| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহেলী
এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
প্রসাদ চেয়ে পাইনি ,
ফিরে যেতে পাই উষ্ণ স্পর্শ ;
চিনতে পারি না স্পর্শ , অচেনা কেন দেবতা ?
প্রেমে আর পূজায় হয়নি দেখা , আনত নয়নে
এতদিনে , শুধু প্রসাদের আশায় হাত বাড়িয়েছি
বিভ্রান্ত স্পর্শ সুখে !
মনে হল যেন দেখেছি কোথাও , খুব দূরে নয় ,
মনে পড়ে সেই পাঠশালা , সেই যে সেখানে --
গাছতলায় , মাঠের পাশে ,
নদী হতে দূরে ; স্মৃতির বুকে ।
মনে আছে সে একজন , একান্ত গভীরে ,
পাঠশালা দুয়ার হতে পৌছে গেছে বাঁধাহীন ,
আসন পেতেছে নিজ হাতে মলিন মর্মপাতে ,
আছে আপনমনে নিভৃতে ;
সে কখন দেবতা হয়ে গেছে পূজার মন্দিরে ,
কবে হতে পায় ফুল আরতি , অজান্তে ,
পাইনা কুল , কিনারা , ভাবনা অন্তহীন --
দু'চোখে চেয়ে হাসে ,
বলে ,' অনলে পুড়েছি , নি:শেষ হইনি ,
হয়েছি নিখাদ সোনা , সে তোমার কারনে '
বলে , ' আমাদের মুগ্ধতাবোধ --
শুরু নাই , শেষ নাই ,
শাখাহীন ধারা , বয়ে যাক অনাদি অনন্ত ' ,
বলে , ' ছুঁয়ে থেকো ' ----
বললে ,' ছুঁয়ে থেকো '
অল্প কথায় তুমি কত কিযে বল ;
কোন গভীরে ঝড় তোল
বোঝ কি বোঝ না !
ছুঁয়ে থেকো , এইটুকু চেয়ে --
চাওনি কি ঢের বেশী অনেকের চেয়ে ?
ভাঙ্গোনি কি দূর্গ কপাট ,
তোমার লালিত্যে ?
ব্যকুল আঙুল ছুঁয়ে থাকে বাতাস ,
ছুঁয়ে দেয় রৌদ্রে পোড়া দীর্ঘশ্বাস ;
' ছুঁয়ে থেকো ' ----
সকল ছেড়ে দিয়ে সমস্ত কেড়ে নেবার পূর্বাভাষ !
সেই ছিল ভাল ,আকাশের তারা ছুঁয়ে
যাওয়া ক্ষন বিমুগ্ধ নয়নে ,
যেদিন পড়লে খসে বুকের উঠোনে ,
ছুঁতে গিয়ে দেখি ' নাই ' ,
নিভে গেছ , পোড়া দাগ বুকে ।
বিমূর্ত আছে , থাক সেইসব দিন --
সেই সব ক্ষন ,
দূর হতে অদৃশ্য স্পর্শসুখে ভুলে থাকি
ব্যথা , বেদনার ঋন ;
চলি পথ নিশ্চিন্ত , নিরুদ্বেগ --
তোমাকেই দিয়েছি সপে জগতের ভার ,
দেখি পথ আলোকিত , কনক আভা তোমার ;
তুমি আছো পাশে বন্ধু আমার ।
( আজ বন্ধু দিবস । অপার্থিব আনন্দে , পূর্ণ করি জীবনের ছোট পাত্র বন্ধুর কারনে । প্রেম নয় , পূজা নয় ; প্রেরনা জীবনের ছন্দে পা মিলিয়ে চলবার পেয়ে যাই , ধন্য জীবন । এইটুকু জীবনে এই আতিশয্য ধরে রাখি পরম আনন্দে । )
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:২৬
সহেলী বলেছেন: সেই শোভা , সেই মাধুর্য্য.....
শুভেচ্ছা বন্ধু দিবসে তোমায় ।
২|
০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪২
একজন সৈকত বলেছেন: অপূর্ব!!!
"দু'চোখে চেয়ে হাসে ,
বলে ,' অনলে পুড়েছি , নি:শেষ হইনি ,...."
আহ্! মুগ্ধতা ছড়িয়ে গেল....
ভালো থাকুন।
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩২
সহেলী বলেছেন: ভাল থাকুন আপনিও , বন্ধু দিবসে , অন্য দিন ।
৩|
০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫০
লুকোচুরি বলেছেন: অপুর্ব!!!
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৪
সহেলী বলেছেন: শুভেচ্ছা বন্ধু দিবসে ।
৪|
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৪
আইসিস বলেছেন: সে কখন দেবতা হয়ে গেছে পূজার মন্দিরে ............ ভালো লাগলো খুব ।
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৫১
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা বন্ধুদিবসের ।
৫|
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৫
সোহানা মাহবুব বলেছেন: সেই ছিল ভাল ,আকাশের তারা ছুঁয়ে
যাওয়া ক্ষন বিমুগ্ধ নয়নে ,
যেদিন পড়লে খসে বুকের উঠোনে ,
ছুঁতে গিয়ে দেখি ' নাই ' ,
নিভে গেছ , পোড়া দাগ বুকে ।
অ-সা-ধা-র-ণ।
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল।
+++
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:০৯
সহেলী বলেছেন: অসাধারন তোমরা , ব্লগের বন্ধুরা ।
শুভেচ্ছা নিও ।
৬|
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২০
পাথুরে বলেছেন: দূর হতে অদৃশ্য স্পর্শসুখে ভুলে থাকি
ব্যথা , বেদনার ঋন ;
..... অদৃশ্য হয়তো অস্পৃশ্যও কিংবা স্পর্শের বাইরে ![]()
যাকগে..
দেখি পথ আলোকিত , কনক আভা তোমার ;
তুমি আছো পাশে বন্ধু আমার ।
........এই ভালো।
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩২
সহেলী বলেছেন: এই ভাল , এমন করে জেনে সুখে থাকা ।
শুভেচ্ছা বন্ধু দিবসের ।
৭|
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৬
শান্তির দেবদূত বলেছেন: ফাটাফাটি কবিতা .....চরম হয়েছে..... A+
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৬
সহেলী বলেছেন: শান্তির দেবদূত -- উপস্থিতিটাই যথেষ্ট !
শুভেচ্ছা বন্ধুদিবসের ।
৮|
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৮
জুল ভার্ন বলেছেন: সব কস্টগুলো প্রিয় হয়ে থাক, আপন হয়ে থাক-একান্ত বন্ধু হয়ে ভালোলাগা হয়ে থাক!
বন্ধু দিবসে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০১
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন ।
৯|
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫১
সামছা আকিদা জাহান বলেছেন: বিমূর্ত আছে , থাক সেইসব দিন --
সেই সব ক্ষন ,
দূর হতে অদৃশ্য স্পর্শসুখে ভুলে থাকি
ব্যথা , বেদনার ঋন ;
চলি পথ নিশ্চিন্ত , নিরুদ্বেগ --
তোমাকেই দিয়েছি সপে জগতের ভার
দেখি পথ আলোকিত , কনক আভা তোমার ;
তুমি আছো পাশে বন্ধু আমার
তুমি আছো পাশে বন্ধু আমার ।
তুমি আছো পাশে বন্ধু আমার ।
তুমি আছো পাশে বন্ধু আমার ।
তুমি আছো পাশে বন্ধু আমার ।
আর কি বলব--- আছি পাশে বন্ধু তোমার।
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:১১
সহেলী বলেছেন: থেকো পাশে , বন্ধু যেমন থাকে অবিরাম ।
১০|
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৩
তামজি বলেছেন: সেই ছিল ভাল ,আকাশের তারা ছুঁয়ে
যাওয়া ক্ষন বিমুগ্ধ নয়নে ,
যেদিন পড়লে খসে বুকের উঠোনে ,
ছুঁতে গিয়ে দেখি ' নাই ' ,
নিভে গেছ , পোড়া দাগ বুকে ।
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৯
সহেলী বলেছেন: ছবিটা ভারী সুন্দর !
নীল একজোড়া পাখী !
শুভেচ্ছা বন্ধুদিবসের ।
১১|
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৯
রুবেল শাহ বলেছেন: তোমার সাথে আমার কোন কথা নাই........... আঁড়ি নিলাম
তবে বন্ধত্বের শুভেচ্ছা রেখে গেলাম.............
প্রতিটি দিনই হোক বন্ধুত্বের ...............
ভালো থেকো
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:২০
সহেলী বলেছেন: কেন কথা নাই ? কেন আড়ি ?
আমার সাথে এ জীবনে কারো আড়ি হয়নি হবেও না । নিশ্চিত ।
বন্ধু দিবসের শুভেচ্ছা নিও ।
১২|
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৪
সবুজ বলেছেন:
ঝা-চকচকে নতুন কবিতার পাট ভাঙ্গা সুবাস, চমৎকার।
বন্ধুদিবসের সুভেচ্ছা।
কেমন আছেন?
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:৪৫
সহেলী বলেছেন: তোমার জন্যেও শুভেচ্ছা সবুজ -- সজীব জীবনের জন্য।
১৩|
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:০২
এন এইচ আর বলেছেন: অপূর্ব.............................................
কবিতার কথা মনকে নাড়া দেয় গভীর ভাবে...............
ভালো থাকুক সব বন্ধুরা , ভালো থাকুক সব বন্ধুদের মন।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৩:০৮
সহেলী বলেছেন: তাই যেন হয় । সবার ভাল থাকা চাই ।
১৪|
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:২৪
উদাসী স্বপ্ন বলেছেন: তুমি আছো পাশে বন্ধু আমার
মানিব্যাগ কত আছে জানাও আবার
আজকে হয় স্টেক হাউজ নাইলে বাটনরুজ
যদি না খাওয়াইতে পারো তাইলে তুমারে তেল ছাড়া পুচ
কতদিন ফ্রি ফ্রি হাওয়াই মিঠাই ক্যান্ডি ফ্লস
রাস্তার চটপটিতে খাইতে লাগে বিরস!
নয়া কোনো রেস্টুরেন্ট চাই
নাইলে তুমার সাথে আর ডেটিং নাই!
শুভ বন্ধু দিবস আপনারেও!![]()
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৩:০৯
সহেলী বলেছেন: কে এমন কবিতা আপনাকে শোনালো ? শত হাত দূরে থাকুন ।
শুভেচ্ছা বন্ধু দিবসের ।
১৫|
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৪
চিটি (হামিদা রহমান) বলেছেন:
ছুঁয়ে থেকো বন্ধু
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৩:২৮
সহেলী বলেছেন: ওইটুকু শুধু চাওয়া ? কেন অপূর্ন রাখা !
১৬|
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৭
সুরঞ্জনা বলেছেন: আপনার কথা গুলো মন ছুয়ে গেলো।
ভাল থাকুন।
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:২৯
সহেলী বলেছেন: স্বাগতম আমার লেখায় ।
মন ছুঁয়ে গেছে আপনার জেনে কৃতার্থ হই ্
১৭|
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩০
ভাঙ্গন বলেছেন: থেকো ছুঁয়ে
থাকবো নুয়ে...!
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩১
সহেলী বলেছেন: ধন্যবাদ ভাঙ্গন ।
নাহ্ , যে ছুঁয়ে থাকে তাকে ছুঁয়ে থাকবার কথা । নুয়ে কেন ভাই ?
১৮|
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫১
হাসজারু বলেছেন: আমাদের মুগ্ধতাবোধ --
শুরু নাই , শেষ নাই ,
শাখাহীন ধারা , বয়ে যাক অনাদি অনন্ত............
খুব সুন্দর।
ভাল থাকুন..............।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৫৬
সহেলী বলেছেন: হাসজারু তাহলে কবিতা পড়ে ?
বললে ভাল তো ভাল ,
ভাল থেকো ্
১৯|
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৬
তায়েফ আহমাদ বলেছেন: Keep in touch
রাইট ইউ আর।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৫৭
সহেলী বলেছেন: Keep in touch --- এইটুকু সব , আর কিছু নয় ।
২০|
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৭
সীমান্ত আহমেদ বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা।
কবিতা পড়ে কেমন লাগছে বলবো না। তোমার আগের পোস্টে তুমি আমার কমেন্ট রিপ্লাই করো নাই বইলা মাইন্ড করছি।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:২৪
সহেলী বলেছেন: শুভেচ্ছা তোমাকেও , সবদিনের ।
২১|
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫১
শ।মসীর বলেছেন: ছুঁতে গিয়ে দেখি ' নাই ' ,
নিভে গেছ , পোড়া দাগ বুকে । ------------লাইনটা ভাল লাগল..।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:১৮
সহেলী বলেছেন: পুরো লেখাটাই আমার হাত পোড়ানো , দাগ লাগানো !
বুকের ব্যথা নয় , বেদনা নয় ; কোন এক অবুঝ ভাল লাগা ।
ধন্যবাদ তোমাকে ।
২২|
০২ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৫৩
নাজনীন খলিল বলেছেন: তুমি আছো পাশে বন্ধু আমার ।
শুভেচ্ছা।
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪১
সহেলী বলেছেন: মনে মনে কল্পনা করি বন্ধু আছে পাশে আমার ।
শুভেচ্ছা আপনাকেও ।
২৩|
০২ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৩৩
লীনা দিলরূবা বলেছেন: এক-একটি লোক আছেন পৃথিবীতে তাঁহারা বন্ধু হইয়া জন্মগ্রহণ করেন। মানুষকে মঙ্গলদান করিবার শক্তি তাঁহাদের অসামান্য এবং স্বাভাবিক। আমরা সকলেই পৃথিবীতে কাহাকেও না কাহাকেও ভালোবাসি, কিন্তু ভালোবাসিলেও বন্ধু হইবার শক্তি আমাদের সকলের নাই-
-রবীন্দ্রনাথ ঠাকুর
এই শক্তিটা তোমার আছে। তোমার শক্তি জাগ্রত থাক। বন্ধুদিবসের শুভেচ্ছা, বন্ধু আমার।
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৮
সহেলী বলেছেন: তোমার এ মন্তব্যের জবাব আমি দেব না ।
তুমি আমাকে জান না , অথচ চেনা লোকের মত কথা !
২৪|
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১১:২০
মেহবুবা বলেছেন: দূর হতে অদৃশ্য স্পর্শসুখে ভুলে থাকি
ব্যথা , বেদনার ঋন ;
চলি পথ নিশ্চিন্ত , নিরুদ্বেগ --
তোমাকেই দিয়েছি সপে জগতের ভার ,
এমন করে ভাবনা এলে , আর ভার থাকে না জগৎ সংসারের । শুভকামনা রইল ।
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ১১:০৭
সহেলী বলেছেন: সুদূর হতে কেউ যদি বলে ' Keep in touch ' , তখন কি আর ভাবনা করবার সুযোগ থাকে ?
যে সবটুকু ধারন করল , তাকে আবার ছুঁয়ে থাকতে বলা !
সমুদ্র কি করে বলতে পারে জলকে -- ছুঁয়ে থাক !
নাকি নিজেকে তীর ভাবে , তীর ছেড়ে জল যাবে কোথায় , বার বার ফিরে আসে জোয়ারে ।
সমুদ্র খুব চতুর , সে কেবল নিতে জানে সমস্ত তার অতলে ; পাতালপুরীতে ।
২৫|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:৫২
শাওন৩৫০৪ বলেছেন: বাহ, সুন্দর তো...শুভেচ্ছা..
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫০
সহেলী বলেছেন: সুন্দর কিনা জানিনা , কিছু কথা ।
ভাল থেকো ্
২৬|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৩:০৮
সবাক বলেছেন:
বন্ধুরা সব ভালো থাকুক
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৯
সহেলী বলেছেন: সেটাই চাই ।
২৭|
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:১৮
অমিতাভ অধিকারী বলেছেন: আপনার কবিতা অসামান্য সুন্দর। কেমন একটা ক্লাসিক ক্লাসিক অনুভূতি পেলাম।
ভাল থাকুন।
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩১
সহেলী বলেছেন: আমার কবিতা অসামান্য সু্দর সে আপনাদের দেখার চোখের গুনে ।
যা মনে আসে লিখি আর থাকি সেই লেখার ভূবনে -- নিজেকে খুঁজি , চিনতে পারি না ; তাই পাওয়া হয় না ।
একদিন যদি পেয়ে যাই নিজেকে , আর হয়তো লিখতে হবে না ।
শুভকামনা আপনার জন্য ।
২৮|
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:১৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি দারুণ যে ছুঁয়ে থাকা বোধ.......
কবিতা তো নয় যেনো পাখির নরম পালক.........ছুঁয়ে গেলো মন।
শুভেচ্ছা সহেলী।
শুভেচ্ছা রেখে গেলাম তোমার জন্য.........আজকের দিনটায়।
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৫
সহেলী বলেছেন: পাখির নরম পালক , ছুঁয়ে থাক পাঠকদের । লেখিকাকে সেই পাখীর পালকে খুব বেশী পুলকিত না করলেই ভাল ।
তোমার একটা কবিতা " পনের বছর পর " -- আমি অনেক সময় অফলাইনে বসে পড়ি । কেন লিখেছো অমন করে । লিখতে হয় না অমন করে ;
পনের বছর কি খুব বেশী সময় সাজি ?
সময় কি ফিরে আসে না ?
কেন সব হারিয়ে যায় ?
কেন দাবী ছেড়ে দিতে হয় সময়ের কাছে ?
ভাল থেকো ।
২৯|
০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১০:৪০
বারুদ বলেছেন:
না পাওয়া আর বেদনার গান বন্ধ করুন!
আশার গান আশার বাণী শোনান।
ভালো থাকবেন।
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৮
সহেলী বলেছেন: এ কবিতা তো না পাওয়ার নয় , বেদনার নয় ।
এ এমন এক পাওয়া যার কাছে অনেক প্রাচুর্য ম্লান হয়ে যায় !
আশার গান , আশার মিথ্যে বাণী জুড়তে শিখি নি । আমার কাছে হতাশার গান বাণী কিছুই নেই । যা আছে তাই নীয়ে আছি ।
ভাল থাকবেন ।
৩০|
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৬
তাজা কলম বলেছেন: চিনতে পারি না স্পর্শ , অচেনা কেন দেবতা ?
প্রেমে আর পূজায় হয়নি দেখা , আনত নয়নে
এতদিনে , শুধু প্রসাদের আশায় হাত বাড়িয়েছি
বিভ্রান্ত স্পর্শ সুখে
এক কথায় অপূর্ব পুরো কবিতা। ব্লগে জয়েন করে হৃদয় ছোঁয়া কবিতাগুলোর মুখোমুখী হয়ে আমি অভিভূত। ধন্যবাদ সহেলী সুন্দর কবিতার জন্য।
+++++++++++++++
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪০
সহেলী বলেছেন: আপনাকে অভিভুত হতে দেখে ধন্য হল কবিতা ।
তবে এমন এতটা কবিতা না লেখা হলে জগৎ সংসারের কি আর ক্ষতি হত ? কি আর ক্ষতি হত যদি এমনকতগুলো কথা কারো মনের বাগান ওলট পালট না করে দিত !
ধন্যবাদ আপনাকে পড়েছেন , মন্তব্য করেছেন দেখে ।
৩১|
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৯
চাঙ্কু বলেছেন: খুব মন ছুঁয়ে যাওয়া একটা লেখা ।
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৪
সহেলী বলেছেন: জানি না কেন যেন নিজের লেখা এমন একটা কবিতায় আমার নিজের চোখে পানি চলে আসছে , সেই যে 'ভ্যালেন্টাইন ডে ' উপলক্ষে একটা লেখা লিখেছিলাম , যেটা আজো আমি একবারে পড়তে পারি না ; মন খারাপ হয়ে যায় । ড্রাফটও করতে পারি না -- মায়া পড়ে গেছে ।
ভাল থেকো ।
৩২|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:০৩
হাসান মাহবুব বলেছেন: গভীর অনুভূতি...................
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৫
সহেলী বলেছেন: ঠিক ধরেছেন , গভীর অনুভূতি ।
শুভকামনা আপনার জন্য ।
৩৩|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:০০
হারুন আল নাসিফ বলেছেন:
আমাদের মুগ্ধতাবোধ শুরু নাই, শেষ নাই,
শাখাহীন ধারা, বয়ে যাক অনাদি অনন্ত...
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৭
সহেলী বলেছেন: এই মুগ্ধতা বোধ কখনো কখনো হরন করে জীবনের মূল্যবান সময় !
বিনিময়ে কি দেয় ?
জানি না ।
৩৪|
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৮
শওকত হোসেন মাসুম বলেছেন: আপনি লিখছেন-তোমাকেই দিয়েছি সপে জগতের ভার
আর রবীন্দ্রনাথ বলছেন-আমার হাতে তো নাই ভূবনের ভার।
তাহলে এখন সেই তুমিটা কী করবো?
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ১১:০১
সহেলী বলেছেন: রবীন্দ্রনাথ ঠিক বলেছেন " আমার হাতে তো নাই ভূবনের ভার "
স্বর্গ তার কাছে । এখন সেই ' তুমি ' স্বর্গ নিয়ে , স্বর্গ পেয়ে কি করবে সেটা তার ব্যাপার । আমি কি করে বলি![]()
আমি সাধারন মেয়ে ।
৩৫|
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০১
আইরিন সুলতানা বলেছেন: ছুঁয়ে ছুঁয়ে দেখো আমার এ হাড়, ছুঁয়ে ছুঁয়ে শেখো একি........তবু বন্ধু ভালবেসো একবার, যা ছিল সব, দিয়েছি দেবার....
কবিতা হৃদয়স্পর্শী হয়েছে । শুভেচ্ছা ।
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৯
সহেলী বলেছেন: তুমি কত ভাল লেখ তারপরেও আমার লেখা দিয়ে তোমার হৃদয়স্পর্শ করতে পেরে ভাল লাগছে ।
একজীবনে মনে হয় মানুষ অনেক কিছু পায় না , কেউ বুঝতে পারে , কেউ পারে না ।
শুভেচ্ছা তোমাকেও ।
৩৬|
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪১
নীরজন বলেছেন: উফফ...........সহেলীপু.................অসাধারন............আর কি বলবো...........
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:৩৯
সহেলী বলেছেন: অসাধারন তোমাদের দেখার চোখ ! ভাল থেকো ।
৩৭|
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৩
কালপুরুষ বলেছেন: অসম্ভব সুন্দর! মনের ব্যকুল ভাবনার চমৎকার প্রকাশ! খুব খুউব ভাল লাগলো। প্রিয়তে রেখে দিলাম।
ভাল থেকো। শুভ কামনা রইলো।
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১১:৩৮
সহেলী বলেছেন: আমার প্রিয় কবিতায় এত পরে এলেন দাদা ?
অসম্ভব সুন্দর কিনা জানিনা , অসম্ভব ব্যকুলতা .....
এটা এখন আমার নিজেরই প্রিয়তম ।
শুভকামনা আপনার জন্যেও ।
৩৮|
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:১০
শত রুপা বলেছেন: সুন্দর। ভালো থেকো।
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১১:৪৩
সহেলী বলেছেন: কেমন আছো শতরূপা ?
শুভকামনা তোমার জন্য ।
৩৯|
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:৪৫
চাঙ্কু বলেছেন: এইডা ড্রাফটে গেলে কিন্তু র্যাব হেড-হাপিসে আপনার নামে কমপ্লেইন না করে বেশীপ্লেইন করুম !!! ![]()
![]()
![]()
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:৫২
সহেলী বলেছেন: এই কবিতা অনেক দিনের , অনেক ত্যাগের , অনেক ধ্যানের ....
এ কবিতা ড্রাফট হওয়ার মত কোন দুর্ঘটনা যেন না ঘটে , তাই চাই ।
একটা জীবন , দু'টো জীবন অনেক মূল্যের । সে মূল্য মনে রাখতে চাই , পেরে যাব ঠিক ।
দেখো আর কোন দু:খ আমাকে ছুঁতে পারবে না ।
ভাল থেকো ।
৪০|
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১১:০১
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সেই ছিল ভাল ,আকাশের তারা ছুঁয়ে
যাওয়া ক্ষন বিমুগ্ধ নয়নে ,
যেদিন পড়লে খসে বুকের উঠোনে ,
ছুঁতে গিয়ে দেখি ' নাই ' ,
নিভে গেছ , পোড়া দাগ বুকে ।
প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যায়। ধন্যবাদ
০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪১
সহেলী বলেছেন: আমি অভিভুত আপনাদের মন্তব্য পড়ে ।
এ কবিতাটা অনেক দরদ দিয়ে লেখা , মনে হয়েছিল আবেগটাই মুখ্য হয়ে গেছে , শব্দগুলো কোনভাবে জুড়ে দিয়ে ।
আপনাদের মন্তব্য পড়ে এ কবিতায় আমার ভালবাসা বেড়ে গেছে ।
ধন্যবাদ ।
৪১|
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১:০৮
নাহিন বলেছেন: দূর্দান্ত - অসাধারণ - অপূর্ব
অনেকদিন পরে এই ধাঁচের একটা কবিতা পড়লাম। আমার খুব প্রিয় একটা স্টাইল।
ধন্যবাদ এত সুন্দর একটা লেখা লিখার জন্য।
০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪২
সহেলী বলেছেন: কৃতার্থ হলাম এ কবিতা লিখে ।
ভাল লেগেছে জেনে লেখার অনুপ্রেরনা পাই ।
শুভকামনা তোমার জন্য ।
৪২|
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১:১২
পল্লী বাউল বলেছেন: অসাধারণ, হৃদয় ছুঁয়ে গেছে....
০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৯
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে , আমার লেখায় প্রথম এলেন মনে হল ।
শুভকামনা আপনার জন্য ।
৪৩|
০৫ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:১৭
অনন্ত দিগন্ত বলেছেন:
শুরু নাই , শেষ নাই ,
শাখাহীন ধারা , বয়ে যাক অনাদি অনন্ত ' ,
বলে , ' ছুঁয়ে থেকো ' ----
এভাবেই ছুয়ে থাকুক অকৃত্রিম বন্ধুত্বের অটুট বন্ধন... অনন্ত কাল জুড়ে ...
অনেক অনেক শুভ কামনা রইলো তোমার জন্য ...
০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৩
সহেলী বলেছেন: অটুট থাক বন্ধন , কেবল ছুঁয়ে সুদূর দূর হতে ;
আদি অন্তহীন ছুঁয়ে থাকা পারস্পরিক কল্যানে , দূরে সরে থাকা নিয়তির বর মেনে ......
ভাল থেকো , শুভকামনা তোমার জন্য ।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩০
সহেলী বলেছেন: তুমি ছবি নিয়ে কিছু বললে না যে ! মেয়েটা নির্বিকার যাচ্ছে আগে , ছেলেটার সু্টকেসটা নিতে কেমন কষ্ট হচ্ছে !
কিন্তু ছবিটা আমার অনেক প্রিয় ! অতএব কিছু বলতে হলে সাবধান !
৪৪|
০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:০০
আশরাফ মাহমুদ বলেছেন: প্রসাদ চেয়ে পাইনি ,
ফিরে যেতে পাই উষ্ণ স্পর্শ
দেবতার ,
এখানে 'দেবতার' অংশটি বাহুল্য মনে হলো!
========================
লেখা ভালো লাগছে।
০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২৪
সহেলী বলেছেন: দেবতা তো বাহুল্যই সমাজ সংসারে ! তাকে যত দূরে রাখা যায় অথবা এড়িয়ে যাওয়া ততই মঙ্গল । মানুষ হলে কথা ছিল , মেনে নেয়া যেত![]()
কখনো কখনো দেবতার শুদ্ধতায় মানুষ ভুল করে ফেলে , কবিতায় টেনে নিয়ে আসে ।
শুধু কবিতায় নয় , জীবনে জগতে দেবতা পরিহার করা শুভ !
লেখা ভাল লেগেছে লেখিকার অদ্ভুত খেয়ালে !
ভাল থেকো , শুভকামনা ।
৪৫|
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:০১
আকাশনীল বলেছেন: সুন্দর কবিতা +
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৩
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা রইল ।
৪৬|
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২৬
নুশেরা বলেছেন: তুমি তো নামেই বন্ধু। আর মনে? কাজে? সে আমি জানি ![]()
ভালো থেকো সবসময়।
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১০
সহেলী বলেছেন: মনে আর কাজে ? সকালের শেফালী , ভুল করে ঝরে পড়া পথের পাশে সুরভী ছড়াবে বলে ......
অকাজের নেশায় যার কাজগুলো বাঁধা পড়ে !
নামে বন্ধু শুধু , কি যে একটা নাম !
আজ মনটা রবীন্দ্রনাথ পুরোটাই দখল করে নিল ! তোমার মন থেকে ওই মানুষটাকে দূরে রেখ !
৪৭|
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫০
অনন্ত দিগন্ত বলেছেন: ওটা তো স্যুটকেস না ... ওটা আসলে সবকিছু ... যা ছেলেটা বয়ে নিয়ে যাচ্ছে ...
বিশেষ সাবধানতার জন্য আর কিছু বললাম না
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৪
সহেলী বলেছেন: ছেলেটা বয়ে নিয়ে চলেছে , দেখা যায় ...
কত কিছু দেখা যায় না , মেয়েটা যে অদেখা বোঝা বইতে পারে না !
তুমি আর কি বলবে ? দেখো .....
মেয়েটা অবুঝ, অবোধ । তাই না !
৪৮|
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: খুব সুন্দর কবিতা !
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৯
সহেলী বলেছেন: ধন্যবাদ , আমার লেখায় আপনার স্বাগতম ।
৪৯|
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২০
অনন্ত দিগন্ত বলেছেন: ছেলেটাও তো দু ধরনের জিনিস বয়ে চলে, মেয়েটা যদি বুঝতো তবে প্রথম ছবিতে এমন করে হেটে চলতো না সবসময় দ্বিতীয় ছবির মতই ছাতা মেলে রাখতো ছেলেটির উপরে ... অথবা অন্য কোথাও !!!!
ছেলেটা অনেক বোকা তাই না ?
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৮
সহেলী বলেছেন: মেয়েটা তার সামর্থ্য মত ছায়া কি বিছিয়ে রাখে নি আরেকজনের চলার পথে !
ছেলেটা বোকা নয় , ভাল মানুষ । তার ভালত্ব যে আরেকজনের জীবনকে কঠিন করে ফেলে সেটা তার বোঝা উচিৎ ।
কখনো বেশী ভাল হবেনা , অন্যের কষ্ট বেড়ে যায় ।
৫০|
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৩
অনন্ত দিগন্ত বলেছেন: সে হয়ত মেয়েটির দেখার ভুল ... অথবা সে বলতে চায় না... অথবা সে বুঝলেও ছেলেটিকে বুঝতে দিতে চায় না ... কিন্তু সে কি জানে, তার নিরবতা যে সবকিছুই বলে দেয় ?
০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৯
সহেলী বলেছেন: তোমার কথা হয়তো ঠিক ,হয়তো নয় ।
মেয়েটি এত বছর ধরে দেখে কি আর ভুল করতে পারে ?
মেয়েটি জানে তার বিস্ময় , জানে তার সঞ্চয় !
মেয়েটির নীরবতা খান খান হয়ে গেলে কিছু কি আর থাকে অবশিষ্ট ?
৫১|
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৬
মেঘ_কম বলেছেন: মন্তব্য করা নিষ্প্রয়োজন, কিন্তু নিজেকে ঋনি মনে হবে তাই ধন্যবাদ জানানোর অপচেষ্টা।
০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩৯
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকুন ।
৫২|
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৯
চাঙ্কু বলেছেন: হুম
০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪০
সহেলী বলেছেন: আবার হুম ! বলেছি না ভয় পাই !
৫৩|
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪৭
আহসান জামান বলেছেন:
ছুঁয়ে থেকো
ছুঁয়ে থেকো
ছুঁয়ে থেকো
ছুঁয়ে থেকো
ছুঁয়ে থেকো
ছুঁয়ে থেকো
ছুঁয়ে থেকো
০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১০
সহেলী বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন ।
৫৪|
০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: চলি পথ নিশ্চিন্ত , নিরুদ্বেগ --
তোমাকেই দিয়েছি সপে জগতের ভার ,
দেখি পথ আলোকিত , কনক আভা তোমার ;
তুমি আছো পাশে বন্ধু আমার ।
.......................... ইশশ , কথাগুলো যেন সবার বেলায় সবসময় সত্যি হয়
০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১২
সহেলী বলেছেন: হলে ভাল হয় ।
বন্ধু হলে তেমনই হতে হয় ; যাকে ভেবেও পার করা যায় সকল বাঁধা ।
৫৫|
০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৪
ফারা তন্বী বলেছেন: সুন্দর হইছে আপুনি।
০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১২
সহেলী বলেছেন: ধন্যবাদ আপুমনি ।
৫৬|
০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪০
আহমেদ রাকিব বলেছেন: অনেক বেশি সুন্দর, চমৎকার।
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৭
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকুন ।
৫৭|
০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
জিনাত বলেছেন: bojho ki bojho na.....obuj hoya thaki na kicu kal...sob boddha ra ki pujo r full paye? kinba pabe...
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৯
সহেলী বলেছেন: কেন নয় জিনাত ? নিজ যোগ্যতায় অধিকাংশ ক্ষেত্রে প্রাপ্তিযোগ ।
ভাল থেকো , ভুলে নয় , ভাল লাগায় থেকো ।
৫৮|
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫১
নতুন বলেছেন: কিছু লিখার জন্য শব্দ পাচ্ছিনা .....
keep in touch !!!
কিছু সম্পক` এমনই যে মনে চায় keep in touch থাকার জন্য.....
কিন্তু যখন মনে চায় .... তখন ফোন তুলেও কল করা হয়না.... sms লিখেও পাঠানো হয়না...মন চায় এবং আবার মানাও করে যোগাযোগ করতে....
Keep in Touch .............
একটা কথা... কে তোমার সব গুলি পোস্টে ১টা করে মাইনাস দিসে??? অবাক ব্যাপার..
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১৩
সহেলী বলেছেন: কিছু সম্পক` এমনই যে মনে চায় keep in touch থাকার জন্য.....
কিন্তু যখন মনে চায় .... তখন ফোন তুলেও কল করা হয়না.... sms লিখেও পাঠানো হয়না...মন চায় এবং আবার মানাও করে যোগাযোগ করতে.........
কেমন যেন পক্ষপাতিত্বের সুর শুনতে পাই ।
তোমার কথাগুলি মনে হচ্ছে কার শেখানো বুলি ! যদিও জানি অসম্ভব ।
এতদিন মন্তব্য করনি বেশ ছিল !
মাইনাসটা কে দিয়েছে জান না ? চাঙ্কুর ভাই পাঙ্কু ! একজন উদার মাইনাসদাতা অকৃপন হাতে দিয়ে যাচ্ছেন , শেখো তার কাছ থেকে
৫৯|
০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৫৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ছুঁয়ে থাকি
০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩০
সহেলী বলেছেন: সেই ভাল ।
৬০|
০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৫
আবু সালেহ বলেছেন:
সত্যি.... কিপ ইন টাচ......++++++++
এই চারটি লাইন আপনার জন্য...
"ছুয়ে রেখো ঐ বাতাস
ইচ্ছে হলেই যেন ছুতে পারি তোমায়,
তোমারই স্পর্শে যেন
মন খারাপের শ্লোগানটাই হারিয়ে যায়।"
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১০
সহেলী বলেছেন: বাতাস ছুঁয়ে থাকা......
কারো স্পর্শসুখ , কারো ভাবনায় হারাতে চাওয়া ...
হেরে গিয়ে ফিরে পাওয়া ।
আর কিছু নয় ।
৬১|
০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৩
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: বন্ধু কি জানিনা বন্ধুত্বের হাহাকার ফিল করি....
তবে শুন্যতা থেকে বন্ধুতা হয় না জানি...ভাবের মিলন হইলে পরে বন্ধুত্ব হয়....য়েই ১৭ বছরে কারো লগে সেই ভাবের জন্ম হয় নাই..
পরিতাপ নেই...আশা আছে...য়েকদিন ভাব হবে..
১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৭
সহেলী বলেছেন: অবশ্যই হবে । বন্ধু ছাড়া জীবন চলে ?
৬২|
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৩
শাহনাজ সুলতানা বলেছেন:
............................
তুমি আছো পাশে বন্ধু আমার ।
ভাল... অনেক ভাল লাগল।
ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৮
সহেলী বলেছেন: ভাল থেকো সুলতানা ; স্বপ্ন আর বাস্তবতা নিয়ে ।
৬৩|
০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১৪
কালপুরুষ বলেছেন: শুভ সকাল। তোমার ব্লগ বাড়ীতে বেড়িয়ে গেলাম।
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪১
সহেলী বলেছেন: জানি আপনি খুঁজে খুঁজে পড়তে চান সবার লেখা ।
ভাল থাকুন , লেখা দেন --আমরা পড়ি ।
৬৪|
০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৮
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন:
বন্ধু হারাতে হারাতে আমি
দেখিনু যে আর কেউ নেই।
এবং তখনি পুঁথিতে দেখি
বন্ধু ধরার সকলেই।
যেখানেই আমি যাই
কোনো ভেদাভেদ নাই
সমাদর করে আমাকেই।
সত্য এমন সেটা তো আগে
বুঝি নি এখন দেখি সুখে।
সদ্য বিদেশী আমাকে এসে
জড়িয়ে ধরেছে তার বুকে।
ধরায় আমিই প্রিয়
জীবনটি রমণীয়
হয়েছে তো কিছুটা আগেই।
_________________________বন্ধু/ বিনয় মজুমদার
ব্লগে আপনি জনপ্রিয়দের একজন, আর আমি এক অতিসাধারণ পাঠক মাত্র তাই আপনার ব্লগে মন্তব্য করার সাহস করিনি—
তবে এটুকু জানি বিনয়ের কবিতা আপনার ভাল লাগে;
এ-কবিতাটি কেমন লাগবে জানি না;
তবে বিনয় আমার পছন্দের একজন কবি।
আপনি-
ভাল থাকুন।
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৯
সহেলী বলেছেন: জনপ্রিয়তার মাপকাঠি সব নয় ; তার প্রমান আপনি নিজে যে আমাকে বলছেন এখানে জনপ্রিয় একজন । এই আমি সময় পেলে আপনার লেখাগুলো নিয়ে পড়ছি , ভাবছি ।
সাহিত্য গুন বিচারে আমার লেখা যে তেমন প্রশংসার দাবী রাখে না জানি আমি । কেন লিখি আমি সেটা আমার কাছে আছে পরিষ্কার ।
আপনার কবিসুলভ বিনয় ভাল লাগল , ভাল লাগল বিনয় মজুমদারের কবিতা উহার ।
শুভকামনা আপনার জন্য ।
৬৫|
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩২
নতুন বলেছেন: কেমন যেন পক্ষপাতিত্বের সুর শুনতে পাই ।
তোমার কথাগুলি মনে হচ্ছে কার শেখানো বুলি ! যদিও জানি অসম্ভব ।
এতদিন মন্তব্য করনি বেশ ছিল !
--- পক্ষপাতিত্ব !!! তাহলে নিজের মধ্যে কে কার পক্ষ নিতে পারে?
সত্যি বলতো তোমার কি মনে হয়? এটা কখন হতে পারে? এটা কি সত্যি ভালবাসার কারুক সাথে হতে পারে? না কি কারুক ভাল চাওয়া হতে নিজেকে কিছু কাজ হতে বিরত রাখা ??
বা অন্য কিছু ?
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৪
সহেলী বলেছেন: কিছু জানি না , বুঝিনা ।
আমি চিরকাল সোজা করে সব বুঝি , একটু পেঁচিয়ে দিলে আর ঢুকতে পারি না ভিতরে কোন কথার ।
যারা জানে , কেন তারা এমন করবে আমার সাথে !
ভাল চাওয়ার ধরন দেখে মরে যাই ; নিজেকে নিয়ন্ত্রনের ধরন দেখে অবাক হই ! কারো ভাল চাইতে গিয়ে নিজেকে কোন কিছু থেকে এমনি করে বিরত রাখা ! দু:সাধ্য বোঝা মানুষকে ।
চেষ্টাও আর করি না , হাল ছেড়ে দিয়েছি সেই কবে ।
অন্য কিছু কি ?
৬৬|
১০ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: ছুঁয়ে থেকো
ছুঁয়ে থেকো
ছুঁয়ে থেকো
ছুঁয়ে থেকো
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০০
সহেলী বলেছেন: ছুঁয়ে থেকো যত দূরে থাক !
৬৭|
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২১
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমার উদাসীর কবিতাটা পছন্দ হয়েছে। হিহিহিহি।
১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
সহেলী বলেছেন: কি হোল ? তোমার উদাসী মানে উদাসী স্বপ্ন ? তাই না ?
৬৮|
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৭
ঘাসফুল বলেছেন: প্লাস দিয়ে ভাগলাম... [দেরীতে পড়ার জন্য]
৬৯|
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৮
তারার হাসি বলেছেন:
সেই অনুভূতি
সেই আবেগ আর
সেই কষ্ট।
ভালবাসা...
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩০
সহেলী বলেছেন: তারার হাসি সব বলে দেয় ....
তারা হয়ে ফুটে থাকে ,হাসিটুকু ধরে রাখে তোমার আমার ।
৭০|
১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: পরম ভাললাগার ছন্দোবদ্ধ সন্ধানে এই ব্লগে আসি , এবারও নিরাশ হইনি ।
ভাল লাগার ছোঁয়া নিয়ে , বন্ধুত্বের আভা জড়িয়ে ফিরে যাচ্ছি
৭১|
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৬
রুবেল শাহ বলেছেন:
নতুন লেখা দিচ্ছ না কেন.............?
১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৯
সহেলী বলেছেন: আর লেখা আসছে না ;
কি জানি এমন হয় কেন , কত সময় কাজ ফেলে লেখা নিয়ে বসেছি ।
আর এখন কোন লেখা তো ভিতর থেকে তাগিদ দিচ্ছে না ।
৭২|
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩১
গিফার বলেছেন: দারুন হইসে
ভালো লাগল....
১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৯
সহেলী বলেছেন: আপনি আবার কে ? নামটা শুনেছি কিনা কখনো মনে করতে পারছি না !
আপনি লেখা পড়া জানেন ? কবিতাও পড়েন ?
৭৩|
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৯
নতুন বলেছেন: ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৪
লেখক বলেছেন: কিছু জানি না , বুঝিনা । .......................................
কারো ভাল চাইতে গিয়ে নিজেকে কোন কিছু থেকে এমনি করে বিরত রাখা ! দু:সাধ্য বোঝা মানুষকে ।
আমিতো নিজেও বুঝিনা নিজেকে.....
আর অবশ্য নিজের ভাললাগাকে সময় মতন প্রকাশ না করে জীবনের অন্যতম মূল্যবান জিনিস হারিয়েছি....
তাই আর কখনো এমনটি করবোনা....
১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৩
সহেলী বলেছেন: এখন কি করবে ?
কেমনটি করবে ?
যারা সময় মত কিছু প্রকাশ করতে পারেনা , তারা অন্য সময়েও একই রকম থাকে ; নিজেকে পাল্টাতে পারে না ।
তোমরা পুরুষেরা মনে কর যা কর ঠিক কর চিরকাল , ইগোর প্রবলেম । কারো সাথে শেয়ার করনা সে কষ্ট পাবে বলে মন কর , শেয়ার না করে তাকে কতটা কষ্ট দেয়া হয় সেটা কি কখনো ভেবেছো ।
৭৪|
১২ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৩০
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: Click This Link
১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০২
সহেলী বলেছেন: দেখে এলাম ।
৭৫|
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪০
নতুন বলেছেন: ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৩
লেখক বলেছেন: এখন কি করবে ?
কেমনটি করবে ?
--
কিছু কিছু সময় মনে হয়..... নিজের কস্টটা সেয়ার না করাই ভাল,,,,
৭৬|
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৭
গিফার বলেছেন: পড়তে জানি না বলেই তো বললাম দারুন হইসে...
কিরাম আছেন ?
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২৭
সহেলী বলেছেন: আছি ভাল , তুমি অনেকদিন পর ব্লগে , ভাল লাগছে দেখে ।
৭৭|
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৮
ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগলো খুব ।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা আপনার জন্য অনেক ।
৭৮|
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২০
অনন্ত দিগন্ত বলেছেন: বন্ধুদের থেকে এতদিন দুরে আছ কিভাবে ? নতুন লেখা দাও
৭৯|
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৩
সুমিন শাওন বলেছেন: তোমাকেই দিয়েছি সপে জগতের ভার ,
দেখি পথ আলোকিত , কনক আভা তোমার ;
তুমি আছো পাশে বন্ধু আমার । -------
দারুন
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১১
সহেলী বলেছেন: ধন্যবাদ সুমিন । ভাল থেকো ।
৮০|
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৭
আহমদ ময়েজ বলেছেন:
বিমূর্ত আছে , থাক সেইসব দিন --
সেই সব ক্ষন ,
দূর হতে অদৃশ্য স্পর্শসুখে ভুলে থাকি
ব্যথা , বেদনার ঋন ;
কত ধারার মিশেল এই কবিতায়?
সে যেমনই হোক, কান পেতে শুনেছি আপনার ধ্বনির গুঞ্জন।
ভালো লাগা রেখে গেলাম। নিমন্ত্রণ রইল।
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪১
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।ভাল থাকুন ।
৮১|
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৭
জনৈক আরাফাত বলেছেন: দারুণ তো! বন্ধু দিবস!
অফটপিকঃ আপনি কি কোনভাবে আমাকে চেনেন?
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৫
সহেলী বলেছেন: ধন্যবাদ ।
আমি আপনাকে চিনি না ।
তবে এখানে সবাইকে মনে হয় কতদিনের চেনা ।
৮২|
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪০
জনৈক আরাফাত বলেছেন: তাই?! তাহলে আপনার বাড়ি বা শ্বশুর বাড়ি কি কুষ্টিয়া?
কারণ, আমাকে বেশ ধন্ধে ফেলে দিয়েছিলেন!
আবার আপনিতে ব্যাক করলেন!
১২ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪
সহেলী বলেছেন: নাহ্ , আমার নিজের বাড়ী বা শ্বশুরবাড়ী কুষ্টিয়ায় নয় ।
কুষ্টিয়ার মানুষের কথা ভাল লাগে , সুন্দর করে কথা বলে ।
তোমাকে ধন্ধে ফেলে দিয়েছিলাম কি করে ? বুঝিয়ে বললে ভাল হয় ।
এই তো আবার তুমিতে ফিরেছি ।
আমি সাধারনত সহজে মেয়েদের তুমি করে সম্মোধন করি , ছেলেদের কখনো কখনো করা হয়ে যায় ।
৮৩|
১২ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৬
জনৈক আরাফাত বলেছেন: Click This Link
--------------
এখানে আপনার করা কমেন্টে চমকে গিয়েছিলাম একটু!
:-&
--------------
আমারও তুমি করে বলতে ভালো লাগে। নানী পর্যন্ত তুমি। স্কুলে ভর্তি করার সময় অভিভাবকদের সন্দেহ ছিলো মাস্টারদেরও হয়ত তুমি করে বলবো!
--------------![]()
১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৪
সহেলী বলেছেন: দেখলাম ।
চমকে যাবার মত কি হোল ?
তোমাদের কথা আমার বেশ ভাল লাগে ।
জানি না , এদেশের অন্য কোন অঞ্চলের মানুষের ভাষা এমন কি না ।
বলেছিলে নাকি মাস্টারদেরও তুমি করে ?
৮৪|
১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭
জনৈক আরাফাত বলেছেন: নাহ! মাস্টারদের তুমি করে বলা হয়নি।
তবে, ইদানীং অনর্জালের বন্ধুদের মধ্যে ছোটদের 'আপনি' বলি আর বড়দের তুমি'!
১২ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩১
সহেলী বলেছেন: তাই তো দেখতে পাচ্ছি ।
৮৫|
১২ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৫
সুবিদ্ বলেছেন: ' অনলে পুড়েছি , নি:শেষ হইনি ,
হয়েছি নিখাদ সোনা , সে তোমার কারনে '........
অনন্য
১২ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৩
সহেলী বলেছেন: অনেকদিন পর খুঁজে পড়লেন কবিতা !
ধন্যবাদ আপনাকে ।
৮৬|
১২ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪১
চিকনমিয়া বলেছেন: আফনের লেকাডি বড়ই ভালা হয়
৮৭|
১৩ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৫৫
anisa বলেছেন: আপনার লেখা খুব সুন্দর আমি আনমনা হয়ে যাই।
"ব্যকুল আঙুল ছুঁয়ে থাকে বাতাস ,
ছুঁয়ে দেয় রৌদ্রে পোড়া দীর্ঘশ্বাস ;
' ছুঁয়ে থেকো ' ----
সকল ছেড়ে দিয়ে সমস্ত কেড়ে নেবার পূর্বাভাষ !"
আমার এখানে আসা অল্প দিন ভবি এত সুন্দর কি করে লিখেন।
৮৮|
২৭ শে মার্চ, ২০১১ রাত ৮:৪২
বৃষ্টিধারা বলেছেন: যেদিন পড়লে খসে বুকের উঠোনে ,
ছুঁতে গিয়ে দেখি ' নাই ' ,
নিভে গেছ , পোড়া দাগ বুকে ।
খুব ভালো লাগলো আপু ।
৮৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১
মেহবুবা বলেছেন: তন্ময় হয়ে কবিতা পড়ে কোথায় হারিয়ে গেলাম! মন্তব্য আর প্রতি মন্তব্য পড়ে বেশ মজা পেলাম। কত কত ব্লগারের মুখরিত সেই সব দিন্
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪১
মমমম১২ বলেছেন: সে আছে পাশে বন্ধু তোমার