| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।
টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।
বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের বিচিত্র্্যতায় অদ্ভুত কোলাহল।
মারামারি লুটোপুটি নেইকো কারো হুশ।
খোকা যখন ধরতে গেল উড়ল ফুড়ুৎ ফুস।
একটা চড়ুই কেঁদে ফেরে সঙ্গীনি নিরুদ্দেশ
বিরহ যাতনায় নিরন্তর ডাকে কষ্টকর পরিবেশ।
বাসাটি তার ফাঁকা দেখে আরেক দম্পতি
বাধবে বাসা শুন্য ভিটায় উদ্যোগী সম্প্রতি।
প্রকৃতি কারও জন্য অপেক্ষা করে না
শূন্যতায় পূর্ণতা পায় এটাই নমুনা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১০ ই মে, ২০২৬ ভোর ৬:১২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। কবিতা পড়ে মন্তব্য রাখার জন্য কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছা সতত।
২|
০৯ ই মে, ২০২৬ দুপুর ১২:৩১
খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন। +
প্রচ্ছদ ছবিটা দেখে সেই শিশুকালের ছড়ার বইগুলোর কথা মনে পড়ে গেল!
১০ ই মে, ২০২৬ ভোর ৬:১৩
ইসিয়াক বলেছেন:
অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
৩|
০৯ ই মে, ২০২৬ দুপুর ২:০৮
সৈয়দ কুতুব বলেছেন: ইহা টেক্সট বইয়ে যায়গা পাওয়ার মতো কবিতা ।
১০ ই মে, ২০২৬ ভোর ৬:১৩
ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
৪|
০৯ ই মে, ২০২৬ বিকাল ৪:০৭
সুলাইমান হোসেন বলেছেন: পানি ঢালু জমিনের দিকেই গড়ায়,
বাতাশ শূন্যস্থান পূর্ণ করে,সুন্দর কবিতা লিখেছেন,ইসিয়াক ভাই
১০ ই মে, ২০২৬ ভোর ৬:১৪
ইসিয়াক বলেছেন: ভালোবাসা রইল।
আপনার মঙ্গল হোক।
৫|
০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া কবিতা।
১০ ই মে, ২০২৬ ভোর ৬:১৫
ইসিয়াক বলেছেন: ওকে রাজীব নুর।
শুভেচ্ছা সতত।
৬|
০৯ ই মে, ২০২৬ রাত ৯:১২
জিনাত নাজিয়া বলেছেন: একটা চড়ুই কেঁদে ফিরে সঙ্গীনি নিরুদ্দেশ কবিতার এই যায়গায় একটু বিরহের গন্ধ পাওয়া গেল। আনন্দের মাঝেও যে কেউ কষ্ট লুকাতে পারে সেটা খুব সুন্দর ভাবে ফোটাতে পেরেছেন। খুব সুন্দর লিখেছেন।
১০ ই মে, ২০২৬ ভোর ৬:১৬
ইসিয়াক বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা রইল।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রকৃতি কারও জন্য অপেক্ষা করে না
...........................................................
সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করেনা ।