নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আলামিন হোসেন । আমি মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে আমার ছোট বেলা কাটিয়েছি।আমি আমাকে ভালোভাবেই চিনি। ক্যারিয়ারের শুরুতে আমার অবস্থা ছিল দিশেহারা এবং ভাসমান।আমি পড়াশোনা করেছি ব্যাবস্থাপনায় এবং একটা এমবিএ ডিগ্রিও নিয়েছি।

সমূদ্র সফেন

আমি এক জন আত্মবিশ্বাসী মানুষ ।যে মচকায় কিন্তু ভাঙ্গে না ।

সমূদ্র সফেন › বিস্তারিত পোস্টঃ

বিজয়

৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৫



আজকে তুমি যে চেয়ারে
কালকে তাতো থাকবে না!
আজকে তোমার আকাশ রংগিন,
কালকে আলো জ্বলবে না।

আজকে যারে তুচ্ছ কর,
কালকে তোমার প্রভূ হবে!
কেউ কাউকে খাটো করে
কে হয়েছে বড় কবে!


কত রাজা বড়াই করে-
পালিয়ে গেছে দেশটা ছেড়ে!

নির্মূল তুমি করবে কারে?
গুপ্তরা সব তোমার ঘাড়ে!

তবুও তোমার বড়াই কিসে?
শরীর ভরা একই বিষে!

ওঝা'রা সব আসছে ধেয়ে!
তুমি ঘুমাও আফিং খেয়ে।

আবু সাইদ, হাদিরা সব-
উঠবে জেগে এক সাথে!
আসবে জুলাই নুতন করে
বিজয় নিয়ে ফিরবো ঘরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.