| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বদলের প্ল্যাটফর্ম জুড়ে,
ঘড়ির কাঁটা ডিউটি সেরে চুপ,
মুখোশগুলো পালা করে নাম ডাকে,
আমি শুধু ভুল ট্রেন ধরা লুপ।
ভিড়ের ভেতর সংরক্ষিত নীরবতা,
চেনে না পাশাপাশি সিটও,
নামার আগে কত স্টেশন ফুরোয়,
টের পায় না ক্লান্ত রেলস্লিপও।
মিথ্যে ভালো থাকার মহড়া শেষে,
ঠোঁটগুলো সংলাপ মুখস্থ রাখে,
দীর্ঘশ্বাস জানালার কাঁচে লেগে,
কুয়াশা হয়ে বিপরীতে এসে ঢাকে।
হারানো টিকিট বুকপকেটে রেখে,
ক্ষমাপত্র ফেরে ভুল ঠিকানায়,
চেকিং পেরোনো স্মৃতিগুলো,
আটকে এখনো জংধরা সিগন্যালটায়।
লোহার রেল জানে চাকার নিচে,
পাতার মতো কত স্বপ্ন জানে,
শব্দহীন সেই চূর্ণবিচূর্ণতা,
ঘুমের ভেতরও একশো রকম হৃদয় ভাঙ্গে।
দীর্ঘজীবী হওয়ার প্রার্থনাগুলো,
ঝুলে থাকে ঘোষণা বোর্ডজুড়ে,
অতিরিক্ত সকাল কাঁধে নিয়ে,
দিনগুলো যায় বিলম্বিত সুরে।
শেষ স্টেশনে নামার আগেই,
আমি আমার নাম ভুলে যাই,
আমি আগের আমি নেই আর,
টিকে আছে শুধু যাত্রাটাই।
২০ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৫৭
সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ কবিতা মন্তব্যের জন্য।
২|
২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি আগের আমি নেই আর,টিকে আছে শুধু যাত্রাটাই।
................................................................................
ত্বকের ওপর মৃদু যে শ্বাস,
ছায়ার শেষে আলোর মৃদুবাস।
ঘুমিয়ে গেছে জগৎ-সংসার,
আছি শুধু ,আমি তুমি বার বার।
আঙুল ছোঁয়ায় নরম টান,
মিলেছে আজ দুটি প্রাণ।
অন্ধকারেও আলো যে পাই,
আত্মারা বলে হারায় হারাই।
দেয়াল-ঘড়ির টিকটিক সুর,
শরতের পাতা ওড়ে যায় বহুদূর।
হাতটি ধরেও পাই শূন্যতা,
সময় বোঝে না আমার ব্যাকুলতা।
সুর নিভে যায়, আলো আঁধার,
ভারী মেঘে ঢাকা আকাশটা আর
আমি আগের আমি নেই আর,
টিকে আছে শুধু যাত্রাটাই।
তবু এ আঁধারে তোমারি আভাস,
সত্যি,যেন শেষ নি:শ্বাসে বিশ্বাস।
বদলে যায় পৃথিবী, কোথায় সে হারিয়ে,
তবুও তো হৃদশ্বাসে আছি, হাত বাড়িয়ে।