| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ এম এ আলী
সাধারণ পাঠক ও লেখক

আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল শুধু চোখ, ছিল কৌতূহল
আর ছিল এক অদম্য শব্দ
কেন?
সেই কেনএর ভিতরেই
জেগে উঠেছিল যুক্তির প্রথম আলো।
দেবতার কাহিনি তখনও
ঢেকে রেখেছিল প্রকৃতির মুখ
তবু কোনো এক সাহসী মন বলেছিল
ঘটনারও কি নিজস্ব কোনো কারণ নেই?
আকাশের বজ্র কি শুধু দেবতার ক্রোধ,
নাকি প্রকৃতির বুকে তারও কোনো নিয়ম আছে?
প্রথম সর্গ : মাইলেটাসের থেলিস
খৃস্টের জন্মের ৬শত বছর পুর্বে
প্রাচীন গ্রিসের
মাইলেটাসের তীরে একদিন
থেলিস চাইলেন সাগরের পানে
মিথের আঁধার সরিয়ে দিয়ে
প্রশ্ন তুললেন প্রকৃতির টানে।

সবকিছুতেই দেবতার অস্তিত্ব
মনে ছিল তাঁর গভীর বিশ্বাস
সবকিছুই ঈশ্বরে পরিপূর্ণ
এই বাণী আজও জাগায় আশ্বাস।
জলই নাকি আদিম উপাদান
জল থেকেই সৃষ্টির শুরু
বিশ্বের যত রহস্য আছে
জলের মাঝেই খুঁজলেন গুরু।
চুম্বক যখন লোহা টানে
ভাবলেন তিনি আত্মারই খেলা
অদৃশ্য শক্তি টানে লোহাকে
সেখানেই আত্মার সন্ধান মেলা।
চুম্বকের সেই আকর্ষণ দেখে
বললেন আত্মার আছে গতি
অদৃশ্য হয়েও চলতে পারে সে
প্রকৃতির মাঝে তারই জ্যোতি।
তারপর এল জ্যামিতির পালা
রেখা, কোণ আর বৃত্তের জ্ঞান
থেলিস দিলেন যুক্তির আলো
নতুন হলো গণিতের গান।
বৃত্তকে ব্যাসে ভাগ করলে
দুই অর্ধে সমান তার রূপ
সমদ্বিবাহু ত্রিভুজে সমান কোণ
যুক্তির আলোয় দূর হলো ভুল।
দুই সরলরেখা ছেদ করলে যখন
বিপ্রতীপ কোণ সমান হয়
অর্ধবৃত্তে অঙ্কিত কোণ
সমকোণেরই পরিচয় পায়।

এক বাহু, তার দু’প্রান্তের কোণ
দেওয়া থাকলেই ত্রিভুজ গড়া
থেলিসের জ্ঞানের স্পর্শে তখন
জ্যামিতির পথ হলো আলোকভরা।
পিরামিডের উচ্চতা মাপলেন তিনি
ছায়ার হিসাব কষে
গণিত দিয়ে প্রকৃতিকে মাপা
নতুন যুগের দ্বার খুলে বসে।
গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শন, বিজ্ঞান
জ্ঞানচর্চায় দিলেন নতুন প্রাণ
তাই ইতিহাসের পাতায় আজও
উজ্জ্বল তাঁর নাম ও অবদান।
প্রকৃতিকে প্রশ্ন করার সাহস
প্রথম জাগালেন যিনি
পৃথিবীর প্রথম বিজ্ঞানী নামে
স্মরণীয় সেই মহাজ্ঞানী।

তিনি আর কেউ নন
মাইলেটাসের মহামনীষী থেলিস
যাঁর চিন্তার আলোয়
বিজ্ঞান পেল নতুন দিশা,আর মানুষের প্রশ্ন পেল
যুক্তির ভাষা ও নতুন আশা।
জ্যামিতির বিপ্লবপুরুষ পীথাগোরাস মহান
জ্ঞান সাধনায় ছিলেন তিনি অমর জ্ঞানীপ্রাণ
থেলিস-অ্যানাক্সিম্যান্ডারের জ্ঞানের ধারায় গড়া
গণিতের নতুন পথে থেলিসরই পদচিহ্ন আঁকা।
মিলেটাস ছিল তখন জ্ঞানীদের ভূস্বর্গ
পণ্ডিত-দার্শনিকের মিলনভূমি অনর্গল
বিজ্ঞান, দর্শন, স্থাপত্য, ভূগোল আর গণিতের পাঠ
সেখানেই গড়ে উঠেছিল জ্ঞানের কত পাঠশালা-ঘাট।
মিলেটাস শহরের ধ্বংসাবশেষ; source: greekboston.com
এশিয়া মাইনরের সেই জ্ঞানভূমির কোলে
জ্ঞান আর চিন্তার আলো জ্বলত দিগন্তজুড়ে
সেই মাটিরই ঐতিহ্যে, জ্ঞানের দীপ জ্বেলে
পীথাগোরাস স্মরণীয় আজও বিশ্বের হৃদয় মেলে।
পীথাগোরাস ৫২৭– ৪৯৭ খ্রিস্টপূর্বাব্দ
দ্বিতীয় সর্গ - শূন্যের আবিষ্কার ইতিহাসের এক মহাকাব্য
খ্রিস্টপূর্ব ৩২৭-এর কথা
সিন্ধুতীরে এলেন এক বিজয়ী সম্রাট
অ্যালেকজান্ডার বিশ্বজয়ের স্বপ্ন চোখে
সঙ্গে তাঁর সৈন্যদল, বিজয়ের উন্মাদ রাত।
দেখলেন এক সাধু বসে পাথরের উপর
আকাশের দিকে স্থির দৃষ্টি তার
জিমনোসোফিস্ট, নগ্ন সেই সাধু
চিন্তায় যেন খুঁজছেন অনন্ত সত্বার মধু।
কী করছ এখানে? সম্রাটকে জিজ্ঞাসিলেন সাধু
আমি বিশ্বজয় করছি উত্তর দিয়ে , বীরের প্রশ্ন
তুমিই বা এখানে কী করছ
বললেন সাধু হেসে, আমি শূন্যতা অনুভব করছি
দু’জনের হাসিতে থমকে গেল সময়ের পথ।
একজনের চোখে পৃথিবী জয়
অন্যজনের চোখে শূন্যতার ধ্যান
দু’জনেই ভাবলেন, অন্যজন বুঝি
জীবনের সত্য থেকে কত অজ্ঞান!
কিন্তু ইতিহাসের বিস্ময় এখানেই
এই সাক্ষাৎ নয় শূন্যের জন্মকথা
শূন্যের ধারণা ভারতীয় জ্ঞানভূমিতে
ধীরে ধীরে পেল সংখ্যার ভাষা।
খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর ভারতে
স্থান-ধারণার চিহ্নের দেখা মেলে
সংখ্যার ঘরে ফাঁকা স্থান বোঝাতে
শূন্যের বীজ তখনই প্রায় জেগে উঠে।
৫ম শতাব্দীতে আর্যভট্ট এলেন
গণিতের আকাশে জ্বাললেন জ্ঞানের আলো
স্থানীয় মানের গভীর ধারণা দিয়ে
সংখ্যার জগৎ করলেন আরও ভালো।
তারপর ৬২৮ খ্রিস্টাব্দে,
ব্রহ্মগুপ্ত লিখলেন যুগান্তকারী বাণী
শূন্যকে গণিতের নিয়মে আনলেন তিনি
নতুন পথে চলল সংখ্যার কাহিনি।

“শূন্য” আর শুধু ফাঁকা নয়,
হলো গণনার এক স্বতন্ত্র স্থান
ধন থেকে ঋণ, সংখ্যা থেকে শূন্য
নতুন যুক্তিতে খুলল জ্ঞানের দ্বার।
৮৭৬ খ্রিস্টাব্দে গোয়ালিয়রের শিলালেখে
শূন্যের চিহ্ন পেল ঐতিহাসিক সাক্ষ্য
ছোট্ট এক বিন্দু কিন্তু তার শক্তি
বদলে দিল গণিতের সমগ্র বাক্য।
Temple of zero
ভারত থেকে জ্ঞানের সেই আলো
আরবের পথে ছড়িয়ে গেল দূর
৯ম শতাব্দীতে আল-খোয়ারিজমির লেখায়
হিন্দু-আরবি সংখ্যাপদ্ধতি পেল সুর।
তারপর সে সংখ্যা পাড়ি দিল পশ্চিমে
ইউরোপে পৌঁছাল নতুন পরিচয়ে
১২০২ খ্রিস্টাব্দে ফিবোনাচ্চির Liber Abaci
শূন্যসহ হিন্দু-আরবি সংখ্যা ছড়িয়ে দিল বিশ্বময়।
Fibonacci's Liber abaci was one of the most important books on mathematics in the Middle Ages, introducing Arabic numerals and methods throughout Europe
একটি বিন্দু দেখতে যেন কিছুই নয়
তবু তার মাঝেই অসীম সম্ভাবনা
এক পাশে বসলে দশ হয় এক
আরেক পাশে বদলায় সংখ্যার ঠিকানা।
শূন্য মানে শূন্যতা তবু
শূন্যই আবার পূর্ণতার দ্বার
গণিতের ভাষায় তার আবির্ভাবে
অসীম হলো মানুষের অধিকার।
সিন্ধুতীরে সাধুর সেই “শূন্যতা”
আর সংখ্যার শূন্য এক নয় ইতিহাসে
তবু প্রাচীন মানুষের সেই চিন্তার পথ
আজও বেঁচে আছে গণিতের নিশ্বাসে।
খ্রিস্টপূর্ব ৩২৭-এর সিন্ধুতীর থেকে
৬২৮-এর ব্রহ্মগুপ্তের জ্ঞান
৮৭৬-এর শিলালেখ পেরিয়ে
১২০২-এ ছড়িয়ে পড়ল বিশ্বজ্ঞান।
তাই শূন্য কোনো ‘কিছুই নয়’ নয়
সে গণিতের এক মহাশক্তি
শূন্যকে বুঝে মানুষ একদিন
গুনল অসীম, মাপল অনন্তের গতি।
শূন্য—একটি বিন্দু, অথচ মহাবিশ্বের দ্বার
ভারতের জ্ঞানভূমি থেকে ছড়িয়ে পড়ল যার আলো অপার।
পিথাগোরাস ও তার সংখ্যাপ্রেম নিয়ে অবিশ্বাস্য যত কাহিনী
তৃতীয় সর্গ ? পিথাগোরাস ও সংখ্যার মহাসুর
(খৃস্টের জন্মের পাঁচশত বছর পুর্বে)
তারপর এলেন পিথাগোরাস
সংখ্যার নীরব রাজ্য জুড়ে
খুঁজলেন তিনি বিশ্বব্রহ্মাণ্ডের
অদৃশ্য সুরের গোপন সুর।
রেখা, অনুপাত, সংখ্যা আর ছন্দ
সবকিছুর মাঝে এক সূত্রের টান
দৃশ্যমান এই জগতের অন্তরালে
লুকিয়ে আছে সংখ্যার বিধান।
পিথাগোরাস বললেন
সবকিছুর পেছনে আছে সংখা
নক্ষত্রের গতি, সাগরের ঢেউ,
সুরের ওঠানামা সব তার কাছে
কেবলি সংখ্যার আপুর্ব এক খেলা ।
আজও বিজ্ঞানী মহাকাশ পানে
খোঁজেন সমীকরণের ভাষা
প্রকৃতির সব রহস্য বুঝতে
সূত্রের পেছনে ছুটে নিরাশাহীন আশা।
মহাবিশ্বের যত জটিল খেলা
সংখ্যায় কি তার উত্তর মেলে?
এই প্রশ্নেরই পথ ধরে আজও
বিজ্ঞান এগিয়ে চলে নিরন্তর কৌতূহলে।
পিথাগোরাসের কাছে দশ ছিল
সংখ্যার জগতের শ্রেষ্ঠ রতন
এক, দুই, তিন আর চার যোগ করলে
দশ পূর্ণতার যেন প্রতীক তখন।
১ + ২ + ৩ + ৪ = ১০,
চার সংখ্যায় পূর্ণতার গান
এই চার বিন্দু সাজিয়ে গড়েন
টেট্রাকটিসের ত্রিভুজ-জ্ঞান।

টেট্রাকটিসের বিন্দুতে বিন্দুতে
জ্যামিতি পেল রহস্যময় রূপ
সংখ্যা যেন আকার পেল সেখানে
নীরব গণিত হলো সুরেরই ধূপ।
তারপর এল সংগীতের বিস্ময়
তার, দৈর্ঘ্য, অনুপাত আর স্বর
সংখ্যার নিয়ম মেনে যখন
সুরে উঠল মধুর ঝংকার।
পিথাগোরাস দেখলেন বিস্ময়ে
সংখ্যা আর সুর একই বন্ধনে
গণিত যেন গান হয়ে বাজে
বিশ্বব্রহ্মাণ্ডের গভীর স্পন্দনে।

তাঁর চোখে সংখ্যা শুধু সংখ্যা নয়
ছিল মহাবিশ্ব বোঝার চাবি
সংখ্যার ভেতর লুকিয়ে আছে
সৃষ্টির রহস্য, অনন্ত ছবি।
আজও তাই বিজ্ঞানীর হাতে
সমীকরণ জ্বালে আলোর প্রদীপ
অজানাকে জানার অভিযাত্রায়
পিথাগোরাসের ভাবনা আজও সঙ্গী অদ্বিতীয়।
হয়তো সব রহস্যের শেষ উত্তর
মানুষ কোনোদিন পাবে না খুঁজে,
তবু সংখ্যার সেই নীরব সুর
আজও ডাকে জ্ঞানীর হৃদয় বুঝে।
সংখ্যা থেকে সুর, সুর থেকে মহাকাশ
একই সূত্রের অদৃশ্য বন্ধন
পিথাগোরাসের সেই স্বপ্ন আজও
বিজ্ঞানীর মনে জাগায় অন্বেষণ।
পিথাগোরাসের পর আর্কিমিডিস ও লিভারের মহাশক্তি
পিথাগোরাসের সংখ্যার সুর
যখন ছড়িয়ে গেল বিশ্বময়
জ্যামিতির সেই যুক্তির পথ ধরে
নতুন এক জ্ঞানী এলেন সময়।
খ্রিস্টপূর্ব ২৮৭ সালে
সিরাকিউজে জন্ম তাঁর,
নামটি তাঁর আর্কিমিডিস
বিজ্ঞান-গণিতে দীপ্ত অপরিসীম তারকার।
সংখ্যা যেখানে সূত্রের ভাষা
রেখা যেখানে যুক্তির গান
সেখানেই তিনি খুঁজলেন শক্তির
অদৃশ্য নিয়মের সন্ধান।
বললেন তিনি লম্বা এক দণ্ড
একটি স্থির বিন্দু যদি পায়
সামান্য শক্তি দূরে প্রয়োগে
বৃহৎ ভারও নড়তে চায়।
দণ্ডের মাঝখানে ভরকেন্দ্র নয়
যেখানে স্থির থাকে অবলম্বন
সেই বিন্দুটিই ফুলক্রাম
সেখানেই বদলায় শক্তির চলন।
এক পাশে যদি ভার থাকে ভারী
অন্য পাশে বাহু হয় দীর্ঘ
দূরত্ব বাড়ালে কম শক্তিতেও
ভার ওঠে এটাই সূত্রের যুক্তি।
বল × দূরত্ব এই সহজ বাণী
লুকিয়ে রাখে গভীর জ্ঞান
সমতার মুহূর্তে দুই পাশে
মেলে শক্তির ভারসাম্য-প্রমাণ।
F1 x d1 = F2 x d2
দুটি পাশে সমান হলে টান
একদিকে বল যদি কমও হয়
দীর্ঘ বাহু দেয় তাকে সম্মান।
তাই তো একদিন কল্পনার ভাষায়
বিশ্বকে শুনিয়েছিলেন তিনি
আমাকে দাঁড়ানোর একটি জায়গা দাও,
আর যথেষ্ট দীর্ঘ লিভার দাও
পৃথিবীকেও আমি টেনে তুলব।

পৃথিবী সরানোর সে কথা ছিল
যান্ত্রিক শক্তির এক রূপক গান
অসীম ভারও যুক্তির কাছে
পেতে পারে নড়ার সম্ভাবনা।
লিভার, কপিকল, স্ক্রু ও যন্ত্রে
প্রকৃতির শক্তি পেল নতুন পথ
মানুষের হাতে যুক্তি যখন
বাস্তব হলো, বদলে গেল জগত।
পিথাগোরাস বলেছিলেন
সংখ্যার মাঝে বিশ্ববিধান
আর্কিমিডিস দেখালেন পরে
সংখ্যায় মাপা যায় শক্তির টান।
একজন শুনলেন সংখ্যার সুর
অন্যজন মাপলেন শক্তির ভাষা
দু’জনের জ্ঞানের সেতু পেরিয়ে
বিজ্ঞান পেল নতুন আশা।
খ্রিস্টপূর্ব ২১২-তে থামল তাঁর জীবন
কিন্তু থামেনি তাঁর জ্ঞানের ধারা
সিরাকিউজের মাটি পেরিয়ে
আজও তাঁর সূত্র পৃথিবীজোড়া।
পিথাগোরাসের সংখ্যা থেকে
আর্কিমিডিসের বলের গান
যুক্তি, গণিত, জ্যামিতি মিলে
মানুষ শিখল প্রকৃতির প্রাণ।
দণ্ডটি সরল, সূত্রটি গভীর
একটি বিন্দুতে বদলায় ভার
আর্কিমিডিস দেখিয়ে গেলেন
যুক্তির শক্তিই সবচেয়ে অপার।
তৃতীয় সর্গ হেরাক্লিটাস ও পরিবর্তনের নদী
তৃতীয় সর্গ হেরাক্লিটাস ও পরিবর্তনের নদী
পিথাগোরাস সংখ্যার মাঝে
শুনেছিলেন সৃষ্টির গান
আর্কিমিডিস শক্তির সূত্রে
মেপেছিলেন জগতের টান।
একজন বলেছিলেনসংখ্যার ভাষায়
লুকিয়ে আছে বিশ্ব-রহস্য
অন্যজন দেখালেন যুক্তির বলে
ভারও হতে পারে অতি লঘু।
সেই জ্ঞানেরই পথ ধরে এবার
এল অন্য এক গভীর প্রশ্ন
এই যে জগৎ, এই যে জীবন
কেন তার রূপ বদলায় অনন্ত?
ইওনিয়ার মাটির কোলে
এল এক চিন্তার দীপ্তিমান
নাম তাঁর হেরাক্লিটাস
দর্শনের আকাশে এক উজ্জ্বল প্রাণ।

তাকালেন তিনি নদীর পানে
দেখলেন জলের অবিরাম স্রোত
এক মুহূর্তের জল আরেক মুহূর্তে
হারিয়ে যায় নতুন জলের জোয়ার।
তখন যেন নদীই হয়ে উঠল
বিশ্বের এক গভীর উপমা
মানুষ, প্রকৃতি, জীবন, সময়
কোনোটিই একদম স্থির নয়।
সবই প্রবাহমান-
বাজল তাঁর চিন্তার বীণা
স্থিরতার পাথর ভেঙে
চলমান জগতের খুলল জানালা।
তিনি বললেন
এক নদীতে কেউ দু’বার
গোসল করতে পারে না
কারণ নদীর জল বয়ে যায়
এক মুহূর্তও একই থাকে না।
তুমি যখন প্রথমবার নামলে
জল ছিল অন্য রকম
দ্বিতীয়বার যখন ফিরে এলে
সেই জল আর নেই একটুও।
কিন্তু শুধু নদীই কি বদলায়?
বদলায় মানুষও প্রতিক্ষণ
শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবা
তারপর বার্ধক্যের আগমন।
শরীর বদলায়, মনও বদলায়
বদলায় স্মৃতি, বদলায় আশা
আজ যে মানুষটি তুমি নিজে
কাল সে ও পাবে অন্য ভাষা।
পর্বত ক্ষয়ে নদী হয়
নদী কেটে গড়ে উপত্যকা
আগুন কাঠকে ছাই করে দেয়
রূপ বদলায় জগতের প্রতিটি রেখা।
বীজ থেকে বৃক্ষ
বৃক্ষ থেকে ফুল
ফুল থেকে ফল
জীবনের প্রতিটি অধ্যায়
পরিবর্তনেরই অনন্ত দোল।
তবে কি এই পরিবর্তন শুধু
অন্ধ, এলোমেলো, অর্থহীন?
সবকিছু যদি বদলেই যায়
তবে কি নেই কোনো গভীর ঋণ?
হেরাক্লিটাস বললেন- না।
পরিবর্তনেরও নিয়ম আছে
অদৃশ্য এক ছন্দের টান
বিশ্বের ভেতর কাজ করে চলে
এক গভীর যুক্তির বিধান।
সেই রহস্যময় নামটি তাঁর
গ্রিক ভাষায় Logos,
শুধু শব্দ নয়, শুধু বাণী নয়
বিশ্বের অন্তর্নিহিত যুক্তির আবেশ।
Logos মানে বাণী হতে পারে
হতে পারে যুক্তি, অর্থ, নিয়ম
বিশ্বের পরিবর্তনের অন্তরালে
যে শৃঙ্খলা রাখে সবকিছু সংযত।
আগুন যখন কাঠকে পোড়ায়
কাঠ হারিয়ে হয় ছাই
আগুনও বদলায়, ধোঁয়া ওঠে
কিছুই আগের মতো নেই তাই।

তবু সে পরিবর্তন খেয়ালখুশি নয়
প্রকৃতির নিয়মে চলে তার গতি
আগুনের ধর্ম, পদার্থের রূপান্তর
সবকিছুর পেছনে যুক্তিরই নীতি।
কাঠ থেকে আগুন
আগুন থেকে ধোঁয়া
ধোঁয়া মিশে আকাশে
রূপ বদলায় অবিরাম
তবু নিয়ম থাকে তার পাশে।
এই যে পরিবর্তনের অন্তর্লীন
অদৃশ্য ছন্দ, অমোঘ বিধান
হেরাক্লিটাসের Logos যেন
সেই বিশ্ব-শৃঙ্খলারই নাম।
কিন্তু Logos কি তবে ঈশ্বর?
এ প্রশ্ন এলে থামতে হয় ক্ষণ
হেরাক্লিটাসের Logos-কে সরাসরি
ঈশ্বর বলা নয় যথার্থ ব্যাখ্যা কখনো।
পরে স্টোয়িক চিন্তায়
পেল সে আরও নতুন অর্থ
খ্রিস্টীয় দর্শনের পথ ধরে
Logos হলো আরও বিস্তৃত তত্ত্ব।
কিন্তু হেরাক্লিটাসের কাছে
এ ছিল অন্য এক গভীর বোধ
পরিবর্তনের মধ্যকার নিয়ম,
বিশ্বের অন্তর্গত যুক্তির প্রবাহ।
অর্থাৎ স্থির কোনো পাথর
বিশ্বকে রাখে না ধরে,
বরং পরিবর্তনের মধ্যেই
নিয়ম হারায় না তার ছন্দ ।
সবই বদলায়
তবু সবকিছু বিশৃঙ্খলা নয়
সবই প্রবাহমান
তবু প্রবাহেরও একটি নিয়ম রয়।
নদী বদলায়,
তীর বদলায়
জলের সঙ্গে বদলায় তার রূপ
তবু নদীর প্রবাহের মধ্যে
থাকে এক অদৃশ্য সুর।
মানুষ বদলায় সভ্যতা বদলায়
সাম্রাজ্য ওঠে, সাম্রাজ্য যায়
কালের স্রোতে পুরোনো পৃথিবী
নতুন পৃথিবীর জন্ম দেয়।
আজকের সূর্য,আগামীর সূর্য
দুটিই যেন একই আলো
কিন্তু সময়ের নদীতে
কোনো মুহূর্ত ফিরে আসে না ভালো।
তাই পরিবর্তনকে ভয় নয়
তাকে বুঝতে হবে জ্ঞানের চোখে
জগতের চলার নিয়ম খুঁজতে হবে
পরিবর্তনেরই গভীর বুকে।
পিথাগোরাস শুনেছিলেন
সংখ্যার নীরব সঙ্গীত
আর্কিমিডিস মেপেছিলেন
শক্তির অদৃশ্য গতি।
হেরাক্লিটাস দেখালেন এবার
জগতের আরেক মহাসত্য
স্থিরতা নয়, পরিবর্তনই জীবন
আর পরিবর্তনের মধ্যেই নিয়মের নিত্যতা।
নদীর জলে হাত বাড়ালে
জলটি থাকবে না হাতে
তবু নদী বয়ে যাবে
নিজের অদৃশ্য বিধানের সাথে।
এক নদীতে দু’বার নামা যায় না
এই কথার গভীরে তাই
শুধু নদীর গল্প নয়
সমগ্র জীবনের প্রতিচ্ছবি পাই।
আমরাও সেই নদীর মতো
সময়ও সেই স্রোতের টান
গতকাল আর আজ এক নয় কখনো
তবু জীবন এগোয় অবিরাম।
শেষে তাই হেরাক্লিটাস
যেন ফিসফিসিয়ে বলেন
বদলাবে সব,বদলাবে জগৎ
বদলাবে তোমার আমিও
কিন্তু পরিবর্তনের অন্তরালে
এক গভীর নিয়ম বয়ে চলেছে
সেই অদৃশ্য ছন্দকে চিনিও।
পিথাগোরাসের সংখ্যার সুর
আর্কিমিডিসের যুক্তির বল
হেরাক্লিটাসের প্রবাহ-দর্শন
তিন ধারায় জ্ঞানের জল।
সংখ্যা থেকে শক্তি,শক্তি থেকে গতি
গতি থেকে পরিবর্তনের গান
মানবচিন্তার দীর্ঘ অভিযাত্রায়
এভাবেই জ্বলে জ্ঞানের প্রাণ।
নদী বয়, সময় বয়,
সভ্যতা বয় অনন্ত স্রোতে
সবই পরিবর্তনশীল
তবু Logos-এর অদৃশ্য ছন্দ
বিশ্বকে রাখে তার নিজস্ব পথে।
চতুর্থ সর্গ : ডায়োজিনিসের সূর্য
হেরাক্লিটাস বলেছিলেন
সবই প্রবাহমান
নদীর জলে স্থিরতা নেই
পরিবর্তনেই জীবনের গান।
সেই স্রোতের বহু পরে
গ্রিসের মাটিতে এলেন এক জন
রাজপ্রাসাদের চাকচিক্য ছেড়ে
খুঁজলেন জীবনের অন্য রকম ধন।
ডায়োজিনিস সিনোপের সেই দার্শনিক,
খ্রিস্টপূর্ব ৪১২–৩২৩-এর কাল
ধন, খ্যাতি, বিলাস ত্যাগ করে
সরল জীবনেই খুঁজলেন ভালো থাকার চাল।
পরিত্যক্ত এক বিশাল ভাঁড়
সেটিই যেন তাঁর ঘর
প্রকৃতির কাছে ঋণী মানুষ
এই ছিল তাঁর অন্তরের স্বর।
দিনের আলোয় প্রদীপ হাতে
ঘুরতেন তিনি নগরপথে
লোকেরা হাসত, প্রশ্ন করত
কী খোঁজো এমন ব্যস্ততাতে?
ডায়োজিনিস বলতেন মৃদু হেসে
খুঁজি একজন সত্যিকারের মানুষ
মানুষের ভিড়ে মানুষ খোঁজা
তাঁর দর্শনের গভীর প্রকাশ।
একদিন এলেন আলেকজান্ডার
বিশ্বজয়ের অদম্য নায়ক
বললেন আমি আলেকজান্ডার দ্য গ্রেট
উত্তর আমি ডায়োজিনিস, সিনিক।
আমাকে কি তুমি ভয় পাও না?
সম্রাট করলেন প্রশ্ন
ডায়োজিনিস বললেন হেসে
ভয় পাব কেন? বলো তো, তুমি ভালো না মন্দ?
অবশ্যই ভালো বললেন রাজা
দার্শনিক বললেন দিয়ে হাসি
তবে ভালোকে ভয় পায় কে?
ভয়েরই বা কী আছে সেখানে?
সম্রাট মুগ্ধ হলেন শুনে
ক্ষমতার অহং হলো ক্ষীণ
এক ভাঁড়ের বাসিন্দার কাছে
রাজদণ্ডও যেন হলো মলিন।
একদিন রাজাকে জিজ্ঞেস করলেন সিনিক
ভবিষ্যতের পরিকল্পনা কী?
গ্রিস জয় করব।
তারপর?
এশিয়া মাইনর,তারপর পৃথিবী জুড়ি।
তারপর? ডায়োজিনিস আবার-
রাজা বললেন বিশ্রাম নেব।
দার্শনিক তখন হেসে বললেন
সে কাজটি এখনই করলে কেমন হয় তবে?
কথাটি ছোট, অথচ গভীর
রাজা থমকে ভাবলেন মনে
যে সুখের জন্য বিশ্বজয়
সে সুখ কি নেই এই ক্ষণে?
আরেকদিন সম্রাট এসে
দাঁড়ালেন তাঁর সামনে
বললেন আপনার জন্য কিছু
করতে পারি কি আমি?
ডায়োজিনিস তখন রোদ পোহাচ্ছিলেন,
চোখ মেলে বললেন শুধু
একটু সরে দাঁড়াও, বাপু
তোমার ছায়ায় রোদটা ঢেকে গেল যেন!
বিশ্বজয়ী সম্রাট দাঁড়িয়ে রইলেন
দিতে চাইলেন ধন-মান
কিন্তু যার প্রয়োজন কেবল সূর্য
তাকে দিবে কী সম্রাটের দান?
ক্ষমতা পারে নগর জয় করতে
ধন পারে প্রাসাদ ভরাতে
কিন্তু নিজের প্রয়োজন যে বোঝে
তাকে কী দিয়ে কেনা যায় পৃথিবীতে?
আলেকজান্ডার নাকি বলেছিলেন
আমি যদি আলেকজান্ডার না হতাম
তবে ডায়োজিনিস হতে চাইতাম।
একজন চেয়েছিলেন পৃথিবী
অন্যজন চেয়েছিলেন মুক্তি
একজনের হাতে সাম্রাজ্য
অন্যজনের হাতে আত্মতৃপ্তি।
হেরাক্লিটাসের প্রবাহের পরে
ডায়োজিনিস দিলেন আরেক বাণী
জীবন যত সরল হয়
ততই মানুষ হতে পারে স্বাধীন
ততই হালকা হয় তার প্রাণখানি।
ধন নয়, খ্যাতি নয়
ক্ষমতা নয় জীবনের শেষ পরিচয়
কী প্রয়োজন, আর কী প্রয়োজন নয়
তা জানা সেই তো প্রজ্ঞার জয়।
একটি ভাঁড়, এক টুকরো রোদ
আর স্বাধীনতার বিশাল আকাশ
ডায়োজিনিস দেখিয়ে গেলেন
কমের মাঝেও পূর্ণ হতে পারে জীবন-নিবাস।
রাজা জিততে পারেন পৃথিবী
জ্ঞানী জিততে পারেন নিজেকে
যে নিজের প্রয়োজনকে জয় করেছে
তার স্বাধীনতা কেড়ে নেয় কে?
পঞ্চম সর্গ অস্তিত্ব, প্যারাডক্স ও যুক্তির পথ
ডায়োজিনিসের সূর্য পেরিয়ে
জ্ঞান এগোল আরও দূর
মানুষ তখন প্রশ্নের মাঝে
খুঁজছে সত্যের গভীর সুর।
হেরাক্লিটাস বলেছিলেন
সবই প্রবাহমান
নদীর মতো বদলায় জগৎ
বদলায় জীবন, বদলায় প্রাণ।
কিন্তু অন্য প্রান্তে তখন
উঠল এক কঠিন প্রশ্ন
যদি সবই বদলে যায়
তবে সত্যের স্থির রূপ কোনটি?
এ প্রশ্নের সম্মুখে এসে
দাঁড়ালেন এক মহামনীষী
পারমেনিদিস-
যুক্তির কঠিন পাথরের মতো স্থির।

খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর
এলিয়ার সেই দার্শনিক বললেন
যা আছে, তা আছে
যা নেই, তাকে কীভাবে ভাববে?
অস্তিত্ব যদি সত্যিই থাকে
তবে তার বিপরীত কোথায়?
নেই বলে যাকে ডাকি আমরা
চিন্তার মাঝে সে আসে কীভাবে?
ইন্দ্রিয় দেখায় বদল
কিন্তু যুক্তি খোঁজে স্থির সত্য
এই দুইয়ের দ্বন্দ্বে তখন
যুক্তির দর্শন পেল নতুন মহত্ত্ব।
পারমেনিদিসের পাশে এসে
তাঁর শিষ্যের মতো এক মন
এলিয়ার জেনো
যুক্তির হাতে তুললেন প্রশ্নের অস্ত্র।
ছবি : জিনো সত্য ও মিথ্যার দরজা দেখাচ্ছেন।
খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে
জেনো গড়লেন প্যারাডক্সের জাল,
সত্যকে যাচাই করতে গিয়ে
প্রশ্ন করলেন গতি কি সত্যিই সহজ চাল?
দৌড় শুরু করল অ্যাকিলিস
সামনে ছুটল ধীর কচ্ছপ
অ্যাকিলিস যতই কাছে আসে
দূরত্ব যেন পায় নতুন রূপ।
আগে যে সামান্য দূরত্ব ছিল
তার অর্ধেক পেরোয় বীর
তারপর আবার বাকি অর্ধেক
এভাবে পথ হয় অসীম গভীর।
তাহলে কি অ্যাকিলিস কখনো
কচ্ছপটিকে পারবে না?
গতি যদি এমনই হয়,
তবে পথের শেষ কোথায় বলা ?
আরেক প্যারাডক্সে জেনো বললেন
আকাশে উঠল একটি তীর
একটি মুহূর্তে সে স্থির
পরের মুহূর্তেও স্থির যেন ধীর।
যদি প্রতিটি ক্ষণে তীর স্থির থাকে
তবে কীভাবে সে চলে?
গতি কি তবে চোখের ভুল
নাকি যুক্তির জালে সত্য দোলে?
প্রশ্নগুলো উত্তর নয়
বরং চিন্তার দরজা খুলল
একটি ধারণাকে শেষ প্রান্তে নিয়ে
মানুষ নিজেকেই প্রশ্ন করল।
কোনো মতকে সত্য বলার আগে
তার পরিণতি দেখতে হবে
যুক্তির পথ যতদূর যায়
সেখান পর্যন্ত হাঁটতে হবে।
পারমেনিদিস দিলেন অস্তিত্বের প্রশ্ন
জেনো দিলেন যুক্তির পরীক্ষা
একজন বললেন সত্য স্থির
অন্যজন দেখালেন চিন্তার জটিল রেখা।
তারপর কালের স্রোত বয়ে
এল আরও এক জেনো নাম
কিন্তু তিনি এলিয়ার জেনো নন
ভিন্ন মানুষ, ভিন্ন তাঁর ধ্যান।
খ্রিস্টপূর্ব ৩৩৪ সালের কাছাকাছি
জন্ম নিলেন জেনো অব সিটিয়াম
পরে যাঁর চিন্তার ভিতের উপর
গড়ে উঠল স্টোয়িক দর্শনের ধাম।

তিনি বললেন
সবকিছু আমাদের হাতে নয়
কিছু আছে আমাদের নিয়ন্ত্রণে
কিছু থাকে নিয়তির স্রোতে রয়।
যা নিজের হাতে সেখানে যত্ন
যা নিজের হাতে নয় সেখানে ধৈর্য
প্রকৃতি ও যুক্তির সঙ্গে মিল রেখে
জীবন হোক সংযত, সরল ও নির্ভয়।
সম্পদ, খ্যাতি, বাহ্যিক সাফল্য
সবই হতে পারে ক্ষণস্থায়ী
কিন্তু মানুষের চরিত্র ও প্রতিক্রিয়া
তার নিজের হাতে এই শিক্ষা অম্লানই।
এখানে তাই দুই জেনো
ইতিহাসে দাঁড়ান দুই তীরে
এলিয়ার জেনো প্রশ্ন করেন গতি নিয়ে
সিটিয়ামের জেনো শেখান জীবনকে যুক্তির নীড়ে।
একজনের হাতে প্যারাডক্স
অন্যজনের হাতে আত্মসংযম
একজন যুক্তির সীমা দেখান
অন্যজন শেখান অন্তরের সংযম।
পারমেনিদিসের স্থির অস্তিত্ব
হেরাক্লিটাসের পরিবর্তনের ধারা
জেনোর প্যারাডক্স পেরিয়ে
চিন্তা হলো আরও গভীর, আরও সারা।
নদী বয়ে যায়, প্রশ্ন জাগে
যুক্তি খোঁজে তার উত্তর
মানুষ যত প্রশ্ন করতে শেখে
জ্ঞান ততই হয় সুদূর।
অস্তিত্ব থেকে পরিবর্তন
পরিবর্তন থেকে প্যারাডক্স
প্যারাডক্স থেকে আত্মসংযম
এই পথেই এগোয় মানবচিন্তার রথ।
সময়ের স্রোতে দার্শনিকেরা
একেকটি প্রদীপ জ্বালেন
একজন প্রশ্ন রেখে যান
পরের জন তার পথ ধরেই চলেন।
সত্যের পথ শেষ হয়নি আজও
প্রশ্নেরও হয়নি অবসান
মানুষ যত ভাবতে শিখবে
ততই খুলবে জ্ঞানের নতুন দ্বার।
ষষ্ঠ সর্গ সক্রেটিস : প্রশ্নের আলো ও বিষের পেয়ালা

পারমেনিদিস বললেন
যা আছে, তা আছে
যা নেই, তাকে অস্তিত্ব দিও না
জেনো প্যারাডক্সের জালে
গতির পথ করলেন প্রশ্নময়।
জেনো অব এলিয়া দেখালেন
একটি প্রশ্নের শেষ প্রান্তে
আরেকটি প্রশ্ন দাঁড়ায়
যুক্তি যত এগোয় সামনে
ততই গভীর হয় চিন্তার ছায়া।
তারপর এথেন্সের পথে
একদিন এলেন এক মানুষ
রাজা নন, সেনাপতি নন
ধনবান কোনো মহাপুরুষও নন
তবু তাঁর প্রশ্নের সামনে
কেঁপে উঠল জ্ঞানের আসন।
সক্রেটিস
খ্রিস্টপূর্ব ৪৬৯/৪৭০ নাগাদ
এথেন্সের মাটিতে জন্ম তাঁর;
শরীরচর্চা, সঙ্গীত, কাব্য ও জীবনের নানা কাজে
ছিল তাঁর বিচরণ,
কিন্তু তাঁর প্রকৃত অস্ত্র ছিল
প্রশ্ন।
আগোরার ব্যস্ত পথ
মানুষের ভিড়, কথার মেলা
সেখানেই তিনি দাঁড়িয়ে
জিজ্ঞাসা করতেন নির্ভয়ে
তুমি যা জানো বলে মনে করছ
সত্যিই কি তা জানো?
কেউ বলত
ন্যায় মানে বন্ধুর উপকার
তিনি মৃদু হেসে প্রশ্ন করতেন
“বন্ধু যদি অন্যায় করে
তবু কি তার উপকার করাই ন্যায়?
কেউ বলত
সাহস মানে ভয় না পাওয়া
আবার প্রশ্ন আসত
যে বিপদের অর্থই বোঝে না
তার ভয় না পাওয়াকে
সাহস বলবে কীভাবে?
একটি উত্তরের ভিতর
আরেকটি প্রশ্ন জেগে উঠত
একটি বিশ্বাসের নিচে
আরেকটি সন্দেহ নড়ে উঠত।
মানুষ হঠাৎ দেখত
যে সত্যকে এতদিন
নিজের সম্পদ বলে ভেবেছে
তার ভিতরেই কত ফাঁক
কত অমীমাংসিত দ্বন্দ্ব!
সক্রেটিস তখন বিজয়ী নন
কারণ তাঁর লক্ষ্য
কাউকে পরাজিত করা নয়
তাঁর লক্ষ্য ছিল সত্য
আর সত্যের পথে
নিজেকেও প্রশ্ন করার সাহস।
তাই তিনি বলতেন
আমি জানি যে আমি কিছুই জানি না।
এ অজ্ঞতার অহংকার নয়
এ জ্ঞানের প্রথম প্রভাত
যে জানে নিজের সীমা
তার কাছেই খুলে যায়
অজানার প্রথম দরজাটি।
ডেলফির মন্দিরের
এক প্রাচীন বাণী যেন
তাঁর জীবনে পেল নতুন অর্থ
নিজেকে জানো।
নিজেকে জানা মানে শুধু
নিজের নাম-পরিচয় জানা নয়
নিজের অজ্ঞতা
নিজের ভুল
নিজের আকাঙ্ক্ষা
নিজের আত্মাকে চিনে নেওয়াই
মানুষের প্রথম সাধনা।
তিনি বললেন জ্ঞানই পুণ্য
অজ্ঞতা মানুষকে টেনে নেয় ভুলের দিকে
তাই আত্মার উন্নতি ছাড়া
শরীরের সুস্থতাও অসম্পূর্ণ।
ধন নয়, খ্যাতি নয়
ক্ষমতা নয় জীবনের শেষ কথা
কেমন মানুষ হয়ে উঠছি আমি
সেই প্রশ্নই বড় কথা।
তাঁর চারপাশে জড়ো হল
এথেন্সের তরুণেরা
তাদের মধ্যে একদিন
ছিলেন প্লেটো-
যিনি পরে লিখবেন গুরুজনের কথা,
আর সেই লেখার পাতায়
সক্রেটিস বেঁচে থাকবেন যুগের পর যুগ।
সক্রেটিসের ডায়ালেকটিভ পদ্ধতির
৫টি মূল ধাপকে সহজ ও সংক্ষিপ্ত
কবিতার আকারে তুলে ধরা যায়
নীচের মত কাব্যিক আকারে।
প্রথম ধাপে একটি কথা সামনে আসে ভাই
প্রচলিত এক বিশ্বাস দিয়ে শুরু করতে চাই
দ্বিতীয় ধাপে প্রশ্ন তুলে স্পষ্ট করা মন
কথাটার মূল অর্থ কী যে ভাবছে সারাক্ষণ।
তৃতীয় ধাপে যুক্তি দিয়ে পরখ করার পালা
ভুল ও ফাঁকি ধরতে চলে প্রশ্নেরই এক মালা
চতুর্থ ধাপে ভুল ভেঙে যায়, নতুন আলো আসে
পরিমার্জিত সঠিক রূপটি মনের মাঝে ভাসে।
পঞ্চম ধাপে আবার চলে নতুন পরীক্ষা
সত্য না পাই যতক্ষণ এই তো দ্বান্দ্বিক শিক্ষা।
সক্রেটিস নিজে
দর্শনের কোনো গ্রন্থ রেখে যাননি
তাই তাঁর কণ্ঠ আমরা শুনি
অন্যের লেখা কথার ভিতর দিয়ে।
প্লেটো, জেনোফন,
আর নাট্যকারদের ভিন্ন ভিন্ন ছবিতে
আজও তাঁর মুখটি খুঁজি আমরা।
তবু এক প্রশ্ন রয়ে যায়
আসল সক্রেটিস কে?
ইতিহাস যত কাছে যায়
রহস্য যেন ততই গভীর হয়।
কথিত আছে, সংসারেও
ছিল তাঁর নিত্য পরীক্ষা
স্ত্রী জ্যানথিপের সঙ্গে
ঝগড়ার এক প্রচলিত কাহিনিতে
রাগের ঝড় শেষে
মাথায় এল এক বালতি জল।
সক্রেটিস নাকি শান্ত গলায় বলেছিলেন
বজ্রের পরে বৃষ্টি আসাটাই স্বাভাবিক।
হাস্যরসের আড়ালেও যেন
একটি শিক্ষা লুকিয়ে থাকে
বাইরের ঝড় থামাতে না পারলেও
মানুষ নিজের ভিতরের ঝড়কে
শাসন করতে পারে।
আর বিবাহ নিয়ে তাঁর নামে
আরেকটি রসিক বাণী প্রচলিত
বিয়ে করো
ভালো স্ত্রী পেলে সুখী হবে,
আর খারাপ স্ত্রী পেলে হবে দার্শনিক!
কিন্তু হাসির আড়ালে
সক্রেটিসের আসল সংগ্রাম ছিল
মানুষের আত্মার সঙ্গে
নিজের অজ্ঞতার সঙ্গে
সত্যকে জানার নিরন্তর আকাঙ্ক্ষার সঙ্গে।
বিচারের দিন
তারপর এল সেই দিন
খ্রিস্টপূর্ব ৩৯৯
এথেন্সের আদালতে
দাঁড়ালেন বৃদ্ধ দার্শনিক।
অভিযোগ উঠল
যুবকদের বিপথে নেওয়া
শহরের স্বীকৃত দেবতাদের
অসম্মান করা
নতুন ধর্মীয় ধারণা প্রচার করা।
বিচারের জন্য
শত শত নাগরিকের জুরি
সক্রেটিসের সামনে
ছিল জীবনের শেষ প্রশ্ন।
তিনি চাইলে
নিজেকে ছোট করতে পারতেন
ক্ষমা চাইতে পারতেন
নিজের পথ থেকে সরে দাঁড়াতে পারতেন।
কিন্তু প্রশ্নের মানুষ
কীভাবে প্রশ্নকে বিশ্বাসঘাতকতা করেন?
তিনি বললেন-
যে জীবন পরীক্ষা করা হয়নি,
সে জীবন সত্যিকার অর্থে
জীবন কি?
তিনি বিচারকদের কাছে
নিজেকে বাঁচানোর জন্য
মিথ্যার আশ্রয় নিলেন না;
বরং নিজের বিবেকের সামনে
নিজেকেই রাখলেন দাঁড় করিয়ে।
রায় এলো দোষী
অল্প ব্যবধানে নয়
বহু জুরি তাঁর বিরুদ্ধে ভোট দিল
মৃত্যুদণ্ডের পথ
খুলে গেল তাঁর সামনে।
বন্ধুরা বলল
চলুন, আপনাকে পালিয়ে নিয়ে যাব
কারাগারের দরজা
তখনও পুরোপুরি বন্ধ হয়নি
পালানোর সুযোগ ছিল।
কিন্তু সক্রেটিস বললেন
যে আইন ও ন্যায়ের কথা
সারা জীবন মানুষকে শেখালাম
শেষ মুহূর্তে নিজের জন্য
সেই নীতিকে ত্যাগ করব কী করে?
তিনি মৃত্যুকে
ভয় দিয়ে সরিয়ে দিলেন না
বরং প্রশ্ন করলেন
ভালো মানুষটির সত্যিকারের ক্ষতি
কী করে করতে পারে মৃত্যু?
বিষের পেয়ালা
ধর্মীয় উৎসবের কারণে
মৃত্যুদণ্ড কিছুদিন পিছিয়ে গেল
তারপর এলো শেষ দিন।
কারাগারের সেই কক্ষ
বন্ধুরা ঘিরে বসে আছে
ক্রিটো, প্লেটো-সহ
শিষ্য ও আপনজনেরা
চোখে অশ্রু নিয়ে।
কিন্তু সক্রেটিস? তিনি শান্ত।
যে মানুষ সারাজীবন
মৃত্যু, আত্মা, ন্যায় ও সত্য নিয়ে
প্রশ্ন করেছেন,তার কাছে শেষ মুহূর্তটিও
ছিল এক গভীর চিন্তার সময়।
কারারক্ষী এলেন হাতে
বিষের পেয়ালা হেমলক।
সক্রেটিস পেয়ালাটি নিলেন
কোনো কাঁপন ছাড়া।
বন্ধুরা কাঁদছে,তিনি বলছেন
শোক নয়, নিজেকে সামলাও।
তারপর বিষ পান করলেন
ধীরে ধীরে হাঁটলেন ঘরের ভিতর
বিষ শরীরে ছড়িয়ে গেল
পা থেকে শুরু হলো অবশতা
ক্রমে উঠতে লাগল শরীরের ওপর।
বন্ধুর চোখে তখন জল
এথেন্সের এক মহাজীবনের
শেষ অধ্যায় লেখা হচ্ছে
নিঃশব্দ অন্ধকারে।
শেষদিকে তাঁর ঠোঁটে
উঠল একটি স্মরণ
ক্রিটোকে বললেন,
ক্রিটো,
অ্যাসক্লেপিয়াসের কাছে
আমাদের একটি মোরগের ঋণ আছে
ভুলো না, তা শোধ করে দিও।
কথা থেমে গেল
শ্বাস থেমে গেল
চোখ স্থির হলো
সক্রেটিস আর নেই।
কিন্তু সত্যিই কি তিনি নেই?
যে মানুষ
কোনো বই লেখেননি
তার কথাই পরে
হাজার বইয়ের জন্ম দিল।
যে মানুষ বলেছিলেন
আমি কিছুই জানি না
তাঁর প্রশ্নই
পশ্চিমের দর্শনের পথ বদলে দিল।
পারমেনিদিস প্রশ্ন করেছিলেন-কী আছে?
জেনো প্রশ্ন তুলেছিলেন-গতি কীভাবে সম্ভব?
আর সক্রেটিস মানুষের দিকে ফিরে বললেন
“তুমি কে?”
“তুমি যা জানো, তা কি সত্যিই জানো?”
“কেমন জীবন যাপন করা উচিত?”
এভাবেই দর্শনের পথ
বাইরের বিশ্ব থেকে
ধীরে ধীরে ফিরল মানুষের ভিতরে।
প্রকৃতির রহস্য থেকে
মানুষের আত্মায়,
অস্তিত্বের প্রশ্ন থেকে
নৈতিকতার প্রশ্নে
জিজ্ঞাসার নদী
নতুন মোড় নিল।
ডায়োজিনিস বলেছিলেন
কম নিয়ে স্বাধীন হও
সক্রেটিস বললেন
নিজেকে পরীক্ষা করো।
ধন নয়, ক্ষমতা নয়
বাহ্যিক সাফল্য নয়
মানুষের আসল সম্পদ
তার বিবেক, তার জ্ঞান
তার সত্যের প্রতি আনুগত্য।
তাই বিষের পেয়ালা
একটি জীবন শেষ করলেও
শেষ করতে পারেনি প্রশ্ন।
এথেন্সের কারাগারে
একটি দেহ নিস্তব্ধ হলো
কিন্তু তার প্রশ্ন
আজও মানুষের কানে বাজে
তুমি যা জানো বলে মনে কর
তা কি সত্যিই জানো?
সেদিন হেমলক নিভিয়ে দিয়েছিল
একটি শরীরের আলো
কিন্তু সক্রেটিসের প্রশ্ন
জ্বেলে দিল এমন এক প্রদীপ
যার আলোয় পরে
প্লেটো, অ্যারিস্টটল
এবং অসংখ্য চিন্তক
খুঁজেছেন সত্যের পথ।
পারমেনিদিস থেকে জেনো
জেনো থেকে সক্রেটিস
অস্তিত্বের প্রশ্ন পেরিয়ে
প্রশ্ন এবার মানুষের আত্মায়।
আমি জানি না
এই স্বীকারোক্তিই যেন
জ্ঞানযাত্রার প্রথম পদক্ষেপ
আর নিজেকে প্রশ্ন করার সাহস।
সপ্তম সর্গ প্লেটো : গুহার ছায়া থেকে সত্যের আলো
হেমলকের পেয়ালা
সক্রেটিসের জীবন থামাল
কিন্তু থামাতে পারল না
তাঁর প্রশ্নের অনন্ত চলা।
এথেন্সের কারাগারে
এক দেহ হলো নীরব
কিন্তু তার কণ্ঠস্বর
ছড়িয়ে গেল যুগের পর যুগ।
শিষ্যের হৃদয়ে তখন
গুরুর স্মৃতি জেগে রয়,
সেই স্মৃতি থেকে জন্ম নিল
চিন্তার এক নতুন মহাকাব্য।

তিনি প্লেটো
সক্রেটিসের প্রিয় শিষ্য
খ্রিস্টপূর্ব ৪২৮/৪২৭ থেকে ৩৪৮/৩৪৭-এর
গ্রিসের এক মহাচিন্তক
গুরুর মুখে শোনা প্রশ্নগুলোকে
তিনি তুলে নিলেন কলমে।
নিজে সক্রেটিসের মতো
আগোরায় দাঁড়িয়ে প্রশ্ন করলেন না
বরং সংলাপের পাতায়
সক্রেটিসকে ফিরিয়ে আনলেন বারবার।
একজন প্রশ্ন করেন
অন্যজন উত্তর খোঁজেন
উত্তরের ভিতর জন্ম নেয়
আরও গভীর সংশয়।
কথা থেকে কথা
প্রশ্ন থেকে প্রশ্ন
সংলাপের দীর্ঘ নদী বয়ে যায়
সত্য যেন কোনো একক উত্তর নয়
সত্যের দিকে এগিয়ে যাওয়ার
এক অন্তহীন যাত্রা।
প্লেটোর কলমে সক্রেটিস
হয়ে উঠলেন এক আশ্চর্য চরিত্র
কখনও শিক্ষক,কখনও প্রশ্নকারী
কখনও সত্যের সন্ধানী
কখনও মানুষের অজ্ঞতার আয়না।
আমি জানি
এই অহংকারের বিপরীতে
সক্রেটিসের সেই পুরোনো বাণী
প্লেটোর লেখায় ফিরে ফিরে আসে
নিজের অজ্ঞতাকে জানা
জ্ঞানেরই প্রথম ধাপ।
কিন্তু প্লেটোর প্রশ্ন
এবার আরও দূরে গেল
সত্য কি শুধু
চোখে দেখা জগত?
যা আজ সুন্দর
কাল কি তা একই রকম সুন্দর?
যে ফুল আজ ফুটেছে
কাল ঝরে যাবে
যে মানুষ আজ তরুণ
একদিন বৃদ্ধ হবে।
সবকিছু যদি বদলে যায়
তবে অপরিবর্তনীয় সত্য কোথায়?
প্লেটো বললেন
চোখের সামনে যে জগৎ
সে যেন সত্যের ছায়া
তারও ওপরে আছে
আরও স্থায়ী এক জগতের ধারণা।
সুন্দর জিনিস বদলায়
কিন্তু সৌন্দর্যের আদর্শ
মানুষের চিন্তায় থেকে যায়।
ন্যায়বান মানুষ বদলায়
রাজ্য বদলায়, আইন বদলায়
তবু ন্যায়ের ধারণা
কোথা থেকে আসে?
এভাবেই প্লেটোর চিন্তায়
উঠে এল Forms বা আদিরূপের কথা
দৃশ্যমান জগতের পরিবর্তনের ওপারে
এক অপরিবর্তনীয় সত্যের সন্ধান।
আর এই সত্যকে বোঝার জন্য
মানুষকে শুধু চোখ খুললেই হবে না
খুলতে হবে চিন্তার চোখ।
গুহার অন্ধকার
তারপর প্লেটো বললেন
এক আশ্চর্য গল্প
ভাবো, কিছু মানুষ
জন্ম থেকেই বন্দী
এক অন্ধকার গুহার ভিতর।
হাত-পা বাঁধা
মুখ ফেরানো সামনে
পেছনে জ্বলছে আগুন
আর আগুনের সামনে
কিছু মানুষ বহন করছে
নানা বস্তু।
সেই বস্তুর ছায়া
পড়ে গুহার দেয়ালে
বন্দীরা দেখে ছায়া আসে
ছায়া যায়,ছায়ার শব্দ শোনে
ছায়াকেই সত্য বলে মানে।
তাদের কাছে গুহার দেয়ালের ছায়াই
সমস্ত পৃথিবী।
একদিন তাদের একজন
বন্ধন থেকে মুক্ত হলো।
প্রথমে সে ফিরল পেছনে
আগুনের আলোয় চোখ ঝলসে গেল
ছায়ার চেয়ে বাস্তব যে জগত
তা বুঝতেই তার কষ্ট হলো।
তারপর তাকে নিয়ে যাওয়া হলো
গুহার বাইরে সূর্যের আলোয়
চোখ আর খুলতে চায় না
আকাশ, বৃক্ষ, নদী
সবই যেন অপরিচিত।
ধীরে ধীরে চোখ অভ্যস্ত হলো
সে দেখল
গুহার ছায়া সত্য নয়
ছায়ার পেছনে ছিল বস্তু
আর সেই জগতেরও ওপরে
আছে সূর্যের আলো।
প্লেটোর ভাষায়
এই সূর্য যেন সর্বোচ্চ সত্যের প্রতীক
যার আলোয় জ্ঞান
তার অর্থ খুঁজে পায়।
কিন্তু গল্প এখানেই শেষ নয়
যে মানুষটি
আলো দেখে ফিরে এলো
সে আবার গুহায় ঢুকল।
বন্ধুদের বলল
তোমরা যা দেখছ
তা সম্পূর্ণ সত্য নয়।
বন্দীরা কি তার কথা বিশ্বাস করল? না।
তারা হাসল তাকে পাগল বলল
কারণ যে মানুষ
সারাজীবন অন্ধকারে থেকেছে
তার কাছে আলোই
প্রথমে সবচেয়ে অস্বস্তিকর।
জ্ঞান মানে চোখ মেলা
এই গুহা শুধু
একটি গল্প নয়
এ যেন মানুষের জীবন।
অভ্যাসের দেয়ালে
আমরা কত ছায়া দেখি
শুনে শুনে কত কথা বিশ্বাস করি
সমাজ যা বলে
তাকেই সত্য ভেবে নিই।
কিন্তু দর্শনের কাজ
শুধু সেই ছায়াগুলো গোনা নয়
দর্শনের কাজ হলো প্রশ্ন করা
ছায়ার উৎস কোথায়?
সক্রেটিস শিখিয়েছিলেন
প্রশ্ন করো
প্লেটো সেই প্রশ্নকে
আরও এক ধাপ এগিয়ে বললেন
জ্ঞান মানে শুধু তথ্য জানা নয়
অন্ধকার থেকে আলোয় ফিরে আসা।
অজ্ঞতার গুহা থেকে
বুদ্ধির আকাশে ওঠা
চোখের দেখা সত্য থেকে
চিন্তার গভীর সত্যে যাওয়া
এই হলো শিক্ষার পথ।
শিক্ষক তাই
শুধু মাথায় জ্ঞান ঢেলে দেন না
তিনি মানুষের ভিতরের চোখকে
ধীরে ধীরে খুলে দেন।
আত্মা ও সত্যের সন্ধান
প্লেটোর কাছে মানুষ
শুধু শরীর নয়।
মানুষের ভিতরে আছে
এক অনুসন্ধানী আত্মা
যে সত্য, সৌন্দর্য ও ন্যায়ের দিকে
উর্ধ্বমুখী হতে চায়।
দেহ ক্ষণস্থায়ী,
সম্পদ ক্ষণস্থায়ী,
ক্ষমতা ক্ষণস্থায়ী;
কিন্তু সত্যের অনুসন্ধান
মানুষকে তার ক্ষণিক জীবনের
সীমা ছাড়িয়ে নিয়ে যায়।
তাই জ্ঞানী হওয়া মানে
শুধু অনেক কিছু জানা নয়
নিজেকে গড়ে তোলা
আত্মাকে শৃঙ্খলিত করা
সত্য ও ন্যায়ের দিকে
জীবনকে পরিচালিত করাও জ্ঞানের অংশ।
আদর্শ রাষ্ট্রের স্বপ্ন
তারপর প্লেটোর চিন্তা
গুহা থেকে পৌঁছাল রাষ্ট্রে।
একটি প্রশ্ন উঠল
কেমন হলে একটি রাষ্ট্র ন্যায়বান হবে?
যেখানে শুধু শক্তিশালী শাসন করবে?
যেখানে শুধু ধনী সিদ্ধান্ত নেবে?
নাকি শাসকের প্রয়োজন
জ্ঞান ও ন্যায়বোধ?
প্লেটো তাঁর রিপাবলিক এ
ভাবলেন এক আদর্শ রাষ্ট্রের কথা
যেখানে সমাজের বিভিন্ন কাজ
যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী
বিন্যস্ত হবে।
তিনি বললেন
যে সত্যকে সবচেয়ে গভীরভাবে
অনুসন্ধান করেছে
যে ব্যক্তিগত লোভের ওপরে
ন্যায়কে রাখতে পারে
শাসনের দায়িত্ব
তার হাতেই থাকা উচিত।
সেখান থেকেই জন্ম নিল
তাঁর বিখ্যাত ধারণা
দার্শনিক-রাজা।
যে রাজা শুধু ক্ষমতা চায় না
সত্যকে জানতে চায়
যে নিজের জন্য নয়
রাষ্ট্রের ন্যায়ের জন্য
শাসন করতে শেখে।
তবে আদর্শ রাষ্ট্রের এই কল্পনায়
ছিল কঠোর শৃঙ্খলা
শ্রেণিবিন্যাস ও শিক্ষার
নির্দিষ্ট ব্যবস্থা
যা নিয়ে পরবর্তী যুগে
বহু বিতর্কও হয়েছে।
কিন্তু তাঁর মূল প্রশ্নটি
আজও বেঁচে আছে
শাসন করবে কে?
এবং কী জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে
একটি ন্যায়বান সমাজ গড়ে উঠবে?
সক্রেটিসের মৃত্যু
যে প্রশ্নকে থামাতে পারেনি
প্লেটোর কলম
সেই প্রশ্নকে দিল
এক বিশাল জগত।
গুরুর মুখের কথাগুলো
শিষ্যের লেখায় পেল ডানা
এথেন্সের ছোট্ট নগর থেকে
চিন্তা পাড়ি দিল
ভবিষ্যতের অসংখ্য দেশে।
পারমেনিদিস খুঁজেছিলেন
অপরিবর্তনীয় অস্তিত্ব
জেনো প্রশ্ন করেছিলেন
গতি ও পরিবর্তনের রহস্য
সক্রেটিস ফিরে তাকালেন
মানুষের আত্মার দিকে।
আর প্লেটো বললেন
দৃশ্যমান জগতের ওপারে
সত্যের আরও গভীর আলো আছে।
তাই দর্শনের পথ এবার আর শুধু
কী আছে? এই প্রশ্ন নয়;
এবার প্রশ্ন—
সত্য কী? ন্যায় কী?
জ্ঞান কী? মানুষ কেমন হবে?
রাষ্ট্র কেমন হবে?
গুহার অন্ধকারে
আজও যেন বসে আছে মানুষ
দেয়ালে নাচছে ছায়া
আর বাইরে থেকে
ডাকে আলোর পৃথিবী।
কেউ বলে এই ছায়াই সত্য।
কেউ প্রশ্ন তোলে
ছায়ার বাইরে কি কিছু নেই?
আর দর্শন সেই প্রশ্নের হাত ধরে
ধীরে ধীরে এগিয়ে চলে
অন্ধকার থেকে আলোয়
অজ্ঞতা থেকে জ্ঞানে
ছায়া থেকে সত্যে।
সক্রেটিস দিয়েছিলেন প্রশ্ন
প্লেটো দিলেন তার বিস্তৃত আকাশ
একজন বলেছিলেন
নিজেকে পরীক্ষা করো
অন্যজন দেখালেন
সত্যের আলো খুঁজে নাও।
এভাবেই গুরুর মৃত্যুর পরে
শিষ্যের কলমে
এক নতুন যুগের সূচনা হলো
সক্রেটিসের প্রশ্ন থেকে
প্লেটোর দর্শন
প্লেটোর আলো পেরিয়ে
এবার আসবেন আরেক মহামানব
অ্যারিস্টটল।
অষ্টম সর্গ অ্যারিস্টটল : যুক্তির স্থপতি ও জ্ঞানের পথ
প্লেটোর গুহার বাইরে
যখন সত্যের সূর্য উঠল
শিষ্যের সেই আলোর পথ ধরে
আরেক তরুণ চিন্তক এলেন
যিনি প্রশ্নকে শুধু শুনলেন না
ভেঙে দেখলেন তার অস্থি-মজ্জা।
তিনি অ্যারিস্টটল
খ্রিস্টপূর্ব ৩৮৪–৩২২ অব্দের
স্টাগিরার সেই মনীষী,
যাঁর চিন্তার বিস্তার
একটি নদী নয়
যেন বহু নদীর মিলিত সাগর।
প্লেটোর অ্যাকাডেমিতে
দীর্ঘদিন শিক্ষালাভ করে
গুরুর চিন্তার সঙ্গে
তর্ক করলেন, ভাবলেন
আবার নিজের পথও গড়ে নিলেন।
প্লেটো বলেছিলেন
দৃশ্যমান জগতের ওপারে
সত্যের আদিরূপ খুঁজে নাও।
অ্যারিস্টটল বললেন
চলো, দৃশ্যমান জগতকেও দেখি
প্রকৃতিকে প্রশ্ন করি
বস্তুকে পরীক্ষা করি
পরিবর্তনের কারণ খুঁজি।
তাই তাঁর চোখ ফিরল
আকাশের দিকে
পৃথিবীর দিকে
জীবজগতের দিকে
মানুষের আচরণের দিকে
রাষ্ট্র ও সমাজের দিকে।
তিনি যেন বললেন
জ্ঞান শুধু ভাবনার আকাশে নয়
জ্ঞান লুকিয়ে আছে
প্রকৃতির প্রতিটি ঘটনার ভিতরেও।
একটি পাখি কেন উড়ে?
বীজ থেকে গাছ কীভাবে হয়?
বস্তু কেন বদলায়?
মানুষ কেন ভালো হতে চায়?
রাষ্ট্র কেন গড়ে ওঠে?
প্রশ্নের শেষ নেই।
আর অ্যারিস্টটলের মন
প্রতিটি প্রশ্নের জন্য
খুঁজতে লাগল
একটি সুশৃঙ্খল পথ।
যুক্তির স্থপতি
তিনি বললেন
শুধু প্রশ্ন করলেই হবে না
শুধু উত্তর দিলেও হবে না
কীভাবে একটি সিদ্ধান্তে পৌঁছালে
সেটিও পরীক্ষা করতে হবে।
কোনটি পূর্বধারণা?কোনটি প্রমাণ?
কোনটি সিদ্ধান্ত?
কোন পথে একটি বাক্য
আরেকটি বাক্যকে করে অনুসরণ?
চিন্তারও তো নিয়ম আছে
তিনি যুক্তির কাঠামোকে
দিলেন সুসংবদ্ধ রূপ
যেন চিন্তার অদৃশ্য হাড়গোড়
হঠাৎ চোখের সামনে ফুটে উঠল।
একটি সহজ উদাহরণ
সকল মানুষ মরণশীল
সক্রেটিস একজন মানুষ
অতএব সক্রেটিস মরণশীল।
তিনটি বাক্য
কিন্তু তাদের মধ্যে
লুকিয়ে আছে এক অদৃশ্য সেতু।
প্রথম বাক্যটি বলল
মানুষ সম্পর্কে একটি সাধারণ কথা
দ্বিতীয়টি জানাল
সক্রেটিস সেই শ্রেণির একজন
আর তৃতীয়টি এসে
প্রথম দুই কথাকে যুক্ত করে
একটি সিদ্ধান্তে পৌঁছাল।
এই কাঠামোকেই
অ্যারিস্টটল বিশ্লেষণ করলেন
সিলোজিজম বা অবরোহী যুক্তির (Deductive reasoning) রূপে।
চিন্তা তখন শুধু মনের ভেতর ঘুরে বেড়ানো ভাবনা নয়
চিন্তারও হলোএকটি কাঠামো, নিয়ম ও শৃঙ্খলা।
চার কারণের সন্ধান
কিন্তু যুক্তির পরেও
অ্যারিস্টটল থামলেন না।
তিনি প্রশ্ন করলেন
কোনো কিছু কেন ঘটে?
একটি মাটির পাত্র শুধু মাটি দিয়ে তৈরি
এটাই কি তার সম্পূর্ণ ব্যাখ্যা?না।
তার উপাদান কী?তার আকার কী?
কে তাকে তৈরি করল?
কী উদ্দেশ্যে তাকে তৈরি করা হলো?
এই অনুসন্ধান থেকে
তিনি প্রকৃতিকে বোঝার জন্য
বলেন নানা ধরনের কারণের কথা
উপাদান, রূপ, কার্যকারী কারণ
এবং উদ্দেশ্য।
অর্থাৎ কোনো জিনিসকে বুঝতে হলে
শুধু “কী দিয়ে তৈরি?” জিজ্ঞাসা নয়;
জিজ্ঞাসা করতে হবে
কীভাবে? কেন? কিসের জন্য?
প্রকৃতির ঘটনাকে এভাবে নানা দিক থেকে দেখা
মানুষের চিন্তাকে দিলআরও গভীর একটি পদ্ধতি।
প্রকৃতির মহাগ্রন্থ
তারপর তিনি বেরিয়ে পড়লেন
জীবনের দিকে।
গাছ, পাখি, মাছ, প্রাণী
কীভাবে তারা বাঁচে
কীভাবে জন্ম নেয়
কীভাবে তাদের অঙ্গ
নিজ নিজ কাজ করে
অ্যারিস্টটল সেগুলো
পর্যবেক্ষণ ও শ্রেণিবিন্যাসের চেষ্টা করলেন।
আজকের আধুনিক জীববিজ্ঞান
তাঁর অনেক ধারণাকে সংশোধন করেছে
কিছু ভুল ধারণাও ইতিহাসে রয়ে গেছে
তবু প্রকৃতিকে পর্যবেক্ষণ করে
শ্রেণিবদ্ধভাবে বোঝার
এই প্রবণতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি যেন বললেন
প্রকৃতিকে বুঝতে হলে
প্রকৃতির কাছেই ফিরে যাও।
আকাশ থেকে পৃথিবী পর্যন্ত
উদ্ভিদ থেকে প্রাণী পর্যন্ত
জ্ঞানকে তিনি ভাগ করলেন
শ্রেণিবিন্যাস করলেন
পরস্পরের সঙ্গে সম্পর্ক খুঁজলেন
তাঁর জিজ্ঞাসার সীমা ছিল না।
মানুষ কেমন জীবন বাঁচবে?
প্রকৃতির পরে
প্রশ্ন ফিরল মানুষের কাছে।
মানুষের জীবনের লক্ষ্য কী?
ধন? খ্যাতি? ক্ষমতা?
অ্যারিস্টটল বললেন
শুধু এগুলো নয়।
মানুষের প্রকৃত বিকাশ
তার চরিত্রের উৎকর্ষে।
সাহস কি বেপরোয়া হওয়া? না।
আবার ভয় পেয়ে
সবকিছু থেকে পালিয়ে যাওয়াও সাহস নয়।
সাহস যেন দাঁড়িয়ে থাকে
অতিরিক্ততা ও ঘাটতির মাঝখানে।
এইভাবে তিনি বললেন
গুণ বা Virtue
অভ্যাস ও চরিত্রের সঙ্গে জড়িত।
একদিন ভালো কাজ করলেই
ভালো মানুষ হওয়া যায় না;
বারবার সঠিক কাজের অভ্যাসে
চরিত্র গড়ে ওঠে।
মানুষের জীবনের সেই পূর্ণ বিকাশকে
তিনি যুক্ত করলেন Eudaimonia-র সঙ্গে
যাকে বলা যায় মানবজীবনের উৎকর্ষ
সার্থক ও পরিপূর্ণভাবে বেঁচে ওঠা।
সক্রেটিস প্রশ্ন করেছিলেন
কেমন জীবন ভালো?
অ্যারিস্টটল সেই প্রশ্নকে
আরও বিস্তৃত করে বললেন
“কেমন চরিত্র গড়ে তুললে
মানুষ তার মানবিক সম্ভাবনাকে
পূর্ণ করতে পারে?”
রাষ্ট্র ও মানুষ মানুষ একা নয়
সে সমাজে বাস করে।
তাই অ্যারিস্টটল বললেন
মানুষ স্বভাবতই
একটি রাজনৈতিক/সামাজিক প্রাণী।
পরিবার থেকে সমাজ
সমাজ থেকে রাষ্ট্র
মানুষের জীবন জড়িয়ে আছে
অন্য মানুষের জীবনের সঙ্গে।
তাই ভালো রাষ্ট্র কেমন হবে
আইন কেমন হওয়া উচিত
শাসনব্যবস্থা কীভাবে কাজ করে
এসব নিয়েও তিনি ভাবলেন।
এভাবেই তাঁর চিন্তার পরিধি
একজন মানুষের আত্মা থেকে
পুরো সমাজের কাঠামো পর্যন্ত
বিস্তৃত হলো।
লাইসিয়ামের পথে
প্লেটোর মৃত্যুর পরে
অ্যারিস্টটল নিজের শিক্ষাকেন্দ্র
লাইসিয়াম প্রতিষ্ঠা করলেন
এথেন্সে, আনুমানিক ৩৩৫ খ্রিস্টপূর্বাব্দে।
সেখানে চলত আলোচনা, পর্যবেক্ষণ, গবেষণা
হাঁটতে হাঁটতে চিন্তা, প্রশ্নের পর প্রশ্ন
যুক্তির পর যুক্তি।
জ্ঞান যেন আর
শুধু কোনো এক দার্শনিকের
ব্যক্তিগত সম্পদ নয়
জ্ঞান হয়ে উঠল
একটি অনুসন্ধানের পদ্ধতি।
তাঁর ছাত্রদের মধ্যে
ছিলেন এমন এক তরুণ
যিনি পরে ইতিহাসে
আরেক বিশাল অধ্যায় লিখবেন
আলেকজান্ডার।
কিন্তু অ্যারিস্টটলের
সবচেয়ে বড় উত্তরাধিকার
কোনো রাজা নয়
কোনো সাম্রাজ্য নয়
চিন্তার পদ্ধতি।
এথেন্সের বাইরে কিন্তু তখন কি শুধু
গ্রিসেই মানুষ প্রশ্ন করছিল?না।
বিশাল পৃথিবীর অন্য প্রান্তেও
মানুষ ভাবছিল জ্ঞান কী?
সত্যকে চিনব কীভাবে?
কোন জ্ঞান নির্ভরযোগ্য?
কীভাবে একটি সিদ্ধান্তে পৌঁছব?
সেই সময় ভারতভূমিতে
গড়ে উঠছিল নানা
দর্শন, তর্ক ও জ্ঞানচর্চার ধারা।
তিন হাজার বছরের প্রাচীন তক্ষশীলা
তক্ষশিলা হয়ে উঠেছিল
শিক্ষা ও বিদ্যার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র
ভারতের বিভিন্ন প্রাচীন পরম্পরায়
বিতর্ক, যুক্তি, ব্যাকরণ, চিকিৎসা
ও দর্শনের চর্চা চলছিল।
নবম সর্গ :ন্যায় থেকে দিগ্নাগ : প্রমাণের পথে জ্ঞানের অনুসন্ধান
অ্যারিস্টটল বললেন
চিন্তারও আছে কাঠামো
যুক্তিরও আছে নিয়ম
কোন কথা থেকে কোন সিদ্ধান্ত
কোন পথে সত্যের জন্ম
সেই পথকে করলেন অনুসন্ধান।
গ্রিসে তখন প্রশ্ন উঠল
কীভাবে সঠিকভাবে ভাবব?
কিন্তু পৃথিবী তো বিশাল
এথেন্সের বাইরে অন্য এক প্রাচীন সভ্যতায়
আরেকটি প্রশ্ন ধীরে ধীরে গভীর হয়ে উঠছিল
কীভাবে জানব যে আমি যা জানি তা সত্য?
ভারতের মাটিতে তখন দর্শনের বহু স্রোত,
বেদান্ত, বৌদ্ধ, জৈন আর নানা তর্কের পরম্পরা
প্রত্যেকে নিজ নিজ পথে
সত্যের সন্ধানে।
তক্ষশিলার বিদ্যাপীঠ
গঙ্গা-যমুনার তীর
দর্শনের অরণ্যে
জ্বলছিল প্রশ্নের আগুন।
সেই দীর্ঘ চিন্তাধারার এক পর্যায়ে
সুনির্দিষ্ট রূপ পেল
ন্যায়দর্শনের যুক্তিবিদ্যা।
প্রাচীন ন্যায়পরম্পরার সঙ্গে
যুক্ত হয়ে রইল
অক্ষপাদ গৌতমের ন্যায়সূত্র
যার রচনাকাল নিয়ে মতভেদ আছে,
তবু ভারতীয় যুক্তিচিন্তার ইতিহাসে
যার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখানেও মূল প্রশ্ন এক
“জ্ঞান কীভাবে সত্য হয়?”
ন্যায়ের পথে ভারতীয় প্রশ্ন
ন্যায় বলল শুধু বিশ্বাস করলেই
কোনো কথা সত্য হয়ে যায় না।
জানারও তো একটি পথ আছে,
প্রমাণেরও তো একটি ভিত্তি আছে।
চোখে যা দেখি
তা হতে পারে প্রত্যক্ষ।
কোনো চিহ্ন দেখে
যা সরাসরি চোখে দেখিনি
তা জেনে নেওয়া
তা হতে পারে অনুমান।
আর বিশ্বস্ত জ্ঞানীর
সঠিক বর্ণনা থেকেও
জ্ঞান লাভ হতে পারে
শব্দপ্রমাণ।
এভাবেই প্রশ্ন এল
কোন জ্ঞান নির্ভরযোগ্য?
কোন জ্ঞান ভুল?
কোন উপায়ে সত্যকে
মিথ্যা থেকে আলাদা করব?
জ্ঞান তখন শুধু
মাথার ভিতর জমা তথ্য নয়;
জ্ঞান হয়ে উঠল
প্রমাণের বিষয়।
ধোঁয়া থেকে আগুন
একদিন পাহাড়ের দিকে
চেয়ে দেখা গেল
ধোঁয়া উঠছে।
আগুনকে দেখা যাচ্ছে না;
তবু কেউ বলল
ওখানে আগুন আছে।
সঙ্গে সঙ্গে প্রশ্ন
তুমি জানলে কীভাবে?
চোখে তো আগুন দেখোনি!
উত্তর এলো যেখানে ধোঁয়া,
সেখানে আগুনের সম্পর্ক
বারবার দেখা গেছে।
রান্নাঘরে ধোঁয়া উঠলে
আগুন থাকে; অরণ্যে ধোঁয়া উঠলে
আগুন থাকার সম্ভাবনা থাকে।
অতএব
ধোঁয়া হলো চিহ্ন
আগুন হলো চিহ্নিত সত্য
চিহ্ন থেকে চিহ্নিতের দিকে
যে জ্ঞানের সেতু
সেই সেতুই অনুমান।
কিন্তু এখানেই
ন্যায়ের প্রশ্ন থামল না।
সব চিহ্ন কি নির্ভরযোগ্য?
যদি কুয়াশাকে ধোঁয়া ভাবি?
যদি ভুল লক্ষণ দেখে
ভুল সিদ্ধান্তে পৌঁছাই?
তাহলে তো
অনুমানও ভুল হতে পারে!
তাই দরকার
চিহ্ন আর চিহ্নিতের
একটি নির্ভরযোগ্য সম্পর্ক।
এই সম্পর্ককে কেন্দ্র করে
ভারতীয় তর্কশাস্ত্রে গভীর আলোচনা চলল
কী দেখে জানলে?কীভাবে জানলে?
কেন জানলে? তোমার জ্ঞানের ভিত্তি কোথায়?
যুক্তির পাঁচ ধাপ
পরবর্তী ন্যায়পরম্পরায়
যুক্তির যে পরিচিত কাঠামো
বিশদভাবে আলোচিত হলো,
তার একটি রূপে
পাঁচটি ধাপ দেখা যায়
প্রতিজ্ঞা,হেতু,উদাহরণ,উপনয়,নিগমন।
যেমন
এই পাহাড়ে আগুন আছে
কারণ সেখানে ধোঁয়া আছে
যেখানে ধোঁয়া, সেখানে আগুন
যেমন রান্নাঘরে।
এই পাহাড়েও সেই ধোঁয়া আছে
অতএব পাহাড়ে আগুন আছে।
একটি সিদ্ধান্ত
এবার শুধু বলা হলো না
তার আগে দেখানো হলো
কেন সেই সিদ্ধান্তে পৌঁছানো হলো।
এখানেই যুক্তি
শুধু কথার কারুকাজ নয়
হয়ে উঠল
জ্ঞান যাচাইয়ের একটি পদ্ধতি।
গ্রিস ও ভারতের দুই পথ
দূর পশ্চিমে
অ্যারিস্টটল বিশ্লেষণ করেছিলেন
যুক্তির কাঠামো।
তিনি দেখিয়েছিলেন
কীভাবে সাধারণ নিয়ম
একটি নির্দিষ্ট ক্ষেত্রে
সিদ্ধান্তে পৌঁছাতে পারে।
সকল মানুষ মরণশীল।
সক্রেটিস মানুষ।
অতএব সক্রেটিস মরণশীল।
আর ভারতীয় ন্যায়পরম্পরা
আরও একটি প্রশ্ন সামনে আনল
“তুমি যে জ্ঞান পেলেই
তার প্রমাণ কী?
দুটি সভ্যতার পথ এক নয়,
তাদের ভাষা, পদ্ধতি ও ঐতিহাসিক বিকাশও
এক রকম নয়।
তবু মানুষের বিস্ময় কত আশ্চর্যভাবে কাছাকাছি
গ্রিস প্রশ্ন করল যুক্তি কীভাবে কাজ করে?
ভারত প্রশ্ন করল জ্ঞান কীভাবে নির্ভরযোগ্য হয়?
আর এই দুই প্রশ্নই মানবচিন্তাকে নিয়ে গেল
এক গভীর অঞ্চলে সত্যের পরীক্ষা।
এক পৃথিবী, বহু প্রশ্ন
এভাবেই পৃথিবীর নানা প্রান্তে
জ্ঞান নিজের নিজের পথে
আলো খুঁজতে লাগল
গ্রিসে সক্রেটিসের প্রশ্ন
প্লেটোতে সত্যের আলো ও আদিরূপ।
অ্যারিস্টটলে যুক্তি, কারণ, প্রকৃতি ও পর্যবেক্ষণ
ভারতের ন্যায়পরম্পরায়
প্রমাণ, অনুমান ও তর্ক।
একটি আরেকটির অনুকরণ নয়
কোনোটিকে ছোটও নয়, বড়ও নয়
মানুষ তার নিজস্ব ইতিহাসের পথে
সত্যকে ধরতে চেয়েছে।
কিন্তু প্রশ্নগুলো বারবার ফিরে এসেছে
সত্য কী?জ্ঞান কীভাবে সম্ভব?
ভুল জ্ঞান থেকে সত্যকে
আলাদা করব কীভাবে?
সক্রেটিস বলেছিলেন কেন?
প্লেটো বললেন ছায়ার বাইরে আলো খুঁজো।
অ্যারিস্টটল বললেন দেখো, চিন্তার কাঠামো কী।
ন্যায়দর্শন প্রশ্ন তুলল যে জ্ঞানকে সত্য বলছ,
তার প্রমাণ কোথায়?
তখন মানবচিন্তার আকাশে এক নতুন ভোরের রেখা-
প্রশ্ন থেকে যুক্তি,যুক্তি থেকে প্রমাণ
প্রমাণ থেকে জ্ঞান।
কিন্তু ভারতীয় চিন্তার
এই নদী এখানেই থামল না।
দিগ্নাগ : জ্ঞানের চিহ্নের অনুসন্ধান
শতাব্দী পেরিয়ে
ভারতের বৌদ্ধ দর্শনের গভীরে
আরেক মনীষী এলেন
দিগ্নাগ।
দিগনাগ, আনু. ৪৭০/৪৮০ আনু. ৫৩০/৫৪০ খ্রিষ্টাব্দ
ছিলেন এক ভারতীয় বৌদ্ধ দার্শনিক ও যুক্তিবিদ
তিনি বৌদ্ধ দৃষ্টিভঙ্গি থেকে ভারতীয় যুক্তিশাস্ত্র (হেতু বিদ্যা) ও
পরমাণুবাদের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত।
https://en.wikipedia.org/wiki/Buddhist_atomism
দিগনাগের কর্ম ভারতে অনুমানমূলক যুক্তিশাস্ত্রের
বিকাশের ভিত্তি করে স্থাপন এবং
বৌদ্ধ যুক্তিশাস্ত্র ও জ্ঞানতত্ত্বের (প্রমাণ)
প্রথম পদ্ধতি তৈরি করে।

আনুমানিক পঞ্চম–ষষ্ঠ শতাব্দী খ্রিস্টাব্দে
তিনি জ্ঞান ও যুক্তির প্রশ্নকে
আরও সূক্ষ্ম করে তুললেন।
প্রশ্ন এবার শুধু
অনুমান কী?
তা নয়।
প্রশ্ন হলো
কোন চিহ্ন সত্যিই
অনুমানের যোগ্য?
পাহাড়ে ধোঁয়া দেখলাম
কিন্তু কীভাবে নিশ্চিত হব
যে ধোঁয়া সত্যিই
আগুনের চিহ্ন?
কোন লক্ষণ
সর্বত্র একই সম্পর্ক বহন করে?
কোন চিহ্ন ভুল সিদ্ধান্তে নিয়ে যাবে না?
দিগ্নাগের চিন্তায় অনুমানের এই সম্পর্ক
পেল আরও সূক্ষ্ম বিশ্লেষণ।
তিনি জ্ঞানের উৎস নিয়ে আলোচনা করলেন,
প্রত্যক্ষ ও অনুমানের ভেদকে গুরুত্ব দিলেন,
আর চিহ্ন ও চিহ্নিতের সম্পর্ককে
যুক্তির কেন্দ্রে নিয়ে এলেন।
যেন প্রশ্নটি হলো শুধু চিহ্ন দেখলেই হবে না
চিহ্নটি সত্যিই কী নির্দেশ করছে
সেটিও বুঝতে হবে
জ্ঞান তখন আরও সূক্ষ্ম হলো।
ধর্মকীর্তি : যুক্তির আরও গভীরে
দিগ্নাগের পর
এলো আরেক উজ্জ্বল নাম

ধর্মকীর্তি।
আনুমানিক খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে
তিনি বৌদ্ধ যুক্তিবিদ্যার
এই ধারাকে আরও বিকশিত করলেন।
প্রশ্নের ধারালো ফলক আরও শানিত হলো
কী দেখে জানলে?কোন চিহ্ন যথেষ্ট?
কোন অনুমান সঠিক?
কোন জ্ঞান নির্ভরযোগ্য?
ধর্মকীর্তি
জ্ঞান, প্রত্যক্ষ, অনুমান
ও যুক্তির সম্পর্ককে
আরও গভীরভাবে বিশ্লেষণ করলেন।
তাঁর চিন্তায় যুক্তি শুধু তর্কে জেতার অস্ত্র নয়
যুক্তি হলো ভুল জ্ঞান থেকে
সঠিক জ্ঞানের দিকে
এগিয়ে যাওয়ার পরীক্ষা।
ন্যায়ের ঋষিরা যেখানে প্রমাণ ও অনুমানকে
বিশ্লেষণ করছিলেন,বৌদ্ধ যুক্তিবিদরা
সেই প্রশ্নকে অন্য দার্শনিক ভিত্তিতে
আরও সূক্ষ্ম করে তুলছিলেন।
একই মানবপ্রশ্ন
কিন্তু ভিন্ন দর্শন,
ভিন্ন উত্তর,
ভিন্ন পথ।
পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব
এখন মনে হয়
মানবমনের কোনো একক দেশ নেই।
এথেন্সে প্রশ্ন জেগেছে
তক্ষশিলায় তর্ক হয়েছে
ভারতের বৌদ্ধ বিহারে
প্রমাণ নিয়ে আলোচনা হয়েছে
আর পৃথিবীর নানা সভ্যতায়
মানুষ নিজের জ্ঞানের সীমা
পরীক্ষা করেছে।
প্রশ্নের নদী
কোনো এক ভাষার নয়
পূর্ব থেকে পশ্চিম
পশ্চিম থেকে পূর্ব
মানবমনের মহাদেশ পেরিয়ে
তার স্রোত চলেছে।
কখনও প্রশ্ন কী আছে?
কখনও কীভাবে জানব?
কখনও কোন যুক্তি সঠিক
কখনও কোন প্রমাণ সত্যের দিকে
নিয়ে যায়?
আর প্রতিটি নতুন প্রশ্ন
আগের প্রশ্নকে মুছে দেয়নি
বরং তার ওপর
আরেকটি সেতু তৈরি করেছে।
জ্ঞানের দীর্ঘ যাত্রা
পিথাগোরাস সংখ্যার মধ্যে
খুঁজেছিলেন বিশ্বজগতের সুর
হেরাক্লিটাস দেখেছিলেন
পরিবর্তনের প্রবাহ
পারমেনিদিস প্রশ্ন তুলেছিলেন
অপরিবর্তনীয় অস্তিত্ব নিয়ে।
জেনো যুক্তির সামনে
ছুড়ে দিয়েছিলেন প্যারাডক্স
সক্রেটিস মানুষকে বললেন
নিজেকে প্রশ্ন করো।
প্লেটো দেখালেন
ছায়ার বাইরে সত্যের আলো
অ্যারিস্টটল গড়ে দিলেন
যুক্তির কাঠামো।
আর ভারতীয় ন্যায়পরম্পরা জিজ্ঞাসা করল
জ্ঞানকে সত্য বলে জানার
প্রমাণ কোথায়?
বৌদ্ধ এলেন বললেন

বুদ্ধ বললেন
শুধু পুরোনো বলে সত্য নয়
শুধু বহুদিনের বলে নয়
প্রজন্মের পর প্রজন্ম ধরে
যে পথ চলে
তাকেও একদিন প্রশ্ন করতে হয়।
চোখ মেলে দেখো
মন দিয়ে ভাবো
যুক্তির আলোয় মেপে নাও
বিশ্বাসের প্রতিটি কথা।
যে সত্য মানুষের হৃদয়ে
অন্ধকারের বদলে আলো জ্বালে
যে পথ বিভেদের দেয়াল ভেঙে
সকলকে কাছে টেনে আনে।
যে জ্ঞান একার নয়
সবার মঙ্গলের কথা বলে
যে করুণা ক্ষত হৃদয়ে
নীরব শান্তির ফুল তোলে।
তাকেই তুমি গ্রহণ করো
শুধু কথায় নয়, জীবনে
সত্যকে রাখো কর্মের মাঝে
ভালোবাসাকে প্রতিদিনের চিন্তনে।
অন্ধ অনুকরণ নয়
হোক তোমার পথ অনুসন্ধানের
প্রশ্নের ভিতর জন্ম নিক জ্ঞান
আর জ্ঞানের ভিতর
মানবতার ভোর।
তখন তোমার জীবনই বলবে
সত্য কোনো উত্তরাধিকার নয়
সত্য সেই আলো যাকে চিনে নিয়ে
মানুষ নিজেই আলোকিত হয় ভলো।
বুদ্ধের কথার ধারা নিয়ে
দিগ্নাগ এলেন
চিহ্নের নির্ভরযোগ্যতা নিয়ে
প্রশ্ন আরও সূক্ষ্ম করলেন।
ধর্মকীর্তি এলেন
অনুমান ও জ্ঞানের প্রকৃতি নিয়ে
তর্ককে নিয়ে গেলেন
আরও গভীর স্তরে।
এ যেন এক দীর্ঘসিড়ি
সংখ্যা থেকে যুক্তি
যুক্তি থেকে প্রমাণ
প্রমাণ থেকে জ্ঞান
জ্ঞান থেকে সত্যের অনুসন্ধান।
মানুষ তখন ধীরে ধীরে বুঝতে শিখল
শুধু “আমি জানি” বললেই
জ্ঞান হয় না প্রশ্ন করতে হয়
কীভাবে জানি?
তারপর আবার যেভাবে জানি,
সেটি কি নির্ভরযোগ্য?
আর শেষে যে সত্যের সন্ধান করছি
তার দিকে আমার পথ
সঠিক তো? এই প্রশ্নের কোনো শেষ নেই।
কারণ সত্যের পথ একটি বন্ধ দরজা নয়
এ এক দীর্ঘ যাত্রা।আর সেই যাত্রায়
দর্শন শিখল শুধু সত্যের কথা বলতে নয়
সত্যকে জানার উপায়ওপরীক্ষা করতে।
মানববুদ্ধির সেই অভিযাত্রা
এবার এগিয়ে যাবে
আরও বহু শতাব্দী পেরিয়ে
যুক্তির পথ থেকে গণনার পথে
দর্শনের প্রশ্ন থেকে
বিজ্ঞানের পরীক্ষায়
প্রমাণের অনুসন্ধান থেকে
পর্যবেক্ষণ ও পরীক্ষণের যুগে।
প্রশ্ন বেঁচে থাকবে
কারণ মানুষ বেঁচে থাকবে
আর মানুষ যতদিন প্রশ্ন করবে
জ্ঞানের পথ ততদিন
আলো খুঁজে যাবে।
দশম সর্গ চীনের মোহিস্ট : নাম, ভাষা ও সত্যের অনুসন্ধান
ভারতের মাটিতে তখন
প্রশ্ন জেগেছে জ্ঞানের স্বরূপ নিয়ে
কীভাবে জানি?
কোন প্রমাণ সত্য?
কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে
আরেক সভ্যতার আকাশে
জ্বলছিল অন্য এক প্রদীপ।
হিমালয়ের বহু দূরে পূর্বের বিস্তীর্ণ ভূমিতে
নদী আর প্রাচীন নগরের মাঝে
চীনের চিন্তার জগতে
উঠে আসছিল এক নতুন প্রশ্ন
কথার অর্থ কী?
নামের সঙ্গে জিনিসের সম্পর্ক কী?
কোন যুক্তিতে একটি কথা
অন্য কথার চেয়ে সত্য?
সেই সময়
আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে
চীনের যুদ্ধরত রাজ্যগুলোর যুগে
এলেন এক চিন্তক,মোজি মোৎসু।

আনুমানিক খ্রিস্টপূর্ব ৪৭০–৩৯১ অব্দের
এই মনীষীর চারপাশে
গড়ে উঠল এক অনুসারীসমাজ
পরবর্তীকালে যাদের বলা হলো
মোহিস্ট।
তাঁরা শুধু দর্শনের আকাশে কথা বলেননি;
তাঁরা প্রশ্ন তুলেছিলেন
মানুষের বাস্তব জীবন নিয়েও-
যুদ্ধ কেন? অন্যায় কেন?
শাসনের উদ্দেশ্য কী?
মানুষে মানুষে ভেদ কেন?
আর সেই নৈতিক প্রশ্নের পাশাপাশি
তাঁদের চিন্তার আরেক ধারায়
ধীরে ধীরে জন্ম নিল
ভাষা ও যুক্তির সূক্ষ্ম অনুসন্ধান।
নাম আর বাস্তবতা
মানুষ একটি জিনিসকে
একটি নাম দেয়
নামটি কি জিনিসটিরই অংশ?
নাকি নাম শুধু
মানুষের দেওয়া একটি চিহ্ন?
“ঘোড়া”
এই শব্দটি কি ঘোড়া?
না, শব্দটি শুধু নাম
বাস্তব প্রাণীটি
তার বাইরে দাঁড়িয়ে আছে।
তাহলে নাম কী?বস্তু কী?
নামের সঙ্গে বস্তুর সম্পর্ক কোথায়?
এই প্রশ্নগুলো চীনা চিন্তার জগতে
ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠল।
কারণ মানুষ যখন বলে এটি একই।
তখন প্রশ্ন আসে কিসের সঙ্গে একই?
আর যখন বলে এটি ভিন্ন।
তখন প্রশ্ন কোন দিক থেকে ভিন্ন?
একটি জিনিসকে
অন্য জিনিস থেকে আলাদা করি কীভাবে?
এভাবেই
নাম, শ্রেণি, সাদৃশ্য ও বৈসাদৃশ্য
নিয়ে শুরু হলো গভীর তর্ক।
মোহিদের প্রশ্ন
মোহিস্টদের পরবর্তী চিন্তায়
বিশেষ করে মোহিস্ট ক্যানন-এ
দেখা গেল এমন এক অনুসন্ধান
যেখানে শব্দকে শুধু শব্দ হিসেবে নয়
যুক্তির হাতিয়ার হিসেবেও
পরীক্ষা করা হচ্ছে।
তাঁরা জিজ্ঞাসা করলেন-
কোনো বক্তব্যকে কীভাবে যাচাই করব?
কোনো শ্রেণিতে কোন বস্তু পড়ে?
দুটি জিনিসের মধ্যে মিল কোথায়?
ভেদ কোথায়?
একটি বক্তব্য অন্য একটি বক্তব্যকে
কীভাবে সমর্থন করে?
তর্কের ভিতরে কোথায় ভুল ঢুকে পড়ে?
প্রশ্নগুলো যেন চীনের মাটিতে
নিজস্ব ভাষায় গড়ে তুলছিল
যুক্তির আরেকটি বাগান।
এখানে দর্শন
শুধু কী সত্য? জিজ্ঞাসা করল না;
জিজ্ঞাসা করল সত্য বলে যে বাক্যটি বলছ,
তার গঠন কেমন?
বিতর্কের বিদ্যা
তর্ক হলো শুধু জোরে কথা বলা নয়।
একজন বলল এটি সাদা।
অন্যজন প্রশ্ন করল কেন সাদা?
কারণ আমি দেখেছি।
তুমি যা দেখেছ,তা কি যথেষ্ট?
আবার প্রশ্ন যদি আলো বদলে যায়?
তর্ক তখন কথার লড়াই থেকে
পরিণত হলো অনুসন্ধানে।
কোন প্রমাণ গ্রহণযোগ্য?
কোন সংজ্ঞা স্পষ্ট?
কোন শ্রেণিবিভাগ সঠিক?
কোন তুলনা যুক্তিসঙ্গত?
মোহিস্ট চিন্তার এই ধারাগুলোতে
ভাষা ও যুক্তির সম্পর্ক
আরও সূক্ষ্মভাবে আলোচিত হলো।
চীনের আরেক প্রশ্নধারা
মোহিস্টদের পাশাপাশি
চীনের বৌদ্ধিক জগতে
আরও কিছু চিন্তক
নাম ও বাস্তবতার সম্পর্ক নিয়ে
গভীর বিতর্কে প্রবেশ করেছিলেন।
তাঁদের মধ্যে পরে
বিশেষভাবে স্মরণীয় হয়ে উঠলেন
হুই শি এবং গংসুন লং-এর মতো
“নামবিদ্যা” বা School of Names-এর চিন্তকরা।
গংসুন লং

তাঁদের প্রশ্ন কখনও শুনতে ধাঁধার মতো
একটি জিনিস কখন এক
আর কখন “বহু”?
সাদা ঘোড়া কি
ঘোড়া রই একটি রূপ?
নাকি সাদা”যোগ হওয়ায়
তার অর্থ বদলে গেল?
এমন প্রশ্ন
শুধু শব্দের খেলা নয়
এর ভিতরে লুকিয়ে আছে
এক গভীর অনুসন্ধান-
আমরা যখন ভাষায় পৃথিবীকে ভাগ করি
তখন কি আমরা সত্যিই
পৃথিবীকে বুঝি?
পূর্বে যুক্তির আরেক আলো
গ্রিসে তখন সক্রেটিসের প্রশ্নের যুগ
প্লেটোর চিন্তার প্রস্তুতি
পরে অ্যারিস্টটল
যুক্তির কাঠামো সাজালেন।
আর পূর্বদিকে চীনের মাটিতে
মোহিস্ট ও অন্যান্য চিন্তকরা
ভাষা, নাম, শ্রেণি
ও বিতর্কের প্রকৃতি নিয়ে
নিজস্ব পথে এগিয়ে চলেছেন।
দুটি সভ্যতা দুটি আলাদা নদী
একটির জল এথেন্সের পাথর ছুঁয়ে যায়,
অন্যটির জল হলুদ নদী ও প্রাচীন চীনের
নগর-সভ্যতার পাশ দিয়ে বয়ে চলে।
তবু নদী দুটির আকাশে
একই চাঁদ
সত্য।
এক পৃথিবী, অসংখ্য পথ
ভারতে প্রশ্ন জ্ঞান কীভাবে সত্য হয়?
চীনে প্রশ্ন নাম ও বাস্তবতার সম্পর্ক কী?
গ্রিসে প্রশ্ন যুক্তির নিয়ম কী?
কোথাও প্রশ্ন প্রকৃতিকে নিয়ে
কোথাও মানুষকে নিয়ে
কোথাও ন্যায়কে নিয়ে
কোথাও ভাষাকে নিয়ে।
কেউ ধোঁয়া দেখে
আগুনের কথা ভাবছে
কেউ একটি শব্দের ভিতর
তার অর্থ খুঁজছে।
কেউ প্রশ্ন করছে
এই সিদ্ধান্তে পৌঁছালে কীভাবে?
কেউ বলছে তুমি যে নাম দিলে
সেটিই কি সত্যিকার বাস্তবতা?
মানুষ তখনও জানত না
ভবিষ্যতে তার চিন্তা
কত দূর যাবে।
কিন্তু বীজ তখনই
মাটির নিচে অঙ্কুরিত।
প্রশ্নের মহাসমুদ্র পিথাগোরাস সংখ্যায়
বিশ্বের সুর শুনেছিলেন
হেরাক্লিটাস দেখেছিলেন পরিবর্তনের নদী
পারমেনিদিস খুঁজেছিলেন অপরিবর্তনীয় অস্তিত্ব
জেনো ছুড়ে দিয়েছিলেন গতির প্যারাডক্স
সক্রেটিস মানুষকে বলেছিলেন নিজেকে প্রশ্ন করো
প্লেটো দেখালেন ছায়ার বাইরে আলো আছে।
অ্যারিস্টটল বললেন চিন্তারও আছে কাঠামো
ভারতের ন্যায়দর্শন প্রশ্ন করল প্রমাণ কোথায়?
দিগ্নাগ ও ধর্মকীর্তি অনুমান ও জ্ঞানের চিহ্নকে
আরও সূক্ষ্ম করলেন।
আর চীনের মোহিস্টরা
ভাষা ও তর্কের দিকে তাকিয়ে বললেন
নাম কীভাবে অর্থ বহন করে?
শ্রেণি কীভাবে তৈরি হয়?
কোন যুক্তি গ্রহণযোগ্য?
কোন বক্তব্য সত্য?”
এ যেন মানবচিন্তার এক বিশাল মহাসমুদ্র
কেউ পশ্চিম তীরে, কেউ পূর্ব তীরে,
কেউ উত্তর থেকে,কেউ দক্ষিণ থেকে
জলে নামছে।
কেউ হাতে সংখ্যা,কেউ যুক্তি,
কেউ প্রমাণ,কেউ ভাষা।
কিন্তু সকলের চোখে
একই অনুসন্ধানের আগুন
সত্য কোথায়?
এক পৃথিবী,অসংখ্য সভ্যতা,অসংখ্য ভাষা
অসংখ্য দর্শনের পথ, তবু মানুষের প্রশ্ন
অদ্ভুতভাবে এক।আমি যা দেখছি,
তা কি সত্য? “আমি যা বলছি,তার অর্থ কী?
আমি যা জানি,তা জানি কীভাবে?
আমার যুক্তি আমাকে সত্যের কাছেই নিয়ে যাচ্ছে তো?
এই প্রশ্নগুলোই মানবসভ্যতার অদৃশ্য সেতু
পূর্বের চিন্তা পশ্চিমের চিন্তার অনুলিপি নয়,
পশ্চিমের চিন্তাও পূর্বের প্রতিধ্বনি নয়
তারা নিজেদের মাটিতে
নিজেদের অভিজ্ঞতায়
নিজেদের ভাষায়
সত্যের সন্ধান করেছে।
আর সেই বহু পথ দূর ভবিষ্যতে এসে
এক বিশাল মানবিক উপলব্ধির দিকে
ধীরে ধীরে মিলিত হবে।
জ্ঞান শুধু উত্তর নয়, জ্ঞান হলো প্রশ্ন করার ক্ষমতা
যুক্তি শুধু তর্ক নয় যুক্তি হলো সত্য যাচাইয়ের পথ
আর দর্শন শুধু মত নয় দর্শন হলো
সত্যের দিকে মানুষের অবিরাম যাত্রা।
এক পৃথিবী অসংখ্য পথ
তবু মানুষের প্রশ্ন যেন এক
সত্য কোথায়?
পরের পর্বে থাকছে ইসলামের জ্ঞানদীপ
যুক্তির আরব্য-ফারসী স্বর্ণযাত্রা।
০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার এই চারটি পংক্তি পড়ে প্রথমে একটু হাসলাম, তারপর আবার থেমে ভাবলাম এটি কি মৃদু পরিহাস,
নাকি প্রশংসার আড়ালে আরও একটি গভীর ইঙ্গিত? পাঠকের মন্তব্যের সৌন্দর্য বোধহয় এখানেই একটি ছোট্ট
উপমার মধ্যেও অনেকগুলো পাঠের সম্ভাবনা রেখে দেওয়া যায়।
এ তো শেষ হবার নয় এই কথাটি যদি আমার লেখার প্রতি আপনার রসিক ইঙ্গিত হয়ে থাকে, তবে সেটিও
আমি সানন্দে গ্রহণ করছি। কারণ সত্যিই, প্রশ্নের শেষ কোথায়? একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরেকটি
প্রশ্ন এসে দাঁড়ায়; তার পেছনে আবার আরেকটি প্রশ্ন। বিশেষত ইতিহাস, জ্ঞান, চেতনা, মহাবিশ্ব কিংবা মানুষের
অস্তিত্বের মতো বিষয় নিয়ে ভাবতে গেলে কোনো আলোচনাই যেন শেষ পর্যন্ত একটি চূড়ান্ত দরজায় গিয়ে থামে না।
বরং একটি দরজা খুললেই তার ওপারে আরও কয়েকটি দরজা দেখা যায়।
আর টিকটিকির লেজ এর উপমাটি তো বেশ চমৎকার! লেজটি কেটে দিলেও তার নড়াচড়া কিছুক্ষণ চলতেই থাকে
আমার লেখাগুলোর পরিণতিও যদি তেমন হয়, তবে পাঠকের বিরক্তির কারণ হওয়ার পাশাপাশি হয়তো একটু
কৌতূহলেরও কারণ হচ্ছে! তবে পার্থক্য একটাই টিকটিকির লেজের নড়াচড়া স্বতঃস্ফূর্ত; আর প্রশ্নের নড়াচড়া
মানুষের চেতনায়। একটি প্রশ্নকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু তার জন্ম দেওয়া কৌতূহলকে থামানো কঠিন।
আপনার শেষ পংক্তিটি যেখানে জ্ঞান ও শক্তির অবর্ণনীয় তেজ আমার কাছে বরং এই মন্তব্যের সবচেয়ে
তাৎপর্যপূর্ণ অংশ বলে মনে হয়েছে। কারণ আমার লেখার উদ্দেশ্য কখনোই নিজেকে জ্ঞানের অধিকারী হিসেবে
প্রতিষ্ঠা করা নয়; বরং প্রশ্নের সামনে নিজেকে দাঁড় করানো। আমি যত বেশি প্রশ্ন করি, তত বেশি উপলব্ধি করি
আমাদের জানা জগতের পরিধি যত বড় মনে হয়, অজানার পরিধি তার চেয়েও বহুগুণ বিস্তৃত।
তাই আমার কাছে জ্ঞান কোনো সমাপ্ত ভাণ্ডার নয়; বরং অনুসন্ধানের পথ। আর শক্তি মানেই ক্ষমতা নয়
কখনো কখনো প্রশ্ন করার সাহসও এক ধরনের শক্তি। প্রতিষ্ঠিত ধারণাকে শ্রদ্ধা রেখেও তাকে নিয়ে ভাবতে
পারা, নিজের বিশ্বাসকেও প্রশ্নের সামনে দাঁড় করাতে পারা এই মানসিক শক্তিটিই আমার কাছে বেশি মূল্যবান।
তবে আপনার মন্তব্যের মধ্যে যদি সামান্য কৌতুকও থেকেও থাকে, সেটিকেও আমি শ্রদ্ধার সাথেই নিচ্ছি ।
একজন লেখকের জন্য পাঠকের মৃদু কৌতুকও অনেক সময় উপকারী। কারণ অতিরিক্ত প্রশংসা যেমন
লেখককে আত্মতুষ্ট করতে পারে, তেমনি একটি বুদ্ধিদীপ্ত কৌতুক তাকে নিজের কথাগুলো নতুন করে
দেখতে শেখাতে পারে। পাঠক যেখানে হাসেন, লেখক সেখানে কখনো কখনো নিজের লেখার অন্য একটি
দিক আবিষ্কার করেন।
আর সত্যি বলতে কী এ তো শেষ হবার নয় এই অভিযোগটি আমি মেনে নিচ্ছি। কারণ প্রশ্নের আগুন দিয়ে যে
যাত্রা শুরু হয়েছে, তার শেষ উত্তর দিয়ে না-ও হতে পারে; হয়তো আরও ভালো প্রশ্নে গিয়ে তার পরবর্তী অধ্যায়
শুরু হবে।
আপনার চার লাইনের মন্তব্য তাই আমি একটু রসিক, বুদ্ধিদীপ্ত এবং খানিকটা দার্শনিক পাঠপ্রতিক্রিয়া হিসেবেই
গ্রহণ করছি। পাঠক যদি লেখাকে নিয়ে একটু হাসেন, একটু প্রশ্ন করেন, একটু কৌতুক করেন শেষে আবার
লাইক দিয়ে ভাবতেও বসেন তাহলে লেখাটি অন্তত পাঠক হিসাবে আপনার সঙ্গে কিছুটা কথোপকথন সৃষ্টি করতে
পেরেছে তাতেই আমি মহা আনন্দিত।
আর একজন লেখকের কাছে পাঠকের সেই কথোপকথনের চেয়ে বড় প্রাপ্তি বোধহয় খুব বেশি নেই।
আপনার সুন্দর ও কৌতুকমিশ্রিত মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
টিকটিকির লেজের উপমাটি আপাতত মাথায় রয়ে গেল পরের লেখায় সেটি আবার নিজের মতো করে নড়ে
ওঠে কি না, সেটাই এখন দেখার বিষয়!
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
ইতিহাসের পরিক্রমা
এ তো শেষ হবার নয় !
এ যেন সেই টিক টিকির লেজ
যেখানে জ্ঞান ও শক্তির অবর্নণীয় তেজ !!