নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নীল নির্জনে

১২ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:২১




নির্জন দ্বীপে

কোন এক রোদেলা দ্বিপ্রহরে

স্নিগ্ধ স্নান শেষে তোমার ধ্যানে বসি।

নিমীলিত চোখে ঘোর

তুমি আসো

পাশে বসো নির্ভার।

স্মিত হাসিতে আমার চেতনা আচ্ছন্ন করো

জড়িয়ে নাও গভীর তপস্যায়।

আহ!

প্রেমে এত সুখ!

পার্থিব প্রণয় গাঁথার ভীড়ে

আমাদের প্রেম স্থাপিত হোক পরম অলৌকিক চূড়ায় ।

তোমাতেই বাঁধা আমার সকল ধ্রুব সত্য -

নয় বিন্দুমাত্র মিথ্যা।

নাগরিক ক্লান্তি, দেনা পাওনার মনস্তাত্ত্বিক হিসাব

আর ক্ষুধার চেনা হাহাকার ভুলে—

নীল জলের কূলে বেঁধেছি এই নির্জন নীড়।

এখানে কোনো হিসেবী বাস্তব নেই

আছি শুধু তুমি-আমি, আর অবারিত প্রকৃতি।

প্রিয়তমা,

এই নীরবতার প্রহর তো শেষের পথে!

আমার তপস্যা ভাঙার সময় হয়েছে।

হাতটি ধরো এবার—

কেবলই অনুরাগের এ আবহে আর কতকাল থমকে থাকা?

এবার না হয় অনুভূতির সীমানা পেরিয়ে প্রাণকে ছুঁয়ে যাই।

© রফিকুল ইসলাম ইসিয়াক 

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৭

এম ডি মুসা বলেছেন: মানুষ আসলে কবিতাকে বলে যায়নি আসলে কবিতা মানুষের এখনো বুকের ভিতর বসে আছে। আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে

২| ১২ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: ওকে। কবিতা পাঠ করিলাম।

৩| ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: পড়ে ভালো লাগলো।

৪| ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.