নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া নয়, আলো ...

আরমান আরজু

সত্য ও অসীমের পথে

আরমান আরজু › বিস্তারিত পোস্টঃ

বিশুদ্ধ অশুদ্ধ

২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৪



'কতবার বলেছি একটু বৃষ্টি দে
পরনের কাপড়টা অনেকদিন ধোয়া হয়নি
তোর ভান্ডারে কি জলের অভাব পড়েছে
তুই না বলে কুন ফায়াকুন এর মালিক
এত কৃপণতা তো তোর সাথে যায় না
আমার গায়ের দুর্গন্ধ কীভাবে সহ্য হয়
ভালোবেসে আমি কি অপরাধ করেছি
ভুলতেও দিস না আবার কষ্টেও রাখোস

এই, আমি কি তোকে বলেছি আমাকে সৃষ্টি করতে
তোর চিন্তায় বসে বসে পা ব্যথা হয়ে গিয়েছিল
তুই-ই আবার এসে পা টিপে দিয়েছিলি
কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে গিয়েছিল
তুই-ই আবার এসে জলের বন্যা বইয়ে দিয়েছিলি
অভাবের করাঘাতে জঠর-পৃষ্ঠ এক হয়ে গিয়েছিল
স্বর্ণের বস্তা দিয়ে আমায় কিনতে চেয়েছিলি...'

পাগলের প্রলাপ শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম
মওলাকে এইভাবে অপমানিত হতে দেখে
আমার কান্না পেল
পাগলকে দুটো কথা শুনিয়ে দিতে পারলে
ভালো লাগতো
কিন্তু প্রেমিকের অভিধানে যে অভিযোগের
কোন অধ্যায় নেই

জায়নামাজে পাগলের হয়ে আমি হাউমাউ করে
কাঁদতে লাগলাম
মওলাকে বোঝালাম, আমরাও সরকারকে গালি দিই।
আপনি তো আদি এবং অনন্তের সরকার...

হঠাৎ শুনি আসমান জমিন ভেদ করে ধ্বনিত হচ্ছে,
আরমান, তোমার বিশুদ্ধ কান্নার চেয়ে
পাগলের অশুদ্ধ গালি আমার অনেক প্রিয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ২:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরমান, তোমার বিশুদ্ধ কান্নার চেয়ে
পাগলের অশুদ্ধ গালি আমার অনেক প্রিয়।

........................................................................
আসুন আমরা সবাই পাগল হয়ে যাই,
তাহলে দুনিয়া নিয়ে ভাবতে হবেনা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.