নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air Force Station / Hindon Airport) অবতরণ (ল্যান্ড) করেছিল। তিনি প্রথমে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ভারতের ত্রিপুরার আগরতলায় অসম রাইফেলসের শিবিরে নামেন এবং সেখান থেকে বিমানবাহিনীর সি-১৩০জে (C-130J) পরিবহন বিমান যোগে হিন্ডন এয়ারবেসে পৌঁছান।

এটা পুরান খবর। সবাই জানে। যেটা হয়ত জানে না, তা হল হাসিনা বুবুকে খাঁচা বন্দি করার পর থেকে কি কি অমঙ্গল ভারতের ঘাড়ে চেপেছে। কয়েকদিন আগের খবরে দেখলাম দিল্লির বিখ্যাত আন্তর্জাতিক ইন্দারাগান্ধী বিমান বন্দরে প্রথম বারের মত পানিতে তলিয়ে গেছে। আর এই নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGI Airport) থেকে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটি, মানে যেখানে হাসিনা বুবু নেমেছিল, তার সড়কপথের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।



পানিতে তলিয়ে গেছে, এয়ারপোর্টের কার্যক্রম বন্ধ শুধু এটাই নয়, ৩৬ জুলাইয়ের পরে আরও কত ক্ষতি হয়েছে, তার অল্পক'টা ঘটনা নিচে দিলাম।


সামাজিক অপরাধ ও তীব্র গণ-অন্দোলনআর.জি. কর মেডিকেল কলেজ হত্যাকাণ্ড (আগস্ট ২০২৪): ৯ আগস্ট ২০২৪ তারিখে কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে একজন অন-ডিউটি তরুণী ট্রেইনি ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। এই ঘটনাটি পুরো ভারতে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে দেশজুড়ে নজিরবিহীন ধর্মঘট ও সাধারণ মানুষের "রাত দখল" আন্দোলন শুরু হয়


ইউজিসি (UGC) বিল নিয়ে বিশৃঙ্খলা (জানুয়ারি ২০২৬): উচ্চশিক্ষার নতুন নিয়মাবলী নিয়ে দেশজুড়ে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নিলে ভারতের সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে এই আইনের কিছু অংশ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়।

ককরোচ পার্টির উদ্ভব: পরীক্ষার প্রশ্ন ফাঁস ও বেকারত্ব কে কেন্দ্র করে ককরোচ পার্টির অনলাইন আন্দোলনটি ঠিক এমন সময়ে শুরু হয় যখন ভারতে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET ২০২৬) ও সিবিএসই (CBSE) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং তীব্র বেকারত্ব নিয়ে তরুণদের মাঝে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছিল।

কলকাতার হোটের পাড়া বন্ধ এবং নিউ মার্কেট হয় ভূতের গলি: ভিসা কার্যক্রম বন্ধ করায় ট্যুরিস্ট ও রুগিরা ভারতে যাওয়া বন্ধ করে দেয়। যার ফলস্বরুপ ২ বছরে আনুমানিক ভারতের ৬০০০ কোটি রুপি ক্ষতি হয়েছে। যদিও ২৮জুন২০২৬ থেকে ভারত ভিসা চাল করেছে, কিন্তু গেল সপ্তাহ থেকে আবারও হোটেল পাড়া বন্ধ অগ্নিকান্ডের কারনে। মজা আর মজা... বৌদি আর বৌদি...

প্রকাশ্যে গো হত্যা বন্ধ আইন এবং মুসলিম নিধন: গত কুরবানি ঈদের ঠিক ২ সপ্তাহ আগে থেকে প্রকাশ্যে পশু জবাই নিষেধ। তাই মুসলিমরা গরু জাতীয় পশু কুরবানি দিতে পারেনি। তাতে হিন্দুদের বা পশু মালিকদের পকেট থেকে ৮০০০ কোটি রুপি অতিরিক্ত খরচ হয়েছে গত কয়েক মাসে শুধু পশুগুলোকে বাঁচিয়ে রাখতে। এর পরেও চামড়া শিল্পের ক্ষতি, ডেইরী ফার্মের আর্থিক ক্ষতিও আছে। সব মিলিয়ে প্রায় ২০,০০০ কোটি রুপির মত লস গত ১ বছরে। তারচেয়েও ভয়ঙ্কর ব্যপার হল, মুসলিম নিধন কার্যক্রম শুরু হয়েছে। কারনে অকারনে। যা ২০২৪ এর আগের যে কোন সময়ের চেয়ে খারাপ অবস্থা।


মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে আকস্মিক বন্যা ও ধস (২০২৫-২০২৬): হিমালয় সংলগ্ন এই রাজ্যগুলোতে উপর্যুপরি মেঘভাঙা বৃষ্টি (Cloudburst) ও পাহাড়ি ধসের কারণে শত শত মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার ঘরবাড়ি বিলীন হয়ে যায়।

ঘূর্ণিঝড় 'ফেঙ্গেল' (Cyclone Fengal - নভেম্বর ২০২৪): এই তীব্র ঘূর্ণিঝড়টি পুদুচেরি ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানে। এর ফলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেয়, যা বহু মানুষকে বাস্তুচ্যুত করে এবং প্রাণহানির কারণ হয়।

আসামের ভয়াবহ বন্যা (২০২৬): প্রতি বছরের মতো ২০২৬ সালের বর্ষা মৌসুমেও আসামে বন্যা হয়। কিন্তু এবারের পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ নেয়, যেখানে শতাধিক মানুষ প্রাণ হারান এবং লক্ষাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন।

বড় দুর্ঘটনা ও পরিকাঠামোগত বিপর্যয়উত্তরাখণ্ড সুড়ঙ্গ দুর্ঘটনা (আগস্ট ২০২৬): ২০২৬ সালের আগস্ট মাসে উত্তরাখণ্ডের একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন সুড়ঙ্গে ভারী বৃষ্টির কারণে আকস্মিক ধস ও বন্যা দেখা দেয়, যার ফলে বেশ কয়েকজন শ্রমিক নিহত ও নিখোঁজ হন।

প্রয়াগরাজ মহা কুম্ভমেলা ও রেলওয়ে স্টেশনে হুড়োহুড়ি (২০২৫): ২০২৫ সালের শুরুতে প্রয়াগরাজ মহা কুম্ভমেলা এবং নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি (Stampede/Crowd crush) তৈরি হয়, যাতে বেশ কিছু মানুষ প্রাণ হারান।

কৃষি ও ভোগ্য পণ্যে ক্ষতি: পেঁয়াজ নিয়ে যে রাজনীতি ভারত খেলেছিল কয়েক বছর ধরে, তার ধস নামে ২০২৫-২০২৬ এ। বাংলাদেশ সহ সৌদিআরব, মালেশিয়া পেঁয়াজ আলু কিনতে মুখ ফিরিয়ে নেয়। কৃষকরা গন আন্দোলন শুরু করে। এদিকে আমেরিকার নিষেধাজ্ঞার কারনে বিভিন্ন কৃষিপন্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে সুবিধা নিতে পারেনি। মদের উপর ২০০% শুল্ক জারি করে ট্রাম্প। রাশিয়া ও ইরান থেকে তেল কিনতে নিষেধ করে আন্তর্জাতিক চাপ আসে। ভারতীয় মুদ্রার দামে ৫দিনে ডের রুপি ধস নামে।

শিল্পকারখানা ও হাসপাতালে অগ্নিকাণ্ড: ২০২৫ ও ২০২৬ সাল জুড়ে গুজরাটের একটি কারখানা এবং দেশের কয়েকটি বহুতল ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার এবং সুরক্ষাবিধির গাফিলতির কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে।

পাকিস্তানের কাছে হেরে যাওয়া: কাশমীরে নাটকীয় ১৬ জন হত্যার পর ভারত ব্লেম দেয় পাকিস্তান কে। যার রেশ ধরে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়। ভারতের ২ আকাশযান বিদ্ধস্ত হয়, মারা যায় উভয় পক্ষের প্রায় ৭০ জন সেনা। পরে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধের আসন্ন আরও ভয়ঙ্কর অবস্থা থেকে মানুষ রেহায় পায়। বুবু মানে তাদের বৌদি না হয় দাদাদের কথা মনে প্রাণে চিন্তা করত, ছাড় দিত, পাকিস্থান তো আর সে জিনিস নয়। এরকম গো হারা ভারত-পাকিস্তানের ইতিহাসে নেই।

চীনের ভুমি দখল এবং মানচিত্র পরিবর্তন: ভারত গত দু বছরে মোটামুটি ৩৮০০ মানুষকে বাংলাদেশ সীমান্তে পুসইন করেছে ৩৩ টি জেলা দিয়ে। চীনের বা পাকিস্থানের লাগোয় বর্ডারে ১ টাও করেনি। উল্টো চীন লাদাখের আশেপাশের বিভিন্ন এলাকা বীনা যুদ্ধে বা ক্ষনস্থায়ী যুদ্ধে দিল্লির সমপরিমান ভূভাগ দখল করে নিয়েছে। সামরিক স্থাপনা গড়েছে, সাথে সাথে সেই স্থান বিশ্ব মানচিত্রে নিজেদের বলে চালিয়ে দিয়েছে। ভারত এখনও বোবা...। অথচ, বাংলাদেশের বর্ডারে রাতের আঁধারে ভারত কাটাতারের বেড়া বাংলাদেশের ভেতরে এগিয়ে দেয়, চুপে চুপে সীমানা বাড়ায়। কথায় আছে, শক্ত মদ্দা দক্ষিণ দুয়ারী হয়। চীনের সাথে মর্দাঙ্গি নেই, বৌদির সীমানায় হানা। লজ্জা আর লজ্জা... বুবু তুমি কারে মন প্রাণ ঢেলে দিছিলা? দাদার তো ধুতি ঢিলা... কমনসেন্স খারাপ।


কূটনৈতিক ও আঞ্চলিক টানাপোড়েন বাংলাদেশ সংকটের জেরে সীমান্ত ও কূটনৈতিক উত্তেজনা (আগস্ট ২০২৪ পরবর্তী): ৫ আগস্ট ২০২৪-এ বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনার ভারতে অবস্থান এবং পরবর্তী সময়ে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা বা সীমান্তে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এক ধরনের শীতলতা ও নেতিবাচক প্রভাব তৈরি হয়।

ব্রিকস (BRICS) ২০২৬-এর সভাপতিত্ব: ২০২৬ সালে ভারত নতুনভাবে সম্প্রসারিত ব্রিকস জোটের আনুষ্ঠানিক সভাপতিত্ব গ্রহণ করে এবং বিশ্বমঞ্চে গ্লোবাল সাউথের নেতৃত্ব দিতে "পদ্ম" (Lotus) প্রতীক ব্যবহার করে। এতে করে ভারত এখন পশ্চিমাদের ব্লাক লিস্টে।

মহাকাশ গবেষণায় ব্যর্থতা : ২০২৫ এবং ২০২৬ এ পরপর দুবার PSLV-C62 / EOS-N1 মিশন ব্যর্থ হয়। ১৫টি স্যাটেলাইট সহ ২টি রকেট ধ্বংস হয়, তাও বুবুকে বুকে আশ্রয় দেবার পরপর। বুবুকে (তোমাদের বৌদিকে) যতদিন ঘরে রাখবা ভবলিলার কালো ছায়া এভাবে প্রকাশ্যে আসবেই।


মাত্র ১৫ বছরে যে ব্যক্তি দেশকে খেয়ে ফেলতে পারে, সে ভারতীয়দের কপালেও মরন কামড় দেবে। যতদিন বুবু ভারতে থাকবে ততদিন বাংলাদেশের জন্যে মঙ্গল। মাত্র ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছিল, সেটা ফুরাতে মোটামুটি ৫ বছর তো লাগার কথা ! ততদিন যাতে ওনার অসম্মান না হয়, সেদিকে খেয়াল রাখা ভারতীয়দের একটা গুরু দায়ীত্বের ভেতরে পরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.