নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রসময় গালগল্প

২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!
তুমি হয়তো আসো হয়তো আসো না,
হয়তো আমরা পাশাপাশি অনেকক্ষণ বসে থাকি
কিন্তু আমরা অজান্তেই আমাদের সব গল্প জমা দিয়ে এসেছি হিমঘরে।
এবার এলে আমরা না হয় ভাঙবো নিস্তব্ধতার কান্না।

আমাদের এতো বেশি স্মৃতি ছিলো,
এখন স্মৃতি অন্তর্গত নেই একটুকরো স্মৃতি।
তোমার জমিনে নাকি স্মৃতি বেশ উচ্চ ফলনশীল;
কিছু স্মৃতি অন্তত দিয়ে যাও-
ভেজে খাই, পুড়িয়ে খাই, সেদ্ধ করে খাই
নাকি আমি ঠিক নেই তোমার গুডবুকে
কিন্তু এটা তো সত্য কোনোকিছুই করিনি লুণ্ঠন, হয়তো করেছি
কেননা আমার কাছে অবশিষ্ট নেই কোনো স্মৃতি,
রসকষহীন কাঠখোট্টা বা রসময় গালগল্প সম্ভার।


মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৬ দুপুর ১:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভালো হইছে। সেই সাথে ভাতিজা বেশ নাদুসনুদুস হইছে।

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, হুহু করে ওজন বেড়ে যাচ্ছে।

২| ২৪ শে মে, ২০২৬ দুপুর ২:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে আপনি কবিতা খুব ভাল লেখেন নুর দা
কবিতাই লেখবেন বেশি বেশি-----------

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২৪ শে মে, ২০২৬ বিকাল ৪:০৩

সৈয়দ কুতুব বলেছেন: কবিতা ভালো হইছে।

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: হে হে---
ধন্যবাদ।

৪| ২৪ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:২০

জিনাত নাজিয়া বলেছেন: সুন্দর লিখেছেন।

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৪ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৪

শায়মা বলেছেন: কঠিন কাব্য

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: হে হে---

৬| ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
....................................................................
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প,
যা আছে তা কেবলই সত্য, নয় মেকি বা অল্প।
আমি জন্মেছি এই বাংলায়,
বলি বাংলার কথা,
হৃদয়ে রেখেছি ধারণ করে এ মাটির আকুলতা।
তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে,
আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর দেখে।
মহুয়ার গান, তিতুমীর আর হাজী শরীয়ত উল্লাহ,
যাদের রক্তে মুক্ত হয়েছে এই শৃঙ্খল-শালা।
উপরে মানুষ সত্য—এই আমাদের গান,
বাঙালির বুকে মিশে আছে ভাই,
মানবতার প্রাণ।আমি কোনো রূপকথা নই,
নই কোনো কাল্পনিক ছায়া,
আমি এক জীবন্ত ইতিহাস,
এই বাংলার কায়া।

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: বাহ!!!

৭| ২৪ শে মে, ২০২৬ রাত ৯:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মনের মতো হয়েছে।

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: ওয়াও!!!

৮| ২৪ শে মে, ২০২৬ রাত ৯:৩৮

সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ বেশ, চমৎকার লাগলো কবিতাখানি

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: ওরে ওরে----

৯| ২৪ শে মে, ২০২৬ রাত ১১:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি তো ভালো কবিতা লিখা শুরু করেছেন। আমার ভাত মারতে লাগছেন।

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: দূর। কি যে বলেন!!!

১০| ২৫ শে মে, ২০২৬ সকাল ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার ফোন প্যাকেজে
২০০ মিনিট ওভারসিজ কল, ১০০০ মিনিট ইউকে কল আর ১০০০ মেসেজ আছে।
তারপরও এখন আর দেশে কাউকে কল দিই না।
সবাই ব্যস্ত।
কেউ ব্যস্ত ক্রিকেট খেলা দেখছে।
কেউ টিকটক।
কেউবা রিল বা শর্ট।
আমার কথা শোনার মতো কেউ কোথাও নেই।

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:২০

রাজীব নুর বলেছেন: আমি আপনাকে ফোন করতে চাই। কিন্তু ভাবি ব্যস্ত আছেন।

১১| ২৭ শে মে, ২০২৬ দুপুর ১২:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে।

১২| ২৭ শে মে, ২০২৬ দুপুর ১২:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জাতিসংঘ হচ্ছে একটা পিকনিক সমিতি।
বছরে এরা একবার পিকনিক করে।
সেই পিকনিক কমিটির সেক্রেটারি বা মহাসচিবকেই
কেউ গুণে না আর কোথাকরা সাধারণ পরিষদের সভাপতি!
বাংলাদেশের জনগণকে এরা ভোদাই মনে করে?
নইলে এই সব আজে বাজে খরচ কিভাবে করে?

আপনার আজকের আলোচনা খুবই প্রতিবাদী।
আমি আপনার বক্তব্যকে সমর্থন করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.