নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সীমাহীন

হুমায়রা হারুন

মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।

হুমায়রা হারুন › বিস্তারিত পোস্টঃ

আমার শততম পোস্টে আমিই একমাত্র ব্লগার

১২ ই মে, ২০২৬ সকাল ৮:৩৫

আমার শততম পোস্টে আজ আমিই একমাত্র ব্লগার। জানালা দিয়ে পশ্চিমের স্বচ্ছ আকাশে শুকতারা দেখছি।
নিউইয়র্ক সময় অনুযায়ী এখানে রাত ১০.৪৬ মিনিট, তারিখ ১১ই মে ২০২৬
তাপমাত্রা +৬ ডিগ্রী সেলসিয়াস
বাংলাদেশ তারিখ ১২ই মে। সময় সকাল ০৮টা বেজে ৪৬ মিনিট

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২৬ সকাল ১০:০০

অপু তানভীর বলেছেন: প্রায় আঠার বছর ধরে ব্লগে রয়েছেন মাত্র একশটা পোস্ট ! এটা কোন কথা ! কেউ কেউ দিনে দুই চারটা পোস্ট প্রসব করে ফেলে নিয়মিত!

অতিননন্দন শততম পোস্টের জন্য!

এখন ব্লগে মানুষ আসে কম। আজকে আমি প্রায় দশদিন পরে ঢুকলাম ব্লগে অথচ এক সময়ে দিনে কয়েক বার করে ঢু না মারলে পেটের ভাত হজম হত না।

১২ ই মে, ২০২৬ সকাল ১১:৩০

হুমায়রা হারুন বলেছেন: সেই মানুষগুলো তো নেই।

২| ১২ ই মে, ২০২৬ বিকাল ৪:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভিনন্দন

১২ ই মে, ২০২৬ রাত ৯:০৩

হুমায়রা হারুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৩| ১২ ই মে, ২০২৬ বিকাল ৪:৫২

শায়মা বলেছেন: আমিও এসে গেলাম আপুনি.......:)

১২ ই মে, ২০২৬ রাত ৯:০৪

হুমায়রা হারুন বলেছেন: অনেক শুভেচ্ছা তোমায় সোনামণি

৪| ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:০৪

বাকপ্রবাস বলেছেন: সেঞ্চুরী শুভেচ্ছা

১২ ই মে, ২০২৬ রাত ৯:০৫

হুমায়রা হারুন বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:২২

সৈয়দ কুতুব বলেছেন: সামনের দিনে আরো দারণ সব লেখা পাবো আশা করি আপনার কাছ থেকে ।

১২ ই মে, ২০২৬ রাত ৯:০৭

হুমায়রা হারুন বলেছেন: চেষ্টা করবো লিখে যেতে ।
অনেক ধন্যবাদ কুতুব ভাই।

৬| ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৫

রাজীব নুর বলেছেন: গ্রেট।
অভিনন্দন। দীর্ঘদিন ব্লগে টিকে থাকা চারটেখানি কথা নয়।

১২ ই মে, ২০২৬ রাত ৯:০৯

হুমায়রা হারুন বলেছেন: সামু বলে কথা।
প্রাণের সামু ছেড়ে যাবো কোথায়?
অনেক ধন্যবাদ রাজীব ভাই।

৭| ১২ ই মে, ২০২৬ রাত ৮:০৬

করুণাধারা বলেছেন: শততম পোস্ট দেবার জন্য অভিনন্দন, এবং শুভকামনা।

১২ ই মে, ২০২৬ রাত ৯:০৮

হুমায়রা হারুন বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা ।

৮| ১২ ই মে, ২০২৬ রাত ৯:০১

মেহবুবা বলেছেন: একাই ১০০

১২ ই মে, ২০২৬ রাত ৯:০৬

হুমায়রা হারুন বলেছেন: তা আর বলতে।
অনেক শুভেচ্ছা রইলো।

৯| ১৩ ই মে, ২০২৬ ভোর ৫:০৬

ডঃ এম এ আলী বলেছেন:



শততম পোস্টে একমাত্র ব্লগার
শুধু একটি বাক্য নয়,
এ যেন নিঃশব্দ রাত জেগে
স্বপ্ন ছোঁয়ার এক অদম্য পরিচয়।

শতটি লেখার ভাঁজে ভাঁজে
জমে আছে হাসি, কান্না, ভালোবাসা
একলা পথচলার গল্পগুলো আজ
হয়ে উঠুক সবার অনুপ্রেরণা।

কলম থামুক না যেন কখনো
শব্দেরা বাঁচুক আপনার হাত ধরে
কারণ একজন একলা চলা প্রকৃত ব্লগার
শত পোস্ট পেরিয়ে লিখে যায় হৃদয়ের গভীরে।

শততম পোস্ট এর জন্য অভিনন্দন রইল ।

১৩ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

হুমায়রা হারুন বলেছেন: আলী ভাই, আপনার কবিতাটি শুধু যে মন ছুঁয়ে গেল তা নয়, এ আমার জন্য যে, অনুপ্রেরণাদায়ক- তাও নয়, এই কবিতাটি যেন আমার জীবন- চিত্র তুলে ধরেছে। তাও আবার আজকের এই বিশেষ দিনে- আমার জন্মদিনে। এই দিনে এই পৃথিবীতে এসেছি। জীবনও অতিবাহিত করে যাচ্ছি । কিন্তু কবিতার বর্ণণায় আমি চমকে উঠেছি। আমার সমগ্র জীবন যেন প্রতিটি ছত্রে বর্ণিত হয়েছে । আপনার এ উপহার আমার জন্য স্রষ্টা থেকে পাওয়া (বিশেষ করে আজকের এ দিনে)। তিঁনি আমার কাছে এনে দিয়েছেন আপনার লেখনীর মাধ্যমে । কারণ বর্ণনা যে ভীষণ নিখুঁত।
মাঝে অনেক দিন তো লিখি নাই। কিন্তু দীর্ঘ বিরতির পর কি কারণে জানি না, গত ১৭ই সেপ্টেম্বর ২০২৫ –এ হঠাৎ মনে হলো আমার ভাবনাগুলো লিখে ফেলা উচিত। সময় খুব কম। তাই আবার লেখার শুরু। একলা পথচলার প্রতিটি অনুভূতি, প্রতিটি গল্প শুধুই কল্পনা নয়, চলার পথের সংগ্রামেরও গল্প।আমি জানি লেখার মাধ্যমে হৃদয়ের কথা পৌঁছে যায় অগণিত পাঠকের কাছে।
আর আপনার সকল সহমর্মী মন্তব্য, সাহিত্য পর্যালোচনা আমাকে তো লেখক-এ পরিণত হবার মতন করে লিখতে উৎসাহ জোগায়।
কি আর বলব। আমি সত্যিই খুব আনন্দিত । সশ্রদ্ধ চিত্তে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

১০| ১৩ ই মে, ২০২৬ দুপুর ১২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন। যাক অবশেষে অনেক ব্লগারের দেখা মলল পোস্টে।

১৩ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০১

হুমায়রা হারুন বলেছেন: আসলেই, আজ যেন সকলের মিলন মেলা হয়েছে।
অনেক ধন্যবাদ মাইদ ভাই।

১১| ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনাকে অভিনন্দন। তবে ঐসময় আপনি একা এটা কথা হলো।

১৩ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৭

হুমায়রা হারুন বলেছেন: আপনার ভাবনাটা দারুণ। হয়তো ব্লগে লেখার শেষে, সংখ্যায় আমি একা ছিলাম, কিন্তু পাঠকদের ভালোবাসা, মন্তব্যের সঙ্গেই তো একাকীত্ব দুর হয়। এই পথচলায় সবাই মিলে—আপনাদের মতো শুভাকাঙ্ক্ষীদের সাথে—এই একাকীত্বটাই হয়ে ওঠে সত্যিকারের আনন্দ।

১২| ১৩ ই মে, ২০২৬ রাত ৯:২৪

গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনার শততম পোস্টে মানুষ আপনি সম্ভবত একাই, আর যারা আসছে সবই তো মনে হয় এলিয়েন।

১৩| ১৩ ই মে, ২০২৬ রাত ৯:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনার শততম পোস্টে মানুষ আপনি সম্ভবত একাই, আর যারা আসছে সবই তো মনে হয় এলিয়েন। আপনি মনে হয় পোস্টে সংযুক্ত ছবিটাও খেয়াল করেননি। ওই সময় অ্যাকটিভ ব্লগার একজনই ছিলেন এবং সেটা উনিই। আর ১৯৪ জন ভিজিটর ছিলেন।

১৩ ই মে, ২০২৬ রাত ১০:১১

হুমায়রা হারুন বলেছেন: উনি ভাবছেন আরো অনেকে ছিল। কিন্তু ইন-ভিজিবল্‌ ছিল যেহেতু তারা ছিল এলিয়েন।

১৪| ১৪ ই মে, ২০২৬ সকাল ১১:১৮

মোগল সম্রাট বলেছেন:

অভিনন্দন !!!

১৪ ই মে, ২০২৬ দুপুর ১:৫৭

হুমায়রা হারুন বলেছেন: শোকর গুজার জাঁহাপনা।

১৫| ২৪ শে মে, ২০২৬ রাত ১১:১৯

রিয়াজ হান্নান বলেছেন: ফ্যান ফলোয়ারের অভাব নেই।।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.