নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশীদের নেগেটিভ চিন্তাধারা...

২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:০৬



১. . এই ভদ্রলোক সম্পর্কে আমি তেমন কিছু জানি না। ফেসবুকে ২/১ বার মনে হয় বিজ্ঞাপন হিসেবে এসেছে। তবে আমি অনলাইনে কোন খাদ্যদ্রব্য কিনি না বলে স্কীপ করে গিয়েছিলাম। গতকাল ফেসবুকে দেখলাম ৩/৪ টি পোস্ট উনাকে নিয়ে। পোস্টগুলোর বক্তব্য হল –
• উনি ভাল পণ্য দেয়ার নামে কাস্টমারদের কাছ থেকে বেশী দাম নিচ্ছেন
• উনার কারণে এখন অন্য ছোট ব্যবসায়ীরাও দাম বাড়াবে, যার কারণে গরীব, মধ্যবিত্তরা কিনতে পারবে না
• উনি নাকি ৮০ টাকার আম ১৮০ টাকায় বিক্রি করেন
• উনি ইসলামিক এপিয়ারেন্স দিয়ে সবাইকে ধোঁকা দিচ্ছেন
• এগুলো সুন্নাহর সাথে যায় না
ইত্যাদি
২. মন্তব্যে দেখলাম বেশীরভাগই পোস্টগুলোর পক্ষে আর উনার বিপক্ষে। সবার ক্ষোভ উনি ভাল পণ্য দিবেন ঠিক আছে, কিন্তু দাম কেন এত বেশী রাখবে!?!
৩. আমি উনার পক্ষে বা বিপক্ষে লিখতে চাই না। আমি খালি আমাদের চিরাচরিত মানসিকতার ব্যপারে লিখতে বসলাম। একটা লোক অনলাইনে মার্কেটিং করে পণ্য বিক্রি করছে, ক্রেতার স্বাধীনতা আছে কেনার বা না কেনার। উনি কাউকে জোর করেননি। অথচ এখন সব দোষ উনার!?!
৪. বেশী দাম নেয়ার ব্যপারে অনলাইনে সবচেয়ে বেশী ট্রল হয় আড়ং, ইল্লিয়িন – এদের নিয়ে। অথচ তাদের বিক্রি দিন দিন বেড়েই চলেছে। তাদের দোকানে ভীড় দেখলে অবাক লাগে যে কারে নিয়ে আমরা ট্রল করি, যেখানে স্বেচ্ছায় মানুষ পকেটের টাকা দিয়ে তাদের পণ্য কিনছে!
৫. মোস্তফা সরওয়ার ফারুকীর একটা মুভি এসেছিল – ‘ডুব’; হুমায়ুন আহমেদের বাস্তব জীবনের একটা ঘটনাকে নিয়ে। হুমায়ুন ভক্তরা খুব নাখোশ হয়েছিল। অনলাইনে নেগেটিভ মার্কেটিং চলল। ফারুকী একটা স্ট্যাটাস দিয়ে বলেছিল যার বক্তব্য ছিল এরকম – ’এতদিন আমরা সমালোচনার এক রকম অর্থ বুঝতাম। কিন্তু এবার দেখলাম, সমালোচনা হল - ঐ ছবি আমরা দেখবো না, অন্যদেরও দেখতে দিব না!
৬. অনলাইনে জনৈক বিক্রেতার পণ্যের বিরোধীতা বা সমালোচনা না করে বিক্রেতার সমালোচনা কারীদেরও একই উদ্দেশ্য মনে হয় – উনার পণ্য কিনবও না, অন্যকেও কিনতে দিব না

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৩:০১

মায়াস্পর্শ বলেছেন: জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি ।

২৫ শে মে, ২০২৬ বিকাল ৪:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গ্রাহকের ইচ্ছে হলে কিনবে, না হলে না...

২| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৩:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উনার পণ্য কিনবও না, অন্যকেও কিনতে দিব না…
............................................................................
পণ্য ভালো হলে একটু দাম বেশী হতে পারে,
অবশ্যই তা যথাযথ কর্তৃপক্ষর মাধ্যমে নির্ধারন করা উচিৎ
সব কিছুতেই স্বেচ্ছাচারিতা ও মব সন্ত্রাস বন্ধ
করা অতি জরুরী হয়ে পড়েছে ।

২৫ শে মে, ২০২৬ বিকাল ৪:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...

৩| ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

নতুন বলেছেন: বাজার পন্যের দাম নিদ্ধারন করে দেয়।

উনি যদি ভালো মানের পন্য না দিয়ে বেশি দাম রাখেন তবে উনি সফল হতে পারবেন না।

আর যারা বেশি দাম মনে করেছেন তারা কোনদিন তার পন্যের ক্রেতা ও না।

কিছু মানুষ আছে হুদাই অন্যের সমালোচনা করতে পছন্দ করে।

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

৪| ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫০

জ্যাক স্মিথ বলেছেন: ঝাড় ফুঁক, জ্বীন ব্যবসা, ওয়াজ মাহফিল করে খাওয়ার চাইতে ব্যবসা করা অনেক ভালো। উনি যদি ক্যামিকল মুক্ত ভালো আম প্রোভাইড করতে পারেন তাহলে তার দাম একটু বেশি'ই হওয়ার কথা।

বাংলাদেশের প্রেক্ষাপটে শতভাগ সৎ উপায়ে ব্যবসা করে প্রফিট করা বেশ বেশ কঠিন, প্রায় অসম্ভব।



৫| ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:০১

রাজীব নুর বলেছেন: এসবে আমরা অভ্যস্ত হয়ে গেছি।

৬| ২৫ শে মে, ২০২৬ রাত ৯:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: বাঙালী জাতির মানুষগুলো মূলত মানসিকতার দিক থেকে অত্যন্ত নিচু শ্রেনীর হয়ে থাকে। বিদেশে গিয়ে অন্যান্য জাতির মানুষের ভালো কিছু দেখেও শিখতে নারাজ। তারা যেখানে যাবে সে এলাকা নোরাং করবে, যাদের সাথে মিশবে তাদের মন কলুষিত করবে আর অন্য যারা ভালো কাজ করতে যাবে তাদের বাধা দেবে। অবাক হওয়ার কিছু নেই।

৭| ২৫ শে মে, ২০২৬ রাত ১০:১৬

ঢাকার লোক বলেছেন: বিক্রেতা যে কোন মূল্য চাইতে পারে, ক্রেতার পছন্দ হলে কিনবে, না হলে কিনবে না, অন্য কোথাও সস্তায় পেলে কিনবে। বিক্রেতা তার পন্যের ত্রুটি জানা থাকলে লুকাবেনা, পন্য সম্পর্কে মিথ্যা গুণগান বা তথ্য দিবে না বা প্রতিশ্রুতি করবে না, ওজনে কম দিবে না, এমন হলে কারো কিছু বলার থাকতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.