা বুলেট দিয়ে আঘাত করতে হবে। যাতে বুঝতে পারে, যারা স্পিলিন্টার শরীরে নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে, তারা কত যন্ত্রনার মধ্যে দিয়ে বেঁচে আছে।

চ) জয়কে দড়িতে উল্টো করে ঝুলিয়ে পেটানোর দৃশ্য দেখাতে হবে, যাতে বুঝতে পারে শতশত মায়ের কি অবস্থা হয়েছিল। যখন সেই সব মায়েদের সন্তানদের থানায় পেটাচ্ছিল, আর থানা চত্তরে থাকা মায়েরা সেই চিৎকার শুনে কাঁদছিল, বুক চাপড়িয়ে আল্লাহর কাছে বিচার চাইছিল।

ছ) যত মানুষ মেরেছে, আহত করেছে , তাদের প্রত্যেক পরিবারকে আর্থিক ক্ষতিপূরন দিতে হবে হাসিনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে, এমনকি দরকার হলে. জয়ের আমেরিকার ৮টা বাগানবাড়ি বিক্রি করে হলেও।

এরপর যদি আবেদন সাপেক্ষে রাষ্ট্রপতি ফাঁসির বিপরীতে ক্ষমা ভিক্ষা দেন, তাহলে কবি নিরব। সময় কথা বলবে।


এখন পাসপোর্ট নিয়ে একটু বলব। পাসপোর্ট হলো একটি দেশের সরকার কর্তৃক তার নাগরিকদের জন্য ইস্যুকৃত একটি আন্তর্জাতিক অফিশিয়াল পরিচয়পত্র, যা বিদেশে ভ্রমণ এবং এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের সময় নাগরিকত্ব ও পরিচয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে কাজ করে।

এখন যদি হাসিনা বুবুকে পাসপোর্ট না দিতে চাওয়া হয়, তার মানে হল বাংলাদেশ হাসিনাকে নাগরিক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে চায় না। তাহলে যে ব্যক্তি বাংলাদেশের নাগরিক নয়-ই, তাকে শাস্তি দেবে কোন অধিকারে?

অন্যদিকে NID হল বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রতিটি বৈধ নাগরিকের জন্য ইস্যুকৃত একটি সরকারি পরিচয়পত্র, যা নাগরিকের নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম এবং একটি অনন্য (unique) ১০ বা ১৭ ডিজিটের আইডেন্টিফিকেশন নম্বর ধারণ করে। এটি দেশের ভেতরে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা এবং আইনি কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়।

কাজেই হাসিনা বুবু কে যদি NID দেয়া হবেই না, তাহলে তো সে আর বাংলাদেশের নাগরিক নয়। তার সমস্ত সম্পত্তি সরকারের বাজে আপ্ত করার ঘোসনা দেবার প্রশ্নই আসে না। বরং সেটা সরাসরি সরকারী সম্পত্তি হবার কথা। কিন্তু দৃশ্যপট উল্টো।

একদিকে হাসিনাকে নাগরিক হিসেবে ধরে অপরাধী বানাচ্ছে ( ফৌজদারি কেস আছে তাই) আবার বলতে চায় যে হাসিনা বাংলাদেশের নাগরিক নয়, সে কারনে NID বা পাসপোর্ট কোনটাই পাবে না। পাঠক ভাইয়া আপুনি'রা: আপনারাই বলেন, এটা কি হাস্যকর নয়? নাকি আমার হেমায়েতপুরে এডমিট হওয়া দরকার?

সর্বোপরি, আমার চিন্তা হল, আমরা যেন হাসিনা কে ব্যক্তি হাসিনা হিসেবে শাস্তি প্রদান করি, প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে নয়। তাহলে সেটা আমাদের জাতির জন্য লজ্জাকর হবে। কেননা, বাংলাদেশীদের একটা অংশ তাকে ভোটে নির্বাচিত করেছিল। পরবর্তীতে যদিও তাহাজ্জুতি ভোটে জয়ী, সেটা তার অন্য একটা অপরাধ।

তারপরেই এটাও চিন্তা করি যে, তার স্বজনপ্রীতি আর স্বেচ্চাচারিতা তাকে ডুবিয়েছে, স্বৈরাচারী বানিয়েছে, সাধারন মানুষের টাকা পাচারকারী বানিয়েছে, বানিয়েছে খুনি, প্রতিবেশী রাষ্ট্রের কাছে নিজ দেশের স্বার্থ বিনষ্টকারী। এই সবগুলোই আবার ব্যক্তি হাসিনা হিসেবে নয়, প্রধানমন্ত্রী হাসিনা হিসেবে করেছে। সবমিলিয়ে একটা গজামিল অবস্থা।




দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশে যত বুদ্ধিজীবি আছে , সবাই জ্ঞান পাপী,
.......................................................................
সময় ও বাতাশের সাথে সাথে হেলে দুলে পড়ে ।
তাই আইন নিত্যদিনে একেক জনের জন্য একেক রকম ।
আগে জানতাম, হাকিম নড়ে তো হুকুম নড়েনা !
এখন দুটোই নড়ে, প্রয়োজনে উল্টে যায় ।

১১ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০৩

অপলক বলেছেন: বাংলাদেশের যথার্থ বলেছেন... ধন্যবাদ।

২| ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: এগুলো আপনার ব্যক্তিগত চাওয়া , যারা ভুক্তভোগী তারাও হয়তো আপনার মতো করে ভাবেন । তবে শেখ হাসিনা কে ফুলের মালা দিয়ে বরন করার মানুষের ও অভাব নেই । :) ।

১১ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৭

অপলক বলেছেন: ফুলের মাথা দিয়ে যারা বরণ করতে চায়, খোঁজ নিয়ে দেখবেন, তারাও আসলে মন থেকে চায় না। হয় ফেঁসে গেছে, না হয় ২য় কোন অপসন নেই তাই চায়। আবার এটাও হতে পারে, ওরা ভাবতেছে গাছের গোড়া রক্ষা করা গেলে ডালপালা টিকে থাকবে। ওরা হয়ত ভুলে গেছে, পাপ বাপকেও ছাড়ে না।

আমি মনে করি, যাদের সাধারন জ্ঞান বুদ্ধি আছে, তারা আওমিলীগ কেন, দেশের কোন রাজনীতির সাথেই জড়াবে না। মানে আবার এটাও ভাববেন না, রাজনীতি করে মানে অসাধারন জ্ঞানবুদ্ধির ঢেকি... :-B

৩| ১১ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এগুলো রূপকথা।
শুনতে ভালো লাগে।

১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৭

অপলক বলেছেন: আমারও...

৪| ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

নতুন বলেছেন: কোন রাজনিতিকরেই সাজা হয় না দেশে।

অনেক আমলীগার আছে যারা এতো গুম খুন হয়েছে তাতে তারা মোটেও অনুতপ্ত না। :| তারা শেখ হাসিনাকে বরন করে প্রধানমন্ত্রি বানাতে বসে আছে। তাদের কাছে তিনি পীরের মতন।

জুলাইয়ে পুলিশকে হত্যা করে হয়েছে যেটার দরকার ছিলো না। সুযোগে যা ইচ্ছা তাই করেছে কিছু মানুষ সেই সময়ে। দেশে ঘরে আগুন লাগলে আলু পোড়া দেবার মানুষের অভাব নাই। :(

জামাতীরা কি যে আনন্দ করবে যদি শেখ হাসিনার ফাসি হয় সেটা জনগন কল্পনাও করতে পারবেনা। /:)

অদ্ভুত আমাদের দেশের মানুষের ভাবনা :|

১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১০

অপলক বলেছেন: এসব ভাবলে বারো রকম মানুষ নাটকের কথা মনে পড়ে যায়। মনে হয় স্বৈরাচারী রাজনীতিক চরিত্র ঢুকিয়ে নাটকটা ১৩ রকম মানুষ নাম দেয়া যেত।

৫| ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৫

ক্লোন রাফা বলেছেন: আলোচনা আর সমালোচনা খুব সহজ কাজ। যা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেখা যায়। রাজনীতিতে যখন সঠিক মানুষের নেতৃত্ব না ঘটে তখন বিভিন্ন পেশা ও চরিত্রের আগমন অনিবার্য। দুর থেকে ঘৃণা করা বাংলাদেশে আরো বেশি সহজ।
যখন আপনার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিপক্ষ রাজনীতির ভাষায় কথা বলে না। বা সঠিক রাজনীতির দার ধারেনা। তখন আরো বেশি কঠিন হয় প্রকৃত রাজনীতি করা।
পৃথিবীর প্রতিটি দেশের রাজনৈতিক পটভূমি ভিন্ন হয়। বাংলাদেশের রাজনীতিতে যত সংকট সংগ্রাম ত‍্যাগ তিতিক্ষা রয়েছে । তা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল ঘটনা। ভারত , পাকিস্তান গঠন হয়েছে আলোচনার টেবিলে বিপরীতে বাংলাদেশ জন্ম নিয়েছে একটি অসম রক্তস্নাত যুদ্ধের বিনিময়। সেখানে রাষ্ট্র তৈরি এবং গঠনও ভিন্ন হবে নিশ্চিত॥

পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মত রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনো নজির খুঁজে পাওয়া যায় না। রাষ্ট্র তার পরিপূর্ণ রুপ পাওয়ার পূর্বেই তার জনক’কে স্বপরিবার আত্মিয় এবং সহকর্মী ও সহযোদ্ধাদের হত্যা করে আপনি সেই রাষ্ট্রের স্বাভাবিক পরিচালনা আশা করছেন!!
একদিন হঠাৎ সকালে ঘুম ভাঙার পর দেখলেন আপনি ছাড়া পৃথিবীতে আপনার আর কেউ নেই। আপনি সেই রাষ্ট্রের জন্য লড়াই করে যাচ্ছেন আর মৃত্যু আপনার পিছু ধাওয়া করছে। কেমন রাজনীতি করবেন আপনি সেখানে⁉️

শেখ হাসিনার জীবন এক্সেপশনাল / সেখানে নিজেকে দাঁড় করিয়ে তারপর বিচার বিশ্লেষণ করেন। আর কাজ যে করেন সেই ভুল করে ।যত বেশি কাজ হবে ভুলের পরিমাণটা ততই বাড়বে। সবাই পারেনা , কেউ কেউ পারে। শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর জন্য জীবন উৎসর্গ করতে পেরেছে অনেকেই । এখনও শেখ হাসিনার জন্য অনেকে জীবন উৎসর্গ করতে পারে।ধন্যবাদ॥

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

৬| ১২ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:৩৬

অধীতি বলেছেন: এই বয়সে এসে এত অত্যাচার সহ্য করতে পারবেনা। তার আগেই নাই হয়ে যাবে। হাসু আপা যদি শোনে দিল্লি তারে ঢাকা পাঠাবে তখনি ভয়ে ডায়েরিয়া হয়ে মারা যাবে।

৭| ১২ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৪

শ্রাবণধারা বলেছেন: আমার মনে হয়, হাসিনা দেশে ফিরলেও জঙ্গিদের অবস্থা শেষ, আর তাঁকে ফাঁসি দিলে জঙ্গিদের অবস্থা আরও শেষ।
এটা এমন এক জটিল গেরো, যার যে প্রান্তই টানুন, গেরো ততই শক্ত হবে।

হাসিনা যেন দেশে ফিরে না আসেন - এই মোনাজাতে শরিক হোন। এই দোয়া আল্লাহ কবুল করলেই কেবল রক্ষা।

৮| ১২ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০

ভুয়া মফিজ বলেছেন: হাসিনা নিজে থেকেই দেশে ফিরবে না। আর যদি কোন কারনে ফিরতে চায়ও, দিল্লীই তাকে ফেরত দিবে না। এটা কমনসেন্স। ভারত বা হাসিনা, দুই পক্ষের জন্যই এটা ঝুকিপূর্ণ। কাজেই কোনপক্ষই এই রিস্কের মধ্যে যাবে না।

আপনি দুইপক্ষের দুইটা প্রধান ঝুকি সম্পর্কে কি ওয়াকিবহাল? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.