| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯ ডিগ্রি তে নেমেছে। কিন্তু বাতাসের ঝাপটায় মনে হচ্ছে তিন ডিগ্রির কাছাকাছি ঠান্ডা। হাত মোজা ঘরে রেখে এসেছি তাই হাতে ফ্রস্ট- বাইট হচ্ছে। ঐ দূর দিয়ে সূর্যের উঁকি দেখা যাচ্ছে। কিন্তু আমার আকাশ মেঘলা। তারপরও এই নির্জন এলাকায় আমার একমাত্র সঙ্গী, কাঠবেড়ালি মহাশয়ের, দর্শনে মনটা ভরে গেল। উল্টো হয়ে ঝুলে ছিল অনেকক্ষণ। আমাকে সে চিনে। বেশ ভালই চিনে। এই কনকনে ঠান্ডায় ন্যাচারাল ফারের আবরণে দেহ আবৃত বলেই নাকি কে জানে, তার ঠান্ডা লাগে না। অথবা হতে পারে সারাক্ষণ লাফালাফির মধ্যে থাকে বলে সব সময় গরম অনুভব করে।
এই ঝাপটায় আমার জন্য বাইরে দাঁড়িয়ে থাকা দায় হয়ে যাচ্ছে। গরম ওভারকোট জড়ানো থাকলেও বাতাসের তীব্র ঝাপটায় কাঁপুনি ধরে যাচ্ছে। তবুও তাকে রেখে তো চলে যাওয়া সম্ভব না। কারণ জনমানবহীন এই নির্জন এলাকায় কারোর যেমন দর্শন পাওয়া যায় না, কারোর জন্য তো অপেক্ষাও করতে হয় না। এখানে ও-ই যে আমার একমাত্র বন্ধু।
অতঃপর গাছ থেকে নেমে কাঠবেড়ালি মহাশয় যখন রাস্তা পার হয়ে সামনের ঝোপের ভেতরে হারিয়ে গেলেন, তখন আমারও, অপেক্ষার পালার শেষ হলো।
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪
হুমায়রা হারুন বলেছেন: এই গ্রহেই তো না। গোলার্ধ তো আরো পরে।
২|
০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনুভূতির প্রকাশ চসৎকার!
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৬
হুমায়রা হারুন বলেছেন: অনেক ধন্যবাদ
৩|
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৭
নাহল তরকারি বলেছেন: কী সুন্দর নিঃসঙ্গতার গল্প! কাঠবিড়ালিটিকে ঘিরে লেখিকার যে মমত্ববোধ, অপেক্ষা আর বন্ধুত্বের অনুভূতি ফুটে উঠেছে, তা সত্যিই চমৎকার। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কখনো কখনো কত নিঃশব্দ অথচ গভীর হতে পারে, লেখাটি তারই সুন্দর উদাহরণ। জনমানবহীন পরিবেশে একটি ছোট্ট প্রাণীও যে কতটা আপন হয়ে উঠতে পারে, সেটি পড়ে ভালো লাগল। তবে কাঠবিড়ালির সঙ্গে এই বন্ধুত্বের গল্পে শীতের চেয়েও বেশি উষ্ণতা আছে!
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৮
হুমায়রা হারুন বলেছেন: আপনার লেখার উপস্থাপন ধীরে ধীরে খুব সুন্দর হয়ে উঠছে।
আমার বন্ধুটি কি করল তা ভিডিও করে রেখাছিলাম। সময় পেলে দেখেন। লিংক বন্ধু কাঠবেড়ালি
৪|
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
বন্ধুত্বের জন্য সব সময় ভাষার প্রয়োজন হয় না। কখনো একটি ছোট্ট প্রাণীর উপস্থিতিও দীর্ঘ নিঃসঙ্গতাকে মমতায়
ভরিয়ে দিতে পারে। প্রকৃতির এই নীরব বন্ধুত্বই জীবনের এক অনন্য প্রাপ্তি।
এই শীতে পড়ন্ত বেলায় নিয়মিত বৈকালিক পদযাত্গিরায় গিয়েছিলাম নির্জন লেকের পাড়ে ঘুরতে । সেখানে
মাঝে মধ্যেই দেখা মিলে লাফিয়ে লাফিয়ে চলা কাঠ বিড়ালীদের কখনো একা , কথনো জোড়া জোড়ায় ।
আপনার মত এত সুসুন্দর আবেগমিশিয়ে বিষয়টি অনুভব করতে না পারলেও লেকের পাড়ে বেঞ্চে বসে কাঠ
একটি কাঠ বিড়ালীর লাফা লাফি দেখে আমি কোটের পকেট হতে নোটবুক হাতে নিয়ে কুট কুট করে লিখি ছোট
ছোট কথায় কবিতামালা । সেটিই এখন আমার কবিতার সঞ্চয় হতে তুলে এনে আপনার ছবি ব্লগের শিরোনাম
আর লেখা হতে আরো কিছু সুন্দর কথা ধার করে খানিকটা এডিট করে এখানে শেয়ার করে গেলাম
প্রাসঙ্গিক বিবেচনায় আপনার সাথে ।
শীতের দেশের বন্ধু
উত্তুরে হাওয়ায় কাঁপে বন
মেঘাচ্ছন্ন লেকপাড়ের পথ
ছয় ডিগ্রির শীতলতায়
জমে আসে সব শব্দ।
দূর আকাশে সূর্য হাসে
আমার আকাশ মেঘে ঢাকা
তবু কেন মনটা আমার
আজও কারও আশায় থাকা!
শিতের কারনে মানুষ নেই
নেই কোনো চেনা মুখ
শীতের হাওয়া বুকে বিঁধে
জাগায় নীরব অসুখ।
হাতের আঙুল জমে আসে
কোটেও মানে না শীত
তবু দাঁড়িয়ে দেখি আমি
একটি বন্ধুর কির্তির রূপ।
গাছের ডালে চলে চলে
সে যেন হাসে চুপে
ছোট্ট দুটি চোখে তার
কৌতূহলের রূপে।
লেজটি নেড়ে তাকায় আমায়
চেনা চেনা চাহনি
মনে হয় সে বুঝতে পারে
আমার একাকিত্বখানি।
তার শরীরে শীতের ভয় নেই
প্রকৃতি দিয়েছে উলেন ফার
লাফিয়ে লাফিয়ে কাটে সময়
নেই তো ক্লান্তির ভার।
আমি শুধু বসে থাকি
শীতের সঙ্গে লড়ি
একটি ছোট্ট প্রাণের টানে
সময়টুকু গড়ি।
হঠাৎ সে নেমে আসে
দ্রুত পেরিয়ে যায় পথ
ঝোপের আড়াল হারিয়ে ফেলে
তার ছোট্ট রথ।
আমি তখন ফিরে চলি
শেষ অপেক্ষার পালা
নির্জন পথে রেখে গেল
বন্ধুত্বের মায়ার মালা।
মানুষের ভিড়েও কত
একাকিত্ব রয়
অচেনা এক প্রাণের কাছে
মন আশ্রয় খোঁজে নির্ভয়।
বন্ধুত্ব কি শুধু মানুষের?
প্রশ্ন জাগে মনে
কখনো তা লুকিয়ে থাকে
কাঠবিড়ালির ক্ষণিক সনে।
হয়তো কালও আসবে সে
আবার কোনো ডালে
আমি থাকব অপেক্ষাতে
শীতের বিকেল বেলায়।
পৃথিবী যত নির্জন হোক
মন হারাবে না দিশা
একটি ছোট্ট বন্ধুই পারে
জাগিয়ে রাখতে ভালোবাসা।
শুভেচ্ছা রইল
৫|
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
.................................................................
মেঘলা আকাশের ভারী চাদর সরিয়ে,
ঐ দূর দিগন্তে সূর্যটা উঁকি দেয় লাজুক চোখে।
নির্জন পার্কের এই একলা পথে হাঁটতে হাঁটতে,
আমার প্রতিটি পদক্ষেপে জমে ওঠে তোমারই অপেক্ষা।
চারপাশে কেমন এক অদ্ভুত নীরবতা,
মেঘে ঢাকা আকাশটা যেন আমারই দীর্ঘশ্বাসের প্রতিচ্ছবি।
তবু এই নিঃসঙ্গতায় হঠাৎই মনটা একটু শান্ত হলো,
গাছের ডালে এক চঞ্চল কাঠবেড়ালির অদ্ভুত খুনসুটিতে।
উল্টো হয়ে ঝুলে সে যেন আমায় বুঝিয়ে দিল,
প্রতীক্ষার প্রহরগুলোও কখনো কখনো সুন্দর হতে পারে।
এই নিস্তব্ধ রাস্তায় আজ আমার একমাত্র সঙ্গী সে,
আর আমার বুকের ভেতর বয়ে চলা তোমার শূন্যতা।
দূরের ঐ এক চিলতে রোদের মতোই,
আমি চেয়ে আছি পথের বাঁকে, যদি তুমি হঠাৎ এসে দাঁড়াও—
তোমার পায়ের শব্দে ভেঙে যাক এই নির্জনতা,
আমার দীর্ঘ অপেক্ষার অবসান হোক তোমারই ছোঁয়ায়।
৬|
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৬
সুলাইমান হোসেন বলেছেন: আপনাদের কানাডায়ও কাঠবিড়ালি আছে দেখে অবাক হলাম ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:১১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কোন গোলার্ধে বাস করেন ?