| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো
হৃদয়ে ফুটেছে ফুল
অভিমান ভেঙে ফেলো
মন আজ হারাতে চায়
মেঘেদের ডানা মেলে
চলো আজ ভেসে বেড়াই
অভিমান ঝেড়ে ফেলে
গতকাল চলে গেছে
দিনটা ভালো ছিল
সুন্দর আগামীকাল
পাবো কিনা জানি না হায়
আজও যে আছি বেঁচে
এটাই বড়ো খবর
যতটা সময় পাব
জীবনটা শুষে খাব
জানি না তোমার প্রেমে
কেন এতো সাধ জাগে
হাসিমুখ দেখলে তোমার
কেন এতো ভালো লাগে
তুমিহীন আমার জীবন
শূন্য মরুভূমি
ভালোবাসা যেদিন পাব
বাসনায় ডুবে যাব
৩০ মে ২০২৬
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
শিল্পী : সোনারু
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি যদি ভালোবাসো। খলিল মাহ্মুদ ফিচারিং সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
পুরোনো পোস্ ০২ জুন ২০২৬
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর গান।