নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে সমস্যায় ক্লান্ত হয়ে, এখানেও সমস্যা!

সমস্যা জানাতে গিয়ে বিরাট সমস্যা !!


কি যে করি! ক্যাপচার কি করি!!

** এই মহূর্তে কে যেন বাঁশীতে সুর তুলছে " বহুত পেয়ার করতে হ্যায় তুমকো সনম্" গানের, মনে হয় বাঁশী বিক্রেতা! কি মধুর আবহ! মাঝে মাঝে এমনই কিছু পাওয়া হয়ে যায়, ভুলে যাই ভার নানান সমস্যার।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৬

ডঃ এম এ আলী বলেছেন:




জীবন আসলে সমস্যারই আরেক নাম, তবে সব সমস্যার সমাধান খুঁজে পাওয়াই জীবনের একমাত্র সার্থকতা নয়।
কখনো কখনো সমস্যার ভিড়ে হঠাৎ ভেসে আসা বাঁশির একটি সুরই আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীটা কেবল
দুঃখ, দুর্ভোগ আর হিসাব-নিকাশের নয়; এর বুকের গভীরে লুকিয়ে আছে অনাবিল সৌন্দর্যও।

সত্য হলো, জীবনে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখা যায় না, কিন্তু প্রতিকূলতার মাঝেও সৌন্দর্য খুঁজে নেওয়ার ক্ষমতাটি
আমাদের নিজের হাতে। সমস্যা হয়তো জীবনের অবিচ্ছেদ্য বাস্তবতা, কিন্তু সেই সমস্যার কাছে আত্মসমর্পণ না করে
একটুখানি সুর, একফোঁটা হাসি কিংবা সামান্য ভালো লাগায় বেঁচে থাকার রসদ খুঁজে নেওয়াই তো প্রকৃত জীবনবোধ।
সমস্যার সাগর যতই অতল হোক, হৃদয়ে যদি একটু সুর অবশিষ্ট থাকে, তবে মানুষ কখনোই পুরোপুরি ডুবে যায় না।

শুভেচ্ছা রইল

২| ২৫ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাঁশী বিক্রেতা!
কি মধুর আবহ! মাঝে মাঝে এমনই কিছু পাওয়া হয়ে যায়,
ভুলে যাই ভার নানান সমস্যার।

.......................................................................
আহা ! কি আনন্দ আকাশে বাতাসে !!!
আসবে আপনার কাব্য সমস্যা নিয়ে, সবুর করুন !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.