| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকায় আজ সোমবার লেবার ডে ছুটি। গরমের দিনে অন্যতম ছুটি, এসময়টাতে আবহাওয়া আরামদায়ক হওয়ায় প্রচুর লোক এদিক ওদিক বেড়াতে যায়। আমিও নিউ ইয়র্কে বেড়াতে এসেছি। গতকাল বিকেলে গিয়েছিলাম ব্রুকলীনের চার্চ এভিনিউ এবং ম্যাকডোনাল্ড এভিনিউর ইন্টারশেকশন এলাকায়, এ এলাকাটিতে নিউ ইয়র্কে বাংলাদেশী মালিকদের বেশ অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার মাঝে আছে গ্রোসারি ষ্টোর, রেস্টুরেন্ট, ফার্মেসি, এবং বিভিন্ন সেবামূলক অফিস।
সন্ধার আগক্ষনে যখন পৌছালাম এলাকাটাকে তেমন ব্যাস্ত মনে হলো না। জানিনা সাপ্তাহিক ছুটির দিন রোববার হওয়ায় কিনা। একটা রেস্টুরেন্টই কিছুটা ব্যাস্ত মনে হলো, বাকি আরো দুই তিনটাতে ৩/৪ জন কাস্টোমার করে দেখতে পেলাম। জনাকয় বয়স্ক মুরব্বি শ্রেনীর লোকজনকে দেখলাম ঘুরাঘুরি করছেন। কোথাও দোকানের বাইরে চত্তরে চেয়ার টেবিল পেতে চা পান করছেন। সবগুলো রেস্টুরেন্টের বাইরেই আলাদা ছোট্ট পানের পসরা সাজিয়ে একজন পান বিক্রি করছেন।
যে রেস্টুরেন্টটা একটু ব্যাস্ত, তুলনামূলক ভাবে সম্ভবত নতুনই মনে হলো, আমরাও তাতেই ঢুকে কিছু খাবারের অর্ডার করলাম।
যাওয়ার আগে দোকানপাট দেখে ওখানে বেশ কিছুটা সময় কাটানো যাবে ধরে নিয়েছিলাম। দেখে আর তেমন মনে হলো না। ঘন্টা খানেক ঘুরা ফিরা করে বাসার দিকে রওয়ানা হলাম।
২|
০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৪
ঢাকার লোক বলেছেন: সবকিছু না চললেও কিছু কিছু চলে সন্দেহ নেই। পান বিক্রেতা যখন আছে ক্রেতাও নিশ্চয়ই আছে।
রেস্টুরেন্টের ভিতরে দেখলাম লেখা, "এখানে রাজনৈতিক আলোচনা বা বিতন্ডা করে অন্যদের বিরক্ত করবেন না"!
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবগুলো রেস্টুরেন্টের বাইরেই আলাদা ছোট্ট পানের পসরা সাজিয়ে একজন পান বিক্রি করছেন।
....................................................................................................................................
ওখানে কি বাংলাদেশী ষ্টাইল চলে ?