| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এটি আগের গান। পুরোনো পোস্টের লিংক নীচে দেয়া আছে। সেটি আমি গেয়েছিলাম। এবার এ-আই ভার্সন করলাম। অনেকগুলো ভার্সন করা হয়েছে। আজকের ভার্সনটি পপ ফিউশন; অ্যাকুয়াস্টিক গিটার ও স্যাক্সোফোন হলো মেইন ইন্সট্রুমেন্ট। কয়েকটা আছে সফট মিউজিকে। পপ স্টাইলে কয়েকটা ফিমেইল ভার্সনও করা হয়েছে। তবে বাকিগুলোর ভিডিও করা হয় নি এখনো।
যদিও বেলা শেষ
দিগন্ত টকটকে লাল
আবার এলেই কাছে
ছুঁয়ে দেবো গাল
আবার এলেই কাছে
দেবো মেখে ধুলো
আবার এলেই কাছে
খেয়ে নেবো চুমো
আবার এলেই কাছে
চিনিয়ে ছাড়বো চৈত্রের ঘ্রাণ
আবার এলেই কাছে
একসাথে ধরবো গান
আবার এলেই কাছে
সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে
সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে
তোকে চিনিয়েই ছাড়বো
প্রেম মানে
পরাণের
গহিনে পরাণ
আবার এলেই কাছে
করবো দুজন জোছনায় স্নান
আবার এলেই কাছে
রাঙিয়ে দেবো মলিন মুখখান
আবার এলেই কাছে
তোকে বলে দেবো
কতটা
অদরকারী
হয়ে উঠেছে সংবিধান
০৬ মার্চ ২০২২
কণ্ঠ : গাজী সারং
কথা : স্প্যানকড
সুর : খলিল মাহ্মুদ
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন। আবার এলেই কাছে। গাজী সারং
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগের পোস্ট। আবার এলেই কাছে। ১৬ জুন ২০২২
২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ শঙ্খচিল ভাই। মেয়েটার ছবি এ-আই দিয়ে করা, তবে মেয়েটার মূল ছবি বেস-ফটোগ্রাফ হিসাবে ইউজ করা হয়েছে। মেয়েটা একজন মডেল, টিভি ও সিনেমা অভিনেত্রী।
২|
২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৯
শায়মা বলেছেন: বাহ!!! সুন্দর গান ........
২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
৩|
২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: ভালো লাগেনি। স্যরি।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মেয়েটার ছবি কি এআই দিয়ে করা ?
গান সুন্দর হয়েছে ।