নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

না শোনা কথা (সনেট)

০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫১

ও যখন খোলা চুলে দাঁড়ালো ওখানে,
দূর থেকে এই দিকে হঠাৎ তাকালো,
ওর চোখে পড়ে রোদ তীব্র ঝাঁঝালো,
মনটা মৃদু কাঁপে অজানা টানে।
মৃত্যু ডাকছে যেন ভীষণ ঘ্রাণে,
এত বেশি উষ্ণতা সহনীয় বলো!
নিজেকে প্রশ্ন করি, কেন ছুটে চলো!
তুমিতো ক্ষুদ্র জীব, বোঝ কি তার মানে?

কিন্তু সে চলে গেলো কিছুই না বলে,
নাকি বলেছে ঠিকই, আমি তা শুনিনি—
অশ্রুহীন কান্না আমি কতটা বুঝি!
আমাকে বাঁধলো মেয়ে অভিনয় ছলে,
সেই প্রেম হারালো দিন-ক্ষণ গুনিনি—
দিন-রাত আমি তবু সেই মেয়ে খুঁজি।

২ এপ্রিল, ২০২৬/ বৃহস্পতিবার/ ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৮ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.