নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া নয়, আলো ...

আরমান আরজু

সত্য ও অসীমের পথে

আরমান আরজু › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগে

২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮



আমার সবকিছুই ভালো লাগে
খারাপও ভালো লাগে আবার ভালোকেও
সূর্যকে ভালো লাগে আবার গাছের ছায়াও
ভালো লাগে জোৎস্না রাত আবার অমানিশাও
মুগ্ধ হই রমনীয় পেলবতায় আবার
ভালো লাগে পুরুষের কায়াও
ভালো লাগে নদীর বহমান ধারা আবার খরাও
কবিতার মতো চাঁদকে ভালোবাসি আবার
ভালো লাগে আফগানের বনলতা সেনকেও
ভালো লাগে ফুলের সৌরভ আবার বারুদের ঘ্রাণও
তৃষ্ণার কাতরতায় পান করি শিশির কণা আবার
ভালো লাগে গরলের জলের নীরবতাও
ভালো লাগে অপেক্ষার প্রহরগুলো আবার চলে যাওয়াও
চোখ জুড়ায় কৃষাণের ভরা ফসলের মাঠ আবার
ভালো লাগে দুর্ভিক্ষের করাঘাতও
ভালো লাগে হৃদয়ের আকুলতা আবার বিচ্ছেদও
ভালো লাগে গ্রন্থপ্রেম এবং মহাকাশের দিকে যাত্রা
আবার ভালো লাগে নিরক্ষরতার অভিশাপও
ভালো লাগে বৃষ্টি আবার তোমার তাকিয়ে থাকাও
ভালো লাগে তোমাকে আবার ...

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.