নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশা শিক্ষকতা, নেশা সাহিত্য। একজন নিহিলিস্ট।

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

এ এক জটিল ধাঁধা, সঠিক পথেই বড় বাঁধা

০৪ ঠা আগস্ট, ২০২৬ দুপুর ২:১৩

জীবনটা অদ্ভুত রকমের জটিল। আপনি যতটা সরল হয়ে সব ঠিকঠাক করতে চাইবেন, দেখবেন সবকিছু ততই জটিল হয়ে যাচ্ছে। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় ‘ভুল যোগাযোগ’ অর্থাৎ Miscommunication। যোগাযোগ দক্ষতা বাড়ানোকে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বের সাথে পাঠ্যক্রমে রাখা হয়। আন্তর্জাতিক কারিকুলামসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে একে ব্যাপকভাবে আলোচনা করা হয়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই বঙ্গদেশে আপনি যোগাযোগের যত সূত্রই শেখেন না কেন- যদি সৎভাবে, সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে যোগাযোগ স্থাপন করতে চান তাহলে প্যারা খাবেন। সেটা পরিবার হোক কিংবা প্রতিষ্ঠানে। কেন জানি আমাদের দেশে সৎ, সুন্দর ও সরলতার চর্চাকে নিরুৎসাহিত করা হয়, নেতিবাচকভাবে দেখা হয় এবং বারংবার এর সাথে ঝামেলায় জড়ানো হয়।
ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিক ঝামেলার মধ্যে আছি। নিহিলিস্ট হয়েও আশা করছি ভালো কিছু হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: জীবন আসলে সহজ সরল সুন্দর।
আমাদের ভুলের কারনে জীবন কুটিল ও জটিল হয়ে যায়।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

সুব্রত দত্ত বলেছেন: তাও ঠিক। এই ভুল সম্ভবত জীবনের শুরু থেকেই হয়। মানুষ পারে না এড়াতে। সেই স্বর্গের ফল খাওয়া থেকে পস্তাতে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.