| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
(১)
সেইসব শীত-বিকেলের জানালায় মাঠজুড়ে
আজো সূর্য তার লাল আকাঙ্ক্ষার দাগ কাটে;
আজো আমার ব্যথিত চোখে শীতার্ত পাখিরা উড়ে
ঠোঁটে সিগারেট জ্বলে, স্মৃতিগুলো পোড়া রক্ত চাটে!
(২)
সমস্ত প্রত্যাখ্যানের ক্ষত চাঁদের নগ্ন শরীরে
আমি লেপ্টে দিতে চাই, যেন নীল বিষাক্ত জ্যোৎস্নায়
এই রাত্রি ভরে যায়! যেন দৃষ্টি হতে ধীরে ধীরে
তোমার সেই আগুনমাখা মুখচ্ছবি সরে যায়!
(৩)
আমি তো বেশি কিছু চাই নি, তোমার নরম হাতে
এই হাত রাখতে চেয়েছি কোনো পড়ন্ত বিকেলে
আমি তো শুধু ভালোবাসতে চেয়েছি মেঘলা রাতে
যেভাবে আকাশ ভালোবাসে পৃথিবীকে ছাতা মেলে!
২|
০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লাল পতাকাটি অসাবধনতা বশত ।
কোন অভিযোগ নেই,
এটি একটি অসাবধনতা বশত চিন্হিত হয়েছে ।
উইথড্রো করার কোন অপশন পাইনি ।
৩|
০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৪০
অধীতি বলেছেন: ভালোবাসা ডুবে যায় সন্ধ্যার করুণ মেরুণ আকাশে।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
..........................................................
চাঁদ আর ঢাকবে না তার বুকের গভীর ক্ষত,
লুকোবে না কলঙ্ক আর রূপালী চাদরের তলে;
ভেঙে যাওয়া সব প্রতিশ্রুতির দহন লেগে আজ
মহাকাশ পুড়ে খাক হবে তীব্র বেদনার অনলে।