নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজকে ভালোবাসলে কাজ আমাকে ভালোবাসবে। তাই কাজকে সম্মান করতে হবে, করতে হবে শ্রদ্ধা। হউক ছোট হউক না বড়। কাজ তো কাজেই । আর আমার কাজটাই হলো অলসদের জাগিয়ে তোলা।

আকিব হাসান জাভেদ

আকিব হাসান জাভেদ › বিস্তারিত পোস্টঃ

হে খোদা, একটু বৃষ্টি দিন

২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৭

কি এক যন্ত্রণায় বুকটা দরদর করছে। মনে হচ্ছে ভেতরটা যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আকাশ জ্বলছে, রোদ যেন আগুন হয়ে শরীর পোড়াচ্ছে, বাতাস বইছে, ধুলো উড়ে চারদিকে অন্ধকার করে দিচ্ছে।
আকাশে ঘন কালো মেঘ জমে আছে , যেন বৃষ্টি নামবে, যেন একটু স্বস্তি আসবে। কিন্তু সেই বৃষ্টি আর আসে না। শুধু দূরে দূরে ঘুরে বেড়ায়, আবার হারিয়ে যায়। আর নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শুধু অপেক্ষা করে, আশা নিয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে।
তীব্র রোদে মাটি যেন পুড়ে যাচ্ছে, ঘাম ঝরছে অবিরাম। ছায়ার নিচেও শান্তি নেই, পাখিরাও গাছের পাতার আড়ালে আশ্রয় নিচ্ছে। তবুও প্রকৃতি নীরব এক ফোঁটা বৃষ্টিও নেই।
যন্ত্রণার আর সীমা থাকছে না। বিদ্যুৎ নেই, তেল নেই, বৃষ্টি নেই সবকিছু যেন থমকে গেছে। কোথায় যাবো, কার কাছে দাঁড়াবো?
শেষ ভরসা এখন শুধু একটাই হে খোদা, এবার একটু বৃষ্টি দিন। এই পুড়ে যাওয়া দেশটাকে আপনার করুণায় একটু শান্ত করে দিন।
হয়তো তখনই আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরবে, আর সেই ফোঁটার ছোঁয়াতেই মানুষের ক্লান্ত বুকটা হালকা হয়ে যাবে। সবাই তখন স্বস্তির এক গভীর নিশ্বাস ফেলবে, গা ভেজা শরীরে আনন্দ নিয়ে ছুটে বেড়াবে এপার-ওপার আর ভেজা চোখে, ভেজা মাটির গন্ধে বলবে খোদা, আপনি সত্যিই আমাদের বৃষ্টি দিয়েছেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: প্রতি বছর এসময়টা প্রচন্ড গরম পড়ে। এই গরমের দরকার আছে। নইলে আম, কাঠাল, জাম পাকবে কি করে?
আল্লাহকে ডেকে কোনো লাভ নাই। এটা প্রাকতিক একটা বিষয়। আপনাকে বুঝতে হবে। যদি আল্লাহকে ডাকলেই বৃষ্টি হয়ে যেতো, তাহলে তো কোনো কথাই ছিলো না!!

গাঁজায় যুদ্ধ হতো না। ইরাকের লোকজন মরতো না। আল্লাহকে ডেকে ডেকে সব সমস্যার সমাধান করে ফেলা যেতো।

আমার মন্তব্য পড়ে আপনার কি মনে হচ্ছে আমি নাস্তক? না আমি নাস্তিক নই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.