নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশা শিক্ষকতা, নেশা সাহিত্য। একজন নিহিলিস্ট।

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

আমি প্রবলভাবেই সূরা-আল-আনফাল-এর ৭০নং আয়াতটা বিশ্বাস করি

০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২

আমি প্রবলভাবেই সূরা-আল-আনফাল-এর ৭০নং আয়াতটা বিশ্বাস করি-
খুব, খুব করে বিশ্বাস করি, আকাশলীনা।
তোমার জন্য সেটা একেবারেই ঠিক-
তবে, আল্লাহ নিশ্চয়ই কাফেরের জন্য রেখেছেন ভিন্ন বিধান।
আকাশলীনা, মৃত্যুর আগ পর্যন্ত আমি হয়তো কাফেরই থেকে যাবো,
তুমি হও পরহেজগারী।
আল্লাহ মহান এবং তিনি নিশ্চয়ই করবেন যথার্থ হিসাব।
আমি প্রস্তুত সেই শেষ বিচারের দিনের জন্য-
তপ্ত আগুনে জ্বলবো-
জ্বলি, অন্তত আজকের অদৃশ্য বেদনা যাবে মুছে।
আকাশলীনা, জেনে রেখো সেইদিনও জপে যাবো তোমারই নাম।
ততদিনে কেন- জানি আজও দেখা হলে হৃদয়ে তোমার সামান্যতম ঝড় উঠবে না, চিনবে না-
জগতের এইসব মায়া মোহ কাটিয়ে তুমি মগ্ন উপাসনায়।
মগ্নই থাকো চিরকাল।
আল্লাহ তোমার প্রতিটি বাসনা পূর্ণ করুন-
তুমি হও পূণ্যবতী।
আকাশলীনা, আমি জানি ও মানি- আল্লাহ পরম করুণাময়,
আমি কাফের হলেও, আমার শুদ্ধ হৃদয়ের চাওয়াটুকু তিনি প্রত্যাখ্যান করবেন না।
আমি প্রবলভাবেই বিশ্বাস করি সূরা-আল-আনফাল-এর ৭০নং আয়াতটা।
সেটা তোমার জন্য প্রযোজ্য
এবং কাফেরের জন্য ভিন্ন বিধান।
আমার অনুযোগ নেই তাতে,
আমি জানি আল্লাহ মহান।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: মুসলমান হয়ে থাকলে সূরা তো বিশ্বাস করতে হবেই।
তবে সূরাতে মুক্তি নেই।

০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১০:২২

সুব্রত দত্ত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। বিশ্বাস ব্যাপারটা আপেক্ষিক।

২| ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫২

সুলাইমান হোসেন বলেছেন: আপনি জানেন আল্লাহ মহান এবং বিশ্বাসও করেন,তাহলে আপনি কাফির কিভাবে হলেন@?@

০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৪

সুব্রত দত্ত বলেছেন: কেবল জানা কিংবা বিশ্বাস নয়, যথারীতি ঘটা করে পালন করার পরও তো কাফির আছে অনেক। যাহোক, ভালো থাকবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ৮:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার অনুযোগ নেই তাতে,
আমি জানি আল্লাহ মহান।

.......................................................
তাহলে আযান দিয়ে আসুন
আসছে জুম্মায় নামাজ পড়তে যাই !

০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৭

সুব্রত দত্ত বলেছেন: নামায তো পড়তে পারি না :-), ইবাদতে ঘাটতি নাই। :-) ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনাকে হিদায়াতের পথ দেখান

০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬

সুব্রত দত্ত বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.