নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের যমিনে ছোট পারিজাত এক.....

জলছবি স্মৃতি ছুঁয়ে থাকে হৃদয়াবেগ , ধুয়ে গেছে ধ্বনি তার ; শব্দহীন সময়ের পারাবার ।

সহেলী

এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

সহেলী › বিস্তারিত পোস্টঃ

পালক রেখে গেছে পাখী । ইচ্ছেপাখী ভাসিয়ে দিয়েছি ইচ্ছেমতীর স্রোতে.....

০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:১৭



ভোর হতে দূর থেকে সেই অচিনপুরের সূর আসে ভেসে আলতো করে ঘুম ভাঙ্গিয়ে দেয়, বলে 'ভাল থেকো'। এ এক অভ্যাস, এক নেশা বলতে পারো।এইটুকুই তো! ভাবনার রাজ্যে চুপি চুপি দোর খোল, মুঠো মুঠো জোনাকি ছেড়ে দাও,জ্বলে নেভে জ্বলে নেভে।
এইটুকু তো !
তুমি আমার বন্ধু ছিলে, বন্ধু আছো জন্ম থেকে জন্মান্তরে । সাঁঝ আকাশে শুকতারাটা সেই কথাটা বলবে বলে খুব কাছে নেমে আসে। শুনতে গেলে টুপ করে সে লুকিয়ে পড়ে, পাই না খুঁজে ।
তুমি আমার বন্ধু আছো যেমনি ছিলে চেনার আগে, তেমনি আছো নিরিবিলি। এইটুকু তো !
এ সব কবি কবি কথা। কবিরা কথা নিয়ে খেলা করে, শব্দ ভাঙ্গে নিঃশব্দে আঘাতে । তুমি কবি নও, কবিতা লিখবে কি ! কথা বলতে গেলে শব্দের অভাব হয় তোমার । তবে কি দিয়ে তুমি আমার নৈঃশব্দ চিরে ফেল! কি দিয়ে তুমি আমার মুখরতাকে নিথর করো ! শুধু বন্ধুত্ব !

সম্পদ অবৈধ হয় , অবৈধ সম্পর্ক , অবৈধ প্রনয় ! বন্ধুত্বের বৈধতায় কেন এখন প্রশ্ন ওঠে ! ভাল লাগার ছোট্ট দানা কখন কবে বুনে গেছে ভাগ্যদেবী। সেই সে দানার আকাশ সমান মহীরূহ । তোমার জন্য , আমার জন্য ছায়া বিছায় । ভাল কেন লেগেছিল, কেন মন্দ লাগল না, কেন ভুলে যাওয়া হল না ! আমাকে ভুলিয়ে এত পথ আনবে বলে সূর্য্যলোকের নিষ্পাপ কণা কুড়িয়ে এনেছিলে প্রতিদান কি দেব তোমায়! সূর্য্য যে চাঁদের আলো । আমি সে আলোকে আপ্রান পবিত্র রাখি । আমি যে আর কিছু পারি না । তাহলে অবৈধ কি করে হতে পারে বন্ধুত্ব ! কেন আজ বলতে পারি না কথা বন্ধুর সাথে বন্ধুর মত। সপ্রতিভ হতে কেন বাঁধা ! ভাল লেগে গিয়েছিল বলে !
বন্ধু ছিলে পড়ার ঘরে, বন্ধু ছিলে সবার মত । ময়না , টিয়া , হাসি, খুশী প্রেম করেছে, বিয়ে করে যে যার মত সবাই সুখী । তোমার আমার ভাল লাগা ! ওইটুকু তো ! ভাল বাসা কাকে বলে ! কোথায় থাকে ! কেমন করে বাসা বাঁধে ভাল পাখি!বলতে পারো!
তোমার সাথে কোন কথা হয়নি তেমন কোন দিনও।কোন চিঠি আদান প্রদান,কোন ফুল,কোন পাতা, কোন গোপন ব্যাকুলতা হয়নি প্রকাশ তোমার আমার ।তুমি যেমন বন্ধু তেমন হয় কি কারো !
সব কথা আজ আকাশ হয়ে ঢেকে আছে নীরবতা। সেসব কথা অপরাধের শিরোমণি, বেলা গেল হয়নি বলা বলে আজো। তুমি আমি অসময়ের মর্মব্যাথা ,তুমি আমি বন্ধু ছিলাম সে কথা আজ উচ্চারনে হাজার দ্বিধা, হাজার বাঁধা।বন্ধু ছিলাম, মনে আছে আমরা দু'জন; এখন দূরের, অনেক দূরের।কেন বল এমন কঠিন নির্মমতা !

(একদিন পথে চলতে পরিচয় হল ডঃ শোভার সাথে । সুন্দরী , স্মার্ট মহিলার কথা বলার স্টাইল ছিল আকর্ষনীয়,ভাল লাগছিল কথা বলতে।কথা প্রসঙ্গে তার ঠিকানা জেনে মনে হল কি জানি আমার বন্ধুটির যদি কোন খবর জানে।বন্ধুর পুরো নামটা বললাম। ভদ্রমহিলা চিনতে পারলেন না,বললেন,"ভাল বন্ধু ছিল তোমার তাই না, সেই জন্যে তার খবর শুনতে চাও ?"
শীতাতপ নিয়ন্ত্রিত বাস, মনে হল ঘেমে উঠছি তবু।নানান কথার পরে ওনার ফোন নম্বর দিলেন। হারিয়ে ফেলেছি সেটি ।ঘটনাটা মনে আছে তাই সাহস করে লিখে ফেললাম উপরের লেখাটা "ভাল বন্ধু" কে স্মরন করে বন্ধু দিবসে।)

মন্তব্য ৯৬ টি রেটিং +২৭/-১

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:২০

১২৩৪ বলেছেন: অনেক সুন্দর... :) :) :)

০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:৩১

সহেলী বলেছেন: ব্যাথার রঙ কখনো কখনো এমন সুন্দর হতে পারে !

২| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:২৪

স্বদেশ হাসনাইন বলেছেন: দারুণ।

বন্ধু দিবসের শুভেচ্ছা

বন্ধুত্ব নিয়ে

০২ রা আগস্ট, ২০১০ সকাল ৯:১৯

সহেলী বলেছেন: শুভেচ্ছা আপনাকেও ।
ভাল থাকুন ।

৩| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:২৪

রাজসোহান বলেছেন: আমার জন্য একটা দেইখো তো :P


বন্ধু দিবসের শুভেচ্ছা :)

০২ রা আগস্ট, ২০১০ সকাল ৯:৩৫

সহেলী বলেছেন: আচ্ছা দেখব ! সারা জীবন অভিশাপ কুড়োবার ঝুড়ি আগে মেরামত করে নেই !

৪| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:২৫

কালপুরুষ বলেছেন: বরাবরের মতোই আবেগী লেখা। ভাল লাগলো।

বন্ধু দিবসের শুভেচ্ছা রইলো।

০২ রা আগস্ট, ২০১০ সকাল ৯:৫৫

সহেলী বলেছেন: শুভেচ্ছা আপনার জন্যেও ।

৫| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:২৬

জুল ভার্ন বলেছেন: আজকের মত তোমার এই অসাধারন সুন্দর পোস্ট পড়েই লগ আউট করছি...। হাতে একদম সময় নেই। বিস্তারিত পড়ে আবার মন্তব্য করবো।

সাবধান, আবার পোস্ট সরিয়ে নিওনা যেনো-সময়াভাবে আমি কিন্তু এই পোস্ট কপি করে কপি রাইট ভংগ করতে পারলামনা।

ভালথেকো। শুভ কামনা। +

০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:৩৬

সহেলী বলেছেন: ভাল থাকবেন আপনিও , সেই শুভকামনা ।

৬| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:৪৬

সকাল রয় বলেছেন:

আপনি পোষ্ট দিয়েছেন তাতেই খূশি অনেক ................
আমি পড়বো সময় নিয়ে

বন্ধূ দিবসের শূভেচ্ছা রইলো কবি

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:১৮

সহেলী বলেছেন: শুভেচ্ছা তোমার জন্যেও অনেক ।

৭| ০১ লা আগস্ট, ২০১০ দুপুর ১:০০

সুরঞ্জনা বলেছেন: অনেক সুন্দর করে লিখে গেলে। তোমার সাবলীল লেখা পড়ে কি আমরা বুঝতে পারবো যে এ লেখার পরতে পরতে কতটা বেদনা, কষ্ট জড়িয়ে আছে? আমি যেনো কেমন ভেজা অনুভব করলাম। হয়তো তোমার না দেখা অশ্রু। অনেক অনেক ভালো থেকো সহেলী। বন্ধু আমার! অনেক ভালোবাসা।

০১ লা আগস্ট, ২০১০ দুপুর ১:৫৬

সহেলী বলেছেন: সুন্দর করে কিনা জানি না , কবে কখন কাকে ভাল লেগে গিয়েছিল । শুধু চোখে চোখে কথা হয়েছিল । পরেও যখন দেখা মেলে চোখের ভাষায় সব কথা -- সেই বন্ধুকে ভুলতে চেয়েও পারা যায় না ।

বন্ধুর সাথে বন্ধুত্বসুলভ আচরনেও বিধি নিষেধ , কি অপরাধ জানো ! ভাল লেগেছিল বলে ।
ভাল লাগবার মত একজনকে পেয়েছি । শ্রদ্ধা , বিশ্বাস সে অর্জন করতে পেরেছে ; তাকে ভাল লাগলে এত প্রায়শ্চিত্ত !

অট: এক সময়ে এ লেখার ডঃ শোভাকে ভেবেছিলাম তুমি । সুশ্রী সাদা কাজ করা হালকা নীল শাড়ী পরা মহিলাকে মনে আছে । তুমি সিলেটো থাকো সেটা জানবার পর ভুল ভেঙ্গেছে আমার , তুমি সেই শোভা নও , ব্লগের শোভা হয়ে আছো ।

৮| ০১ লা আগস্ট, ২০১০ দুপুর ১:০১

সায়েম মুন বলেছেন: লেখাটা ভাল লাগলো!

০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১১:০৮

সহেলী বলেছেন: জেনে ভাল লাগল আমার ।
ভাল থেকো ।

৯| ০১ লা আগস্ট, ২০১০ বিকাল ৩:০১

মুখ ও মুখোশ বলেছেন: খুব ভাল লাগল। সাবলীল আবেগী লেখা।


নষ্টালজিয়া!..........
খুব মনে পড়ে হারিয়ে যাওয়া বন্ধুদের, ভাল থেকো সব বন্ধুরা...................।

বন্ধু দিবসের শুভেচ্ছা রইলো।

০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১১:৪৭

সহেলী বলেছেন: সাবলীল আবেগী লেখা !
যা মনে এল লিখে দিলাম !
শুভেচ্ছা আপনার জন্যেও সব দিনের ।

১০| ০১ লা আগস্ট, ২০১০ বিকাল ৩:০৩

অলস ছেলে বলেছেন: হুমম। বন্ধুরা সবাই আমাকে পাইলে পিটাবে, তাই পলাতক আছি যতদিন সম্ভব।

০৮ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০৪

সহেলী বলেছেন: কেন পেটাবে ! বন্ধুই সব !

১১| ০১ লা আগস্ট, ২০১০ রাত ৯:১২

মাহী ফ্লোরা বলেছেন: ভাল লাগলো।বন্ধু দিবসে, শুভেচ্ছা রইল।

০৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২৫

সহেলী বলেছেন: শুভেচ্ছা তোমাকেও ।
ভাল থেকো ।

১২| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১০:৫৬

সুরঞ্জনা বলেছেন: ঐ শোভার মত সুশ্রী না হলেও সাদা নীল শাড়ীতে বেশ মিল খুঁযে পেলাম। দেখতো এমন শাড়ী কিনা।
:P :P :P

০৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:০৮

সহেলী বলেছেন: আমার মনে হয়েছে বলেছি !
না শাড়ীটা এমন ছিল না , এটার পাড়ের মত ছিল পুরো শাড়ীটা দেখতে । যশোর স্টীচ ছিল মনে হয় পুরোটাতে ।

তোমার এ শাড়ীটা সুন্দর ! দেবে আমায় !

১৩| ০২ রা আগস্ট, ২০১০ রাত ১২:৫৯

এন এইচ আর বলেছেন: অনেক কিছু বদলে গেছে। বোঝার ক্ষমতা, দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা...।

কিন্তু আবেগ কে বদলাতে পারি না। তাই আজও নিজেকে নিয়ে লজ্বা হয় ভালো বন্ধু হতে হয়তো পারি নি।


অনেক আবেগ ঘন লেখা। অনেকদিন এসেই লেখাটা পেলাম পড়লাম। আর এখন মনে হচ্ছে না এলেই ভালো হতো। না পড়লেই ভালো হতো।

৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৩২

সহেলী বলেছেন: kemon aso ? onekdin por tomake dekhsi.( bangla lekhte parsi na).

১৪| ০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:২০

আহসান জামান বলেছেন:
সম্পদ অবৈধ হয় , অবৈধ সম্পর্ক , অবৈধ প্রনয় !

-------------------------------------------------------
চমৎকার!

০৬ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:৪৪

সহেলী বলেছেন: ধন্যবাদ ।
ভাল থাকুন ।

১৫| ০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:৪৪

সত্যবাদী মনোবট বলেছেন: ++ টা এক ডজন করে দিলাম.....

:) :) :) ভালো থাকবেন

০৬ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৩৭

সহেলী বলেছেন: ভাল থাকবেন আপনিও ।

১৬| ০৩ রা আগস্ট, ২০১০ রাত ৯:০২

সকাল রয় বলেছেন:

কবি
আপনাকে খুজছি ....................
ব্লগে আসবেন

০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৩৪

সহেলী বলেছেন: কবিকে খুঁজে পাওয়া যায় !
কবির ভেতরে যে বসে থাকে একাকী,
এ বেলা ও বেলা কেবল হারিয়ে যায়, তার খোঁজে বেরিয়েছি সেই কবে
তার সন্ধান কে পায় !


যাবো তোমার ব্লগ এ ।

১৭| ০৩ রা আগস্ট, ২০১০ রাত ৯:৩১

মেহবুবা বলেছেন: তুমি অন্যকোন গ্রহের মানুষ । সেখানে দুনিয়ার সুখ -দুঃখ কিছু পৌছে না মনে হয় ।
শুধু তুমি আর তোমার বন্ধুটি , ভাগ্যবান বন্ধু সে তোমার ।

১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:১৭

সহেলী বলেছেন: জানি না কে ভাগ্যবান, কে ভাগ্যবতী ।
চাই না কারো এমন ভাগ্য । কষ্ট চাইনা কারো জন্য এমন করে ।

১৮| ০৩ রা আগস্ট, ২০১০ রাত ১১:৪৭

শত রুপা বলেছেন:

সম্পদ অবৈধ হয় , অনেক ওজন হলে।
অবৈধ নয় কোনও প্রনয় ! এই পৃথিবীর আকাশতলে।

১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:২০

সহেলী বলেছেন: তুমি যমুনা কন্যা ।
তাই তোমার কথা এমন ।
অবৈধ নয় কে বলেছে !
কোন দিন যে বন্ধু ছিল, সে এখন বন্ধুত্বের পরিচয় নিয়ে দাড়াতে পারে না । অভিশপ্ত হয়ে গেছে বন্ধুত্ব । কারন জানা হল না ; শুধু জানা গেল ভাল লেগে গিয়েছিল ভুল করে ।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১২:৩৮

~স্বপ্নজয়~ বলেছেন: দুইটা ক্লিক দিয়া গেলাম, কালকে আবার পড়বো :)

অঃটঃ ঝামেলা'বুর শাড়ীটা সৌন্দর্য :#)

১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:২৩

সহেলী বলেছেন: আচ্ছা পড়বেন কাল ।

ঝামেলা'বুর শাড়ী টা সুন্দর হলে কি হবে !
দেবে কি আমাকে !

এটা খাটি কথা , যে ড: শোভার সাথে দেখা হয়েছিল, সুরঞ্জনাকে সেই শোভা ভেবেছিলাম, কি জানি কেন !

২০| ০৪ ঠা আগস্ট, ২০১০ দুপুর ১২:০১

পানকৌড়ি বলেছেন: Ami banglay likhtei partechi na..................ajib. Dhetttttttttttttt

২১| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫৯

নভেরা১১ বলেছেন: আপু...খুব ভাল লাগল।

১৪ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৪০

সহেলী বলেছেন: ধন্যবাদ নভেরা ।

২২| ০৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:২৬

শ।মসীর বলেছেন: ডাঃ শোভার কাজটা করতে পারলে আপনারে আরেকটা কাজ দেয়া যাইত :):)

১৪ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৪২

সহেলী বলেছেন: আর কি পাচ্ছি না কাজটি !
দিয়েই দেখ না !

২৩| ০৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪২

তাজা কলম বলেছেন: সম্পদ অবৈধ হয় , অবৈধ সম্পর্ক , অবৈধ প্রনয় ! বন্ধুত্বের বৈধতায় কেন এখন প্রশ্ন ওঠে ! ভাল লাগার ছোট্ট দানা কখন কবে বুনে গেছে ভাগ্যদেবী। সেই সে দানার আকাশ সমান মহীরূহ । তোমার জন্য , আমার জন্য ছায়া বিছায় । ভাল কেন লেগেছিল , কেন মন্দ লাগল না , কেন ভুলে যাওয়া হল না !

........... ভাবনায় ফেলে দিলে যে।
বন্ধুত্বে মুছে যাক যত সব নিষেধের দেয়াল।

১৪ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৩

সহেলী বলেছেন: বন্ধুত্বে মুছে যাক যত সব নিষেধের দেয়া.... বললে কি আর হয় !
জীবনে কত কি মেনে নিতে হয় !

২৪| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: প্রিয় বন্ধু গ্রহন করো বন্ধু দিবসের ভালোবাসা।

৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪৪

সহেলী বলেছেন: গ্রহন করেছি । বিনিময়ে তোমার জন্য এক রাশ শুভেচ্ছা ।

জানো , আমার আর লিখতে ইচ্ছে করে না । পারি না ।

তোমার লেখা পড়ি অন্যদেরও । অনেকে অনিয়মিত ।
ভাল থেকো ।

২৫| ১০ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৪১

জিনাত বলেছেন: Click This Link
please watching this

০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:৩৮

সহেলী বলেছেন: ভাল উদ্যোগ ।
শুভকামনা তোমার জন্য ।

২৬| ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৫

জনৈক আরাফাত বলেছেন: বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলা~~~~~~

০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:৪১

সহেলী বলেছেন: না কোন গান নয় , কবিতাও নয় বিকেলবেলা ।
শোনাবো গল্প ; এক জীবনে নিরন্তর দগ্ধ হবার গল্প ;

দগ্ধ হতে হতে বিশুদ্ধ হবার গল্প , হেরে যেতে যেতে ফিরে পাওয়ার গল্প ।

২৭| ১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৯

সমুদ্র কন্যা বলেছেন: বন্ধু ভাল থাকুক সবসময়।

০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:২৬

সহেলী বলেছেন: বন্ধু ভাল থাক চিরকাল............
সে আমার ভাল থাকা.................

২৮| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩১

সকাল রয় বলেছেন:

















































জানিনা কতো দিন গেছে পেরিয়ে তবুও আছো তুমি বন্ধু হয়ে ছিলে যেমনটি আগে।
পুরোনো স্মৃতি কি ফেলে দেয়া যায়। চাইলেই কি ফেলে দিতে পারো যেসময় তুমি দিয়েছিলে আমায়। যেসময় আম জাম শাখায় আমরা বেধেছিলাম দুরন্ত দুপুর।ভাগ্যদেবী বন্ধুত্ব কে চিরবন্ধনের বন্ধন করে পাঠিয়েছিলো এ ভুবনে। আমি বোধহয় সকাল গিলে দুপুরকে মনে করতে পারি কিন্তু রাত্রী গেলে সকাল কে আর মনে করতে পারিনা;আর তাই তুমি ভুলে আমাকে মনে করতে পারিনা।
কেন মন্দ লাগতো আমার তোমার বন্ধুত্ব। কেন ? বলতে পারো ? পারো কি কখনো ভাবতে হাজার লোক সেদিন কোথায় ছিলো ? কেন ? কেন ? এই আকুলতা কেন এই বিহবলতা ?


আমার সাথে কথা তেমন নাইবা হলো তাতে কি ? কথাই কি সব ? আমার অনুভুতি আমার ইচ্ছে পাখিরা কি তোমায় ছুয়ে যায়নি ? আমার দেয়া সেই আলো যে তোমার প্রান্তে গিয়ে ঠেকে থাকবে সেটা কি ভাবতে পেরেছিলাম।
বন্ধুত্বের কি প্রতিদান দেয়া যায় ? হয়তো যায় না। আমায় একটু বন্ধুত্বের পুরোনো গন্ধ ধার দিতে পারো আমি ভাসতে চাই সেই আগের মতো যেমনটি ভেসে ছিলেম আগে।
আমাকে ভুলে যাওয়া এতো সহজ নয়.........তুমি কি পারছো ?
দেখো একদিন দাড়াবো আবার সামনে তোমার আলো হয়ে সেদিন কিন্তু চোখ বন্ধ করতে পারবেনা বন্ধু আমার।

১৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:২৫

সহেলী বলেছেন: এটার জবাব দেবো না , শুধু ভাববো ।

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২০

শায়মা বলেছেন: এই যে ইচ্ছেপাখি
লেখালিখি করোনা কেনো আর?

২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:০৬

সহেলী বলেছেন: মনে ভাবি লেখালেখি সব ছেড়ে দিয়ে যদি স্মৃতি থেকে দূরে থাকা যায় !

পারি না ......

৩০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৩

ভাঙ্গন বলেছেন: হ্যালো,,,

৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৬

বোহেমিয়ান কথকতা বলেছেন: ইচ্ছে পাখি,ইচ্ছে আপু!

২৫ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:১৩

সহেলী বলেছেন: ইচ্ছে পাখী আর হতে কই পারি !
পারলে উড়ে চলে যেতাম .....

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪১

বাবুনি সুপ্তি বলেছেন: আপু কেমন আছেন? ঈদ কেমন কাটল? ব্লগে দেখি না কেন আপু কে? :)

২৫ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:১৪

সহেলী বলেছেন: সব , সব কিছু এড়িয়ে যদি ভুলে থাকা যায় ! ভাল থাকা যায় , তাই ।

৩৩| ০২ রা অক্টোবর, ২০১০ ভোর ৪:৫৫

সোহায়লা রিদওয়ান বলেছেন: ভাল লাগার ছোট্ট দানা কখন কবে বুনে গেছে ভাগ্যদেবী। সেই সে দানার আকাশ সমান মহীরূহ । তোমার জন্য , আমার জন্য ছায়া বিছায় । ভাল কেন লেগেছিল , কেন মন্দ লাগল না , কেন ভুলে যাওয়া হল না !
Sigh ...

আচ্ছা, তুমি কেমন আছো সহেলী আপু?

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০০

সহেলী বলেছেন: ভাল আছি , আমার কাছে ভাল থাকা !

৩৪| ০৩ রা অক্টোবর, ২০১০ সকাল ৮:২৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কেমন আছো সহেলী?
অনেকদিন কথা হয়নি.....
তোমার বাড়ি,আমার বাড়ি কোথাও না..............

ভালো থাকো।
অনেক শুভকামনা

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৯

সহেলী বলেছেন: কেমন আছি ?
কি করে বলি মিথ্যে 'ভাল আছি' !

তোমরা ভাল থেকো ।

৩৫| ০৪ ঠা অক্টোবর, ২০১০ সকাল ১০:৫৫

জাগারণ বলেছেন: সুন্দর।

৩৬| ০৫ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩০

অনন্ত দিগন্ত বলেছেন: বন্ধুর বন্ধুত্ব ... সে যে কখনো মরিচিকা, কখনো সোনার হরিণ ... কখনো বা কাধ ঘেষে বয়ে যাওয়া কোমল শীতল বাতাস ... অথবা , কিছুই না !!

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪

সহেলী বলেছেন: তোমার কথা ঠিক নয়,ঠিক যে নয় সেটা কি এই সব পোষ্ট দেখেও বোঝ না?

৩৭| ০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৩

শায়মা বলেছেন: দেখতে এলাম লিখেছো নাকি মলিন দীপালোকের গল্প।

৩৮| ১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৩৮

রুমমা বলেছেন: সহেলী আপু কেমন আছ? আমার ব্লগে তোমাকে মিস করি অনেক দিন।লেখা ভালো হয়েছে,আগে আমিও বাসে আমার পাশে যেই বসত জমি্যে গল্প করতাম।

৩৯| ১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫০

সীমান্ত আহমেদ বলেছেন: কেমন আছ আপু........??????

৪০| ১১ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৮

পান্থ বিহোস বলেছেন: সবুজ অঙ্গন-এর পরবর্তী সংখ্যা প্রকাশ হতে যাচ্ছে শিগগির। আপনার একটি লেখা কামনা করছি। বিস্তারিত দেখুন এখানে

৪১| ১২ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০২

চতুষ্কোণ বলেছেন: কী চমৎকার লেখাটা! এমন লেখা কেন এত দেরিতে চোখে পড়ে! ইচ্ছেমতীর স্রোত শব্দটা খুব টানলো।

৪২| ১৪ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৮

সুরঞ্জনা বলেছেন: তুমি কোথায় হারিয়ে গেলে সহেলী? ভালো আছো তো বন্ধু?
ভালো থেকো। নিরন্তর শুভ কামনা।

৪৩| ১৪ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৯

নতুন বলেছেন: সম্পদ অবৈধ হয় , অবৈধ সম্পর্ক , অবৈধ প্রনয় ! বন্ধুত্বের বৈধতায় কেন এখন প্রশ্ন ওঠে ! ভাল লাগার ছোট্ট দানা কখন কবে বুনে গেছে ভাগ্যদেবী। সেই সে দানার আকাশ সমান মহীরূহ । তোমার জন্য , আমার জন্য ছায়া বিছায় । ...



বন্ধুত্বের গভীরতার নতন মাত্রা....

কেমন আছো আপু.... অনেক দিন পরে নতুন লেখা.. খুবই ভাল লেগেছে উপরের লাইন গুলি...

ভাল থেকো.. :)

৪৪| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০১

তাজা কলম বলেছেন: তোমাকে মিস করি সহেলী। ব্লগে এতো কম আস কেন?

৪৫| ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৪

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম!

তুমি আমার বন্ধু আছো যেমনি ছিলে চেনার আগে , তেমনি আছো নিরিবিলি ।

৪৬| ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৪২

কালপুরুষ বলেছেন: অনেকদিন কোন খবর নেই। শীতের পাখী হয়ে গেছো। আজ ব্লগে দেখে ভাল লাগলো।

৪৭| ২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৭

লীনা দিলরূবা বলেছেন: তুমি কত গভীর করে ভাবতে এবং লিখতে পারো দেখে আমি অবাক হয়ে যাই। মানুষ ভালোবাসে ভুলে যাবার জন্য, আর তুমি ভালোবেসেছিলে মহান হবার জন্য। তবে এই এক দিয়ে অসাধারণ, তুমি তাকে মনে রেখে রেখে মহত একজন লেখক হয়েছো।

নিরন্তর শুভেচ্ছা তোমাকে, সহেলী।

৪৮| ২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৭

রেজোওয়ানা বলেছেন: ইশ, আপু কতদিন পরে পরে লেখেন........

৪৯| ৩১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫০

সজল শর্মা বলেছেন: ++++++++++++++
অনেক অনেক অনেক সুন্দর লেখা।

৫০| ২১ শে মার্চ, ২০১১ রাত ৮:১২

অগ্নিগিরি বলেছেন: সবার মন্তব্যের মাঝেই আমার সরব পদচারণা।

৫১| ২৭ শে জুন, ২০১১ রাত ১২:৪৭

এন এইচ আর বলেছেন: কোথায় আছো আপু...............কোথায় ........কোথায়............

৫২| ২১ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৪

সীমান্ত আহমেদ বলেছেন: সহেলী আপু, কেমন আছো তুমি।
যেখানেই থাকো ভালো থেকো।
একটা মেইল করেছি।
আমার এই কমেন্ট দেখলে সেটা একটু চেক করো।

৫৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪১

তোমার জন্য শুধু বলেছেন:


'পালক রেখে গেছে পাখী....'
অনেকেরই প্রিয় ব্লগার সহেলীর শেষ লেখার তারিখ ১ লা আগস্ট ২০১০. অর্থাৎ প্রায় একবছর ধরে সে তার লেখায় অনুপস্থিত।

যেন একটি পালক ফেলে রেখে বহুদূর চলে গিয়ে অভিমানে নিশ্চুপ হয়ে আছে পাখী।
অথচ তার ব্লগে শুভাকাঙ্খীদের আনাগোণা চলছে সারাক্ষণ।

প্রিয় লেখার একজন প্রিয় মানুষের জন্য কতো অজস্র ভালবাসাই না ঝরে পড়ে ব্লগের পৃষ্ঠা জুড়ে....। দেখে বিস্মিত হতে হয়।... হয়তো প্রতিমুহূর্তের অনেক না বলা কথায়, অনেক না লেখা কবিতায় কেউ কেউ নিঃশব্দে খুঁজে বেড়ায় তাকে...।

এই মুহূর্তে তার ব্লগে সর্বশেষ মন্তব্যের তারিখ- ২১ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৪.

বোঝা যায়, প্রিয় পাখীরা কখনোই পালক ফেলে রেখে হারিয়ে যেতে পারেনা।
প্রিয় জনেরাই তাদের বারবার খুঁজে খুঁজে ফিরিয়ে আনে।

কবে ফিরবেন আবার প্রিয় সহেলী?
কবে ফিরবেন প্রিয় প্রাঙ্গণে তার?

তার অনন্য সব কথায়? কবিতায়?
গল্পের মোহাবিষ্ট আবেশে?

অপেক্ষায় অনেকেই।

৫৪| ২০ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৪৯

শত রুপা বলেছেন:



পালকেরা রেখে গেছে পাখী।

আমিও রেখে গেছি
জোনাকী,
আমার পকেট পার্সে , আমার হৃদয়ে, তোমাকে
একাকী।
কথা রেখেছি আমি ,জোনাকী।

তুমিও কথা রেখো । আর জেগোনা এই জীবনের জন্য ,
তবু তুমি রেখে যেও ,
মৃত্যুর মত , জীবনের সব আলো , জীবনের সব ছায়াছবি।

৫৫| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৯

শায়মা বলেছেন: সহেলিমনি তুমি কই তুমি কই তুমি কই?:(

৫৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য লেখা

৫৭| ১১ ই মে, ২০১৬ সকাল ৯:৫৭

রিপি বলেছেন: ভালো লেগেছে লেখা।

৫৮| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১০

তোমার জন্য শুধু বলেছেন:

ফিরে আসুক সহেলী, এই প্রত্যাশায় এ কবিতা ....।


তোমার জন্য শুধু
--------------------------------
হয়তো চাঁদের আড়ালে ওঠে মায়াবতী আরো এক চাঁদ ।
পৃথিবীর পেছনে দাঁড়ায় মায়াময় - আরেক পৃথিবী !

হয়তো বৃষ্টি স্নাত বিপুল শুভাশীষ সব
বিষন্ন দুপুর শেষে তাঁকে দেয়
স্বপ্ন মোহিত এক দৃপ্ত পৃথিবী ।

কোথাও না কোথাও সে আছে !
কোথাও না কোথাও সুনিশ্চিত চিহ্ন তা’র-
জেগে আছে- এক কণা....।

হয়তো একটি আকাশ অবিরাম
সুশোভন ছায়ার মধ্যে তাঁকে রাখে...
হয়তো একটি শহর প্রতিদিন
অপার যত্নে সাজায়, সকাল-সন্ধ্যাগুলো তাঁর
আমার সীমান্ত থেকে
বহু দূরে....।

কোথাও না কোথাও সে আছে !

হয়তো কাছাকাছি খুব
সীমাহীন অজানা মেঘের বিপুল শুভ্রতায়!
হয়তো পাথর আদল নিয়ে
অসাধ্য কোন এক, অদেখা পাহাড় চূড়ায়।

কোথাও না কোথাও সে আছে !

আমি আকাশের দিকে যদি তাকাই-
আমার অপেক্ষারত উন্মুখ দুই চোখ
নক্ষত্র তন্ন তন্ন করে
শুধু সেই অসাধ্য অবয়বটুকু খোঁজে..।

আমি নদীর বুকে যদি ভাসি-
টলোমলো নৌকা আমার
সহস্র অভিমুখে ধেয়ে
শুধু সেই অমূল্য আলোকটিকে খোঁজে....।

কোথাও না কোথাও সে আছে !

হয়তো পাখীরা লুকায় তাকে
কৃষ্ণপক্ষের অজ্ঞাত কালো ডানায়-
হয়তো প্রখর রৌদ্র দেয় তেজ..
এতোকাল আলাদা থাকার দৃপ্ত-শক্তিময় এক
শপথ-আবেশ...

হয়তো বৃষ্টি বিপুল মুছে দেয় কান্না দুচোখের-
সাগর সাহসী করে
অণুক্ষণ শেকড়শুদ্ধ
ভুলতে আমাকে !

কোথাও না কোথাও সে আছে !

হয়তো মেঘেদের সাথে প্রতিদিন তার কথা হয়।
হয়তো আকাশ একাই সাজে বন্ধু তার, সারাবেলা ।
হয়তো চাঁদের সাথেই বিরান রাত্রিতে তার -
পথচলা, নিরিবিলি !

রাত্রির কাছে বহুবার জানতে চেয়েছি...।
শহরের কাছে আমি কতোবার নতজানু..... !

তবুও বলেনা কেউ।
তবুও অজ্ঞাত থেকে যায় তার দিন।

শহর লুকায় তাকে, যত্নে,
আমার নৈকট্য থেকে
বহুদূর...।
------------------------------------

৫৯| ২১ শে জুন, ২০১৮ রাত ৮:৫৯

মেহবুবা বলেছেন: অনেক ভাল লাগা আবেশ ছড়িয়ে রাখা।
মন্তব্যে দুটো কবিতাও দেখতে পেলাম অপূর্ব!

৬০| ২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১১

শেরজা তপন বলেছেন: আর কি কোন্দিন আপনার অনবদ্য লেখায় ধন্য হবে সামু? জানাবেন কেমন আছেন?

৬১| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৪

মেহবুবা বলেছেন: মনে হয় না সহেলীর লেখা আর পাওয়া যাবে।

৬২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

মেহবুবা বলেছেন: ১৭ বছর ১ সপ্তাহ অনেকদিন !
জীবন এগিয়ে যায় জীবনের নিয়মে!

৬৩| ২১ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

খায়রুল আহসান বলেছেন: গল্পের শুরু ও শেষটা দুর্দান্ত হয়েছে। বাকি কথাগুলোও চমৎকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.