নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মক্কাহ চুক্তি কি ?

২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে (যেহেতু পাকিস্তান - বাংলাদেশের পিতার দেশ) প্রতিরক্ষা চুক্তি করে, তাহলে সেই চুক্তির নাম হবে পাক-বাংলা চুক্তি অথবা পাকিস্তান বাংলাদেশ চুক্তি। নাকি এমন নাম হবে পাকিস্তান ঢাকা চুক্তি! - সম্ভব? ফেসিস্ট শেখ হাসিনার পলায়নের সাথে সাথে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনীর আগমন ছিলো খুবই দৃষ্টিকটু। একই সাথে ব্লগে পাকিস্তানের জয়-জয়কার রবও খু্বই দৃষ্টিকটু।

তাহলে সাউদি আরবের প্রতিরক্ষা চুক্তির নাম - সাউদি আরব না হয়ে মক্কাহ চুক্তি নামকরণের কারণ কি?

বিশ্বে মুসলিম দেশ শুধুমাত্র সাউদি আরব, তুরস্ক, পাকিস্তান আর বাংলাদেশ না। কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, মরক্কো, মিশর, লিবিয়া সহ আরও অনেক অনেক দেশ আছে, তারা মক্কাহ চুক্তিতে কোথায় - কারণ কি?

বাংলাদেশের মানুষ কি আরব দেশের মানুষের চেয়ে বড় মুসলিম হয়ে গিয়েছে? বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না। বাংলাদেশের মানুষ আরব বিশ্বের মানুষের চেয়ে বড় মুসলিম বা তাদের চেয়ে বেশি ধর্ম জানে এটি অসম্ভব। আমাদের দেশের পিএইচডিদের চেয়ে যেমন ইংরেজ পাঁচ বছরের একটি বাচ্চা ভালো ইংরেজি জানে। ঠিক তেমনই আরব দেশের একটি বাচ্চা আমাদের দেশের বড় বড় আলেম কামেল লোকের চেয়ে বেশি আরবি জানে। - এবং এটিই সত্য।

মক্কাহ চুক্তি কোন ভাষায় লিখিত হয়েছে? আরবি? বাংলাদেশে এমন কেউ একজন আছে যিনি আরবি ভাষার অনুবাদ জানে?





মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৫

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: শেষ কবে মধ্যপ্রাচ্যের দেশগুলি কোন একটা জোটের (রাজনৈতিক বা সামরিক) অংশ হিসেবে নিজেরা নিজেদের কাজে এসেছিলো?

মনে পড়ে?

আচ্ছা ৭১ এ যখন পাকিস্তান ভেঙ্গে যাচ্ছিলো তখন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো পাকিস্তানের কি কাজে এসেছিলো? অবশ্য দু একটি বাদে মধ্যপ্রাচ্যের সব মুসলিম দেশ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি না দিয়ে পাকিস্তানের কাছে দায়মুক্ত হয়েছিলো।

পাকিস্তানকে ভারত আক্রমন করলে, সৌদীরা কি ভারত আক্রমন করবে? আক্রমন করে সৌদীরা কেন ভারতের সাথে তাদের ২০.২১ বিলিয়ন ডলারের তেল বানিজ্য নষ্ট করবে? পাকিস্তানকে ভারত আক্রমন করলে বাংলাদেশও কি ভারত আক্রমন করবে? তাহলে বাংলাদেশের মানুষ ভারতীয় কাচামরিচ আর কচুমুখী না খেতে পেরে তো মরেই যাবে।

২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



সাউদি আরব কখনও ভারত আক্রমণ করবে না। মক্কাহ চুক্তি সম্পর্কে বাংলাদেশের আইএ পাশ / এইচএসসি পাশ অফিসারদের জ্ঞান নেই।

মক্কাহ আক্রান্ত হলে বাংলাদেশের প্রতিরক্ষা মক্কাহ গিয়ে প্রাণ দিবে। বাংলাদেশ যদি বার্মা বা ভারত দ্বারা আক্রান্ত হয় সাউদি আর ফিরেও তাকাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.