| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা ঐ নৃশংস নির্মম হত্যাকাণ্ড দেখেছি। তাদের কেউ আজ পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। আগস্ট নিয়ে লিখতে গেলে হাত অবশ হয়ে যায়।
আতংক তাড়া করছে আজ ২২ বছর পরেও। ২০২৪-শের ৫ই আগস্ট ছিলো সেই ১৫ এবং ২১-শে আগস্টের এক্সটেনশন মাত্র। আন্তর্জাতিক শক্তির কিন্চিত সতর্কতার কারনে এখনো বেঁচে আছে আমাদের দিশারী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা!বিশেষ করে ভারতের অবদান অনস্বীকার্য।
আমার আশংকা বর্তমান সিলেক্টিভ দখলদার এবং জঙ্গি মিলেমিশে দেশ দখল করেছে। কাজেই পূর্বের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী তারা। শেখ হাসিনার জীবন নাশের শংকা পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি।
মাথা ফাঁকা হয়ে যায়, যখন আগস্টের কোনো ঘটনা নিয়ে লিখতে হয়! প্রকৃতপক্ষে কিছু কিছু বিষয় বা দুঃসহ স্মৃতি পুরোপুরি প্রকাশ করা যায় না। ঠিক যেমন মৃত্যুর যন্ত্রণা নিয়ে কেউ কিছু বলতে পারে নি।তেমন কিছু কিছু ঘটনা যা শুধু ভুক্তভোগী মানুষ ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না!
৫,১৫,২১-শে আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি॥ সেই সাথে হামে আক্রান্ত প্রতিটি নিস্পাপ শিশুর মৃত্যুর জন্য তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
সেই সাথে কামনা করছি বাংলাদেশের প্রতিটি অমানবিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে ।এবং তা যেন হয় বাংলাদেশের স্বাধীনতার চেতনার সাথে সম্পৃক্ত সরকারের মাধ্যমে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥
২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩
ক্লোন রাফা বলেছেন: আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিলে এরকম অনুভূতি হয়েছিলো। তারপর বাবরের আক্রোশের স্বিকার হোতে হয় শুধু মাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে! আপার বর্ডিগার্ড মাহাবুব ভাইয়ের মৃত্যুটা চোখের সামনে ভাসে। বুক দিয়ে আগলে আপা’কে জিপে তুলে দিয়ে নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করেন তিনি। গুলি’তে ঝাঝরা হয়ে গিয়েছিলেন তিনি।
দৃশ্যগুলো জিবনেও ভুলে যাওয়ার মতো না!
২|
২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:২৭
মাথা পাগলা বলেছেন: সরকারি মদদে প্রকাশ্যে বিরোধী দলকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করার এমন নৃশংস গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়।
২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৩
ক্লোন রাফা বলেছেন: পৃথিবীর ইতিহাসে বিরল এমন নৃশংসতার।একটি সরকার বিরোধী দলের টপ টু বটম সকল নেতৃত্ব নিশচিন্হ করার মিশন নিয়ে মাঠে জঙ্গি নামিয়েছিলো‼️ এবং সকল হত্যাকারিকে পুলিশের প্রোটেকশনে পালিয়ে যেতে সাহায্য করেছে। এরপরের ইতিহাস সবাই জানেন । কি নির্লজ্জভাবে সকল প্রমাণ মুছে ফেলে, নোংরা জজ মিয়া নাটক করে । বিচারের নামে প্রহসন করেছিলো!
হাসপাতালে নির্দেশনা ছিলো ভর্তি এবং চিকিৎসা না করার‼️কতটা ভয়ংকর আক্রমণাত্মক ছিলো বিএনপি! মানুষ কি করে এত দ্রুত ভুলে যায় ‼️
৩|
২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই হামলার জন্যে দায়ী বাংলাদেশের শত্রু দেশ।
২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৪
ক্লোন রাফা বলেছেন: কোন বাংলাদেশের ? কোন শত্রু দেশ⁉️
৪|
২২ শে আগস্ট, ২০২৬ ভোর ৫:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৫,১৫,২১-শে আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি॥
সেই সাথে হামে আক্রান্ত প্রতিটি নিস্পাপ শিশুর মৃত্যুর জন্য তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
......................................................................................................................................
হামে বাচ্চাদের মৃত্যুর জন্য ইন্ট্রীম সরকার দায়ী, তাদের কোন বিচার এইমর্হুতে হবেনা;
গতকালও দেখলাম, উনি বহাল তবিয়তে দরবার হলে বসে আছেন ।
লজ্জা হয়না ঐসব হত্যাকারীর, ক্ষমতার জোরে যাহারা এখন সুশীল !!!
২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৬
ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশের ইতিহাসে ২০০১-থেকে ২০০৬-এর পর । সবচেয়ে নিকৃষ্ট দখলদার হলো সুদী মহাজন।
৫|
২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৩৬
কলাবাগান১ বলেছেন: পরিকল্পনাকারী মন্ত্রীর ভাই তাই শক্র দেশ পাকিস্হানে পালিয়ে গিয়েছিল....
২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯
ক্লোন রাফা বলেছেন: এখন আবার মন্ত্রী, এমপি হইছে সকল খুনি আর রাজাকার মিলে। শান্তি কমিটির চ্যায়ারম্যান , চখা রাজাকারের সন্তান এখন বাংলাস্থানের রাষ্ট্রপতি ‼️
৬|
২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: ৫ ই আগষ্টের পর যেকোন সময়ের চাইতে বাংলাদেশের অস্তিত্ত্ব এখন হুমকির সম্মুখীন। আমাদের অস্তিত্ত্বও বাংলাদেশের সাথে জড়িত। দেশ থাকলে আমরা থাকবো নইলে আমরাও শেষ হয়ে যাবো।
বাংলাদেশকে রক্ষার স্বার্থেই আমাদের মাঠে নামার সময় ঘনিয়ে আসছে। সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মন-মানসিকতা এখন থেকেই তৈরি করতে হবে। যেন আমাদের সন্তানরা/পরবর্তী প্রজন্ম আমাদের নিয়ে গর্ববোধ করতে পারে।
৭|
২২ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০৪
কিরকুট বলেছেন: জামাত শিবির ও তাদের মতাদর্শে অনুরক্ত যেই সকল দল বা গ্রুপ আছে তারা শেখ মুজিবের বংশ নির্বংশ না হওয়া পর্যন্ত থামবে না বা ফাকিস্থান থামতে দেবে না । কারন তারা জানে তাদের পেয়ারে ফাকিস্থানের সব থেকে বড় শত্রু শেখ মুজিব গং ।
দ্বিতীয়ত মোল্লা গ্রুপ যাদের মুল আয়ের উৎস এই দেশের আবাল জনগোষ্ঠি । যারা ওয়াজ শুনে লুঙ্গী ভিজিয়ে ফেলে চোখের জলে। আওমিলীগ টিকে থাকলে এইসকল মোল্লাদের পরের বাড়ির গরুর গোস্ত আর মাছে কল্লা খাওয়ায় সমস্যা হবে ।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:০১
কামাল১৮ বলেছেন: আমি আধাঘন্টা পরে ঘটনা স্থলে যাই।হাজার হাজার জুতা সেন্ডেল দেখতে পাই।সে এক করুণ দৃশ্য।