| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ এম এ আলী
সাধারণ পাঠক ও লেখক
আমার শ্রবন ও বাক প্রতিবন্দী ছেলে নিজের প্রতিবন্ধকতাকে শুধু জয় করেই থেমে থাকেনি, বরং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে আজ একটি শ্রবন ও বাক প্রতিবন্ধী প্রতিস্ঠানের ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নিয়োজিত থেকে অন্য শত শত ছেলে মেয়ের আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করছে। তার সাফল্য নিজে আলোয় আসা নয়, অন্যের জীবনেও আলো জ্বালানো। গতকাল সামুতে প্রকাশিত একটি পোস্ট বোবা কান্নাহতে অনুপ্রানীত হয়ে আমার এই কবিতাটির অবতারনা।
আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়
তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে স্বপ্নের আলো ভরপুর
পৃথিবীর সব ভাষার চেয়ে গভীর তোমাদের ভাষা
নীরবতার বুকেই তোমরা বুনে যাও ভালোবাসা।
তোমাদের চোখ কথা বলে কত না মনের ব্যথা
হাতের ইশারায় ফুটে ওঠে অনুভবের যত কথা
যেখানে শব্দ থেমে যায় সেখানে তোমরা বলো
নীরবতার দেয়াল ভেঙে আশার প্রদীপ জ্বালো।
তোমরা বোঝো মানুষের দুঃখ, বোঝো বঞ্চনার জ্বালা
নিজের পথের বাধা পেরিয়ে অন্যের হাতে আলো জ্বালা
যে সমাজ তোমাদের দেখেছে করুণার চোখে চেয়ে
সেই সমাজকেই শেখাও তোমরা মাথা উঁচু করে বাঁচতে।
তোমাদের মাঝেই আছে কবি, শিল্পী, কর্মী, জ্ঞানী
আছে স্বপ্নজয়ী সাহসী মানুষ, আছে সেবার বাণী
সুযোগ পেলে তোমরাও পারো জয় করতে বিশ্ব
তোমাদের মেধা, শ্রম ও সাধনা অমূল্য এক সম্পদ।
দেখো, এক নীরব যোদ্ধা আজ এগিয়ে চলেছে পথে
নিজের জীবনের অভিজ্ঞতা ধারণ করেছে বুকে
বাক্ ও শ্রবণের সীমাবদ্ধতা পেরিয়ে আপন শক্তিবলে
উন্নয়নের দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছে মানুষের দলে।
আজ সে শুধু নিজের জন্য স্বপ্ন দেখে না আর
শত শত তরুণ-তরুণীর জীবন গড়াই অঙ্গীকার
উন্নয়ন কর্মকর্তার দায়িত্ব কাঁধে নিয়ে সে আজ
যোগাযোগ ও স্বাবলম্বিতার শেখায় নতুন সমাজ।
যে ভাষায় ( British Sign Language)-
BSL এ সে একদিন খুঁজেছে আপন পরিচয়
সে ভাষাতেই অন্যদের শেখায় আত্মবিশ্বাসের জয়
যারা ছিল দ্বিধায়, যারা হারিয়েছিল পথের দিশা
তাদের বুকে জাগিয়ে তোলে নতুন দিনের আশা।
কী অপূর্ব এই জীবনের জয়, কী মহৎ এই দান
নিজে পথ পেরিয়ে অন্যকে পথ দেখানোই মহান
নিজের কষ্টকে শক্তি করে যে বিলায় আশার আলো
মানবতার ইতিহাসে তারাই তো চিরকাল ভালো।
তাই বলি হে নীরব যোদ্ধারা, তোমরা নও অসহায়
তোমাদের সাহস কর্ম আর মেধা অন্ধকারকে হারায়
তোমাদেরও অধিকার আছে সমান মর্যাদা পেতে
সমান সুযোগ সমান সম্মান নিয়ে সামনে এগিয়ে যেতে।
তোমাদের জন্য চাই না করুণা চাই না মিথ্যা প্রশংসা
চাই অধিকার, মর্যাদা, সুযোগ চাই সমাজের আস্থা
তোমাদের হাত ধরেই গড়ে উঠুক সমতার নতুন ভুবন
নীরবতার ভাষায় ছড়িয়ে পড়ুক মানবতার জয়গান।
পৃথিবী একদিন বুঝবে তোমাদের কর্মের মহিমা
শব্দ নয় কর্মেই লেখা হয় মানুষের প্রকৃত সীমা
যাঁদের কণ্ঠে ধ্বনি নেই তাঁদের হৃদয়ে আছে গান
মানুষের সেবাই তাদের জীবনের সবচেয়ে বড় সম্মান।
তোমাদের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা ও স্যালুট।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
............................................................
যাঁদের কণ্ঠে ধ্বনি নেই, তাঁদের হৃদয়ে আছে গান,
মানুষের সেবাই তাদের জীবনের হোক বড় সম্মান।
শব্দের বাঁধন ছাড়াই তারা বলে যায় না বলা কথা,
চোখের তারায় ফুটে ওঠে মানবতার নীরব ব্যথা।
মুখের ভাষায় না হোক প্রকাশ, কাজে তাদের পরিচয়,
ভালোবাসা আর মমতা দিয়ে করে নেয় বিশ্বজয়।
নীরব হাতে গড়ে তোলে তারা আগামীর সুন্দর ভোর,
নিঃস্বার্থ এই ত্যাগের মাঝে নেই কোনো স্বার্থের ঘোর।
হৃদয়ের সুরে বাঁধা থাকে তাঁদের জীবনের প্রতিটা তান,
কণ্ঠ নীরব, তবুও কর্মে বাজে মনুষ্যত্বের গান।
পৃথিবীর বুকে তাঁরা রেখে যায় ভালোবাসার অমলিন দান,
মানুষের সেবা, তাঁদের কাছে জীবনের শ্রেষ্ঠ সম্মান।